Author: Desk Report

মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা চরমে পৌঁছেছে। সাম্প্রতিক পাল্টাপাল্টি সামরিক হামলার পর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দিয়েছেন, ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে বিদ্যমান যুদ্ধবিরতি কার্যত আর কার্যকর নেই। একই সঙ্গে তিনি স্পষ্ট ভাষায় বলেছেন, ইরানের সঙ্গে আর কোনো সম্পর্ক রাখতে চান না এবং দেশটির নেতৃত্বের সঙ্গে আলোচনাকে তিনি ‘সময়ের অপচয়’ বলে মনে করেন। তুরস্কে অনুষ্ঠিত ন্যাটো শীর্ষ সম্মেলনের ফাঁকে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন, “আমার মনে হয়, যুদ্ধবিরতি শেষ হয়ে গেছে। আমি ইরানের সঙ্গে আর কোনো সম্পর্ক রাখতে চাই না। তারা জঘন্য। তাদের সঙ্গে কাজ করা শুধু সময়ের অপচয়, কারণ তারা বারবার মিথ্যা বলে।” যদিও তিনি স্বীকার করেন, দুই দেশের কূটনীতিকদের…

Read More

বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালকে সামনে রেখে কথার লড়াই শুরু হয়ে গেছে। পরিসংখ্যান সুইজারল্যান্ডের পক্ষে না থাকলেও আত্মবিশ্বাসে ঘাটতি নেই দলটির। আর্জেন্টিনার বিপক্ষে অতীতের সাত দেখায় একবারও জিততে না পারলেও এবার বিশ্বচ্যাম্পিয়নদের হারিয়ে সেমিফাইনালে ওঠার স্বপ্ন দেখছেন সুইজারল্যান্ডের প্রধান কোচ মুরাত ইয়াকিন। কলম্বিয়াকে টাইব্রেকারে ৪-৩ গোলে হারিয়ে শেষ আটে জায়গা নিশ্চিত করার পরই ইয়াকিন স্পষ্ট ভাষায় জানিয়ে দেন, তাদের লক্ষ্য একটাই-আর্জেন্টিনাকে বিদায় করা। তিনি বলেন, “বর্তমান বিশ্বচ্যাম্পিয়নদের বিপক্ষে খেলতে নামছি। এটা আমাদের জন্য দারুণ একটি সুযোগ। তবে আর্জেন্টিনা অজেয় নয়। আমরা অবশ্যই তাদের হারানোর লক্ষ্য নিয়েই মাঠে নামব। দক্ষিণ আমেরিকার দলগুলোর খেলার ধরন সম্পর্কে আমাদের ভালো ধারণা রয়েছে।” তবে প্রতিপক্ষকে চ্যালেঞ্জ ছুড়ে…

Read More

লোহার শিকল, উঁচু প্রাচীর আর কঠোর নিরাপত্তাও থামাতে পারেনি তাকে। কারাগারের একটি হাই-সিকিউরিটি সেল থেকেই পরিচালিত হচ্ছে বহু দেশের বিস্তৃত অপরাধ সাম্রাজ্য। তার এক নির্দেশে ঝরে পড়ছে প্রাণ, পাচার হচ্ছে মাদক ও অস্ত্র, ছড়িয়ে পড়ছে আতঙ্ক। তিনি লরেন্স বিষ্ণোই-ভারতের সবচেয়ে আলোচিত এবং আন্তর্জাতিক অঙ্গনে সবচেয়ে ভয়ংকর গ্যাংস্টারদের একজন। মাত্র ৩৩ বছর বয়সেই তিনি হয়ে উঠেছেন ভারতের সবচেয়ে আলোচিত গ্যাংস্টারদের একজন। হত্যা, চাঁদাবাজি, মাদক চোরাচালান, আন্তর্জাতিক অপরাধচক্র পরিচালনা-সবকিছুর কেন্দ্রবিন্দুতে একটাই নাম, লরেন্স বিষ্ণোই। বিস্ময়কর বিষয় হলো, ২০১৫ সাল থেকে কারাগারে বন্দি থাকলেও জেলের ভেতর থেকেই তিনি পরিচালনা করছেন বিস্তৃত অপরাধ নেটওয়ার্ক, যার শাখা ছড়িয়ে আছে ভারত ছাড়াও কানাডা, যুক্তরাষ্ট্র ও ইউরোপের…

