Author: Desk Report

বাংলাদেশ পুলিশের বিভিন্ন গুরুত্বপূর্ণ ইউনিটে বড় ধরনের রদবদল করা হয়েছে। বিসিএস (পুলিশ) ক্যাডারের ২৩ কর্মকর্তাকে বদলি ও পদায়ন করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখা থেকে পৃথক চারটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে। বুধবার (১২ আগস্ট) জারি করা এসব প্রজ্ঞাপনে অতিরিক্ত ডিআইজি, ডিআইজি, পুলিশ সুপার, অতিরিক্ত পুলিশ সুপার ও উপপুলিশ কমিশনার পদমর্যাদার কর্মকর্তাদের নতুন কর্মস্থলে দায়িত্ব দেওয়া হয়েছে। প্রজ্ঞাপনে বলা হয়েছে, জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে। প্রথম প্রজ্ঞাপনে বদলি ও পদায়ন করা সাত কর্মকর্তা হলেন- ফরিদা ইয়াসমিন, মীর মোশারফ হোসেন, মোহাম্মদ শাহিনুর আলম খান, মো. রেজাউল করিম, মোহাম্মদ মাহবুবুর রহমান, দীপক জ্যোতি খীসা এবং মো. ছালেহ উদ্দিন। তাদের…

Read More

শরীয়তপুরের সখিপুরে সাত মাসের অন্তঃসত্ত্বা এক নারীকে ধর্ষণচেষ্টা ছাত্রদলের এক নেতার বিরুদ্ধে। এ ঘটনায় মিলন ঢালী (৩৩) নামে ওই নেতার বিরুদ্ধে মামলা করেছেন ভুক্তভোগীর মা। মামলার পর অভিযুক্তের বিরুদ্ধে ভুক্তভোগীর পরিবারকে হুমকি দেওয়ার অভিযোগও উঠেছে। স্থানীয় আক্কাস ঢালীর ছেলে অভিযুক্ত মিলন ঢালী দীর্ঘদিন ধরে ওই নারীকে কুপ্রস্তাব দিয়ে আসছিলেন বলে অভিযোগ। তাকে একাধিকবার উত্ত্যক্ত করার অভিযোগও রয়েছে। বিষয়টি নিয়ে ভুক্তভোগীর পরিবারের পক্ষ থেকে তাকে স্থানীয়ভাবে সতর্ক করা হয়েছিল। গত ৫ আগস্ট দুপুরে বাবার বাড়িতে একা ছিলেন ওই অন্তঃসত্ত্বা নারী। এ সময় মিলন সেখানে গিয়ে তাকে ধর্ষণের চেষ্টা করেন বলে অভিযোগ করা হয়েছে। ভুক্তভোগী চিৎকার করলে অভিযুক্ত তাকে মারধর করেন এবং…

Read More

দীর্ঘ প্রতীক্ষার পর বাংলাদেশ রেলওয়ের বহরে যুক্ত হতে যাচ্ছে ভারত থেকে আমদানি করা নতুন প্রজন্মের ১৯টি লিংকে হফম্যান বুশ (এলএইচবি) কোচ। বুধবার (১২ আগস্ট) ভারতের কাপুরথালার রেল কোচ কারখানা থেকে বাংলাদেশ রেলওয়ের জন্য তৈরি প্রথম রেকটি কারখানা ছাড়ার কথা রয়েছে। নতুন এসব কোচ যুক্ত হলে দেশের আন্তঃনগর ট্রেনের যাত্রীসেবায় আধুনিকতার পাশাপাশি নিরাপত্তাও বাড়বে বলে আশা করা হচ্ছে। বাংলাদেশ রেলওয়ের চাহিদা ও দেশের বাস্তবতা বিবেচনায় নিয়ে বিশেষভাবে তৈরি করা হয়েছে কোচগুলো। প্রথম রেকে থাকবে ৩টি শীতাতপ নিয়ন্ত্রিত শয্যাযান, ৩টি শীতাতপ নিয়ন্ত্রিত চেয়ার কোচ, ১১টি সাধারণ চেয়ার কোচ এবং ২টি বিদ্যুৎ সরবরাহকারী কোচ। এসব কোচ ভারত থেকে ২০০টি ব্রডগেজ যাত্রীবাহী কোচ সরবরাহের…

