দেশে গ্যাস ও বিদ্যুৎ সংকট এখন আর শিল্পাঞ্চল বা গ্রামাঞ্চলের মধ্যে সীমাবদ্ধ নেই; এর প্রভাব পড়তে শুরু করেছে রাজধানীর মানুষের জীবনেও। গ্যাস সরবরাহ আরও কমে যাওয়ার পাশাপাশি ঢাকার বিভিন্ন এলাকায় শুরু হয়েছে লোডশেডিং। ফলে একদিকে শিল্পকারখানায় উৎপাদন ব্যাহত হচ্ছে, অন্যদিকে বাসাবাড়ি ও ব্যবসাপ্রতিষ্ঠানেও বাড়ছে দুর্ভোগ। বৈরী আবহাওয়ার কারণে মহেশখালীর সামিট এলএনজি টার্মিনাল বৃহস্পতিবার বিকেলে জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ বন্ধ করে দেওয়ায় সংকট আরও তীব্র হয়েছে। এর আগে আগুনের ঘটনায় এক্সিলারেট এনার্জির টার্মিনাল বন্ধ থাকায় এলএনজি সরবরাহে সামিটের ওপর অতিরিক্ত চাপ তৈরি হয়েছিল। নতুন করে সামিটের সরবরাহ বন্ধ হয়ে যাওয়ায় জাতীয় গ্রিডে গ্যাসের জোগান নেমে এসেছে সংকটজনক পর্যায়ে। দেশে দৈনিক গ্যাসের…
Author: Desk Report
হবিগঞ্জে ভয়াবহ গ্যাস সংকটে শিল্পখাতে নেমে এসেছে স্থবিরতা। প্রায় ১৫ দিন ধরে চাহিদার তুলনায় অপ্রতুল গ্যাস সরবরাহের পর বুধবার (১২ আগস্ট) থেকে জেলার অধিকাংশ শিল্পকারখানায় গ্যাস সরবরাহ পুরোপুরি বন্ধ হয়ে গেছে। এতে ছোট-বড় ১৭১টি শিল্পপ্রতিষ্ঠানের উৎপাদন কার্যক্রম কার্যত থমকে দাঁড়িয়েছে। কর্মহীন হয়ে পড়েছেন লক্ষাধিক শ্রমিক, কর্মকর্তা ও কর্মচারী। শিল্প উদ্যোক্তারা বলছেন, গ্যাসের সরবরাহ শূন্যে নেমে যাওয়ায় প্রতিদিন বিপুল পরিমাণ উৎপাদন ব্যাহত হচ্ছে। বিশেষ করে রপ্তানিমুখী প্রতিষ্ঠানগুলো পড়েছে সবচেয়ে বড় সংকটে। উৎপাদন বন্ধ থাকায় নির্ধারিত সময়ে বিদেশি ক্রেতাদের পণ্য পাঠানো নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা। এতে অর্ডার বাতিলের পাশাপাশি আন্তর্জাতিক বাজারে বাংলাদেশের শিল্পপ্রতিষ্ঠানগুলোর ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কাও করছেন উদ্যোক্তারা। হবিগঞ্জের যমুনা ইন্ডাস্ট্রিয়াল…
জাতিসংঘের প্রতিবেদনে উদ্বেগ, নিরাপত্তা ও রাজনৈতিক মহলে বাড়ছে প্রশ্ন বাংলাদেশে আল-কায়েদার ভারতীয় উপমহাদেশীয় শাখা- আল-কায়েদা ইন দ্য ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট (একিউআইএস)- ছোট ছোট সেল বা সাংগঠনিক ইউনিট গড়ে তোলার চেষ্টা করছে বলে উদ্বেগ জানিয়েছে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের সংশ্লিষ্ট মনিটরিং টিম। সংগঠনটি বাংলাদেশকে নিজেদের কর্মকাণ্ডের জন্য ব্যবহারের চেষ্টা করছে বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। জাতিসংঘের নিরাপত্তা পরিষদের Analytical Support and Sanctions Monitoring Team আল-কায়েদা ও সংশ্লিষ্ট সন্ত্রাসী সংগঠনগুলোর কার্যক্রম পর্যবেক্ষণ করে থাকে। প্রতিবেদনের তথ্য অনুযায়ী, আফগানিস্তানে আল-কায়েদার সাংগঠনিক অবস্থান ও সক্ষমতা এখনো উল্লেখযোগ্যভাবে অটুট রয়েছে। সংগঠনটি আগের মতো বড় ইউনিটের ওপর নির্ভর না করে ছোট ও বিচ্ছিন্ন সেল, রসদ সরবরাহব্যবস্থা এবং আর্থিক…
