বাংলাদেশ বর্তমানে একটি ‘ব্যর্থ রাষ্ট্রে’ পরিণত হয়েছে এবং আন্তর্জাতিক সম্প্রদায় দ্রুত কার্যকর পদক্ষেপ না নিলে দেশটি আঞ্চলিক জঙ্গিবাদের অন্যতম প্রধান কেন্দ্র হয়ে উঠতে পারে বলে বলেছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে ও তাঁর সাবেক তথ্যপ্রযুক্তি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়। বুধবার (৫ আগস্ট) যুক্তরাষ্ট্রের ম্যারিল্যান্ড থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ভারতের দিল্লিতে ফরেন করেসপনডেন্টস ক্লাবে আয়োজিত এক অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে তিনি এসব মন্তব্য করেন। বর্তমানে বাংলাদেশের নিরাপত্তা পরিস্থিতি গভীর সংকটের মধ্য দিয়ে যাচ্ছে। তাঁর অভিযোগ, পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএসআইসহ বিভিন্ন বিদেশি সংস্থা বাংলাদেশে অবাধে তাদের কার্যক্রম পরিচালনা করছে। তিনি বলেন, ভারতের পূর্ব সীমান্তে কার্যত ‘আরেকটি পাকিস্তান’ গড়ে উঠছে, যা শুধু ভারতের…
Author: Desk Report
জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় অভিযান চালিয়ে ৮০ পিস ইয়াবাসহ স্বেচ্ছাসেবক দলের এক নেতাসহ দুইজনকে আটক করেছে মাদারগঞ্জ মডেল থানা পুলিশ। বুধবার (৫ আগস্ট) সন্ধ্যা আনুমানিক ৬টা ১৫ মিনিটে উপজেলার ২ নম্বর কড়ইচড়া ইউনিয়নের পশ্চিম নলছিয়া এলাকা থেকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এ সময় তাদের দেহ তল্লাশি করে ৮০ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। আটক ব্যক্তিরা হলেন, মেলান্দহ উপজেলার ৩ নম্বর মাহমুদপুর ইউনিয়নের খাসিমারা গ্রামের হাবিবুর রহমানের ছেলে ও ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক সোলায়মান ইসলাম (২৮) এবং একই গ্রামের শহিদুল ইসলামের ছেলে রুবেল মিয়া (২৫)। মাদারগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্নেহাশীষ রায়…
জামালপুরের মাদারগঞ্জে প্রায় ৪০০ কোটি টাকা আত্মসাৎ ও গ্রাহকদের সঙ্গে প্রতারণার অভিযোগে দায়ের করা মামলার পলাতক আসামি, উপজেলা জামায়াতের সাবেক আমির আবদুল ওয়াহেদকে গ্রেপ্তার করেছে র্যাব-১৪। বুধবার (৫ আগস্ট) দুপুরে র্যাব-১৪, জামালপুর সিপিসি-১ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করে। এর আগে মঙ্গলবার (৪ আগস্ট) বিকেলে জামালপুর জেলা শহরের বাইপাস এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। র্যাব জানায়, গত ৪ মে মাদারগঞ্জ উপজেলার আল আকাবা বহুমুখী সমবায় সমিতির গ্রাহকদের কাছ থেকে প্রতারণার মাধ্যমে প্রায় ৪০০ কোটি টাকা আত্মসাতের অভিযোগে আবদুল ওয়াহেদের বিরুদ্ধে মাদারগঞ্জ থানায় একটি মামলা দায়ের করা হয়। মামলা হওয়ার পর থেকেই তিনি আত্মগোপনে ছিলেন। তদন্তের একপর্যায়ে আদালত তার…
