বেলজিয়ামের বিপক্ষে বিশ্বকাপের শেষ ষোলোর গুরুত্বপূর্ণ ম্যাচের আগে নতুন বিতর্কে উত্তাল বিশ্ব ফুটবল। বসনিয়া ও হার্জেগোভিনার বিপক্ষে লাল কার্ড দেখে স্বয়ংক্রিয়ভাবে এক ম্যাচের নিষেধাজ্ঞায় পড়া যুক্তরাষ্ট্রের ফরোয়ার্ড ফোলারিন বালোগুনকে শেষ মুহূর্তে খেলার অনুমতি দিয়েছে ফিফা। আর এই সিদ্ধান্তের পেছনে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হস্তক্ষেপের খবর প্রকাশ্যে আসতেই তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে বেলজিয়ান ফুটবল ফেডারেশন (আরবিএফএ)। বসনিয়ার বিপক্ষে রাউন্ড অব ৩২-এর ম্যাচে সরাসরি লাল কার্ড দেখেছিলেন বালোগুন। ফিফার প্রচলিত নিয়ম অনুযায়ী, পরবর্তী ম্যাচে তার নিষিদ্ধ থাকার কথা ছিল। কিন্তু সোমবার বেলজিয়ামের বিপক্ষে ম্যাচের ঠিক আগে ফিফা ডিসিপ্লিনারি কোডের ২৭ নম্বর অনুচ্ছেদ প্রয়োগ করে তার নিষেধাজ্ঞার কার্যকারিতা এক বছরের জন্য স্থগিত করে। এই…
Author: Desk Report
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ফিরতে আইনগতভাবে কোনো বাধা নেই বলে মন্তব্য করেছেন সংসদ সদস্য রুমিন ফারহানা। তাঁর এ বক্তব্যকে ঘিরে দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা শুরু হয়েছে। সোমবার (৬ জুলাই) ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলা পরিষদ মিলনায়তনে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে অংশ নেওয়ার পর সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন। একদিকে চিফ প্রসিকিউটর বলছেন শেখ হাসিনার দেশে ফিরতে কোনো বাধা নেই, অন্যদিকে স্বরাষ্ট্রমন্ত্রী ভিন্ন অবস্থানের কথা বলছেন। জবাবে রুমিন ফারহানা বলেন, “আইনগতভাবে অবশ্যই কোনো বাধা নেই। তিনি দেশে ফিরবেন, ফিরে আত্মসমর্পণ করবেন, এরপর জামিন চাইবেন। দেশের প্রচলিত আইনি প্রক্রিয়া অনুযায়ী সেটিই অনুসরণ করবেন।” তিনি বলেন,…
পরিবারের মুখে হাসি ফোটাতে আর্থিক সচ্ছলতার স্বপ্ন নিয়ে সুদূর ইউরোপের দেশ পর্তুগালে পাড়ি দিয়েছিলেন সিলেটের তরুণ মো. শামসুল ইসলাম কামরান (২৫)। কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস- প্রবাসজীবনের সেই স্বপ্ন আর পূরণ হলো না। এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় না-ফেরার দেশে চলে গেলেন তিনি, রেখে গেলেন অসহায় পরিবার, নববধূ এবং অসংখ্য স্বজনের কান্না। গত শনিবার (৪ জুলাই) পর্তুগালের স্থানীয় সময় রাত ৯টার দিকে দেশটির আলমেদা এলাকায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হন কামরান। দুর্ঘটনার পর স্থানীয় জরুরি সেবা কর্মীরা দ্রুত তাকে উদ্ধার করে আলমেদা এলাকার একটি হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসকরা সর্বোচ্চ চেষ্টা চালালেও শেষ পর্যন্ত জীবনযুদ্ধে হার মানেন তিনি। পরদিন রবিবার (৫…
