Close Menu
    Facebook X (Twitter) Instagram YouTube
    Monday, September 14 Login
    Facebook X (Twitter) Instagram YouTube
    amarDesh24.newsamarDesh24.news
    Demo
    • হোম
    • ব্রেকিং
    • শীর্ষ খবর
    • জাতীয় সাক্ষ্য
    • আন্তর্জাতিক সাক্ষ্য
    • যুদ্ধ
    • খেলাধুলা
    • আরো
      • পডকাস্ট
      • টেক নিউজ
      • বিনোদন
      • যোগাযোগ
    amarDesh24.newsamarDesh24.news
    Home » সকল খবর » সীমান্ত পেরিয়ে পালানোর সময় যশোরে গ্রেপ্তার শীর্ষ সন্ত্রাসী ‘ডেভিড ইমন’
    ব্রেকিং

    সীমান্ত পেরিয়ে পালানোর সময় যশোরে গ্রেপ্তার শীর্ষ সন্ত্রাসী ‘ডেভিড ইমন’

    Desk ReportBy Desk ReportJuly 30, 2026No Comments589 Views
    Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Email Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email WhatsApp Copy Link

    চট্টগ্রামের আলোচিত সন্ত্রাসী মোবারক হোসেন ওরফে ডেভিড ইমনকে যশোর থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। আইনশৃঙ্খলা বাহিনীর দাবি, তিনি অবৈধভাবে সীমান্ত পেরিয়ে ভারতে পালিয়ে যাওয়ার চেষ্টা করছিলেন। মঙ্গলবার রাতে যশোরের কোতোয়ালি উপজেলার ঝুমঝুমপুর এলাকা থেকে তিন সহযোগীসহ তাঁকে আটক করা হয়।

    পুলিশ বলছে, ডেভিড ইমনের বিরুদ্ধে চট্টগ্রামের বিভিন্ন থানায় খুন, চাঁদাবাজি, অস্ত্র ও হত্যাচেষ্টাসহ অন্তত ১৫টি মামলা রয়েছে। গত দেড় বছরে চট্টগ্রামের একাধিক আলোচিত হত্যাকাণ্ড, ব্যবসায়ীদের কাছে চাঁদা দাবি, গুলিবর্ষণ ও হামলার ঘটনায় তাঁর নাম এসেছে।

    চট্টগ্রাম রেঞ্জের অতিরিক্ত উপমহাপরিদর্শক (ডিআইজি) নাজিমুল হক বলেন, চার দিন আগে যশোর সীমান্ত দিয়ে দেশে প্রবেশ করেন ডেভিড ইমন। বিষয়টি জানতে পেরে তাঁকে নজরদারিতে রাখা হয়। পরে অভিযানের তথ্য পেয়ে তিনি আবার সীমান্ত দিয়ে ভারতে পালানোর চেষ্টা করেন। সেই সময় তাঁকে গ্রেপ্তার করা হয়।

    তিনি জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, ডেভিড ইমনের কাছে দেশি ও বিদেশি দুটি পাসপোর্ট রয়েছে। এগুলো ব্যবহার করে তিনি বিভিন্ন সময়ে সীমান্ত দিয়ে যাতায়াত করতেন বলে তথ্য পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

    যশোরের পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম বলেন, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বিশেষ চেকপোস্ট বসিয়ে অভিযান চালানো হয়। আটকের পর ডেভিড ইমন নিজের পরিচয় গোপন করার চেষ্টা করেন। তবে আগে থেকেই তাঁর বিষয়ে সুনির্দিষ্ট তথ্য থাকায় তাঁকে শনাক্ত করা সম্ভব হয়। পরে তাঁকে চট্টগ্রাম জেলা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

    পুলিশের দাবি, দুবাইয়ে অবস্থানরত শীর্ষ সন্ত্রাসী সাজ্জাদ আলী ওরফে বড় সাজ্জাদের ঘনিষ্ঠ সহযোগী ডেভিড ইমন। বড় সাজ্জাদের হয়ে চট্টগ্রামে অপরাধচক্র পরিচালনায় তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতেন। বর্তমানে এই চক্রের আরেক সদস্য মোহাম্মদ রায়হান পলাতক রয়েছেন। তাঁকে গ্রেপ্তারে অভিযান চলছে।

    পুলিশের তথ্য অনুযায়ী, গত দেড় বছরে চট্টগ্রামে সংঘটিত অন্তত ১১টি হত্যাকাণ্ডে ডেভিড ইমনের নাম উঠে এসেছে। এ ছাড়া ব্যবসায়ীদের কাছে মোটা অঙ্কের চাঁদা দাবি, নির্মাণাধীন ভবনে হামলা, ব্যবসাপ্রতিষ্ঠানে গুলিবর্ষণ, ভয়ভীতি প্রদর্শন এবং ভাঙচুরের অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে।

    সর্বশেষ গত ১১ জুলাই নগরের একটি ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠানের মালিকের কাছে এককালীন দুই কোটি টাকা এবং মাসিক ১০ লাখ টাকা চাঁদা দাবি করা হয় বলে অভিযোগ রয়েছে। চাঁদা না পেয়ে কয়েক দিন পর ওই প্রতিষ্ঠানের কার্যালয়ে হামলা ও ভাঙচুরের ঘটনাও ঘটে।

