Author: Desk Report

বাংলাদেশ পুলিশের ছয়জন ঊর্ধ্বতন কর্মকর্তাকে নতুন কর্মস্থলে বদলি ও পদায়ন করেছে সরকার। রবিবার (৫ জুলাই) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। প্রজ্ঞাপনটি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব তৌহিদ আহমেদের স্বাক্ষরে প্রকাশিত হয়েছে। প্রজ্ঞাপন অনুযায়ী, ঢাকা রেঞ্জের ডিআইজি মো. ইকবাল হোসেনকে একই পদমর্যাদায় ঢাকা রেঞ্জে পদায়ন করা হয়েছে। অপরদিকে বরিশাল মেট্রোপলিটন পুলিশের (বিএমপি) পুলিশ কমিশনার মো. আশিক সাঈদকে রাজশাহী রেঞ্জের ডিআইজি হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। এদিকে পুলিশ অধিদপ্তরে কর্মরত ডিআইজি আবু রায়হান মুহাম্মদ সালেহকে বরিশাল মেট্রোপলিটন পুলিশের (বিএমপি) পুলিশ কমিশনার হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। একইসঙ্গে বরিশাল রেঞ্জের ডিআইজি মো. মোস্তাফিজুর রহমানকে খুলনা রেঞ্জের ডিআইজি…

Read More

বিশ্বকাপের নকআউট পর্ব মানেই ভুলের কোনো সুযোগ নেই। একটি ম্যাচ, একটি মুহূর্ত কিংবা একটি গোলই বদলে দিতে পারে পুরো টুর্নামেন্টের গল্প। এমনই উত্তেজনাপূর্ণ দুই লড়াইয়ে আজ মাঠে নামছে ফুটবল বিশ্বের চার শক্তিশালী দল। নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে মুখোমুখি হবে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল ও ইউরোপের দুর্দান্ত ছন্দে থাকা নরওয়ে। অন্যদিকে ঐতিহাসিক আজতেকা স্টেডিয়ামে স্বাগতিক মেক্সিকোর সামনে অপেক্ষা করছে হ্যারি কেইনের ইংল্যান্ড। জাপানের বিপক্ষে শেষ বত্রিশে নিজেদের চেনা সাম্বা ফুটবল ফিরিয়ে এনে আত্মবিশ্বাসে উজ্জ্বল ব্রাজিল। ভিনিসিয়ুস জুনিয়রদের গতি, সৃজনশীলতা এবং আক্রমণাত্মক ফুটবল আবারও মনে করিয়ে দিয়েছে কেন তারা বিশ্বকাপের সবচেয়ে সফল দল। তবে এবার তাদের সামনে অপেক্ষা করছে সম্পূর্ণ ভিন্ন এক পরীক্ষা।…

Read More

বরিশালে ব্যবসায়িক বিরোধকে কেন্দ্র করে এক ব্যবসায়ীকে মারধর করে অণ্ডকোষ চেপে ধরে জোরপূর্বক চেক ও স্ট্যাম্পে স্বাক্ষর আদায়ের অভিযোগে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ঘটনার সঙ্গে বিএনপি ও অঙ্গসংগঠনের রাজনীতির সঙ্গে সংশ্লিষ্ট এক ব্যক্তির নাম উঠে আসায় বিষয়টি নিয়ে রাজনৈতিক অঙ্গনেও আলোচনা শুরু হয়েছে। অভিযোগ অনুযায়ী, গত ২৭ জুন সন্ধ্যার পর নগরীর সদর রোড এলাকায় অবস্থিত অগ্রণী (আবাসন) হাউজিং লিমিটেডের কার্যালয়ে এ ঘটনা ঘটে। প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক আব্দুল আজিজ হাওলাদারকে তার নিজ কক্ষে আটকে রেখে শারীরিক নির্যাতন চালানো হয় এবং ভয়ভীতি প্রদর্শন করে কয়েকটি চেক ও স্ট্যাম্পে স্বাক্ষর নেওয়া হয় বলে অভিযোগ করা হয়েছে। শনিবার রাতে ঘটনার সিসিটিভি ফুটেজ সামাজিক যোগাযোগমাধ্যমে…

