Close Menu
    Facebook X (Twitter) Instagram YouTube
    Friday, September 11 Login
    Facebook X (Twitter) Instagram YouTube
    amarDesh24.newsamarDesh24.news
    Demo
    • হোম
    • ব্রেকিং
    • শীর্ষ খবর
    • জাতীয় সাক্ষ্য
    • আন্তর্জাতিক সাক্ষ্য
    • যুদ্ধ
    • খেলাধুলা
    • আরো
      • পডকাস্ট
      • টেক নিউজ
      • বিনোদন
      • যোগাযোগ
    amarDesh24.newsamarDesh24.news
    Home » সকল খবর » মিরপুরের শাহ আলী মার্কেটে দুঃসাহসিক ডাকাতি: দুই জুয়েলারি থেকে ২৫৯ ভরি স্বর্ণালংকার লুট
    ব্রেকিং

    মিরপুরের শাহ আলী মার্কেটে দুঃসাহসিক ডাকাতি: দুই জুয়েলারি থেকে ২৫৯ ভরি স্বর্ণালংকার লুট

    Desk ReportBy Desk ReportJuly 27, 2026No Comments298 Views
    Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Email Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email WhatsApp Copy Link

    রাজধানীর মিরপুরের শাহ আলী শপিং কমপ্লেক্সে সংঘটিত হয়েছে এক দুঃসাহসিক ডাকাতির ঘটনা। গভীর রাতে পরিকল্পিতভাবে দুটি জুয়েলারি দোকানে হানা দিয়ে প্রায় ২৫৯ ভরি স্বর্ণালংকার লুট করে নিয়ে গেছে দুর্বৃত্তরা। ঘটনার পর থেকেই মার্কেটের পাঁচ নিরাপত্তাকর্মী আত্মগোপনে রয়েছেন। পুলিশ বলছে, এ ঘটনায় তাদের সম্পৃক্ততার প্রাথমিক তথ্য মিলেছে এবং এটি সুপরিকল্পিত ডাকাতি বলে ধারণা করা হচ্ছে।

    শনিবার (২৫ জুলাই) রাত থেকে রোববার (২৬ জুলাই) ভোরের মধ্যে কোনো একসময় দারুস সালাম থানাধীন শাহ আলী শপিং কমপ্লেক্সের দ্বিতীয় তলায় এ ঘটনা ঘটে।

    পুলিশ সূত্রে জানা গেছে, আল রাজ্জাক জুয়েলার্স থেকে প্রায় ২০০ ভরি এবং এ হোসেন জুয়েলার্স থেকে ৫৯ ভরি স্বর্ণালংকার লুট করা হয়েছে। সব মিলিয়ে প্রায় ২৫৯ ভরি স্বর্ণালংকার নিয়ে পালিয়ে যায় ডাকাতরা।

    দারুস সালাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. দুলাল হোসেন জানান, ঘটনার ধরন ও বিভিন্ন আলামত পর্যালোচনা করে এটি একটি পরিকল্পিত ডাকাতি বলে প্রাথমিকভাবে মনে হচ্ছে। ঘটনার পর থেকেই মার্কেটের পাঁচ নিরাপত্তাকর্মী নিখোঁজ রয়েছেন। তাদের ভূমিকা সন্দেহজনক হওয়ায় তদন্তের আওতায় আনা হয়েছে। এছাড়া এ ঘটনার সঙ্গে আরও কয়েকজন জড়িত থাকতে পারেন বলেও ধারণা করা হচ্ছে। এ বিষয়ে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

    পুলিশের প্রাথমিক তদন্তে জানা গেছে, মার্কেটের নিজস্ব নিরাপত্তাকর্মীদের পাশাপাশি জুয়েলারি দোকানগুলোর পক্ষ থেকেও একজন নিরাপত্তাকর্মী রাতে দায়িত্বে ছিলেন। অভিযোগ রয়েছে, তাকে মিষ্টির সঙ্গে চেতনানাশক মিশিয়ে খাইয়ে অচেতন করা হয়। এরপর সুযোগ নিয়ে দুর্বৃত্তরা দোকান দুটির তালা ভেঙে বিপুল পরিমাণ স্বর্ণালংকার লুট করে পালিয়ে যায়।