৫ আগস্ট শেখ হাসিনার আন্তর্জাতিক কনফারেন্স এবং জাতীয় শোক দিবস ১৫ই আগস্টকে কেন্দ্র করে সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি ‘স্বাভাবিক’ ও ‘শান্তিপূর্ণ’ রাখতে গোপালগঞ্জে ৫ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে। পাশাপাশি জেলা পুলিশ, ৮ প্লাটুন আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) ও ৫ প্লাটুন রেঞ্জ রিজার্ভ ফোর্স (আরআরএফ) সদস্যদের সমন্বয়ে জেলার গুরুত্বপূর্ণ এলাকায় কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। মঙ্গলবার (৪ আগস্ট) বিকেলে জেলা প্রশাসক মো. আরিফ-উজ-জামান বিজিবি মোতায়েনের বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, মঙ্গলবার বিকেল থেকেই শহরের গুরুত্বপূর্ণ এলাকায় বিজিবির সদস্যরা টহল শুরু করেছেন এবং আগামী ১৫ আগস্ট পর্যন্ত তাদের দায়িত্ব পালন অব্যাহত থাকবে। জেলা প্রশাসনের উদ্যোগে শহরের গুরুত্বপূর্ণ সড়ক,…
৫ই আগস্ট, বাংলাদেশ পুলিশ গণহত্যা দিবস। এই দিবসকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে এক আবেগঘন স্মৃতিচারণ প্রকাশ করেছেন নির্মমভাবে নিহত এক পুলিশ সদস্যের স্ত্রী। সেখানে তিনি তুলে ধরেছেন সেই দিনের ভয়াবহ মুহূর্ত, স্বামীর সঙ্গে শেষ কথোপকথন, ছোট্ট কন্যা নাবিলার অসহায় স্মৃতি এবং বিচারের প্রত্যাশা। তিনি বললেন, সেদিন সকালটি ছিল অন্য দিনের মতোই স্বাভাবিক। ডিউটি শেষে বাসায় ফেরার কথা জানিয়ে থানার এক সহকর্মীর ফোন আসে। সকালের নাশতা শেষে স্বামী প্রতিদিনের মতো বিদায় নেন। যাওয়ার আগে ছোট্ট মেয়ে নাবিলাকে ‘আল্লাহ হাফেজ’ বলেন, আর নাবিলা বাবাকে সালাম জানায়। স্ত্রী লিখেছেন, সেটিই ছিল বাবা-মেয়ের শেষ কথা। তিনি আরো বলেন, ঘটনার দিন যতবার স্বামীর সঙ্গে কথা…
৭,৭০০ আবেদনকারীর মধ্য থেকে মেধার ভিত্তিতে নির্বাচন; ৫০টি বিশ্ববিদ্যালয়ে স্নাতক, স্নাতকোত্তর ও বিশেষায়িত কোর্সে অধ্যয়নের সুযোগ ভারত সরকারের মর্যাদাপূর্ণ ইন্ডিয়ান কাউন্সিল ফর কালচারাল রিলেশনস (আইসিসিআর) বৃত্তির আওতায় ২০২৬–২৭ শিক্ষাবর্ষে ভারতের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে পড়াশোনার সুযোগ পেয়েছেন বাংলাদেশের ৫৪১ জন মেধাবী শিক্ষার্থী। উচ্চশিক্ষার এই গুরুত্বপূর্ণ যাত্রাকে স্মরণীয় করে রাখতে মঙ্গলবার রাজধানীর বারিধারায় বাংলাদেশে অবস্থিত ভারতীয় হাইকমিশনে তাদের সম্মানে এক সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে ভারতীয় হাইকমিশনের দ্বিতীয় সচিব (শিক্ষা) আনিষ রঞ্জন জানান, চলতি বছর সারা বাংলাদেশ থেকে প্রায় ৭ হাজার ৭০০ জন শিক্ষার্থী আইসিসিআর বৃত্তির জন্য আবেদন করেন। কঠোর বাছাই ও মেধা মূল্যায়নের মাধ্যমে সেখান থেকে ৫৪১ জনকে…
পাকিস্তানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় বালুচিস্তানকে স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠার দাবিতে নতুন করে আন্তর্জাতিক সমর্থনের আহ্বান জানিয়েছেন বিশিষ্ট বালোচ আন্দোলনকারী নেতা মীর ইয়ার বালোচ। তিনি আগামী ১১ই আগস্টকে ‘রিপাবলিক অব বালুচিস্তান’-এর স্বাধীনতা দিবস হিসেবে পালনের ঘোষণা দিয়ে বিশ্বজুড়ে বসবাসরত বালোচ জনগণকে নিজ নিজ বাড়ি, ব্যবসা প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান ও জনসমক্ষে বালুচিস্তানের জাতীয় পতাকা উত্তোলনের আহ্বান জানিয়েছেন। সামাজিক যোগাযোগমাধ্যম এক্স (X)-এ দেওয়া এক বার্তায় মীর ইয়ার বালোচ দাবি করেন, ১৯৪৭ সালের ১১ আগস্ট ব্রিটিশ শাসনের অবসানের সময় বালুচিস্তান একটি স্বাধীন রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশ করেছিল। তাঁর ভাষ্য অনুযায়ী, সে সময় অল ইন্ডিয়া রেডিওসহ বিভিন্ন আন্তর্জাতিক সংবাদমাধ্যমেও বিষয়টি প্রচারিত হয়েছিল। তবে পরবর্তীতে ১৯৪৮ সালের…