বিশ্ব ফুটবলের অন্যতম সেরা তারকা ক্রিস্টিয়ানো রোনালদো জানিয়ে দিয়েছেন, চলমান বিশ্বকাপই তার ক্যারিয়ারের শেষ বিশ্বকাপ। তবে আন্তর্জাতিক ফুটবল থেকে কবে বিদায় নেবেন, সে বিষয়ে এখনই কোনো নির্দিষ্ট ঘোষণা দিতে চাননি পর্তুগাল অধিনায়ক। একই সঙ্গে তিনি স্পষ্ট করেছেন, অবসরের সিদ্ধান্ত নেবেন সম্পূর্ণ নিজের ইচ্ছায়, অন্য কারও চাপ বা পরামর্শে নয়। ৪১ বছর বয়সেও দুর্দান্ত ফিটনেস ও প্রতিযোগিতামূলক মান ধরে রেখে খেলছেন রোনালদো। যেখানে অনেক ফুটবলার ত্রিশের কোঠা পার হতেই বুটজোড়া তুলে রাখেন, সেখানে এখনও দেশের হয়ে বড় মঞ্চে নেতৃত্ব দিচ্ছেন তিনি। ফলে তাকে প্রায়ই শুনতে হয়-এটাই কি তার শেষ টুর্নামেন্ট, কবে অবসর নিচ্ছেন? এ ধরনের প্রশ্নে কিছুটা বিরক্তিও প্রকাশ করেছেন পাঁচবারের…
দেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি, উগ্র ডানপন্থী গোষ্ঠীর উত্থান এবং বিভিন্ন স্থানে হামলার ঘটনা নিয়ে বিস্ফোরক মন্তব্য করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক উপদেষ্টা মাহফুজ আলম। সোমবার (৬ জুলাই) নিজের ফেসবুক অ্যাকাউন্টে ‘খেলা শেষ, খোদা হাফেজ!’ শিরোনামে দেওয়া এক পোস্টে তিনি মাজার, সংবাদপত্রের কার্যালয় এবং সাংস্কৃতিক প্রতিষ্ঠানে হামলার ঘটনায় তীব্র উদ্বেগ ও সমালোচনা প্রকাশ করেন। ফেসবুক পোস্টে মাহফুজ আলম অভিযোগ করেন, কিছু রাইট উইং রাজনৈতিক বলয় নিজেদের স্বার্থসিদ্ধির জন্য উগ্র ডানপন্থী বা ‘ফার-রাইট’ গোষ্ঠীগুলোকে ব্যবহার করেছে। তাঁর ভাষায়, নির্বাচনী ও রাজনৈতিক লক্ষ্য অর্জনের জন্য এসব গোষ্ঠীকে এক ধরনের ‘মার্সেনারি’ বা ভাড়াটে শক্তি হিসেবে কাজে লাগানো হয়েছে। তিনি বলেন, মব সন্ত্রাস, মাজারে হামলা, পত্রিকা…
অ্যাপলের সাবেক কর্মকর্তা উইল ওয়াং প্রতিষ্ঠিত চীনা স্মার্ট চশমা নির্মাতা প্রতিষ্ঠান ইভেন রিয়েলিটিজ নতুন বিনিয়োগ পেয়ে ১০০ কোটি মার্কিন ডলার (১ বিলিয়ন ডলার) মূল্যমান অর্জন করেছে। এর ফলে প্রতিষ্ঠানটি প্রযুক্তি খাতের ‘ইউনিকর্ন’ কোম্পানির তালিকায় যুক্ত হয়েছে। সোমবার (৫ জুলাই) প্রতিষ্ঠানটি জানায়, প্রি-সিরিজ বি বিনিয়োগ পর্বে তারা ১৫ কোটি ডলার সংগ্রহ করেছে। এই বিনিয়োগে টেনসেন্ট ও মেইতুয়ানসহ কয়েকটি বড় প্রযুক্তি প্রতিষ্ঠান অংশ নিয়েছে। ২০২৩ সালে প্রতিষ্ঠিত ইভেন রিয়েলিটিজ গত বছর ‘ইভেন জি২’ নামে একটি স্মার্ট চশমা বাজারে আনে। চশমাটিতে কোনো ক্যামেরা নেই, ফলে ব্যবহারকারীর গোপনীয়তা বেশি সুরক্ষিত থাকে। এর লেন্সে থাকা ছোট ডিসপ্লের মাধ্যমে নোটিফিকেশন দেখা, বার্তা পড়া, পথনির্দেশনা পাওয়া এবং…
চট্টগ্রাম বন্দরে কাস্টমসের নজরদারিতে থাকা অন্তত ২৫০টি উচ্চ ঝুঁকিপূর্ণ আমদানি কনটেইনারের কোনো হদিস পাওয়া যাচ্ছে না। চোরাচালান, পণ্যের মিথ্যা ঘোষণা ও শুল্ক ফাঁকির সন্দেহে কাস্টমসের অ্যাসাইকুডা ওয়ার্ল্ড রিস্ক ম্যানেজমেন্ট সিস্টেমে লক করে রাখা এসব কনটেইনারের অবস্থান জানতে গত নয় মাসে একাধিকবার বন্দর কর্তৃপক্ষকে চিঠি দেওয়া হলেও এখনো কোনো স্পষ্ট তথ্য মেলেনি। কাস্টমস সূত্র জানায়, নিখোঁজ তালিকায় রয়েছে ২০২১ থেকে ২০২৪ সালের মোট ২৫০টি কনটেইনার। অবস্থান শনাক্ত না হওয়ায় এসব চালান পরিদর্শন, তদন্ত কিংবা সংশ্লিষ্ট আমদানিকারকদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া সম্ভব হচ্ছে না। এরই মধ্যে গত এক বছরে বন্দর থেকে পণ্যবোঝাই একাধিক কনটেইনার নিখোঁজ হওয়ার ঘটনাও উদ্বেগ বাড়িয়েছে। একটি ঘটনায় ই-নিলামে…