    আল রাজ্জাক জুয়েলার্সের মালিক জসিম উদ্দিন দাবি করেন, মার্কেটের সিসিটিভি ফুটেজে কয়েকজন নিরাপত্তাকর্মীকে ডাকাতির ঘটনায় সক্রিয়ভাবে অংশ নিতে দেখা গেছে। ফুটেজ সংগ্রহ করে তা খতিয়ে দেখছে আইনশৃঙ্খলা বাহিনী।

    এদিকে ঘটনার পর পুরো মার্কেটে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পুলিশ সিসিটিভি ফুটেজ, আলামত ও সংশ্লিষ্টদের তথ্য-উপাত্ত বিশ্লেষণ করে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চালাচ্ছে। তদন্ত শেষ হলে ডাকাতির প্রকৃত পরিকল্পনাকারী ও সহযোগীদের বিষয়ে বিস্তারিত তথ্য জানা যাবে।

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Telegram Email WhatsApp Copy Link
    Leave A Reply Cancel Reply

    শীর্ষ খবর

    জিয়াউর রহমানঃ সামরিক শাসনের নামে গণহত্যার সূচনাকারী

    September 3, 202696,275

    ডিসেম্বরের প্রথম সপ্তাহে দেশে ফেরার পরিকল্পনা শেখ হাসিনার, নেতাকর্মীদের প্রস্তুতি

    September 9, 202695,970

    নভেম্বরের মধ্যবর্তী ভোট কি ট্রাম্পের জন্য ‘জনতার রায়’-এ বিদায়!

    September 9, 202692,895

    ধানমন্ডি ৩২ঃ ইট-পাথর ভাঙার চেয়েও বড় যে সাংবিধানিক প্রশ্ন

    September 1, 202683,761
    ব্রেকিং নিউজ
    ব্রেকিং

    কম্পিউটিংয়ে নতুন বিপ্লব: এবার সার্কিট হবে জীবন্ত ব্যাকটেরিয়ায়

    September 11, 2026392

    বিদ্যুৎ নয়, রাসায়নিক সংকেতে হিসাব করবে কোষ-ভবিষ্যতে গাছের শরীরেই বসতে পারে এমন সার্কিট কম্পিউটারের সার্কিটে…

    রাজধানীতে ডিএমপির সাঁড়াশি অভিযান: গ্রেপ্তার ৫৪২

    September 11, 2026

    কারিগরি ত্রুটিতে আদানির এক ইউনিট বন্ধ; সরবরাহ নেমেছে ৮০০ মেগাওয়াটের নিচে

    September 11, 2026

    ৬৬৬ কোটি টাকার কর: ইউনূসের প্রতিষ্ঠানের বিরুদ্ধে এনবিআরের দাবি বহাল

    September 11, 2026
    অনুসরণ করুন
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    আবহাওয়া
    Powered by Tomorrow.io
    নামাজের সময়
    আমাদের সম্পর্কে
    আমাদের সম্পর্কে

    আমারদেশ২৪.নিউজ একটি বিশ্বস্ত ও নির্ভরযোগ্য অনলাইন সংবাদমাধ্যম, যা দ্রুত সময়ে সঠিক ও সর্বশেষ খবর পাঠকদের কাছে পৌঁছে দেয়। আমরা আপসহীন সাংবাদিকতার মাধ্যমে সমাজের প্রকৃত চিত্র তুলে ধরার চেষ্টা করি।

    নিরপেক্ষতা, সত্য ও জনসচেতনতা বৃদ্ধিই আমাদের মূল লক্ষ্য। আমরা বিশ্বাস করি, দায়িত্বশীল সাংবাদিকতাই একটি সচেতন সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

    যোগাযোগ

    ইমেইল: admin@amardesh24.news

    ঠিকানা: বাড়ি-১৩/বি, রোড – ৮, লেক সাইড, বারিধারা ডিওএইচএস, ঢাকা, বাংলাদেশ

    Facebook X (Twitter) Instagram YouTube
    মেনু
    • আন্তর্জাতিক সাক্ষ্য
    • খেলাধুলা
    • জাতীয় সাক্ষ্য
    • টেক নিউজ
    • পডকাস্ট
    • বিদেশী মিডিয়ার হাইলাইটস
    • বিনোদন
    • ব্রেকিং
    • যুদ্ধ
    • শীর্ষ
    © amarDesh24.news. All rights reserved.
    • সকল খবর
    • যোগাযোগ
    • লগইন
    • অ্যাকাউন্ট
    • ড্যাশবোর্ড

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Sign In or Register

    Welcome Back!

    Login to your account below.

    Lost password?