দেশজুড়ে তীব্র বিদ্যুৎ সংকটের পেছনে এবার বড় কারণ হয়ে দাঁড়িয়েছে তেলভিত্তিক বিদ্যুৎকেন্দ্রগুলোর জ্বালানি সংকট। দেশের ৫৩টি তেলচালিত বিদ্যুৎকেন্দ্রের অধিকাংশেই ফার্নেস অয়েল ও ডিজেলের মজুত আশঙ্কাজনকভাবে কমে গেছে। কয়েকটি কেন্দ্রে জ্বালানি সম্পূর্ণ শেষ হয়ে যাওয়ায় উৎপাদন বন্ধ রয়েছে, আর অনেক কেন্দ্র সীমিত পরিসরে চালানো হচ্ছে। ফলে তেলভিত্তিক কেন্দ্রগুলোর বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা এক-চতুর্থাংশে নেমে এসেছে। এর সরাসরি প্রভাব পড়েছে জাতীয় গ্রিডে, বাড়ছে দীর্ঘস্থায়ী লোডশেডিং এবং দুর্ভোগে পড়েছেন দেশের কোটি কোটি গ্রাহক। বর্তমানে অধিকাংশ তেলভিত্তিক বিদ্যুৎকেন্দ্রে গড়ে মাত্র ৭ থেকে ৮ দিনের ফার্নেস অয়েলের মজুত রয়েছে। অথচ স্বাভাবিক পরিস্থিতিতে কমপক্ষে ১৫ দিনের জ্বালানি মজুত থাকার কথা। সংকট সামাল দিতে দিনের বেশিরভাগ সময় কেন্দ্রগুলো…
আদিত্য প্রতাপ ঘোষের কলাম গত বছর লিখেছিলাম “পল কাপুর ম্যাজিক”। তখন অনেকেই সেই বিশ্লেষণকে কেবল একটি রাজনৈতিক পর্যবেক্ষণ হিসেবে দেখেছিলেন। কিন্তু সময় যত এগিয়েছে, ততই মনে হয়েছে দক্ষিণ এশিয়ার কূটনৈতিক দাবার বোর্ডে নতুন এক বাস্তবতা ধীরে ধীরে দৃশ্যমান হচ্ছে। আজ শেখ হাসিনার প্রকাশ্য ভার্চুয়াল সম্মেলনকে ঘিরে যে রাজনৈতিক আলোড়ন তৈরি হয়েছে, সেটিও সেই বৃহত্তর ভূরাজনৈতিক পরিবর্তনের আলোচনাকে নতুন মাত্রা দিয়েছে। বাংলাদেশের রাজনীতিতে শেখ হাসিনার অবশ্যম্ভাবী দ্রুত প্রত্যাবর্তন নিয়ে নানা জল্পনা, বিশ্লেষণ ও আলোচনা চলছে। সেই আলোচনাগুলোকে বিচ্ছিন্নভাবে দেখলে পুরো চিত্রটি বোঝা যায় না; বরং এগুলোকে দক্ষিণ এশিয়ার পরিবর্তিত কৌশলগত বাস্তবতার ভেতরে রেখেই মূল্যায়ন করতে হয়। এই পরিবর্তনের অন্যতম গুরুত্বপূর্ণ দিক…
সাতক্ষীরার দেবহাটা উপজেলায় এক গৃহবধূর ঘর থেকে আপত্তিকর অবস্থায় ধরা পড়ার অভিযোগে শরিফুল ইসলাম মোড়ল (৪০) নামে জামায়াতে ইসলামীর এক নেতাকে আটক করেছে পুলিশ। স্থানীয়দের হাতে আটকের পর পুলিশ তাকে নিজেদের হেফাজতে নেয়। পরে এ ঘটনায় দায়ের করা মামলায় মঙ্গলবার (৪ আগস্ট) সকালে তাকে আদালতে পাঠানো হয়। ঘটনাটি ঘটে সোমবার (৩ আগস্ট) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার টাউনশ্রীপুর গ্রামের উত্তরপাড়া এলাকায়। এ ঘটনার একটি ভিডিও রাতেই সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। আটক শরিফুল ইসলাম মোড়ল পার্শ্ববর্তী আজিজপুর গ্রামের মোজাম্মেল মোড়লের ছেলে। স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, টাউনশ্রীপুর গ্রামের এক গৃহবধূর সঙ্গে তার দীর্ঘদিনের পরকীয়ার সম্পর্ক ছিল। সোমবার রাতে…

