Author: Desk Report

যশোরে উগ্রবাদী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে কুখ্যাত জঙ্গি সংগঠন ‘ফাতাহ কমব্যাট সিস্টেম (এফসিএস)’-এর সন্দেহভাজন এক সদস্যকে আটক করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। আটক ব্যক্তির নাম তাহসীন ইসলাম (১৯)। তিনি যশোর সদর উপজেলার কিসমত নোয়াপাড়া এলাকার বাসিন্দা ও ওহিদুল ইসলামের ছেলে। বৃহস্পতিবার (৯ জুলাই) রাত ৯টার দিকে নিজ বাড়িতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। অভিযানের সময় তার কক্ষ তল্লাশি করে একটি চাপাতি, তারসহ কয়েকটি ইলেকট্রনিক ডিভাইস জব্দ করে পুলিশ। জব্দ করা আলামতগুলো তদন্তের স্বার্থে পরীক্ষা-নিরীক্ষা করা হবে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা। যশোরের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) মিরাজুল ইসলাম জানান, রাজধানীর কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটে দায়ের করা একটি মামলার…

Read More

দক্ষিণ ইউরোপজুড়ে চলমান তীব্র তাপপ্রবাহের মধ্যেই ভয়াবহ দাবানলে পুড়ছে স্পেনের দক্ষিণ-পূর্বাঞ্চল। দেশটির আন্দালুসিয়া অঞ্চলের আলমেরিয়া প্রদেশে ভয়াবহ এ অগ্নিকাণ্ডে অন্তত ১২ জন নিহত হয়েছেন। এছাড়া আরও ছয়জন আহত হয়েছেন। আগুন নিয়ন্ত্রণে দিনরাত কাজ করছেন শতাধিক দমকলকর্মী। পরিস্থিতির অবনতির কারণে প্রায় এক হাজার বাসিন্দাকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। স্পেনের আন্দালুসিয়া আঞ্চলিক সরকার জানিয়েছে, বৃহস্পতিবার আলমেরিয়া প্রদেশের লস গাইয়ারদোস এলাকায় দাবানলের সূত্রপাত হয়। প্রবল গরম, শুষ্ক আবহাওয়া এবং তীব্র বাতাসের কারণে আগুন দ্রুত আশপাশের বনাঞ্চলে ছড়িয়ে পড়ে। এতে মুহূর্তেই বিস্তীর্ণ এলাকা আগুনের লেলিহান শিখায় গ্রাস হয়। নিহতদের মধ্যে কয়েকজনের মরদেহ আগুনে পুড়ে যাওয়া একটি গাড়ির ভেতর থেকে উদ্ধার করা হয়েছে। স্থানীয়দের…

Read More

যুক্তরাষ্ট্রের প্রস্তাবিত নতুন শুল্ক নীতির কারণে বাংলাদেশের রপ্তানি খাত বড় ধরনের ঝুঁকির মুখে পড়তে পারে বলে সতর্ক করেছে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)। সংস্থাটি বলছে, যুক্তরাষ্ট্রের বাণিজ্য আইনের ৩০১ ধারার আওতায় অতিরিক্ত শুল্ক আরোপের উদ্যোগ শুধু বাংলাদেশের জন্য নয়, পুরো এশিয়া অঞ্চলের বাণিজ্য ও অর্থনীতির জন্য দীর্ঘমেয়াদে অনিশ্চয়তা তৈরি করতে পারে। সম্প্রতি প্রকাশিত ‘এশিয়ান ডেভেলপমেন্ট আউটলুক, জুলাই ২০২৬’ প্রতিবেদনে এডিবি উল্লেখ করেছে, যুক্তরাষ্ট্রের এই নতুন শুল্কনীতি কার্যকর হলে দক্ষিণ এশিয়ার দেশগুলোর কার্যকর শুল্কহার গড়ে প্রায় ১ দশমিক ২ শতাংশ পয়েন্ট পর্যন্ত বেড়ে যেতে পারে। এতে আন্তর্জাতিক বাজারে বাংলাদেশের তৈরি পোশাক, চামড়াজাত পণ্য, কৃষিপণ্য এবং অন্যান্য রপ্তানি পণ্যের প্রতিযোগিতামূলক সক্ষমতা দুর্বল হওয়ার…