Read More

জ্বালানি সংকটে বিদ্যুৎ উৎপাদন কমে যাওয়ায় দেশের পল্লী অঞ্চলে ভয়াবহ লোডশেডিং দেখা দিয়েছে। চাহিদার তুলনায় ৪০ থেকে ৪৫ শতাংশ কম বিদ্যুৎ বরাদ্দ পাওয়ায় কোথাও দিনে ৮ থেকে ১২ ঘণ্টা পর্যন্ত বিদ্যুৎ থাকছে না। তীব্র গরমে দীর্ঘ সময় বিদ্যুৎ না থাকায় বাড়ছে জনঅসন্তোষ। কোথাও বিদ্যুৎ অফিসে হামলা-ভাঙচুর, আবার কোথাও কর্মকর্তা-কর্মচারীদের অবরুদ্ধ করার ঘটনাও ঘটেছে। পরিস্থিতি আরও উত্তপ্ত হওয়ার আশঙ্কায় দেশের ৮০টি পল্লী বিদ্যুৎ সমিতির অফিস, গ্রিড ও উপকেন্দ্রে নিরাপত্তা জোরদারের অনুরোধ জানিয়েছে বাংলাদেশ পল্লী বিদ্যুৎ অ্যাসোসিয়েশন। বুধবার পুলিশ মহাপরিদর্শকের কাছে পাঠানো চিঠিতে এ অনুরোধ করা হয়। জাতীয় গ্রিডের তথ্য অনুযায়ী, বুধবার সকাল ৮টায় বিদ্যুতের চাহিদা ছিল ১৫ হাজার ২৪৯ মেগাওয়াট। সরবরাহ…

Read More

বাংলাদেশ ভ্রমণের ক্ষেত্রে নিজ দেশের নাগরিকদের উচ্চমাত্রার সতর্কতা অবলম্বনের পরামর্শ দিয়েছে কানাডা সরকার। রাজনৈতিক অস্থিরতা, সহিংসতা, অপরাধ ও সন্ত্রাসবাদের সম্ভাব্য ঝুঁকি বিবেচনায় সম্প্রতি দেশটির সরকারি ভ্রমণবিষয়ক ওয়েবসাইটে এ সতর্কবার্তা প্রকাশ করা হয়েছে। কানাডার ভ্রমণ নির্দেশনায় একই সঙ্গে রাঙামাটি, খাগড়াছড়ি ও বান্দরবান- পার্বত্য চট্টগ্রামের এই তিন জেলায় সব ধরনের ভ্রমণ এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হয়েছে। ওই অঞ্চলে রাজনৈতিক সহিংসতা, জাতিগত সংঘাত, অপহরণ এবং মাদক ও অস্ত্র চোরাচালানের ঝুঁকির কথা উল্লেখ করেছে কানাডা সরকার। সতর্কবার্তায় বলা হয়েছে, ২০২৪ সালের জুলাই থেকে বাংলাদেশে বিভিন্ন সহিংসতার ঘটনায় হাজারো মানুষ নিহত হয়েছেন। বর্তমানে পরিস্থিতি তুলনামূলক শান্ত থাকলেও যেকোনো সময় বিক্ষোভ, সংঘর্ষ ও সহিংসতার পরিস্থিতি তৈরি…

Read More

আওয়ামী লীগের তৃণমূলের নেতাকর্মী ও সমর্থকদের নয়নের মণি দলের সভানেত্রী শেখ হাসিনার দেশে ফেরার প্রত্যাশায় রয়েছেন আওয়ামী লীগের কোটি কোটি সমর্থক। রাজনৈতিক প্রতিকূলতা, মামলা-হামলা ও নানা চাপের মধ্যেও দলের প্রতি নিজেদের আনুগত্যের কথা জানিয়ে কোটি কোটি নেতাকর্মী বলছেন, শেখ হাসিনার নেতৃত্বেই তারা আবারও রাজনৈতিকভাবে সক্রিয় হওয়ার আশা দেখছেন। দীর্ঘদিনের রাজনৈতিক অস্থিরতা ও নানা সংকটের মধ্যে তারা কার্যকর নেতৃত্ব দলের প্রত্যাশা করছেন। শেখ হাসিনাকে ‘বঙ্গবন্ধুকন্যা’ হিসেবে উল্লেখ করে তাঁর দেশে ফেরার অপেক্ষার কথা বলছেন অন্তত ৬ কোটি তৃণমূল কর্মীরা। সামাজিক যোগাযোগমাধ্যমেও তাঁর সম্ভাব্য প্রত্যাবর্তন নিয়ে সমর্থকদের বিভিন্ন বক্তব্য ও প্রত্যাশা প্রকাশ পেতে দেখা যাচ্ছে। শেখ হাসিনা দেশে ফিরলে আওয়ামী লীগের সাংগঠনিক…

