Close Menu
    Facebook X (Twitter) Instagram YouTube
    Sunday, September 6 Login
    Facebook X (Twitter) Instagram YouTube
    amarDesh24.newsamarDesh24.news
    Demo
    • হোম
    • ব্রেকিং
    • শীর্ষ খবর
    • জাতীয় সাক্ষ্য
    • আন্তর্জাতিক সাক্ষ্য
    • যুদ্ধ
    • খেলাধুলা
    • আরো
      • পডকাস্ট
      • টেক নিউজ
      • বিনোদন
      • যোগাযোগ
    amarDesh24.newsamarDesh24.news
    Home » সকল খবর » ভাইরাল ভিডিও নিয়ে মুখ খুললেন জামায়াত এমপি গাজী নজরুল ইসলাম
    ব্রেকিং

    ভাইরাল ভিডিও নিয়ে মুখ খুললেন জামায়াত এমপি গাজী নজরুল ইসলাম

    Desk ReportBy Desk ReportJuly 21, 2026No Comments699 Views
    Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Email Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email WhatsApp Copy Link

    সাতক্ষীরা-৪ (শ্যামনগর-কালীগঞ্জ আংশিক) আসনের সংসদ সদস্য এবং জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নেতা গাজী নজরুল ইসলামকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া অন্তরঙ্গ ভিডিও মুখ খুলেছে নিজেই। লিখিত এক বিবৃতিতে তিনি দাবি করেছেন, ভাইরাল হওয়া ভিডিওটি ঢাকার মগবাজারে একটি ব্যক্তিগত ব্যবসায়িক কার্যালয়ের সিসিটিভি ফুটেজ থেকে নেওয়া হয়েছে এবং এতে দেখা যাওয়া ১৮ বছর বয়সী মরিয়ম বেগম তার বৈধ দ্বিতীয় স্ত্রী।

    বিবৃতিতে গাজী নজরুল ইসলাম জানান, ঘটনাটি গত ১৩ জুলাই ২০২৬ সালের। সেদিন তিনি তার প্রথম স্ত্রী মোসাম্মৎ মাকছুদা বেগম, দ্বিতীয় স্ত্রী মরিয়ম বেগম এবং ব্যক্তিগত গাড়িচালক ওবায়দুল্লাহকে নিয়ে মরিয়মের বাবা মো. মাসুম বিল্লাহর মগবাজারের ব্যবসায়িক কার্যালয়ে যান। সেখানে তারা প্রায় সোয়া এক ঘণ্টা অবস্থান করেন। এরপর দ্বিতীয় স্ত্রীর পরিচয়ে মিথ্যা তথ্য দিয়েছেন প্রমাণিত হওয়ায় এখন তিনি দাবি করছেন তিনি ‘ব্লাকমেইল’-এর শিকার!

    তার অভিযোগ, অবস্থানকালে গাড়িচালক ওবায়দুল্লাহ পরিকল্পিতভাবে ৬ থেকে ৭ জন অপরিচিত ব্যক্তিকে ওই কার্যালয়ে প্রবেশের সুযোগ করে দেন। পরে তারা কক্ষে ঢুকে পরিচয় যাচাইয়ের নামে তাকে ও তার পরিবারের সদস্যদের হেনস্তা করেন। একপর্যায়ে তাদের নিচে একটি চায়ের দোকানে নিয়ে গিয়ে ৫ লাখ টাকা চাঁদা দাবি করা হয়। পরিস্থিতি সামাল দিতে তাৎক্ষণিকভাবে কিছু অর্থ প্রদান করার পর তারা সেখান থেকে বের হতে সক্ষম হন বলে দাবি করেন তিনি।

    গাজী নজরুল ইসলাম আরও বলেন, ঘটনার পর তিনি জানতে পারেন, পুরো ঘটনার নেপথ্যে ছিলেন তার গাড়িচালক ওবায়দুল্লাহ, যিনি সম্পর্কে তার দ্বিতীয় স্ত্রীর মামা। তার দাবি, মাসুম বিল্লাহর সঙ্গে ওবায়দুল্লাহর দুলাভাইয়ের পূর্ব থেকেই ব্যক্তিগত বিরোধ ছিল এবং সেই বিরোধকে কেন্দ্র করেই এই পরিকল্পনা করা হয়।

    ঘটনার দিন রাত ১০টার দিকে ওবায়দুল্লাহ তার কাছে ৫ লাখ টাকা এবং মাসুম বিল্লাহর কাছে ১০ লাখ টাকা চাঁদা দাবি করেন। দাবি করা অর্থ না দিলে অফিসের সিসিটিভি ফুটেজ ব্যবহার করে সামাজিকভাবে হেয়প্রতিপন্ন করা এবং পরিবারের ক্ষতি করার হুমকি দেওয়া হয় বলেও অভিযোগ করেন তিনি।