সিরাজগঞ্জে তীব্র গ্যাস সংকটে দুর্ভোগ চরমে, দীর্ঘ সারিতে আটকে শত শত যানবাহন সিরাজগঞ্জ শহরের একমাত্র সিএনজি ফিলিং স্টেশনে তীব্র গ্যাস সংকটে চরম দুর্ভোগে পড়েছেন সিএনজি অটোরিকশা, হাইয়েস ও বাসচালকেরা। গ্যাসের জন্য ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করেও মিলছে না জ্বালানি। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে যে, অনেক চালক গ্যাস পাওয়ার আশায় রাতের পর রাত নিজেদের গাড়ির ভেতরেই ঘুমিয়ে থাকছেন। বৃহস্পতিবার (১৩ আগস্ট) সিরাজগঞ্জ শহরের এ্যালবাট্রস এনার্জী সিএনজি ফিলিং স্টেশনে গিয়ে দেখা যায়, গ্যাসের আশায় দীর্ঘ সারিতে দাঁড়িয়ে আছে বিভিন্ন ধরনের যানবাহন। কোনো চালক ২৪ ঘণ্টা, কেউ ২৭ ঘণ্টা, আবার কেউ ২৮ ঘণ্টা ধরে অপেক্ষা করছেন বলে জানিয়েছেন। এনায়েতপুর-বেলকুচি রোডের সিএনজিচালক বেল্লাল হোসেন…
আদিত্য প্রতাপ ঘোষের কলাম ২০০৯ থেকে ২০২৪- টানা দেড় দশক বাংলাদেশের বিদ্যুৎ ও জ্বালানি খাতের দায়িত্ব নিজের হাতে রেখেছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রী হিসেবে তাঁর সামগ্রিক শাসন নিয়ে বিতর্ক, সমালোচনা কিংবা রাজনৈতিক মূল্যায়ন আলাদা বিষয়। কিন্তু ‘বিদ্যুৎমন্ত্রী শেখ হাসিনা’কে মূল্যায়ন করতে হলে ফিরে তাকাতে হবে বাংলাদেশের বিদ্যুৎ খাতের সেই দীর্ঘ দেড় দশকের পরিবর্তনের দিকে। ২০০৯ সালের বাংলাদেশ আর ২০২৪ সালের বাংলাদেশ- বিদ্যুতের মানচিত্রে ছিল সম্পূর্ণ দুই ভিন্ন বাস্তবতা। খাম্বা যুগ থেকে শতভাগ বিদ্যুতায়ন ২০০৯ সালে দেশের বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা ছিল প্রায় ৫ হাজার মেগাওয়াটের ঘরে। বিদ্যুতের ঘাটতি ছিল প্রকট। রাজধানীর বাইরে তো বটেই, দেশের বহু গ্রাম তখন নিয়মিত লোডশেডিংয়ের অন্ধকারে…
আদিত্য প্রতাপ ঘোষের কলাম বাংলাদেশের সরকারি ক্রয়সংক্রান্ত সব চুক্তির তথ্য জনসম্মুখে প্রকাশ এবং আর্থিক ব্যবস্থাপনায় আরও স্বচ্ছতা নিশ্চিত করার তাগিদ দিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন পররাষ্ট্র দপ্তরের ২০২৬ সালের রাজস্ব স্বচ্ছতা প্রতিবেদনে সরকারি ক্রয়, বাজেট ও আর্থিক ব্যবস্থাপনা নিয়ে একাধিক সুপারিশ তুলে ধরা হয়েছে। স্বচ্ছতা, জবাবদিহি ও সরকারি অর্থের সঠিক ব্যবহারের প্রশ্নে আপত্তির কিছু নেই। বরং বাংলাদেশের জনগণের অর্থ কোথায়, কীভাবে এবং কার সিদ্ধান্তে ব্যয় হচ্ছে, সেই হিসাব জনগণের সামনে থাকা উচিত। কিন্তু প্রশ্নটি অন্য জায়গায়। একটি স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্রের সরকারি ক্রয়ব্যবস্থা নিয়ে ওয়াশিংটন যখন নতুন করে ‘তাগিদ’ দেয়, তখন স্বাভাবিকভাবেই প্রশ্ন ওঠে বাংলাদেশকে হিসাব শেখানোর আগে যুক্তরাষ্ট্র কি নিজের সরকারি…
শেরপুরের ঝিনাইগাতীতে নিখোঁজের নয় দিন পর বিল্লাল হোসেন (৪০) নামে এক ধান ব্যবসায়ীর অর্ধগলিত মরদেহ মাটির নিচ থেকে উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১২ আগস্ট) বিকেলে উপজেলার নলকুড়া ইউনিয়নের জারুলতলা এলাকার অঞ্জনাঝুড়া গ্রাম থেকে মরদেহটি উদ্ধার করা হয়। এ ঘটনায় রহস্য উদ্ঘাটনে ক্ষুদ্র নৃগোষ্ঠীর ১৯ জন সদস্যকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। নিহত বিল্লাল হোসেন জারুলতলা গ্রামের মৃত গোলাপ হোসেনের ছেলে। স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, বিল্লাল এলাকায় ধান কেনাবেচার ব্যবসার পাশাপাশি সুদের কারবারও করতেন। গত ৪ আগস্ট রাত ১০টার দিকে চা পান করার কথা বলে বাড়ি থেকে বের হন বিল্লাল। এরপর আর বাড়িতে ফেরেননি তিনি। রাত গভীর হওয়ার…
