Close Menu
    Facebook X (Twitter) Instagram YouTube
    Friday, September 11 Login
    Facebook X (Twitter) Instagram YouTube
    amarDesh24.newsamarDesh24.news
    Demo
    • হোম
    • ব্রেকিং
    • শীর্ষ খবর
    • জাতীয় সাক্ষ্য
    • আন্তর্জাতিক সাক্ষ্য
    • যুদ্ধ
    • খেলাধুলা
    • আরো
      • পডকাস্ট
      • টেক নিউজ
      • বিনোদন
      • যোগাযোগ
    amarDesh24.newsamarDesh24.news
    Home » সকল খবর » আর্থিক ঝুঁকিতে দেশের ১৫ ব্যাংক
    ব্রেকিং

    আর্থিক ঝুঁকিতে দেশের ১৫ ব্যাংক

    Desk ReportBy Desk ReportSeptember 10, 2026No Comments871 Views
    Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Email Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email WhatsApp Copy Link

    ২ লাখ ২৯ হাজার কোটি টাকার প্রভিশন ঘাটতি, খেলাপি ঋণ ৬ লাখ কোটি ছাড়িয়েছে

    ব্যাংক খাতে অনিয়ম, ঋণ জালিয়াতি, অর্থ পাচার ও প্রভাবশালী মহলকে ঋণ দেওয়ার দীর্ঘদিনের প্রবণতায় দেশের ব্যাংকিং ব্যবস্থা এখন গভীর আর্থিক সংকটে। বিপুল অঙ্কের ঋণের বড় অংশ আদায় না হওয়ায় দ্রুত বাড়ছে খেলাপি ঋণ। এর বিপরীতে প্রয়োজনীয় প্রভিশন সংরক্ষণ করতে না পারায় সরকারি-বেসরকারি অন্তত ১৫টি ব্যাংক পড়েছে বড় ধরনের আর্থিক ঝুঁকিতে।

    বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, চলতি বছরের জুন শেষে এসব ১৫ ব্যাংকের সম্মিলিত প্রভিশন ঘাটতি দাঁড়িয়েছে ২ লাখ ২৯ হাজার ১৪৬ কোটি টাকা। ব্যাংক খাতের ইতিহাসে এত বড় প্রভিশন ঘাটতিকে আর্থিক দুর্বলতার অন্যতম বড় সংকেত হিসেবে দেখছেন অর্থনীতিবিদ ও ব্যাংক খাতের বিশ্লেষকেরা।

    প্রভিশন হচ্ছে খেলাপি বা ঝুঁকিপূর্ণ ঋণের বিপরীতে ব্যাংকের রাখা নিরাপত্তা সঞ্চিতি। কোনো ঋণ আদায় না হলে আমানতকারীদের অর্থের ওপর যাতে সরাসরি চাপ না পড়ে, সে জন্য ব্যাংককে ঋণের মান অনুযায়ী নির্দিষ্ট হারে প্রভিশন রাখতে হয়। কিন্তু আয় কমে যাওয়া এবং খেলাপি ঋণ অস্বাভাবিক হারে বেড়ে যাওয়ায় বেশ কয়েকটি ব্যাংক প্রয়োজনীয় সঞ্চিতি সংরক্ষণ করতে পারছে না।

    রাষ্ট্রায়ত্ত পাঁচ ব্যাংকে মোট প্রভিশন ঘাটতির পরিমাণ দাঁড়িয়েছে ৭৮ হাজার ৩৩০ কোটি টাকা। এর মধ্যে সবচেয়ে বড় ঘাটতি জনতা ব্যাংকের ৫০ হাজার ১৬০ কোটি টাকা।

    এ ছাড়া অগ্রণী ব্যাংকের প্রভিশন ঘাটতি ১২ হাজার ৩৩৮ কোটি টাকা, রূপালী ব্যাংকের ১০ হাজার ৭৫৩ কোটি, বেসিক ব্যাংকের ৫ হাজার ৪৭ কোটি এবং বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংকের ঘাটতি প্রায় ৩৩ কোটি টাকা।

    রাষ্ট্রায়ত্ত এসব ব্যাংকের বড় অঙ্কের প্রভিশন ঘাটতি তাদের মূলধন ভিত্তির ওপরও চাপ তৈরি করছে। প্রয়োজনীয় নিরাপত্তা সঞ্চিতি না থাকায় ভবিষ্যতে লোকসান সামাল দেওয়া এবং আমানতকারীদের অর্থের নিরাপত্তা নিশ্চিত করা আরও কঠিন হয়ে পড়তে পারে।

    বেসরকারি খাতের ১০টি ব্যাংকের প্রভিশন ঘাটতি পরিস্থিতিও উদ্বেগজনক। এসব ব্যাংকের সম্মিলিত ঘাটতি ১ লাখ ৫০ হাজার কোটি টাকারও বেশি।

