Close Menu
    Facebook X (Twitter) Instagram YouTube
    Friday, August 28 Login
    Facebook X (Twitter) Instagram YouTube
    amarDesh24.newsamarDesh24.news
    Demo
    • হোম
    • ব্রেকিং
    • শীর্ষ খবর
    • জাতীয় সাক্ষ্য
    • আন্তর্জাতিক সাক্ষ্য
    • যুদ্ধ
    • খেলাধুলা
    • আরো
      • পডকাস্ট
      • টেক নিউজ
      • বিনোদন
      • যোগাযোগ
    amarDesh24.newsamarDesh24.news
    Home » সকল খবর » স্টিয়ারিং হাতে দুর্নীতির মহাসড়কে: ড্রাইভার থেকে শতকোটি টাকার সম্পদের মালিক ফায়ার সার্ভিস কর্মকর্তা
    ব্রেকিং

    স্টিয়ারিং হাতে দুর্নীতির মহাসড়কে: ড্রাইভার থেকে শতকোটি টাকার সম্পদের মালিক ফায়ার সার্ভিস কর্মকর্তা

    Desk ReportBy Desk ReportJuly 13, 2026Updated:July 13, 2026No Comments919 Views
    Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Email Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email WhatsApp Copy Link

    সরকারি চাকরিতে একজন গাড়িচালকের বেতন যেখানে সীমিত, সেখানে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ড্রাইভার মো. সাখাওয়াত হোসেনের নামে রাজধানী ও বরিশালে কোটি কোটি টাকার স্থাবর সম্পদের তথ্য নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। ঢাকার বছিলা ও শেওড়াপাড়ায় বিলাসবহুল ফ্ল্যাট, বরিশালের উজিরপুরে রাজকীয় ডুপ্লেক্স বাগানবাড়ি, শহরে মূল্যবান জমিসহ বিপুল সম্পদের উৎস নিয়ে উঠেছে গুরুতর প্রশ্ন।

    অনুসন্ধানে উঠে এসেছে, নিয়োগ ও বদলি বাণিজ্য, প্রভাব বিস্তার এবং নানা অনিয়মের মাধ্যমে দীর্ঘদিন ধরে বিপুল সম্পদ গড়ে তুলেছেন বলে অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। ফায়ার সার্ভিসের অভ্যন্তরে তিনি ‘নিয়োগ সম্রাট’ হিসেবে পরিচিত ছিলেন বলেও অভিযোগ করেছেন সংশ্লিষ্ট একাধিক কর্মকর্তা। অতীতে ভুয়া ড্রাইভিং লাইসেন্স দিয়ে চাকরিতে প্রবেশ, একাধিক বিভাগীয় মামলা, চাকরির নামে অর্থ আত্মসাৎ এবং নিয়োগ বাণিজ্যের অভিযোগ প্রমাণিত হলেও অধিকাংশ ক্ষেত্রে তিনি সামান্য শাস্তি পেয়েই পার পেয়ে যান বলে অভিযোগ রয়েছে।

    এদিকে বরিশালের উজিরপুরে প্রায় দুই বিঘা জমির ওপর নির্মিত তার বিলাসবহুল ডুপ্লেক্স বাড়ি স্থানীয়দের মধ্যে ব্যাপক আলোচনার সৃষ্টি করেছে। তাদের দাবি, বাড়িটি নির্মাণে কয়েক কোটি টাকা ব্যয় হয়েছে, যা একজন সরকারি ড্রাইভারের বৈধ আয়ের সঙ্গে কোনোভাবেই সামঞ্জস্যপূর্ণ নয়। রাজধানীতেও তার নামে কোটি টাকার একাধিক ফ্ল্যাট ও বিনিয়োগের তথ্য সামনে এসেছে।

    অভিযোগ রয়েছে, প্রভাবশালী কর্মকর্তাদের ঘনিষ্ঠতা কাজে লাগিয়ে তিনি দীর্ঘদিন নিয়োগ, পদোন্নতি ও বদলি বাণিজ্য পরিচালনা করেছেন। একই সঙ্গে উচ্চপদস্থ কর্মকর্তাদের নাম ব্যবহার করে প্রভাব বিস্তার, ভয়ভীতি প্রদর্শন এবং বিভিন্ন অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগও রয়েছে।

    বর্তমানে সাখাওয়াত হোসেন সাময়িক বরখাস্ত রয়েছেন। তার বিরুদ্ধে নিয়োগ বাণিজ্য, শৃঙ্খলাভঙ্গ এবং অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ তদন্তে কমিটি গঠন করেছে ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ। অধিদপ্তরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মুহাম্মদ জাহেদ কামাল জানিয়েছেন, অভিযোগগুলো গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে এবং তদন্ত প্রতিবেদনের ভিত্তিতে প্রয়োজনীয় আইনগত ও বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে।