Read More

কলম্বিয়ায় ৭ দশমিক ৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে ভয়াবহ মানবিক বিপর্যয় দেখা দিয়েছে। সর্বশেষ তথ্য অনুযায়ী, এ দুর্যোগে নিহতের সংখ্যা বেড়ে অন্তত ২৪০ জনে দাঁড়িয়েছে। এখনো প্রায় ৩ হাজার মানুষ নিখোঁজ রয়েছেন। ধসে পড়া ভবনের ধ্বংসস্তূপের নিচে আটকে থাকা মানুষদের উদ্ধারে মঙ্গলবারও দিন-রাত অভিযান চালিয়ে যাচ্ছেন উদ্ধারকর্মীরা। তাঁদের ভাষায়, ‘প্রতিটি মিনিটই গুরুত্বপূর্ণ।’ স্থানীয় সময় সোমবার সকাল ৭টা ৩৪ মিনিটে পশ্চিম কলম্বিয়ায় শক্তিশালী ভূমিকম্পটি আঘাত হানে। এতে দেশটির চলতি শতাব্দীর অন্যতম ভয়াবহ মানবিক বিপর্যয় সৃষ্টি হয়েছে। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে কালি ও পেরেইরা শহর। বহু ভবন পুরোপুরি বা আংশিক ধসে পড়েছে, হাজারো ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। পাশাপাশি বিভিন্ন এলাকায় সড়ক যোগাযোগ, বিদ্যুৎ ও…

Read More

আওয়ামী লীগের পক্ষে কথা বলায় এক রিকশাচালককে হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে বিএনপির এক নেতার বিরুদ্ধে। এ ঘটনায় এলাকায় রাজনৈতিক মতপ্রকাশের স্বাধীনতা ও সাধারণ মানুষের নিরাপত্তা নিয়ে আলোচনা তৈরি হয়েছে। ঘটনা অনুযায়ী, আওয়ামী লীগের পক্ষে কথা বলাকে কেন্দ্র করে ওই রিকশাচালকের সঙ্গে বিএনপি নেতার বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে এবং রিকশাচালককে ভয়ভীতি করে হুমকি দেওয়া হয়েছে। প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, কথোপকথনের সময় ওই বিএনপি নেতা রিকশাচালকের প্রতি আক্রমণাত্মক আচরণ করেন। রাজনৈতিক মতের ভিন্নতার কারণে একজন সাধারণ শ্রমজীবী মানুষকে এভাবে হুমকি দেওয়া ঠিক কি না, তা নিয়ে স্থানীয়দের মধ্যেও প্রশ্ন উঠেছে। ঘটনাটি সামনে আসার পর সামাজিক যোগাযোগমাধ্যমেও ব্যাপক আলোচনা শুরু হয়েছে।…

Read More

দেশের বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ে শিক্ষকদের বিরুদ্ধে সাম্প্রতিক সময়ে যেভাবে তদন্ত, শাস্তিমূলক ব্যবস্থা ও তালিকা তৈরির উদ্যোগ নেওয়া হচ্ছে, তা নিয়ে শিক্ষাঙ্গনে উদ্বেগ তৈরি হয়েছে। অভিযোগের ভিত্তিতে কোনো শিক্ষকের বিরুদ্ধে তদন্ত বা আইনানুগ ব্যবস্থা নেওয়া স্বাভাবিক হলেও, রাজনৈতিক পরিচয় কিংবা মতাদর্শের ভিত্তিতে সংঘবদ্ধভাবে শিক্ষকদের চিহ্নিত ও হয়রানি করা হলে তা বিশ্ববিদ্যালয়ের স্বাভাবিক পরিবেশ ও একাডেমিক স্বাধীনতার জন্য বড় ধরনের হুমকি হয়ে উঠতে পারে। দেশের ২২টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের চার শতাধিক শিক্ষকের বিরুদ্ধে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সঙ্গে গোপন যোগাযোগ ও সাংগঠনিক কর্মকাণ্ডে যুক্ত থাকার অভিযোগ আনা হয়েছে। এরই মধ্যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, ইসলামী বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয় এবং শাহজালাল…

Read More

সাভারের হেমায়েতপুরে একটি বাড়ি ঘিরে দীর্ঘ সময়ের অভিযানে নয়টি বিস্ফোরক, বিপুল পরিমাণ গান পাউডার ও বিস্ফোরক তৈরির বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। এ ঘটনায় এর আগে পাঁচটি বিস্ফোরকসহ আরিফ হোসেন (২৮) নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে। বুধবার (১২ আগস্ট) ভোররাত সাড়ে ৩টার দিকে সাভারের তেঁতুলঝড়া ইউনিয়নের শ্যামপুর এলাকার ওই বাড়িতে অভিযান শেষ হয়। পরে ভোর ৪টার দিকে সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল আলম বিষয়টি নিশ্চিত করেন। পুলিশ জানায়, আরিফ হোসেনকে কিশোরগঞ্জ থেকে অনুসরণ করছিল আইনশৃঙ্খলা বাহিনী। পরে সাভারের হেমায়েতপুর এলাকায় একটি বাস থেকে নামার পর তাকে আটক করা হয়। তার সঙ্গে থাকা একটি ব্যাগে তল্লাশি চালিয়ে…

Read More