লক্ষ্মীপুরের কমলনগরে সাবেক স্ত্রীকে ভাড়াটে ব্যক্তির মাধ্যমে হত্যা করানোর অভিযোগে দায়ের করা মামলার চার্জশিটভুক্ত আসামি ও জামায়াতের রুকন আবু বকর ছিদ্দিক আদালতে আত্মসমর্পণ করেছেন। পরে তাঁর জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। সোমবার (৪ আগস্ট) দুপুরে তিনি লক্ষ্মীপুরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে আত্মসমর্পণ করে জামিনের আবেদন জানান। তবে মামলার নথিপত্র ও অভিযোগের গুরুত্ব বিবেচনায় ট্রাইব্যুনালের বিচারক সাদেকুর রহমান আবেদনটি খারিজ করে তাঁকে কারাগারে পাঠানোর আদেশ দেন। আবু বকর ছিদ্দিক কমলনগর উপজেলার চর কালকিনি ইউনিয়ন জামায়াতের রুকন হিসেবে পরিচিত। তিনি একই ইউনিয়নের চর সামছুদ্দিন গ্রামের বাসিন্দা এবং আলী উল্যা হাওলাদারের ছেলে। নিহত সালেহা বেগমের সঙ্গে আবু…
Author: Desk Report
পঞ্চগড়ের সদর উপজেলায় এক নারীর ঘর থেকে জামায়াত নেতা আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছেন স্থানীয়রা। সোমবার (৩ আগস্ট) গভীর রাতে উপজেলার হাড়িভাসা ইউনিয়নের গইজপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে। আটক ব্যক্তি জহিরুল ইসলাম (৪২)। তিনি দীর্ঘদিন ধরে জামায়াতের নেতা হিসেবে পরিচিত। যে নারীর বাড়ি থেকে জহিরুলকে আটক করা হয়েছে, তার স্বামী কর্মসূত্রে ঢাকায় অবস্থান করেন। সেই সুযোগে ওই নারীর সঙ্গে জহিরুলের ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে ওঠে বলে অভিযোগ রয়েছে। সোমবার গভীর রাতে স্থানীয়রা তাকে ওই নারীর ঘরে দেখতে পেয়ে আটক করেন। পরে উত্তেজিত জনতা তাকে রশি দিয়ে বেঁধে রাখে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেলেও জনতার…
নওগাঁর বদলগাছীতে এক স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগকে কেন্দ্র করে চরম উত্তেজনা ছড়িয়ে পড়েছে। অভিযোগ উঠেছে, জয়পুরহাটের আক্কেলপুর উপজেলা জামায়াতের আমির এবং আলফা কিন্ডারগার্টেন স্কুলের প্রতিষ্ঠাতা ও প্রধান শিক্ষক শফিউল হাসান দিপু (৫০)-এর বিরুদ্ধে। ঘটনাটি জানাজানি হওয়ার পর ক্ষুব্ধ শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় জনতা স্কুলে ভাঙচুর ও অগ্নিসংযোগ চালায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ও ফায়ার সার্ভিসকে হস্তক্ষেপ করতে হয়। সোমবার সকালে প্রবল বৃষ্টির কারণে বিদ্যালয়ে শিক্ষার্থীর উপস্থিতি ছিল তুলনামূলক কম। এ সময় এক স্কুলছাত্রীকে একা পেয়ে প্রধান শিক্ষক তার ওপর ধর্ষণচেষ্টার অভিযোগে অভিযুক্ত হন। পরে ভুক্তভোগী ছাত্রী বিষয়টি পরিবারের সদস্যদের জানালে এলাকায় ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়। ঘটনার পর থেকেই অভিযুক্ত আত্মগোপনে চলে…