    এর মধ্যে সবচেয়ে বড় ঘাটতি ইসলামী ব্যাংক বাংলাদেশের ৮২ হাজার ৩৩৪ কোটি টাকা। এরপর ন্যাশনাল ব্যাংকের ঘাটতি ২৩ হাজার ৩২৬ কোটি, আইএফআইসি ব্যাংকের ২১ হাজার ৮৯৪ কোটি এবং প্রিমিয়ার ব্যাংকের প্রায় ১১ হাজার ৯৭১ কোটি টাকা।

    এ ছাড়া ইউনিয়ন ব্যাংকের প্রভিশন ঘাটতি ৫ হাজার ৫ কোটি, স্ট্যান্ডার্ড ব্যাংকের ২ হাজার ৫৯৫ কোটি, মার্কেন্টাইল ব্যাংকের ২ হাজার ৯৫ কোটি, এনআরবিসি ব্যাংকের ৮২০ কোটি, বাংলাদেশ কমার্স ব্যাংকের ৬৪৫ কোটি এবং এনআরবি ব্যাংকের ১৩০ কোটি টাকা।

    প্রভিশন ঘাটতির এই চিত্র শুধু ব্যাংকগুলোর হিসাবের দুর্বলতাই প্রকাশ করছে না; বরং দীর্ঘদিনের অনিয়ম, দুর্বল ঋণ ব্যবস্থাপনা এবং ঋণ আদায়ে ব্যর্থতার গভীর সংকটও সামনে নিয়ে এসেছে।

    বিশ্বব্যাংকের ঢাকা কার্যালয়ের সাবেক মুখ্য অর্থনীতিবিদ ড. জাহিদ হোসেন মনে করেন, ব্যাংক খাতের বর্তমান সংকটের মূল কারণ খেলাপি ঋণের অস্বাভাবিক বৃদ্ধি।

    তার ভাষ্য, খেলাপি ঋণ না থাকলে প্রভিশন ঘাটতিরও প্রশ্ন আসে না। কিন্তু খেলাপিদের বারবার নীতিগত ছাড় দেওয়া এবং প্রভিশন ঘাটতি থাকা সত্ত্বেও লভ্যাংশ দেওয়ার সুযোগ রাখার মতো সিদ্ধান্ত ব্যাংকিং খাতে ভুল বার্তা তৈরি করেছে।

    তিনি মনে করেন, এমন নীতির শেষ পর্যন্ত সবচেয়ে বড় ঝুঁকি তৈরি হয় আমানতকারীদের জন্য। তাই ক্ষতিকর নীতিমালা বাতিলের পাশাপাশি খেলাপি ঋণ নিয়ন্ত্রণ ও ঋণ আদায়ে কঠোর পদক্ষেপ নেওয়ার ওপর জোর দিয়েছেন তিনি।

    বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্য অনুযায়ী, জুন শেষে দেশের ব্যাংকিং খাতে মোট ঋণের স্থিতি দাঁড়িয়েছে ১৮ লাখ ৫০ হাজার ৫৯৫ কোটি টাকা। এর মধ্যে খেলাপি ঋণের পরিমাণ ৬ লাখ ৬ হাজার ৫৫৫ কোটি টাকা।

    অর্থাৎ মোট ঋণের ৩২ দশমিক ৭৮ শতাংশই খেলাপি। সহজ হিসাবে, ব্যাংকগুলো যে ১০০ টাকা ঋণ দিয়েছে, তার মধ্যে প্রায় ৩৩ টাকা ৭৮ পয়সাই এখন খেলাপি। এর একটি বড় অংশ আদায় অনিশ্চিত হয়ে পড়ায় ব্যাংকগুলোর ওপর প্রভিশন সংরক্ষণের চাপও বাড়ছে।

    গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর স্ট্র্যাটেজিক অ্যান্ড পিস স্টাডিজের নির্বাহী পরিচালক ও মানারত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির অধ্যাপক ড. মো. মিজানুর রহমান বলেন, রাজনৈতিক প্রভাব ও ক্ষমতার ছত্রচ্ছায়ায় এক শ্রেণির প্রভাবশালী ব্যবসায়ী ঋণ নিয়ে বছরের পর বছর তা পরিশোধ করেননি। অন্যদিকে, খেলাপিদের বারবার সুযোগ-সুবিধা দেওয়ার কারণে ঋণ পরিশোধ না করার এক ধরনের সংস্কৃতি তৈরি হয়েছে।

    তার মতে, অনিয়ম ও খেলাপি ঋণের লাগামহীন বৃদ্ধিই ব্যাংকগুলোর বর্তমান নাজুক অবস্থার অন্যতম কারণ। ব্যাংক খাত ও আমানতকারীদের স্বার্থ রক্ষায় বড় খেলাপিদের প্রতি ছাড়ের নীতি বন্ধ করে দ্রুত কঠোর ব্যবস্থা নেওয়া জরুরি।

