Close Menu
    Facebook X (Twitter) Instagram YouTube
    Monday, September 7 Login
    Facebook X (Twitter) Instagram YouTube
    amarDesh24.newsamarDesh24.news
    Demo
    • হোম
    • ব্রেকিং
    • শীর্ষ খবর
    • জাতীয় সাক্ষ্য
    • আন্তর্জাতিক সাক্ষ্য
    • যুদ্ধ
    • খেলাধুলা
    • আরো
      • পডকাস্ট
      • টেক নিউজ
      • বিনোদন
      • যোগাযোগ
    amarDesh24.newsamarDesh24.news
    Home » সকল খবর » এসি বাসে দুঃসাহসিক গাঁজা পাচার, শ্বশুর-জামাই-মেয়ে গ্রেপ্তার
    ব্রেকিং

    এসি বাসে দুঃসাহসিক গাঁজা পাচার, শ্বশুর-জামাই-মেয়ে গ্রেপ্তার

    Desk ReportBy Desk ReportJuly 23, 2026Updated:July 23, 2026No Comments415 Views
    Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Email Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email WhatsApp Copy Link

    চাঁপাইনবাবগঞ্জে আন্তঃজেলা মাদক পাচারের এক দুঃসাহসিক চেষ্টার পর্দা ফাঁস করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। কুমিল্লা থেকে শীতাতপ নিয়ন্ত্রিত (এসি) বাসে করে ১৬ কেজি গাঁজা এনে স্থানীয় মাদক কারবারিদের কাছে সরবরাহের সময় শ্বশুর, জামাই ও মেয়েসহ পাঁচ সদস্যের একটি সংঘবদ্ধ মাদকপাচার চক্রকে গ্রেপ্তার করা হয়েছে। অভিযানে স্কচটেপে মোড়ানো আটটি পোটলায় রাখা বিপুল পরিমাণ গাঁজা জব্দ করা হয়। অভিযানের সময় এক নারী সদস্যের সঙ্গে তার মাত্র ছয় মাস বয়সী শিশুও ছিল, যা পাচারকারীদের কৌশলের একটি দিক বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

    মঙ্গলবার (২১ জুলাই) রাত প্রায় ১০টার দিকে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার হরিপুর বাজার এলাকায় ঢাকা থেকে আসা একটি এসি বাসে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায় ডিএনসি। বাসে থাকা তিনটি ব্যাগ তল্লাশি করে স্কচটেপে মোড়ানো আটটি পোটলা থেকে মোট ১৬ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

    গ্রেপ্তাররা হলেন-শিবগঞ্জ উপজেলার তেলকুপি বিশ্বাসটোলার সুইট (২৪), কাশিয়াবাড়ির মতিউর রহমান (৪০), তারাপুর পোড়াপাড়ার জিহাদ আলী (২০), নতুন বারোরাশিয়ার অসীম আলী (২০) এবং দায়পুকুরিয়ার মমেনা খাতুন (২৪)। তাদের মধ্যে মতিউর রহমান, তার মেয়ে মমেনা খাতুন এবং জামাই সুইট একই পরিবারের সদস্য।

    ডিএনসির প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তাররা স্বীকার করেছেন, তারা নিয়মিত কুমিল্লা থেকে গাঁজার চালান এনে চাঁপাইনবাবগঞ্জের বিভিন্ন স্থানীয় মাদক ব্যবসায়ীর কাছে সরবরাহ করতেন। আইনশৃঙ্খলা বাহিনীর নজর এড়াতে তারা যাত্রীবাহী এসি বাস ব্যবহার করতেন এবং মাদকগুলো স্কচটেপে শক্তভাবে মোড়ানো অবস্থায় ব্যাগে বহন করতেন।

    চাঁপাইনবাবগঞ্জ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক চৌধুরী ইমরুল হাসানের নেতৃত্বে পরিচালিত অভিযানে পুরো চালানটি জব্দ করা হয়। ডিএনসি জানিয়েছে, সংঘবদ্ধ এই চক্রের সঙ্গে আরও কেউ জড়িত আছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।