Read More

চট্টগ্রামের পটিয়া উপজেলায় একটি মাদ্রাসার আট বছর বয়সী এক শিক্ষার্থীকে দীর্ঘদিন ধরে যৌন নির্যাতনের অভিযোগ উঠেছে একই প্রতিষ্ঠানের এক শিক্ষক ও তিন শিক্ষার্থীর বিরুদ্ধে। ঘটনাটি প্রথমে গোপন রাখার চেষ্টা করা হলেও পরে বিষয়টি প্রকাশ্যে এলে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। এ ঘটনায় অভিযুক্ত শিক্ষক আজিজ উল্লাহ (২০)কে গ্রেপ্তার করেছে পুলিশ। স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, পটিয়া উপজেলার ধলঘাট ইউনিয়নের ঈশ্বরখাইন চৌধুরীপাড়া এলাকার আজিজিয়া নজিরিয়া তাহফিজুল কোরআন মাদ্রাসার দ্বিতীয় শ্রেণির ওই শিক্ষার্থী দীর্ঘদিন ধরে শারীরিক সমস্যায় ভুগছিল। প্রথমদিকে পরিবারের সদস্যরা বিষয়টিকে সাধারণ শারীরিক অসুস্থতা, বিশেষ করে পাইলসজনিত সমস্যা বলে মনে করেন। তবে অবস্থার উন্নতি না হওয়ায় শিশুটিকে চিকিৎসকের কাছে নেওয়া হলে…

Read More

হামে আক্রান্ত হয়ে ৯ মাস বয়সী কন্যাশিশুর মৃত্যুর ঘটনায় ‘কথিত’ অন্তর্বর্তী সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসসহ চারজনের বিরুদ্ধে মামলা করার আবেদন করা হয়েছে। রবিবার (৫ জুলাই) ঢাকার অ্যাডিশনাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলামের আদালতে শিশুটির বাবা সিরাজুল ইসলাম এ আবেদন করেন। বাদীপক্ষের আইনজীবী তাছলিমা জাহান পপি বিষয়টি নিশ্চিত করে জানান, আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করেছেন এবং আবেদনের ওপর আদেশ অপেক্ষমাণ রেখেছেন। মামলার আবেদনপত্রে উল্লেখ করা হয়েছে, বাদীর ৯ মাস বয়সী কন্যা সাউদা নুসকান হামে আক্রান্ত হয়ে মারা যায়। এ ঘটনায় তিনি সংশ্লিষ্টদের বিরুদ্ধে অবহেলাজনিত মৃত্যুর অভিযোগ এনেছেন। মামলার আবেদনে ড. মুহাম্মদ ইউনূসের পাশাপাশি সাবেক স্বাস্থ্য উপদেষ্টা নূর জাহান…

Read More

২০১৮ রাশিয়া বিশ্বকাপ ছিল আর্জেন্টিনা ফুটবলের ইতিহাসের অন্যতম হতাশার অধ্যায়। শেষ ষোলো থেকেই বিদায় নিতে হয় দুইবারের বিশ্বচ্যাম্পিয়নদের। ব্যর্থতার দায় কাঁধে নিয়ে প্রধান কোচের পদ ছাড়েন হোর্হে সাম্পাওলি। একের পর এক বড় টুর্নামেন্টের ফাইনালে হারের পর বিশ্বকাপেও ভরাডুবি- সব মিলিয়ে আর্জেন্টাইন ফুটবলে নেমে আসে গভীর হতাশা। এমনকি জাতীয় দল থেকে অনির্দিষ্টকালের বিরতিও নেন অধিনায়ক লিওনেল মেসি। ঠিক সেই সংকটময় সময়ে এমন একজনের হাতে জাতীয় দলের দায়িত্ব তুলে দেওয়া হয়, যার নাম তখন আন্তর্জাতিক ফুটবল অঙ্গনে খুব একটা পরিচিত ছিল না। তিনি লিওনেল স্কালোনি। অনেকের কাছেই ছিল এটি বিস্ময়কর সিদ্ধান্ত। কিন্তু সময়ই প্রমাণ করেছে, আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশনের (এএফএ) সেই সিদ্ধান্তই ছিল…