    আমানতকারীদের অর্থের নিরাপত্তা নিশ্চিত করতে ঋণের মান অনুযায়ী ব্যাংকগুলোকে নির্দিষ্ট হারে প্রভিশন রাখতে হয়। সাধারণ ঋণের ক্ষেত্রে দশমিক ৫ থেকে ৫ শতাংশ, নিম্নমানের খেলাপি ঋণে ২০ শতাংশ, সন্দেহজনক ঋণে ৫০ শতাংশ এবং মন্দ বা লোকসানি ঋণের বিপরীতে শতভাগ প্রভিশন সংরক্ষণের বিধান রয়েছে। কিন্তু কোনো ব্যাংক প্রয়োজনীয় প্রভিশন রাখতে ব্যর্থ হলে তার আর্থিক ভিত্তি দুর্বল হয়ে পড়ে। একই সঙ্গে মূলধন ঘাটতির ঝুঁকি বাড়ে এবং লভ্যাংশ দেওয়ার সক্ষমতাও সীমিত হয়ে যায়।

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Telegram Email WhatsApp Copy Link
    Leave A Reply Cancel Reply

    শীর্ষ খবর

    জিয়াউর রহমানঃ সামরিক শাসনের নামে গণহত্যার সূচনাকারী

    September 3, 202696,275

    ডিসেম্বরের প্রথম সপ্তাহে দেশে ফেরার পরিকল্পনা শেখ হাসিনার, নেতাকর্মীদের প্রস্তুতি

    September 9, 202695,970

    নভেম্বরের মধ্যবর্তী ভোট কি ট্রাম্পের জন্য ‘জনতার রায়’-এ বিদায়!

    September 9, 202692,895

    ধানমন্ডি ৩২ঃ ইট-পাথর ভাঙার চেয়েও বড় যে সাংবিধানিক প্রশ্ন

    September 1, 202683,761
    ব্রেকিং নিউজ
    ব্রেকিং

    ব্রিকস সম্মেলনে ব্যস্ত মোদি; তিন দিনে একাধিক শীর্ষ বৈঠকের সূচি

    September 11, 2026751

    ১১ থেকে ১৩ সেপ্টেম্বর-রাশিয়া, ইরান, চীনসহ একাধিক দেশের শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠক করবেন ভারতের প্রধানমন্ত্রী…

    গুলশানে আওয়ামী লীগ-ছাত্রলীগের বিশাল মিছিল, ককটেল বিস্ফোরণ

    September 11, 2026

    নিখোঁজের ৩ দিন পর বন্ধুর অফিসে ব্যবসায়ীর বালুচাপা মরদেহ উদ্ধার

    September 11, 2026

    কম্পিউটিংয়ে নতুন বিপ্লব: এবার সার্কিট হবে জীবন্ত ব্যাকটেরিয়ায়

    September 11, 2026
    অনুসরণ করুন
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    আবহাওয়া
    Powered by Tomorrow.io
    নামাজের সময়
    আমাদের সম্পর্কে
    আমাদের সম্পর্কে

    আমারদেশ২৪.নিউজ একটি বিশ্বস্ত ও নির্ভরযোগ্য অনলাইন সংবাদমাধ্যম, যা দ্রুত সময়ে সঠিক ও সর্বশেষ খবর পাঠকদের কাছে পৌঁছে দেয়। আমরা আপসহীন সাংবাদিকতার মাধ্যমে সমাজের প্রকৃত চিত্র তুলে ধরার চেষ্টা করি।

    নিরপেক্ষতা, সত্য ও জনসচেতনতা বৃদ্ধিই আমাদের মূল লক্ষ্য। আমরা বিশ্বাস করি, দায়িত্বশীল সাংবাদিকতাই একটি সচেতন সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

    যোগাযোগ

    ইমেইল: admin@amardesh24.news

    ঠিকানা: বাড়ি-১৩/বি, রোড – ৮, লেক সাইড, বারিধারা ডিওএইচএস, ঢাকা, বাংলাদেশ

    Facebook X (Twitter) Instagram YouTube
    মেনু
    • আন্তর্জাতিক সাক্ষ্য
    • খেলাধুলা
    • জাতীয় সাক্ষ্য
    • টেক নিউজ
    • পডকাস্ট
    • বিদেশী মিডিয়ার হাইলাইটস
    • বিনোদন
    • ব্রেকিং
    • যুদ্ধ
    • শীর্ষ
    © amarDesh24.news. All rights reserved.
    • সকল খবর
    • যোগাযোগ
    • লগইন
    • অ্যাকাউন্ট
    • ড্যাশবোর্ড

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Sign In or Register

    Welcome Back!

    Login to your account below.

    Lost password?