    এ ঘটনায় গ্রেপ্তার পাঁচজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে। মাদকের উৎস, সম্ভাব্য ক্রেতা এবং চক্রটির বিস্তৃত নেটওয়ার্ক শনাক্তে তদন্ত অব্যাহত রয়েছে বলে জানিয়েছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Telegram Email WhatsApp Copy Link
    Leave A Reply Cancel Reply

    শীর্ষ খবর

    জিয়াউর রহমানঃ সামরিক শাসনের নামে গণহত্যার সূচনাকারী

    September 3, 202696,274

    ধানমন্ডি ৩২ঃ ইট-পাথর ভাঙার চেয়েও বড় যে সাংবিধানিক প্রশ্ন

    September 1, 202683,760

    ‘অবজ্ঞা’ কি মাত্রা ছাড়িয়ে গেল? বাংলাদেশের প্রধানমন্ত্রীর স্থগিত ভারত সফরের নেপথ্যে কী?

    August 25, 202679,862

    ছয় মাসেই জনআস্থার শূন্যে বিএনপি

    August 18, 202675,967
    ব্রেকিং নিউজ
    ব্রেকিং

    উত্তরার পৃথক দুই হোটেল থেকে দুই চীনা নাগরিকের মরদেহ উদ্ধার

    September 7, 2026458

    রাজধানীর উত্তরায় পৃথক দুটি আবাসিক হোটেল থেকে দুই চীনা নাগরিকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার…

    ‘মক্কা প্যাক্ট’ অনুমতির পথে তারেক আমেরিকায়, দিল্লির দুয়ারে শি জিং পিংঃ বীণা সিক্রি

    September 7, 2026

    সার নেই কৃষকের হাতে, গুদামে মজুদ; ভূরুঙ্গামারীতে বিক্ষোভ-সড়ক অবরোধে উত্তাল জনপদ

    September 7, 2026

    ‘দল চাইলে সভাপতির পদ ছাড়ব’- দ্য হিন্দুকে শেখ হাসিনা

    September 7, 2026
    অনুসরণ করুন
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    আবহাওয়া
    Powered by Tomorrow.io
    নামাজের সময়
    আমাদের সম্পর্কে
    আমাদের সম্পর্কে

    আমারদেশ২৪.নিউজ একটি বিশ্বস্ত ও নির্ভরযোগ্য অনলাইন সংবাদমাধ্যম, যা দ্রুত সময়ে সঠিক ও সর্বশেষ খবর পাঠকদের কাছে পৌঁছে দেয়। আমরা আপসহীন সাংবাদিকতার মাধ্যমে সমাজের প্রকৃত চিত্র তুলে ধরার চেষ্টা করি।

    নিরপেক্ষতা, সত্য ও জনসচেতনতা বৃদ্ধিই আমাদের মূল লক্ষ্য। আমরা বিশ্বাস করি, দায়িত্বশীল সাংবাদিকতাই একটি সচেতন সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

    যোগাযোগ

    ইমেইল: admin@amardesh24.news

    ঠিকানা: বাড়ি-১৩/বি, রোড – ৮, লেক সাইড, বারিধারা ডিওএইচএস, ঢাকা, বাংলাদেশ

    Facebook X (Twitter) Instagram YouTube
    মেনু
    • আন্তর্জাতিক সাক্ষ্য
    • খেলাধুলা
    • জাতীয় সাক্ষ্য
    • টেক নিউজ
    • পডকাস্ট
    • বিদেশী মিডিয়ার হাইলাইটস
    • বিনোদন
    • ব্রেকিং
    • যুদ্ধ
    • শীর্ষ
    © amarDesh24.news. All rights reserved.
    • সকল খবর
    • যোগাযোগ
    • লগইন
    • অ্যাকাউন্ট
    • ড্যাশবোর্ড

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Sign In or Register

    Welcome Back!

    Login to your account below.

    Lost password?