সাতক্ষীরার শ্যামনগরে এক নারী সহকর্মীর বাড়ি থেকে আব্দুল মান্নান নামে এক যুবদল নেতাকে বস্ত্রহীন অবস্থায় আটক করে মারধরের অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার (৭ আগস্ট) রাতে উপজেলার একটি এলাকায় এ ঘটনা ঘটে। এরই মধ্যে ঘটনার কয়েকটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ওই নারীর বাড়িতে যুবদল নেতা আব্দুল মান্নানের অবস্থানের খবর পেয়ে স্থানীয় কয়েকজন সেখানে জড়ো হন। একপর্যায়ে তারা বাড়িটি ঘেরাও করেন। ঘরের দরজা ভেতর থেকে বন্ধ থাকায় সেটি ভেঙে মান্নানকে বের করে আনা হয়। এ সময় তাকে আপত্তিকর অবস্থায় পাওয়া যায়। পরে স্থানীয় লোকজন তাকে একটি খুঁটির সঙ্গে বেঁধে মারধর করেন। ঘটনার ভিডিও ধারণ করে কেউ কেউ তা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেন।…
Author: Desk Report
রাজধানীতে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৮৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে দায়ের হয়েছে ৫০টি মামলা। পুলিশের এই ব্যাপক গ্রেপ্তার অভিযান রাজধানীর সামগ্রিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে নতুন করে প্রশ্ন তুলেছে। শুক্রবার (৮ আগস্ট) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী এ তথ্য জানান। ডিএমপির তথ্যমতে, গ্রেপ্তারদের মধ্যে মিরপুর বিভাগে সর্বোচ্চ ১২৫ জন, তেজগাঁওয়ে ৭৭, মতিঝিলে ৫৭, গুলশানে ৫৭, ওয়ারীতে ৪৬, উত্তরা বিভাগে ৪৯, লালবাগে ৩৪, রমনায় ৩১ এবং গোয়েন্দা বিভাগে ৯ জন রয়েছেন। অভিযানে ৮টি মোবাইল ফোন, নগদ ১ লাখ ২৪ হাজার টাকা, ৩টি চাকু, ৩টি লোহার পাইপ,…
বরিশালের উজিরপুর পৌরসভায় স্থায়ী সেতুর পরিবর্তে বাঁশ ও সুপারি গাছ দিয়ে নির্মিত প্রায় ২০০ ফুট দীর্ঘ একটি অস্থায়ী সাঁকো লাল ফিতা কেটে উদ্বোধন করেছেন পৌর বিএনপির সভাপতি মো. শহিদুল ইসলাম খান। উদ্বোধন ঘিরে ঢোল-বাদ্য, গান ও মিষ্টি বিতরণের আয়োজন করা হলে বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে এবং শুরু হয় নানা আলোচনা-সমালোচনা। উজিরপুর পৌরসভার ৭ ও ৮ নম্বর ওয়ার্ডের মধ্যবর্তী এলাকায় দীর্ঘদিন ধরে একটি স্থায়ী যোগাযোগব্যবস্থার প্রয়োজন থাকলেও তা বাস্তবায়ন হয়নি। এতে স্থানীয় নারী, শিক্ষার্থীসহ সাধারণ মানুষকে চলাচলে দুর্ভোগ পোহাতে হচ্ছিল। শেষ পর্যন্ত এলাকাবাসী নিজেদের অর্থায়নে বাঁশ ও সুপারি গাছ দিয়ে প্রায় ২০০ ফুট দীর্ঘ একটি অস্থায়ী সাঁকো নির্মাণ করেন। বৃহস্পতিবার…
আশুলিয়ায় পোশাকশিল্পে ফের অস্থিরতা। ব্যবসায়িক মন্দা, পর্যাপ্ত কার্যাদেশের সংকট ও গ্যাস-সংকটের কারণ দেখিয়ে ছুটির মধ্যেই একযোগে ৫৬৫ শ্রমিককে ছাঁটাই করেছে এ্যালায়েন্স নিট কম্পোজিট লিমিটেড। হঠাৎ ছাঁটাইয়ের ঘটনায় শ্রমিকদের মধ্যে ক্ষোভ ও অনিশ্চয়তা তৈরি হয়েছে। কারখানার মানবসম্পদ ও প্রশাসন বিভাগের স্বাক্ষরিত এক নোটিশে জানানো হয়, ৮ আগস্ট থেকে ৫৬৫ শ্রমিকের ছাঁটাই কার্যকর হবে। বৈশ্বিক ও অভ্যন্তরীণ নানা কারণে কারখানায় মারাত্মক ব্যবসায়িক মন্দা দেখা দিয়েছে। প্রয়োজনীয় ব্যাংকিং ও আর্থিক সহযোগিতা না পাওয়া, পর্যাপ্ত কার্যাদেশের অভাব এবং উৎপাদন ব্যাহত হওয়ায় কারখানার অস্তিত্ব ও ব্যবসায়িক ধারাবাহিকতা রক্ষায় শ্রমিক কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নোটিশে বাংলাদেশ শ্রম আইন-২০০৬-এর ধারা ২০ অনুসরণ করে ছাঁটাইয়ের কথা উল্লেখ করা…