৫ আগস্ট কেবল একটি ক্ষমতার পালাবদল বা সরকারের পতন ছিল না; এটি ছিল রাষ্ট্রের নৈতিকতা, সংস্কৃতি ও সামষ্টিক মূল্যবোধের চরম বিপর্যয় ও পতন। ইতিহাসে কিছু দিন কেবল ক্যালেন্ডারের পাতা নয়, একটি জাতির বিবেক ও অন্তরাত্মার দর্পণ স্বরূপ। ৫ আগস্ট তারিখটি ক্যালেন্ডারে ফিরে আসে বহু রক্তক্ষয়, দীর্ঘ কান্না, জমে থাকা বহু প্রশ্ন এবং এক অসমাপ্ত আত্মজিজ্ঞাসার বেদনা নিয়ে। ক্ষমতার মোহে আচ্ছন্ন রাষ্টীয় কাঠামোয় যখন নীতি ও নৈতিকতার অপমৃত্যু ঘটে, তখন রাজনৈতিক পতনের চেয়েও বড় হয়ে ওঠে সমাজের ভেতরকার মানবিক মূল্যবোধের ধসে পড়া। এবং এটি কীভাবে একটি গোটা জাতির সংস্কৃতি ও ঐতিহ্যকে গ্রাস করেছিল, ৫ আগস্ট তার নগ্ন দলিল। ৫ আগস্টকে শুধু…
২০ কেজির বদলে ১০ কেজি চাল পেলেন অসহায় মানুষ; বিএনপি-পন্থী পৌর সচিবের বিরুদ্ধে আত্মসাতের অভিযোগ, তদন্তের আশ্বাস প্রশাসনের প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত হতদরিদ্র মানুষের জন্য সরকারি বরাদ্দের জি.আর. (গ্র্যাচুইটাস রিলিফ) চাল বিতরণে ব্যাপক অনিয়ম ও আত্মসাতের অভিযোগ উঠেছে রংপুরের পীরগঞ্জ পৌরসভার বিএনপি-পন্থী সচিব আব্দুর রহমান রহিমের বিরুদ্ধে। অভিযোগ অনুযায়ী, সরকারি নির্দেশনা অনুযায়ী প্রত্যেক সুবিধাভোগীর ২০ কেজি করে চাল পাওয়ার কথা থাকলেও বাস্তবে তাদের হাতে তুলে দেওয়া হয়েছে মাত্র ১০ কেজি করে। ফলে বরাদ্দের বড় একটি অংশের চাল কোথায় গেছে, তা নিয়ে এলাকাজুড়ে তীব্র ক্ষোভ ও প্রশ্নের সৃষ্টি হয়েছে। সম্প্রতি প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের সহায়তার জন্য বিএনপি-পন্থী পৌরসভার সচিবের নামে ৬৮০ কেজি…
ভারতে অবস্থানরত বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা-কে ঘিরে নজিরবিহীন নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে কূটনৈতিক ও সামরিক সূত্রে জানা গেছে। তাঁকে বর্তমানে ভারতের রাষ্ট্রীয় অতিথি হিসেবে এমন একটি বিশেষ নিরাপত্তা কাঠামোর আওতায় রাখা হয়েছে, যা কার্যত ভারতের রাষ্ট্রপতির সমমানের বা ‘প্রেসিডেন্ট প্রোটোকল’ পর্যায়ের নিরাপত্তা ব্যবস্থার সঙ্গে তুলনীয়। এই নিরাপত্তা কেবল আনুষ্ঠানিক প্রোটোকলের মধ্যে সীমাবদ্ধ নয়; বরং তাঁর অবস্থান, যাতায়াত, আবাসন এবং সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে বহুস্তরবিশিষ্ট একটি সমন্বিত নিরাপত্তা বলয় গড়ে তোলা হয়েছে। নিরাপত্তা ব্যবস্থার প্রতিটি দিক নিয়মিতভাবে পর্যালোচনা করা হচ্ছে এবং সম্ভাব্য যেকোনো ঝুঁকি মোকাবিলায় সংশ্লিষ্ট সংস্থাগুলোকে সর্বোচ্চ সতর্ক অবস্থায় রাখা হয়েছে। শেখ হাসিনার সার্বিক নিরাপত্তা ব্যবস্থার তদারকির…
বিশ্ব ক্রীড়াঙ্গনে যখন ভারত, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, কানাডাসহ বিভিন্ন দেশ একের পর এক ইতিহাস গড়ছে, তখন বাংলাদেশ আবারও রয়ে গেল দর্শকের কাতারে। আন্তর্জাতিক অঙ্গনে যেখানে অন্য দেশগুলো জাতীয় পতাকা উড়িয়ে গৌরব কুড়াচ্ছে, সেখানে বাংলাদেশের নাম নেই পদক তালিকায়, নেই আলোচনার কেন্দ্রেও। এই বাস্তবতা শুধু ক্রীড়াবিদদের নয়, রাষ্ট্রের ক্রীড়া ব্যবস্থাপনা ও নীতিনির্ধারণ নিয়েও বড় প্রশ্ন তুলেছে। গ্লাসগো কমনওয়েলথ গেমসে ভারত দেখিয়েছে কীভাবে পরিকল্পনা, বিনিয়োগ ও সুশাসনের মাধ্যমে একটি দেশ বিশ্বমঞ্চে নিজেদের প্রতিষ্ঠিত করতে পারে। মাত্র একদিনেই ১৬টি পদক, যার মধ্যে ৮টি স্বর্ণ। বক্সিংয়ে এক আসরে ১০টি পদক জিতে ভারত গড়েছে নতুন ইতিহাস। পুরো আসরে ৩৯টি পদক নিয়ে তারা চতুর্থ স্থানে অবস্থান করেছে।…