    তবে এত গুরুতর অভিযোগ, বিপুল সম্পদের তথ্য এবং দীর্ঘদিন ধরে ওঠা অনিয়মের অভিযোগ থাকা সত্ত্বেও এখন পর্যন্ত দুর্নীতি দমন কমিশন (দুদক) বা সংশ্লিষ্ট রাষ্ট্রীয় সংস্থাগুলোর দৃশ্যমান কোনো বড় অভিযান বা সম্পদ জব্দের পদক্ষেপ জনসমক্ষে আসেনি। বিষয়টি নিয়ে প্রশাসনিক মহল ও সাধারণ মানুষের মধ্যেও নানা প্রশ্ন দেখা দিয়েছে। অভিযোগগুলোর নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত সত্য উদঘাটন এবং দায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়াই এখন সবচেয়ে জরুরি।

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Telegram Email WhatsApp Copy Link
    Leave A Reply Cancel Reply

    শীর্ষ খবর

    ‘অবজ্ঞা’ কি মাত্রা ছাড়িয়ে গেল? বাংলাদেশের প্রধানমন্ত্রীর স্থগিত ভারত সফরের নেপথ্যে কী?

    August 25, 202679,862

    ছয় মাসেই জনআস্থার শূন্যে বিএনপি

    August 18, 202675,967

    ভারতে শেখ হাসিনার নিরাপত্তায় নজিরবিহীন সুরক্ষাবলয়; ‘প্রেসিডেন্ট প্রোটোকল’ সমমানের নিরাপত্তা- তদারকিতে অজিত দোভাল

    August 4, 202669,438

    ওবায়দুল কাদেরঃ রাজনীতির দীর্ঘ পথের এক নির্মাণশীল অধ্যায়

    August 12, 202649,821
    ব্রেকিং নিউজ
    ব্রেকিং

    চিকিৎসাবিজ্ঞানে নতুন ইতিহাস: এআই-এর চোখে মস্তিষ্কের টিউমার অপসারণ

    August 28, 2026288

    কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) সরাসরি সহায়তায় মস্তিষ্কে অস্ত্রোপচার করে সফলভাবে টিউমার অপসারণের দাবি করেছে যুক্তরাজ্যের চিকিৎসকরা।…

    লেখালেখি বন্ধে সাংবাদিককে ‘তৌহিদী জনতা’র নামে প্রাণনাশের হুমকি

    August 28, 2026

    সেনার পোশাকে বাড়িতে ঢুকে চা, এরপর ২৩ কাশ্মীরি পণ্ডিতকে হত্যা; ২৮ বছর পর ফের তদন্ত

    August 28, 2026

    জামিন চাই না, বাসায় যাওয়ার তাড়া নেই: ট্রাইব্যুনালে দীপু মনি

    August 27, 2026
    অনুসরণ করুন
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    আবহাওয়া
    Powered by Tomorrow.io
    নামাজের সময়
    আমাদের সম্পর্কে
    আমাদের সম্পর্কে

    আমারদেশ২৪.নিউজ একটি বিশ্বস্ত ও নির্ভরযোগ্য অনলাইন সংবাদমাধ্যম, যা দ্রুত সময়ে সঠিক ও সর্বশেষ খবর পাঠকদের কাছে পৌঁছে দেয়। আমরা আপসহীন সাংবাদিকতার মাধ্যমে সমাজের প্রকৃত চিত্র তুলে ধরার চেষ্টা করি।

    নিরপেক্ষতা, সত্য ও জনসচেতনতা বৃদ্ধিই আমাদের মূল লক্ষ্য। আমরা বিশ্বাস করি, দায়িত্বশীল সাংবাদিকতাই একটি সচেতন সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

    যোগাযোগ

    ইমেইল: admin@amardesh24.news

    ঠিকানা: বাড়ি-১৩/বি, রোড – ৮, লেক সাইড, বারিধারা ডিওএইচএস, ঢাকা, বাংলাদেশ

    Facebook X (Twitter) Instagram YouTube
    মেনু
    • আন্তর্জাতিক সাক্ষ্য
    • খেলাধুলা
    • জাতীয় সাক্ষ্য
    • টেক নিউজ
    • পডকাস্ট
    • বিদেশী মিডিয়ার হাইলাইটস
    • বিনোদন
    • ব্রেকিং
    • যুদ্ধ
    • শীর্ষ
    © amarDesh24.news. All rights reserved.
    • সকল খবর
    • যোগাযোগ
    • লগইন
    • অ্যাকাউন্ট
    • ড্যাশবোর্ড

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Sign In or Register

    Welcome Back!

    Login to your account below.

    Lost password?