Read More

মাত্র ৮ কোটি টাকা বিতরণের জন্য ৫৩ কোটি টাকা প্রশাসনিক ব্যয় হয়েছে, এমন অনিয়মকে কেন্দ্র করে বিএনপি সরকারের আর্থিক ব্যবস্থাপনা নিয়ে বিতর্ক শুরু হয়েছে। সামান্য অর্থ বিতরণের বিপরীতে কয়েক গুণ বেশি অর্থ ব্যয় করা হয়েছে, যা নিয়ে বিভিন্ন মহলে প্রশ্ন উঠেছে। জনগণের করের টাকা ব্যয়ের ক্ষেত্রে সরকারের পরিকল্পনা ও জবাবদিহিতার অভাবের কারণেই এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছে। তাদের ভাষ্য, যদি অভিযোগের তথ্য সঠিক হয়, তাহলে এটি রাষ্ট্রীয় অর্থ ব্যবস্থাপনায় চরম অদক্ষতা ও অপচয়ের একটি উদ্বেগজনক উদাহরণ। জনকল্যাণমূলক কর্মসূচিতে প্রকৃত উপকারভোগীদের হাতে অর্থ পৌঁছে দেওয়ার চেয়ে প্রশাসনিক ব্যয় কয়েক গুণ বেড়ে যাওয়া গ্রহণযোগ্য হতে পারে না। এ ধরনের অভিযোগের পূর্ণাঙ্গ তদন্ত এবং…

Read More

ভারতের তামিলনাড়ু রাজ্যের বিভিন্ন এলাকা থেকে অনুপ্রবেশের অভিযোগে আটক ৫০ জন বাংলাদেশি নাগরিককে দেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া শুরু হয়েছে। আইনি ও প্রশাসনিক আনুষ্ঠানিকতা সম্পন্ন হওয়ার পর তাদের পশ্চিমবঙ্গের পেট্রাপোল-হরিদাসপুর সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)-এর কাছে হস্তান্তর করা হবে। পরবর্তীতে প্রয়োজনীয় যাচাই-বাছাই ও কূটনৈতিক প্রক্রিয়া অনুসরণ করে তাদের বাংলাদেশ কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হবে। ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদনে তামিলনাড়ু পুলিশের বরাত দিয়ে জানানো হয়েছে, আটক ৫০ জনকে সালেম জেলার আট্টুর মহকুমা কমপ্লেক্সে স্থাপিত একটি বিশেষ শিবিরে রাখা হয়েছিল। সেখানে তাদের পরিচয় যাচাই এবং প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর আনুষ্ঠানিকভাবে ডিপোর্টেশনের নির্দেশ জারি করা হয়। এরপর গত ৩ জুলাই কঠোর নিরাপত্তা ব্যবস্থার…

Read More

ইরানের সর্বোচ্চ নেতা আলী খামেনি -কে ঘিরে জামায়াতে ইসলামীর ভেতরে মতাদর্শিক অবস্থান নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া বিভিন্ন ছবি ও তথ্যকে কেন্দ্র করে প্রশ্ন উঠছে, কীভাবে একই রাজনৈতিক ধারার একাংশ ইরানে খামেনির প্রতি শ্রদ্ধা জানাতে উপস্থিত হতে পারে, আবার অন্য অংশ সেই খামেনির প্রধান প্রতিপক্ষ হিসেবে বিবেচিত যুক্তরাষ্ট্রের স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে অংশ নেয়? এটি কেবল কূটনৈতিক বা আনুষ্ঠানিক উপস্থিতির বিষয় নয়; বরং রাজনৈতিক অবস্থান ও আদর্শিক সামঞ্জস্যের প্রশ্ন। তাদের দাবি, একদিকে ইরানের ইসলামি বিপ্লব ও খামেনির নেতৃত্বের প্রতি সহানুভূতি দেখানো, অন্যদিকে যুক্তরাষ্ট্রের জাতীয় দিবস উদযাপনে অংশগ্রহণ—এই দুই অবস্থান পরস্পরবিরোধী বার্তা বহন করে। এদিকে জামায়াত-সংশ্লিষ্ট মহলের…

Read More

রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫০৮: দেশের বর্তমান বিএনপি সরকারের পরিচালিত আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে নতুন করে উদ্বেগ সৃষ্টি করেছে। ঢাকাজুড়ে মাত্র ২৪ ঘণ্টার ব্যবধানে ৫০৮ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। একই সময়ে বিভিন্ন অপরাধের ঘটনায় দায়ের হয়েছে ৫০টি মামলা। বিপুল সংখ্যক গ্রেপ্তার ও মাদক উদ্ধারের এই পরিসংখ্যান রাজধানীর আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে নতুন করে আলোচনা সৃষ্টি করেছে। রোববার সকালে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। ডিএমপির তথ্য অনুযায়ী, গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের মধ্যে উত্তরা বিভাগে সর্বোচ্চ ১৩৭ জন, মিরপুর বিভাগে ৯৫ জন, তেজগাঁও বিভাগে ৬৮ জন, গুলশান বিভাগে ৫৩ জন, রমনা বিভাগে…

Read More