Close Menu
    Facebook X (Twitter) Instagram YouTube
    Tuesday, September 8 Login
    Facebook X (Twitter) Instagram YouTube
    amarDesh24.newsamarDesh24.news
    Demo
    • হোম
    • ব্রেকিং
    • শীর্ষ খবর
    • জাতীয় সাক্ষ্য
    • আন্তর্জাতিক সাক্ষ্য
    • যুদ্ধ
    • খেলাধুলা
    • আরো
      • পডকাস্ট
      • টেক নিউজ
      • বিনোদন
      • যোগাযোগ
    amarDesh24.newsamarDesh24.news
    Home » সকল খবর » সিলেটে বাসা থেকে হিন্দু চিকিৎসকের ঝুলন্ত মরদেহ উদ্ধার
    ব্রেকিং

    সিলেটে বাসা থেকে হিন্দু চিকিৎসকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

    Desk ReportBy Desk ReportSeptember 8, 2026No Comments584 Views
    Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Email Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email WhatsApp Copy Link

    সিলেট নগরীর মির্জাজাঙ্গাল এলাকায় একটি বহুতল ভবনের ফ্ল্যাট থেকে পদ্মজিৎ চক্রবর্তী প্রান্ত (৩১) নামে এক চিকিৎসকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (৭ সেপ্টেম্বর) দুপুরে স্বপ্নিল-২০ নম্বর বাসার একটি ফ্ল্যাট থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

    নিহত পদ্মজিৎ চক্রবর্তী প্রান্ত মির্জাজাঙ্গাল এলাকার বাসিন্দা পুনেন্দ্র চক্রবর্তীর ছেলে। তিনি ব্রাহ্মণবাড়িয়া মেডিকেল কলেজে চিকিৎসক হিসেবে কর্মরত ছিলেন। তার স্ত্রীও পেশায় একজন চিকিৎসক।

    পদ্মজিৎ ও তার স্ত্রী রোববারই ওই ফ্ল্যাটে ওঠেন। পরদিন সোমবার ঘরের ভেতর তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান স্বজনরা। বিষয়টি পুলিশকে জানানো হলে কোতোয়ালী মডেল থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে দরজা ভেঙে ফ্ল্যাটে প্রবেশ করে।

    পরে জানালার গ্রিলের সঙ্গে ঝুলন্ত অবস্থায় পদ্মজিতের মরদেহ উদ্ধার করা হয়। পুলিশ তাকে দ্রুত সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এরপর মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়।

    এদিকে, সোমবার বিকেলে ওই ফ্ল্যাটে গিয়ে পরিবারের কাউকে পাওয়া যায়নি। পরে ফ্ল্যাটটি তালাবদ্ধ অবস্থায় দেখা যায়।

    কোতোয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান মুহাম্মদ মাইনুল জাকির জানান, পরিবারের সদস্যদের ধারণা, মানসিক সমস্যার কারণে পদ্মজিৎ আত্মহত্যার পথ বেছে নিয়ে থাকতে পারেন। প্রাথমিকভাবে ঘটনাটিকে আত্মহত্যা বলে ধারণা করছে পুলিশ। তবে মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হতে তদন্ত ও ময়নাতদন্তের প্রতিবেদন পর্যন্ত অপেক্ষা করতে হবে।

    পুলিশ জানিয়েছে, মরদেহের ময়নাতদন্তসহ প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া চলছে। তদন্ত শেষে মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে বিস্তারিত তথ্য জানা যাবে।

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Telegram Email WhatsApp Copy Link
    Leave A Reply Cancel Reply

    শীর্ষ খবর

    জিয়াউর রহমানঃ সামরিক শাসনের নামে গণহত্যার সূচনাকারী

    September 3, 202696,274

    ধানমন্ডি ৩২ঃ ইট-পাথর ভাঙার চেয়েও বড় যে সাংবিধানিক প্রশ্ন

    September 1, 202683,761

    ‘অবজ্ঞা’ কি মাত্রা ছাড়িয়ে গেল? বাংলাদেশের প্রধানমন্ত্রীর স্থগিত ভারত সফরের নেপথ্যে কী?

    August 25, 202679,862

    ছয় মাসেই জনআস্থার শূন্যে বিএনপি

    August 18, 202675,967
    ব্রেকিং নিউজ
    ব্রেকিং

    ভারতের মানচিত্রে পাকিস্তানের দুই অঞ্চল; আফগানিস্তানের ভিডিও ঘিরে ক্ষুব্ধ ইসলামাবাদ

    September 8, 2026369

    ভারতের মানচিত্রে পাকিস্তান-নিয়ন্ত্রিত কাশ্মীর (পিওকে) ও গিলগিট-বালতিস্তানকে দেখিয়ে প্রচারমূলক ভিডিও প্রকাশ করেছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড…

    দিনে হিসাবরক্ষক, রাতে নক্ষত্রের সন্ধানী: স্বশিক্ষিত বাঙালি জ্যোতির্বিদ রাধাগোবিন্দ চন্দ্র

    September 8, 2026

    ইয়াবা পাচারের ভয়ংকর অভিনব কৌশল: দুই শিশুর পেট থেকে ৬ হাজার ৬১৫ ইয়াবা উদ্ধার

    September 8, 2026

    মাদারীপুরের কন্যা ইলা ঘোষ: বাংলার প্রথম নারী প্রকৌশলী থেকে নারী কারিগরি শিক্ষার অগ্রদূত

    September 8, 2026
    অনুসরণ করুন
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    আবহাওয়া
    Powered by Tomorrow.io
    নামাজের সময়
    আমাদের সম্পর্কে
    আমাদের সম্পর্কে

    আমারদেশ২৪.নিউজ একটি বিশ্বস্ত ও নির্ভরযোগ্য অনলাইন সংবাদমাধ্যম, যা দ্রুত সময়ে সঠিক ও সর্বশেষ খবর পাঠকদের কাছে পৌঁছে দেয়। আমরা আপসহীন সাংবাদিকতার মাধ্যমে সমাজের প্রকৃত চিত্র তুলে ধরার চেষ্টা করি।

    নিরপেক্ষতা, সত্য ও জনসচেতনতা বৃদ্ধিই আমাদের মূল লক্ষ্য। আমরা বিশ্বাস করি, দায়িত্বশীল সাংবাদিকতাই একটি সচেতন সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

    যোগাযোগ

    ইমেইল: admin@amardesh24.news

    ঠিকানা: বাড়ি-১৩/বি, রোড – ৮, লেক সাইড, বারিধারা ডিওএইচএস, ঢাকা, বাংলাদেশ

    Facebook X (Twitter) Instagram YouTube
    মেনু
    • আন্তর্জাতিক সাক্ষ্য
    • খেলাধুলা
    • জাতীয় সাক্ষ্য
    • টেক নিউজ
    • পডকাস্ট
    • বিদেশী মিডিয়ার হাইলাইটস
    • বিনোদন
    • ব্রেকিং
    • যুদ্ধ
    • শীর্ষ
    © amarDesh24.news. All rights reserved.
    • সকল খবর
    • যোগাযোগ
    • লগইন
    • অ্যাকাউন্ট
    • ড্যাশবোর্ড

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Sign In or Register

    Welcome Back!

    Login to your account below.

    Lost password?