Close Menu
    Facebook X (Twitter) Instagram YouTube
    Monday, September 7 Login
    Facebook X (Twitter) Instagram YouTube
    amarDesh24.newsamarDesh24.news
    Demo
    • হোম
    • ব্রেকিং
    • শীর্ষ খবর
    • জাতীয় সাক্ষ্য
    • আন্তর্জাতিক সাক্ষ্য
    • যুদ্ধ
    • খেলাধুলা
    • আরো
      • পডকাস্ট
      • টেক নিউজ
      • বিনোদন
      • যোগাযোগ
    amarDesh24.newsamarDesh24.news
    Home » সকল খবর » সার নেই কৃষকের হাতে, গুদামে মজুদ; ভূরুঙ্গামারীতে বিক্ষোভ-সড়ক অবরোধে উত্তাল জনপদ
    ব্রেকিং

    সার নেই কৃষকের হাতে, গুদামে মজুদ; ভূরুঙ্গামারীতে বিক্ষোভ-সড়ক অবরোধে উত্তাল জনপদ

    Desk ReportBy Desk ReportSeptember 7, 2026No Comments2,164 Views
    Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Email Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email WhatsApp Copy Link

    প্রয়োজনের সময়ে সার না পেয়ে ক্ষোভে ফুঁসছেন কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার কৃষকেরা। সারের দাবিতে পাইকেরছড়া ইউনিয়নে বিক্ষোভ ও সড়ক অবরোধের ঘটনায় উত্তেজনা ছড়িয়ে পড়েছে। কৃষকদের অভিযোগ, দিনের পর দিন ঘুরেও সরকারি দামে প্রয়োজনীয় সার মিলছে না। বাধ্য হয়ে অনেককে খোলাবাজার থেকে বেশি দামে সার কিনতে হচ্ছে।

    সম্প্রতি সারের দাবিতে ভূরুঙ্গামারী-সোনাহাট স্থলবন্দর সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন স্থানীয় কৃষকেরা। দীর্ঘ সময় অবরোধের কারণে সড়কের দুই পাশে কয়েক কিলোমিটার যানজটের সৃষ্টি হয়। পরে প্রশাসনের আশ্বাসে অবরোধ প্রত্যাহার করা হয়।

    কৃষকদের অভিযোগ, ডিলার পয়েন্টে গিয়ে তারা অনেক সময় সার না পাওয়ার কথা শুনছেন। আবার একই সার খোলাবাজারে বেশি দামে পাওয়া যাচ্ছে। ফলে বাড়তি টাকা খরচ করে সার কিনতে বাধ্য হচ্ছেন তারা। এতে উৎপাদন খরচ বেড়ে যাওয়ার পাশাপাশি সময়মতো জমিতে সার প্রয়োগ করতে না পারায় ফসলের ফলন নিয়েও শঙ্কা তৈরি হয়েছে।

    পরিস্থিতি আরও প্রশ্নবিদ্ধ হয়েছে পাইকেরছড়া ইউনিয়নে অবৈধভাবে সার মজুদের ঘটনায়। সম্প্রতি গছিডাঙ্গা কুড়ারপাড় এলাকায় অভিযান চালিয়ে একটি ইটভাটার দুটি ঘর থেকে ১৬ বস্তা ইউরিয়া ও ৭ বস্তা ডিএপি এবং একটি কীটনাশকের দোকান থেকে ৯ বস্তা এমওপি সার উদ্ধার করা হয়। এ ঘটনায় দুই ব্যবসায়ীকে মোট ৪ লাখ ৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

    প্রশাসন বলছে, কৃষি মৌসুমে কৃত্রিম সংকট ও কালোবাজারি ঠেকাতে অভিযান অব্যাহত থাকবে। জব্দ করা সার সরকারি মূল্যে স্থানীয় কৃষকদের কাছে বিক্রির কথাও জানানো হয়েছে।

    এদিকে সার নিয়ে উত্তেজনার মধ্যে কৃষি বিভাগের কর্মকর্তাদের সঙ্গে কৃষকদের বাগ্‌বিতণ্ডা ও হাতাহাতির অভিযোগও সামনে এসেছে।