বেনাপোল স্থলবন্দর দিয়ে ভারত থেকে বাংলাদেশে আমদানি করা হয়েছে দুই টনের বেশি কাঁদুনে গ্যাস বা টিয়ার গ্যাস। বিশেষ নিরাপত্তাব্যবস্থার মধ্য দিয়ে বৃহস্পতিবার সন্ধ্যায় টিয়ার গ্যাস সেলবাহী একটি ট্রাক বেনাপোল বন্দরে প্রবেশ করে। প্রয়োজনীয় বন্দর ও কাস্টমসের কার্যক্রম শেষে চালানটি নিরাপদে যশোর সেনানিবাসে নেওয়া হয়েছে। বেনাপোল বন্দরের ভারপ্রাপ্ত কর্মকর্তা (উপপরিচালক) রুহুল আমিন জানান, ভারতের ‘নরেন্দ্র এক্সপ্লোসিভ লিমিটেড’ থেকে মোট ১৪৫টি কাঠের বাক্সে করে ২ দশমিক ০৩ টন কাঁদুনে গ্যাস আমদানি করা হয়েছে। চালানটি বিশেষ নিরাপত্তার মধ্য দিয়ে বন্দর থেকে বের করে যশোর সেনানিবাসে পৌঁছে দেওয়া হয়। তিনি জানান, আমদানি করা কাঁদুনে গ্যাসের চালানটি আগামী রোববার যশোর থেকে গাজীপুরের রাজেন্দ্রপুরে অবস্থিত বাংলাদেশ…
৩৮ হাজার কোটি টাকার প্রকল্পে নিরাপত্তার চরম ঘাটতি, বড় দুর্ঘটনার শঙ্কা প্রায় ৩৮ হাজার ৬২৯ কোটি টাকা ব্যয়ে নির্মিত পদ্মা সেতু রেল সংযোগ প্রকল্প এখন চুরি ও নিরাপত্তাহীনতার কারণে ভয়াবহ ঝুঁকিতে। ঢাকা থেকে পদ্মা সেতু হয়ে যশোর পর্যন্ত ২৩৬ কিলোমিটার দীর্ঘ এই আধুনিক রেলপথে একের পর এক গুরুত্বপূর্ণ যন্ত্রাংশ চুরি হয়ে যাচ্ছে। সবচেয়ে উদ্বেগজনক বিষয় হলো- সিগন্যাল ব্যবস্থার গুরুত্বপূর্ণ সরঞ্জাম ও কেবল চুরি হওয়ায় অনেক এলাকায় আধুনিক কম্পিউটারভিত্তিক সিগন্যাল ব্যবস্থা অকার্যকর হয়ে পড়েছে। গত ছয় মাসে পদ্মা রেলপথ থেকে প্রায় ৯৩ ধরনের গুরুত্বপূর্ণ সরঞ্জাম ও অবকাঠামোর অংশ চুরি হয়েছে। এর মধ্যে রয়েছে ফিশ বোল্ট, ইলাস্টিক রেল ক্লিপ, ফিশ প্লেট, টার্ন…
২ থেকে ১০ গুণ লাভের প্রলোভন, এমএফএসে লেনদেন; বিদেশে পাচার হচ্ছে বিপুল অর্থ অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তারে প্রতিদিনই নিঃস্ব হচ্ছেন হাজারো মানুষ। ২ থেকে ১০ গুণ লাভের প্রলোভন দেখিয়ে বিভিন্ন বেটিং সাইটে মানুষকে বিনিয়োগে উৎসাহিত করছে সংঘবদ্ধ চক্র। শুরুতে সামান্য লাভ দেখিয়ে বিশ্বাস অর্জনের পর হাতিয়ে নেওয়া হচ্ছে বিপুল অর্থ। পরে ক্রিপ্টোকারেন্সির মাধ্যমে সেই অর্থ বিদেশে পাচারের অভিযোগ রয়েছে। বিকাশ, নগদ ও রকেটসহ বিভিন্ন মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিসের (এমএফএস) মাধ্যমে এসব লেনদেন হচ্ছে। সাইবার পেট্রোলিংয়ের মাধ্যমে জুয়ার লেনদেনে ব্যবহৃত ৩০০টির বেশি এমএফএস এজেন্ট নম্বর শনাক্ত করেছে সিআইডি। দেশে শত শত চক্র অনলাইন জুয়ার নেটওয়ার্ক পরিচালনা করছে। মেলবেট, মোস্টবেট, ওয়ানএক্সবেট, বেটউইনারসহ বিভিন্ন…