    এ ছাড়া জন্মাষ্টমী উদযাপন পরিষদের এক নেতাকে ৫০ লাখ টাকা চাঁদা দাবি করে প্রাণনাশের হুমকি, একাধিক ব্যবসায়ীর বাড়িতে গুলিবর্ষণ এবং নির্মাণাধীন ভবনে হামলার অভিযোগেও তাঁর নাম এসেছে।

    পুলিশের তথ্য অনুযায়ী, চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার কাঞ্চননগরের বাসিন্দা মোবারক হোসেন অপরাধ জগতে জড়িয়ে ‘ডেভিড ইমন’ নামে পরিচিত হন। কারাগারে ছোট সাজ্জাদের সঙ্গে পরিচয়ের পর তিনি ওই চক্রে যোগ দেন। পরে বড় সাজ্জাদের ঘনিষ্ঠ সহযোগী হিসেবে চট্টগ্রামে অপরাধ কর্মকাণ্ড পরিচালনা করতে থাকেন বলে পুলিশের দাবি।

    চট্টগ্রাম জেলা পুলিশ জানিয়েছে, ডেভিড ইমনের সহযোগীদের গ্রেপ্তার এবং তাঁর অপরাধচক্রের নেটওয়ার্ক ভেঙে দিতে অভিযান অব্যাহত রয়েছে।

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Telegram Email WhatsApp Copy Link
    Leave A Reply Cancel Reply

    শীর্ষ খবর

    জিয়াউর রহমানঃ সামরিক শাসনের নামে গণহত্যার সূচনাকারী

    September 3, 202696,275

    ডিসেম্বরের প্রথম সপ্তাহে দেশে ফেরার পরিকল্পনা শেখ হাসিনার, নেতাকর্মীদের প্রস্তুতি

    September 9, 202695,970

    নভেম্বরের মধ্যবর্তী ভোট কি ট্রাম্পের জন্য ‘জনতার রায়’-এ বিদায়!

    September 9, 202692,898

    ধানমন্ডি ৩২ঃ ইট-পাথর ভাঙার চেয়েও বড় যে সাংবিধানিক প্রশ্ন

    September 1, 202683,761
    ব্রেকিং নিউজ
    ব্রেকিং

    ১৯৭১: আহাজারি ও রক্তের স্রোত দেখে জ্ঞান হারিয়েছিলেন বুলবুল রানী

    September 14, 2026839

    ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধ শুধু সম্মুখসমরে অংশ নেওয়া বীর যোদ্ধাদের আত্মত্যাগের ইতিহাস নয়; এর সঙ্গে…

    তিন মাসেও উদ্ধার হয়নি অপহৃত শিশু, মায়ের আর্তনাদে নীরব পুলিশ!

    September 14, 2026

    শেফালির বিশ্বরেকর্ড, স্মৃতির ঝড়: এশিয়া কাপ পুনরুদ্ধার ভারতের

    September 14, 2026

    মসজিদের কোরআন রাখার তাক থেকে মিলল কথিত গণঅভ্যুত্থানে থানা থেকে লুট হওয়া পিস্তল-গুলি

    September 14, 2026
    অনুসরণ করুন
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    আবহাওয়া
    Powered by Tomorrow.io
    নামাজের সময়
    আমাদের সম্পর্কে
    আমাদের সম্পর্কে

    আমারদেশ২৪.নিউজ একটি বিশ্বস্ত ও নির্ভরযোগ্য অনলাইন সংবাদমাধ্যম, যা দ্রুত সময়ে সঠিক ও সর্বশেষ খবর পাঠকদের কাছে পৌঁছে দেয়। আমরা আপসহীন সাংবাদিকতার মাধ্যমে সমাজের প্রকৃত চিত্র তুলে ধরার চেষ্টা করি।

    নিরপেক্ষতা, সত্য ও জনসচেতনতা বৃদ্ধিই আমাদের মূল লক্ষ্য। আমরা বিশ্বাস করি, দায়িত্বশীল সাংবাদিকতাই একটি সচেতন সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

    যোগাযোগ

    ইমেইল: admin@amardesh24.news

    ঠিকানা: বাড়ি-১৩/বি, রোড – ৮, লেক সাইড, বারিধারা ডিওএইচএস, ঢাকা, বাংলাদেশ

    Facebook X (Twitter) Instagram YouTube
    মেনু
    • আন্তর্জাতিক সাক্ষ্য
    • খেলাধুলা
    • জাতীয় সাক্ষ্য
    • টেক নিউজ
    • পডকাস্ট
    • বিদেশী মিডিয়ার হাইলাইটস
    • বিনোদন
    • ব্রেকিং
    • যুদ্ধ
    • শীর্ষ
    © amarDesh24.news. All rights reserved.
    • সকল খবর
    • যোগাযোগ
    • লগইন
    • অ্যাকাউন্ট
    • ড্যাশবোর্ড

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Sign In or Register

    Welcome Back!

    Login to your account below.

    Lost password?