    সার নিয়ে ভূরুঙ্গামারীর সাম্প্রতিক পরিস্থিতি এখন শুধু কৃষকের দুর্ভোগের বিষয় নয়; এটি সার বরাদ্দ, ডিলারদের বিতরণ ব্যবস্থা, মজুদদারি ও বাজার তদারকির কার্যকারিতা নিয়েও বড় প্রশ্ন তুলেছে। কৃষকদের দাবি, কাগজে-কলমে বরাদ্দ দেখিয়ে লাভ নেই- সময়মতো ন্যায্যমূল্যে মাঠের কৃষকের হাতে সার পৌঁছানোর নিশ্চয়তা দিতে হবে।

    কারণ, আমন মৌসুমে কয়েক দিন দেরিও কৃষকের জন্য বড় ক্ষতির কারণ হতে পারে। আর সেই ক্ষতির দায় শেষ পর্যন্ত বহন করতে হবে দেশের খাদ্য উৎপাদনকারী কৃষককেই।

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Telegram Email WhatsApp Copy Link
    Leave A Reply Cancel Reply

    শীর্ষ খবর

    জিয়াউর রহমানঃ সামরিক শাসনের নামে গণহত্যার সূচনাকারী

    September 3, 202696,274

    ধানমন্ডি ৩২ঃ ইট-পাথর ভাঙার চেয়েও বড় যে সাংবিধানিক প্রশ্ন

    September 1, 202683,760

    ‘অবজ্ঞা’ কি মাত্রা ছাড়িয়ে গেল? বাংলাদেশের প্রধানমন্ত্রীর স্থগিত ভারত সফরের নেপথ্যে কী?

    August 25, 202679,862

    ছয় মাসেই জনআস্থার শূন্যে বিএনপি

    August 18, 202675,967
    ব্রেকিং নিউজ
    ব্রেকিং

    ‘মক্কা প্যাক্ট’ অনুমতির পথে তারেক আমেরিকায়, দিল্লির দুয়ারে শি জিং পিংঃ বীণা সিক্রি

    September 7, 202668,518

    বীণা সিক্রির বিস্ফোরক বার্তা, দিল্লির রাজনীতিতে নতুন সমীকরণের ইঙ্গিত দিল্লিতে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের আসন্ন…

    সার নেই কৃষকের হাতে, গুদামে মজুদ; ভূরুঙ্গামারীতে বিক্ষোভ-সড়ক অবরোধে উত্তাল জনপদ

    September 7, 2026

    ‘দল চাইলে সভাপতির পদ ছাড়ব’- দ্য হিন্দুকে শেখ হাসিনা

    September 7, 2026

    ৯ ঘণ্টার পথ ৭৫ ঘণ্টায়! ইঞ্জিন সংকটে মুখ থুবড়ে রেলের পণ্য পরিবহন

    September 7, 2026
    অনুসরণ করুন
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    আবহাওয়া
    Powered by Tomorrow.io
    নামাজের সময়
    আমাদের সম্পর্কে
    আমাদের সম্পর্কে

    আমারদেশ২৪.নিউজ একটি বিশ্বস্ত ও নির্ভরযোগ্য অনলাইন সংবাদমাধ্যম, যা দ্রুত সময়ে সঠিক ও সর্বশেষ খবর পাঠকদের কাছে পৌঁছে দেয়। আমরা আপসহীন সাংবাদিকতার মাধ্যমে সমাজের প্রকৃত চিত্র তুলে ধরার চেষ্টা করি।

    নিরপেক্ষতা, সত্য ও জনসচেতনতা বৃদ্ধিই আমাদের মূল লক্ষ্য। আমরা বিশ্বাস করি, দায়িত্বশীল সাংবাদিকতাই একটি সচেতন সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

    যোগাযোগ

    ইমেইল: admin@amardesh24.news

    ঠিকানা: বাড়ি-১৩/বি, রোড – ৮, লেক সাইড, বারিধারা ডিওএইচএস, ঢাকা, বাংলাদেশ

    Facebook X (Twitter) Instagram YouTube
    মেনু
    • আন্তর্জাতিক সাক্ষ্য
    • খেলাধুলা
    • জাতীয় সাক্ষ্য
    • টেক নিউজ
    • পডকাস্ট
    • বিদেশী মিডিয়ার হাইলাইটস
    • বিনোদন
    • ব্রেকিং
    • যুদ্ধ
    • শীর্ষ
    © amarDesh24.news. All rights reserved.
    • সকল খবর
    • যোগাযোগ
    • লগইন
    • অ্যাকাউন্ট
    • ড্যাশবোর্ড

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Sign In or Register

    Welcome Back!

    Login to your account below.

    Lost password?