গোপন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সম্ভাব্য জঙ্গিদের বোমা হামলার আশঙ্কায় দেশের সব জেলা ও রেঞ্জে সর্বোচ্চ সতর্কতা (হাই অ্যালার্ট) জারি করেছে পুলিশ সদর দপ্তর। শুক্রবার (৭ আগস্ট) রাত থেকে দেশব্যাপী এই নির্দেশনা কার্যকর করা হয়েছে। একই সঙ্গে মাঠপর্যায়ে দায়িত্বরত পুলিশ সদস্যদের সর্বোচ্চ সতর্ক থেকে দায়িত্ব পালনের নির্দেশ দেওয়া হয়েছে। পুলিশ সদর দপ্তর সূত্রে জানা গেছে, সম্ভাব্য নাশকতার সুনির্দিষ্ট তথ্য পাওয়ার পর দেশের প্রতিটি জেলায় নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে। বিশেষ করে রাতের টহল, মোবাইল পেট্রোলিং, চেকপোস্ট এবং গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোর নিরাপত্তায় নিয়োজিত পুলিশ সদস্যদের অতিরিক্ত সতর্ক থাকতে বলা হয়েছে। নির্দেশনায় বলা হয়েছে, যেকোনো সন্দেহজনক ব্যক্তি, বস্তু বা কার্যক্রম শনাক্ত হলে তাৎক্ষণিকভাবে…
জামালপুরের ইসলামপুর উপজেলার ৯৬টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ইন্টারনেট ব্যয়ের জন্য বরাদ্দ দেওয়া প্রায় ১০ লাখ টাকা সরকারি কোষাগারে জমা দেওয়ার কথা বলে শিক্ষকদের কাছ থেকে ফেরত নেওয়া হলেও সেই অর্থ সরকারি হিসাবে জমা না দিয়ে আত্মসাতের অভিযোগ উঠেছে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ও কয়েকজন সহকারী শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে। এ ঘটনায় ক্ষুব্ধ শিক্ষকরা দুর্নীতি দমন কমিশনে (দুদক) লিখিত অভিযোগ করেছেন। ঘটনাটি স্থানীয় শিক্ষা প্রশাসনে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে এবং সরকারি অর্থ ব্যবস্থাপনায় বড় ধরনের অনিয়মের অভিযোগ সামনে এনেছে। শিক্ষকদের অভিযোগ অনুযায়ী, ইসলামপুর উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা জাহানারা খাতুন দায়িত্ব নেওয়ার পর থেকেই অফিস পরিচালনায় স্বেচ্ছাচারিতা, সরকারি বরাদ্দের অর্থে অনিয়ম, প্রকল্প বাস্তবায়নে…
নেত্রকোণার সদর উপজেলায় ১৩ বছর বয়সী এক স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে দায়ের করা মামলায় বহুল আলোচিত কনটেন্ট ক্রিয়েটর রিপন মিয়াকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। বৃহস্পতিবার (৬ আগস্ট) গভীর রাতে ময়মনসিংহের গৌরীপুর উপজেলায় বিশেষ অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। পরে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে তাকে নেত্রকোণা মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে র্যাব-১৪ ময়মনসিংহের সদর কোম্পানির কমান্ডার মেজর মীর ইশতিয়াক আমিন জানান, গোপন সংবাদের ভিত্তিতে এবং তথ্যপ্রযুক্তির সহায়তায় পরিচালিত অভিযানে রিপন মিয়াকে গ্রেপ্তার করা হয়। এরপর মামলার পরবর্তী আইনগত কার্যক্রম পরিচালনার জন্য তাকে সংশ্লিষ্ট থানার কাছে হস্তান্তর করা হয়েছে। গত মঙ্গলবার রাতে ভুক্তভোগী কিশোরীর বাবা বাদী…