Read More

জলাবদ্ধতা নিরসনে প্রায় ৭৩৯ কোটি টাকা ব্যয়ের পরও সামান্য থেকে মাঝারি বৃষ্টিতেই পানির নিচে তলিয়ে যাচ্ছে খুলনা মহানগরীর বিভিন্ন এলাকা। দীর্ঘদিনের ভোগান্তি দূর করার আশ্বাস দিয়ে নেওয়া বিশাল প্রকল্পের অধিকাংশ কাজ শেষ হওয়ার দাবি করা হলেও বাস্তবে পরিস্থিতির তেমন কোনো উন্নতি হয়নি। ফলে প্রকল্প বাস্তবায়ন, কাজের মান এবং বর্তমান বিএনপি সরকারের তদারকি ও কার্যকারিতা নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে। সম্প্রতি মাঝারি বৃষ্টির পর খুলনা নগরীর মুজগুন্নী মহাসড়ক, গোবরচাকা, লবণচরা, চানমারী, টুটপাড়াসহ বিভিন্ন এলাকা হাঁটুপানিতে তলিয়ে যায়। মুজগুন্নী আবাসিক এলাকার বহু বাড়ির নিচতলায় পানি ঢুকে পড়ে। স্কুলগামী শিক্ষার্থী, চাকরিজীবী ও সাধারণ মানুষকে চরম দুর্ভোগ পোহাতে হয়। এই দুর্ভোগ কমাতে প্রায় ৩৩…

Read More

বিশ্বকাপের মঞ্চে আবারও নিজেদের শক্তিমত্তার প্রমাণ দিল ফ্রান্স। অভিজ্ঞতা, তারকাখচিত স্কোয়াড এবং দুর্দান্ত দলীয় পারফরম্যান্সে আফ্রিকার অন্যতম শক্তিশালী দল মরক্কোকে ২-০ গোলে হারিয়ে সবার আগে ২০২৬ বিশ্বকাপের সেমিফাইনালে জায়গা নিশ্চিত করেছে দিদিয়ের দেশমের শিষ্যরা। একই সঙ্গে টানা তিনটি বিশ্বকাপে শেষ চারে উঠে নতুন এক কীর্তিও গড়েছে বর্তমান ও সাবেক বিশ্বচ্যাম্পিয়নরা। বাংলাদেশ সময় রাত ২টায় বোস্টনে অনুষ্ঠিত কোয়ার্টার ফাইনালের শুরু থেকেই ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের দখলে নেয় ফ্রান্স। কিলিয়ান এমবাপ্পে, উসমান ডেম্বেলে ও মধ্যমাঠের দারুণ সমন্বয়ে একের পর এক আক্রমণ চালাতে থাকে ইউরোপের দলটি। অন্যদিকে মরক্কো নিজেদের রক্ষণ সামলাতেই ব্যস্ত হয়ে পড়ে। ম্যাচের ২৮তম মিনিটে ফ্রান্স পেনাল্টির সুবর্ণ সুযোগ পায়। এমবাপ্পেকে থামাতে…

Read More

দীর্ঘদিন কর্মস্থলে অনুপস্থিত থাকা এবং কর্তৃপক্ষের বারবার নির্দেশ উপেক্ষা করে পলাতক থাকার অভিযোগে তিন পুলিশ কর্মকর্তাকে চাকরি থেকে চাকরিচ্যুত করা হয়েছে। বৃহস্পতিবার (৯ জুলাই) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট সূত্র এ তথ্য নিশ্চিত করেছে। চাকরিচ্যুত কর্মকর্তারা হলেন- র‍্যাব-১৪ (ময়মনসিংহ)-এর অতিরিক্ত পুলিশ সুপার জুয়েল চাকমা, রাজারবাগ পুলিশ টেলিকম সংস্থার টেলিকম অফিসার (সহকারী পুলিশ সুপার) মো. মাহমুদুল হাসান এবং জামালপুর ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারের অতিরিক্ত পুলিশ সুপার মিতু বিশ্বাস। ২০২৪ সালের ৫ আগস্টের পর থেকে এই তিন কর্মকর্তা কোনো ধরনের পূর্বানুমতি বা বৈধ ছুটি ছাড়াই নিজ নিজ কর্মস্থলে অনুপস্থিত ছিলেন। তাদের একাধিকবার কর্মস্থলে যোগদানের নির্দেশ দেওয়া হলেও নির্ধারিত সময়ের মধ্যে তারা যোগ দেননি। বরং দীর্ঘ…

Read More

আর্জেন্টিনা ও মিশরের মধ্যকার রুদ্ধশ্বাস নকআউট ম্যাচে মিশরের বাতিল হওয়া গোল নিয়ে যখন বিশ্বজুড়ে চলছে তুমুল বিতর্ক, তখন এ বিষয়ে নিজের অবস্থান স্পষ্ট করেছেন ব্রাজিলের মহাতারকা ফুটবলার নেইমার জুনিয়র। বুধবার (৮ জুলাই) প্রকাশিত এক প্রতিক্রিয়ায় নেইমার বলেন, “মিশরের গোল বাতিল সঠিক সিদ্ধান্ত ছিল। মিশরের প্লেয়ার গেঞ্জি ধরে টান দেওয়ায় মারাত্মক ফাউল করেছে। ভিএআর সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিয়েছে।” রেফারির সিদ্ধান্তকে অকুণ্ঠ সমর্থন করার পাশাপাশি আর্জেন্টিনার পারফরম্যান্সের ভূয়সী প্রশংসা করেছেন ব্রাজিলিয়ান এই সুপারস্টার। নেইমার বলেন, “মেসিসহ পুরো আর্জেন্টিনা শেষ ২০ মিনিট অসাধারণ ভালো খেলেছে।” ম্যাচের উত্তেজিত মুহূর্তে ভিএআরের হস্তক্ষেপে মিশরের গোল বাতিল হওয়ার পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে সমর্থকদের মধ্যে ব্যাপক আলোচনা…