দেশের পুঁজিবাজারে দীর্ঘদিন ধরে চলা অনিয়ম, দুর্বল তদারকি ও প্রযুক্তিগত কারসাজির ভয়াবহ চিত্র উঠে এসেছে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সাম্প্রতিক পরিদর্শন প্রতিবেদনে। প্রতিবেদনে বলা হয়েছে, সাতটি ব্রোকারেজ হাউস ভুয়া ব্যাক-অফিস সফটওয়্যার ব্যবহার এবং বিভিন্ন অনিয়মের মাধ্যমে প্রায় ৪৫ হাজার বিনিয়োগকারীর ৫৬০ কোটিরও বেশি টাকা ও শেয়ার আত্মসাৎ করেছে। ২০১৯ থেকে ২০২৫ সালের মধ্যে সংঘটিত এসব ঘটনার ফলে পুঁজিবাজারে বিনিয়োগকারীদের আস্থা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। ডিএসইর তদন্তে দেখা যায়, অভিযুক্ত প্রতিষ্ঠানগুলো নিয়ন্ত্রক সংস্থার অনুমোদিত প্রযুক্তি ব্যবস্থার বাইরে গিয়ে এমন সফটওয়্যার ব্যবহার করেছে, যার মাধ্যমে গ্রাহক, ডিএসই এবং নিয়ন্ত্রক সংস্থাকে ভিন্ন ভিন্ন তথ্য দেখানো সম্ভব হতো। এর ফলে বিনিয়োগকারীদের অজান্তেই তাদের শেয়ার বিক্রি,…
প্রবল বর্ষণে কক্সবাজারে একের পর এক পাহাড়ধসের ঘটনায় নারী ও শিশুসহ অন্তত ৯ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহতদের অধিকাংশই উখিয়ার বিভিন্ন রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা। এছাড়া কক্সবাজার শহরেও পাহাড়ধসে একজনের প্রাণহানি ঘটেছে। রবিবার (৫ জুলাই) দিবাগত রাত থেকে সোমবার ভোর পর্যন্ত পৃথক কয়েকটি ঘটনায় এসব প্রাণহানির ঘটনা ঘটে। স্থানীয় প্রশাসন, ফায়ার সার্ভিস এবং ক্যাম্প সূত্রে জানা গেছে, টানা ভারি বর্ষণের কারণে পাহাড়ের মাটি ধসে বসতঘরের ওপর পড়ে এসব দুর্ঘটনা ঘটে। আহত হয়েছেন আরও কয়েকজন। সবচেয়ে হৃদয়বিদারক ঘটনাটি ঘটে উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের ১৫ নম্বর জামতলী রোহিঙ্গা ক্যাম্পের ডি/৬ ব্লকে। রাত আনুমানিক ১টা ১০ মিনিটের দিকে পাহাড়ের বিশাল অংশ ধসে পড়ে রোহিঙ্গা…
মালয়েশিয়ায় অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে চলমান কঠোর অভিযানের অংশ হিসেবে রাজধানী কুয়ালালামপুরের চেরাস এলাকার তামান মালুরি রাতের বাজারে (পাসার মালাম) ব্যাপক অভিযান পরিচালনা করেছে দেশটির অভিবাসন বিভাগ (জেআইএম)। অভিযানে বাংলাদেশিসহ সাতটি দেশের মোট ২০০ জন বিদেশি নাগরিককে আটক করা হয়েছে। রোববার (৫ জুলাই) সন্ধ্যায় পরিচালিত এই অভিযানে অভিবাসন বিভাগের সদস্যদের উপস্থিতি টের পেয়ে বাজারজুড়ে হুড়োহুড়ি শুরু হয়। সন্দেহভাজন অনেক অভিবাসী বিভিন্ন দিকে পালানোর চেষ্টা করলেও আগে থেকেই কৌশলগত অবস্থানে থাকা কর্মকর্তারা দ্রুত তাদের ঘিরে ফেলেন এবং আটক করেন। আটক হওয়া অধিকাংশ বিদেশি নাগরিক স্থানীয় ব্যবসায়ীদের কাছ থেকে কাঁচাবাজার, মাছ-মাংস, নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী ও প্রস্তুত খাবার কিনতে বাজারে এসেছিলেন। প্রতিদিনের মতো সেদিনও বাজারটিতে…