নির্বাসিত বাংলাদেশি লেখক তসলিমা নাসরিন বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার বাংলাদেশে ফিরে আগামী জাতীয় নির্বাচনে আওয়ামী লীগের নেতৃত্ব দেওয়ার সুযোগ পাওয়া উচিত। একই সঙ্গে আওয়ামী লীগের রাজনৈতিক কর্মকাণ্ডের ওপর আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহারের আহ্বান জানিয়েছেন তিনি। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদন অনুযায়ী, প্রায় দুই দশক পর কলকাতায় ফিরে রোববার এক অনুষ্ঠানে তসলিমা নাসরিন বলেন, “প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কথিত জুলাই জঙ্গী হামলায় যেভাবে ক্ষমতাচ্যুত করা হয়েছে, তা ভুল ছিল। এটি ছিল অগণতান্ত্রিক। আওয়ামী লীগের রাজনৈতিক কর্মকাণ্ডে নিষেধাজ্ঞা আরোপও গণতান্ত্রিক চর্চার পরিপন্থী। তাদের নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ দেওয়া উচিত। আমি চাই শেখ হাসিনা বাংলাদেশে ফিরে আসুন।” ২০২৪ সালের ৫ আগস্ট জুলাই জঙ্গী হামলার মুখে শেখ…
বগুড়ায় রাজনৈতিক প্রভাব ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগ উঠেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-র এক নেতার বিরুদ্ধে। দলের জেলা সাংগঠনিক সম্পাদক শওকত ইমরানের বিরুদ্ধে এক ব্যাংক কর্মকর্তাকে জোরপূর্বক তুলে নিয়ে গিয়ে নির্যাতন, নগদ অর্থ, মোবাইল ফোন ও গুরুত্বপূর্ণ ব্যক্তিগত কাগজপত্র ছিনিয়ে নেওয়ার অভিযোগ দায়ের করা হয়েছে। ভুক্তভোগী আশরাফুল ইসলাম (৩০), যিনি ইসলামী ব্যাংক পিএলসি-এর নওগাঁ শাখায় কর্মরত, শনিবার রাতে বগুড়া সদর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে পুলিশ ঘটনাটি তদন্ত করছে। অভিযোগে বলা হয়েছে, শনিবার দুপুরে বগুড়া সরকারি আজিজুল হক কলেজের দক্ষিণ গেটসংলগ্ন ইসলামী ব্যাংকের এটিএম বুথ থেকে বেতন উত্তোলন করে অটোরিকশায় বাড়ি ফিরছিলেন আশরাফুল। পথিমধ্যে তিনমাথা রেলগেট ফ্লাইওভারের নিচে পৌঁছালে…
দেশজুড়ে হামের প্রাদুর্ভাব শুধু জনস্বাস্থ্যের সংকটই নয়, হাজারো পরিবারের জন্য গভীর অর্থনৈতিক বিপর্যয়ও ডেকে এনেছে। বিনামূল্যে চিকিৎসা পাওয়া গেলেও ওষুধ, যাতায়াত, খাবার এবং হাসপাতালে দীর্ঘদিন অবস্থানের মতো আনুষঙ্গিক ব্যয় সামাল দিতে গিয়ে অধিকাংশ পরিবার ঋণের ফাঁদে পড়ছে। অনেক অভিভাবক অসুস্থ সন্তানের পাশে থাকতে গিয়ে চাকরিও হারিয়েছেন। সোমবার ইন্টারন্যাশনাল ফেডারেশন অব রেড ক্রস অ্যান্ড রেড ক্রিসেন্ট সোসাইটিজ (আইএফআরসি) এবং বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি প্রকাশিত এক জরিপে এসব উদ্বেগজনক তথ্য উঠে এসেছে। দেশের অন্তত ১২টি সরকারি স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসা নিতে আসা ২ হাজার ৭৪৬টি পরিবারের ওপর পরিচালিত জরিপে দেখা যায়, প্রতি ১০টি পরিবারের মধ্যে ৯টিই চিকিৎসা ব্যয় মেটাতে ঋণ নিতে বাধ্য হয়েছে। আইএফআরসির…