Read More

দেশের শীর্ষস্থানীয় ১০টি শিল্পগ্রুপের বিরুদ্ধে অর্থ পাচার, দুর্নীতি, ঘুষ, জালিয়াতি ও কর ফাঁকির অভিযোগে যৌথ অনুসন্ধানে প্রাথমিক সত্যতা পাওয়া গেছে। এ পরিপ্রেক্ষিতে সংশ্লিষ্ট গ্রুপগুলোর বিরুদ্ধে অর্থ পাচার, দুর্নীতি ও কর ফাঁকির অভিযোগে দেওয়ানি কার্যধারা (সিভিল প্রসিডিংস) শুরু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তদন্তাধীন গ্রুপগুলো হলো- এস. আলম, বেক্সিমকো, নাবিল, সামিট, ওরিয়ন, জেমকন, নাসা, বসুন্ধরা, সিকদার এবং অ্যারামিট। পাশাপাশি এসব গ্রুপের সঙ্গে সংশ্লিষ্ট প্রধান ব্যক্তিদের ব্যক্তিগত আর্থিক বিষয়ও তদন্তের আওতায় আনা হয়েছে। জানা গেছে, সিআইডি, দুদক, এনবিআর, বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ), অ্যাটর্নি জেনারেলের কার্যালয়সহ মোট ১১টি সরকারি সংস্থা যৌথভাবে তদন্ত করছে। ব্যাংক ঋণ, তহবিলের প্রবাহ, কর ও শুল্ক ফাঁকি এবং বৈদেশিক…

Read More

‘গাজওয়াতুল হিন্দ’-এর প্রস্তুতির অংশ হিসেবে বিস্ফোরক তৈরির অনুশীলন ও মার্শাল আর্ট প্রশিক্ষণের আড়ালে উগ্রবাদী কার্যক্রম পরিচালনার অভিযোগে গ্রেপ্তার হওয়া ‘ফাতাহ কমব্যাট সিস্টেম’ (এফসিএস)-এর প্রধান প্রশিক্ষক শাহ আমানত সাবিরকে ফের তিন দিনের রিমান্ডে জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছেন আদালত। একই সঙ্গে তার সহযোগী হিসেবে গ্রেপ্তার হোসাইন তানিমকেও তিন দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। তদন্ত সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, তিন দিনের প্রাথমিক জিজ্ঞাসাবাদে শাহ আমানত সাবির ইসলামী উগ্রবাদী মতাদর্শে জড়িয়ে পড়েছেন বলে তাদের ধারণা হয়েছে। তবে এ পর্যন্ত তার বা গ্রেপ্তার হওয়া অন্যদের সঙ্গে দেশীয় বা আন্তর্জাতিক কোনো নিষিদ্ধ জঙ্গি সংগঠনের সরাসরি সম্পৃক্ততার প্রমাণ পাওয়া যায়নি বলে জানিয়েছে পুলিশ। তদন্তকারীদের ভাষ্য অনুযায়ী, সাবির জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন…

Read More

পাকিস্তানের দক্ষিণ-পশ্চিমঞ্চলীয় প্রদেশ বলোচিস্তানে বিভিন্ন অঞ্চলে একাধিক সমন্বিত সশস্ত্র হামলায় দেশটির সেনাবাহিনী ও পুলিশের অন্তত ৪২ সদস্য নিহত হয়েছেন। একই সময়ে নিরাপত্তা বাহিনীর পাল্টা অভিযানে ৫৪ জন সন্ত্রাসী নিহত হয়েছে। এসব হামলায় আরও বেশ কয়েকজন নিরাপত্তা সদস্য আহত হয়েছেন। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। সশস্ত্র হামলাকারীরা পরিকল্পিতভাবে নিরাপত্তা বাহিনীর বিভিন্ন চৌকি, টহল দল এবং যানবাহনকে লক্ষ্য করে হামলা চালায়। কয়েকটি স্থানে আধুনিক অস্ত্র ও বিস্ফোরক ব্যবহার করা হয়, যার ফলে নিরাপত্তা বাহিনীর ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। হামলার পরপরই সেনাবাহিনী ও আইনশৃঙ্খলা বাহিনী ঘটনাস্থল ঘিরে ফেলে এবং জঙ্গিদের ধরতে ব্যাপক অভিযান শুরু করে। বিভিন্ন এলাকায় অতিরিক্ত সেনা ও…

Read More