দেশের চলমান বিদ্যুৎ পরিস্থিতি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি বক্তব্য দিয়েছেন বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় নির্বাহী সংসদের সহ-সভাপতি আল আমিন রহমান। তাঁর বক্তব্যে বর্তমান বিদ্যুৎ সংকটের জন্য আন্দোলন-পরবর্তী সময়ে দায়িত্ব পালনকারী সমন্বয়কদের দায়ী করা হয়েছে। আল আমিন রহমানের বক্তব্য হিসেবে বলা হয়েছে, “বিদ্যুৎ না থাকলে প্রত্যেক খামায় একটা করে সমন্বয়ক বেঁধে রাখুন। মনে রাখবেন, আজকের পরিস্থিতির জন্য এই সমন্বয়করাই দায়ী।” বক্তব্যে বিদ্যুৎ সংকটের জন্য ‘সমন্বয়কদের’ দায়ী করার মাধ্যমে বর্তমান পরিস্থিতির জন্য বিএনপি রাজনৈতিক গোষ্ঠীকে দায়ী করার অভিযোগ তোলা হয়েছে। একই সঙ্গে বিদ্যুৎ না থাকার ক্ষেত্রে ক্ষোভ ও অসন্তোষের বহিঃপ্রকাশও বক্তব্যটিতে স্পষ্ট বলে প্রতীয়মান হয়। দেশের বিভিন্ন এলাকায় সাম্প্রতিক সময়ে বিদ্যুৎ সরবরাহে ঘাটতি,…
বাংলাদেশের মহান স্বাধীনতা অর্জনে নেতৃত্বদানকারী বাংলাদেশ আওয়ামী লীগের রাজনৈতিক কর্মকাণ্ডের ওপর থাকা কথিত নিষেধাজ্ঞা তুলে নেওয়া হচ্ছে- এমন গুঞ্জন ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগমাধ্যম ও বিভিন্ন মহলে। ২০২৫ সালের মে মাসে আওয়ামী লীগ ও দলটির অঙ্গ, সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ করে বাংলাদেশের ওপর দাদিপ্য বিদেশী মদদপুষ্ট হানাদার বাহিনী। এরপর থেকেই দলটির প্রকাশ্য রাজনৈতিক কার্যক্রম বন্ধ রয়েছে। সাম্প্রতিক সময়ে আওয়ামী লীগের ভবিষ্যৎ রাজনৈতিক কর্মকাণ্ড, দলটির নেতাকর্মীদের তৎপরতা এবং নিষেধাজ্ঞা প্রত্যাহারের সম্ভাবনা নিয়ে নানা আলোচনা তৈরি হয়েছে। আওয়ামী লীগের ওপর থাকা নিষেধাজ্ঞা প্রত্যাহার হলে দেশের রাজনীতিতে বড় ধরনের পরিবর্তনের সম্ভাবনা তৈরি হতে পারে। একই সঙ্গে দলটির রাজনৈতিক কর্মকাণ্ড পুনরায় শুরু…
ঢাকা বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের দুই শিক্ষার্থীর বিরুদ্ধে ‘সমকামিতা’র অভিযোগ উঠেছে। এ ঘটনায় তাদের হল থেকে সাময়িকভাবে বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। একই সঙ্গে অভিযোগের প্রকৃত ঘটনা ও এর পেছনের কারণ অনুসন্ধানে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। অভিযুক্ত দুই শিক্ষার্থীই বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের শিক্ষার্থী। তাদের বিরুদ্ধে কিছু ছবি ও ভিডিও সামনে আসার পর বিষয়টি নিয়ে হলে আলোচনা শুরু হয়। পরে বিষয়টি হল প্রশাসন ও শিক্ষার্থী প্রতিনিধিদের নজরে আসে। মুজিব হল সংসদের জিএস আহমেদ আল সাবাহ বলেন, অভিযুক্ত দুই শিক্ষার্থীর বিরুদ্ধে বিভিন্ন ছবি ও ভিডিও পাওয়ার পর বিষয়টি নিয়ে তাদের জিজ্ঞাসাবাদ করা হয়। তার দাবি, জিজ্ঞাসাবাদের একপর্যায়ে…