    চাঁদার টাকা না পেয়ে গাড়িচালক অফিসের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে তা সম্পাদনার মাধ্যমে বিভ্রান্তিকর ও কুরুচিপূর্ণ একটি ভিডিও তৈরি করেন এবং পরে সেটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেন। তিনি এই ঘটনাকে তার ব্যক্তিগত ও পারিবারিক সম্মান ক্ষুণ্ন এবং রাজনৈতিকভাবে চরিত্রহননের উদ্দেশ্যে পরিচালিত একটি সুপরিকল্পিত ষড়যন্ত্র বলে দাবি করেছেন।

    তবে ঘটনার সুরতহালে নজরুল ইসলামের পুরো বক্তব্য আবারও মিথ্যা প্রমাণিত হয়েছে। উপস্থিত জনতা নজরুল ইসলাম স্বেচ্ছায় মেয়েটিকে নিয়ে হোটেলে গিয়েছেন-এমন বক্তব্য দিয়েছে।

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Telegram Email WhatsApp Copy Link
    Leave A Reply Cancel Reply

    শীর্ষ খবর

    জিয়াউর রহমানঃ সামরিক শাসনের নামে গণহত্যার সূচনাকারী

    September 3, 202696,274

    ধানমন্ডি ৩২ঃ ইট-পাথর ভাঙার চেয়েও বড় যে সাংবিধানিক প্রশ্ন

    September 1, 202683,760

    ‘অবজ্ঞা’ কি মাত্রা ছাড়িয়ে গেল? বাংলাদেশের প্রধানমন্ত্রীর স্থগিত ভারত সফরের নেপথ্যে কী?

    August 25, 202679,862

    ছয় মাসেই জনআস্থার শূন্যে বিএনপি

    August 18, 202675,967
    ব্রেকিং নিউজ
    ব্রেকিং

    ইউক্রেন-ন্যাটোকে সামরিক সহায়তার অর্থ ফেরত চান ট্রাম্প

    September 6, 2026293

    ইউক্রেন ও ন্যাটোকে যুক্তরাষ্ট্রের দেওয়া সামরিক সহায়তার বিপরীতে ইউরোপীয় দেশগুলোর কাছ থেকে অর্থ ফেরত নেওয়ার…

    উত্তরার আবাসিক হোটেল থেকে চীনা নাগরিকের মরদেহ উদ্ধার

    September 6, 2026

    সিলেটে সিলিং ফ্যানে ঝুলন্ত অবস্থায় উদ্ধার হিন্দু মা-মেয়ের লাশ

    September 6, 2026

    মালয়েশিয়ায় সরকার পতনে ইসলামপন্থিদের ‘বিদেশি শক্তির সহায়তার প্রস্তাব দিয়েছিল’: আব্দুল হাদি আওয়াং

    September 6, 2026
    অনুসরণ করুন
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    আবহাওয়া
    Powered by Tomorrow.io
    নামাজের সময়
    আমাদের সম্পর্কে
    আমাদের সম্পর্কে

    আমারদেশ২৪.নিউজ একটি বিশ্বস্ত ও নির্ভরযোগ্য অনলাইন সংবাদমাধ্যম, যা দ্রুত সময়ে সঠিক ও সর্বশেষ খবর পাঠকদের কাছে পৌঁছে দেয়। আমরা আপসহীন সাংবাদিকতার মাধ্যমে সমাজের প্রকৃত চিত্র তুলে ধরার চেষ্টা করি।

    নিরপেক্ষতা, সত্য ও জনসচেতনতা বৃদ্ধিই আমাদের মূল লক্ষ্য। আমরা বিশ্বাস করি, দায়িত্বশীল সাংবাদিকতাই একটি সচেতন সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

    যোগাযোগ

    ইমেইল: admin@amardesh24.news

    ঠিকানা: বাড়ি-১৩/বি, রোড – ৮, লেক সাইড, বারিধারা ডিওএইচএস, ঢাকা, বাংলাদেশ

    Facebook X (Twitter) Instagram YouTube
    মেনু
    • আন্তর্জাতিক সাক্ষ্য
    • খেলাধুলা
    • জাতীয় সাক্ষ্য
    • টেক নিউজ
    • পডকাস্ট
    • বিদেশী মিডিয়ার হাইলাইটস
    • বিনোদন
    • ব্রেকিং
    • যুদ্ধ
    • শীর্ষ
    © amarDesh24.news. All rights reserved.
    • সকল খবর
    • যোগাযোগ
    • লগইন
    • অ্যাকাউন্ট
    • ড্যাশবোর্ড

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Sign In or Register

    Welcome Back!

    Login to your account below.

    Lost password?