Read More

কক্সবাজারের উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পে টানা বর্ষণের মধ্যে ভয়াবহ পাহাড়ধসে একটি মাদরাসা মাটিচাপা পড়ে অন্তত সাতজন নিরীহ রোহিঙ্গা শিশুশিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। ধ্বংসস্তূপের নিচে আরও বহু শিশু আটকা পড়ে থাকতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এ হৃদয়বিদারক ঘটনায় পুরো ক্যাম্পজুড়ে নেমে এসেছে শোকের ছায়া। বুধবার (৮ জুলাই) দুপুর আনুমানিক সোয়া ১টার দিকে উখিয়ার কুতুপালং ৫ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের এ-০৩ ব্লক এলাকায় এ দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, কয়েকদিনের টানা বৃষ্টিতে পাহাড়ের মাটি নরম হয়ে যায়। হঠাৎ করেই পাহাড়ের একটি বড় অংশ ধসে পাশের মাদরাসার ওপর আছড়ে পড়ে। সে সময় মাদরাসায় অনেক শিশু কোরআন ও অন্যান্য ধর্মীয় পাঠে অংশ নিচ্ছিল। মুহূর্তের মধ্যেই…

Read More

ঢাকার সাভারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) একটি সমাবেশে ককটেল হামলার ঘটনায় দুইজনকে আটক করেছে পুলিশ। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক দুজনই এনসিপির রাজনীতির সঙ্গে জড়িত বলে দাবি করেছে পুলিশ। সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকবর আলী খান জানান, হামলার ঘটনার পরপরই অভিযান চালিয়ে সন্দেহভাজন দুই ব্যক্তিকে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা নিজেদের এনসিপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত বলে জানিয়েছে। তবে ঘটনার প্রকৃত উদ্দেশ্য, হামলার পরিকল্পনা এবং এর পেছনে অন্য কোনো ব্যক্তি বা গোষ্ঠী জড়িত রয়েছে কি না, তা তদন্ত করে দেখা হচ্ছে। পুলিশ জানিয়েছে, হামলার ঘটনায় ব্যবহৃত বিস্ফোরক, ঘটনার নেপথ্যের কারণ এবং সংশ্লিষ্টদের শনাক্তে তদন্ত চলছে। আটক ব্যক্তিদের দেওয়া তথ্য যাচাই-বাছাই…

Read More

পাকিস্তানের অস্থির প্রদেশ বেলুচিস্তানে একটি পুলিশ পোস্টে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ হামলায় অন্তত ৯ জন পুলিশ কর্মকর্তা নিহত হয়েছেন এবং আরও ৫ জন নিখোঁজ রয়েছেন বলে প্রাথমিকভাবে জানা গেছে। বিস্ফোরণের পর পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং নিরাপত্তা বাহিনী ঘটনাস্থল ঘিরে অভিযান শুরু করে। শক্তিশালী বিস্ফোরণের শব্দে আশপাশের এলাকা কেঁপে ওঠে। বিস্ফোরণের তীব্রতায় পুলিশ পোস্টের একটি অংশ ধসে পড়ে এবং সেখানে অবস্থানরত সদস্যরা ধ্বংসস্তূপের নিচে চাপা পড়েন। ঘটনাস্থলে উদ্ধারকারী দল, পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা দ্রুত পৌঁছে উদ্ধার অভিযান শুরু করেন। নিহতদের মরদেহ স্থানীয় হাসপাতালে পাঠানো হয়েছে। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা…

Read More

বুশেহরের আকাশসীমা লঙ্ঘনের অভিযোগ; আইআরজিসির দাবি, বিমান প্রতিরক্ষার হামলায় ধ্বংস এমকিউ-৯ রিপার। যুক্তরাষ্ট্রের তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া নেই। মধ্যপ্রাচ্যে চলমান সামরিক উত্তেজনার মধ্যে এবার যুক্তরাষ্ট্রের একটি অত্যাধুনিক এমকিউ-৯ রিপার ড্রোন ভূপাতিত করার দাবি করেছে ইরান। দেশটির ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) বলছে, ইরানের আকাশসীমা লঙ্ঘনের পর বিমান প্রতিরক্ষা বাহিনী সফল অভিযানে ড্রোনটি গুলি করে ধ্বংস করেছে। বুধবার (৮ জুলাই) আইআরজিসির মুখপাত্র হোসেইন মহবি জানান, দক্ষিণাঞ্চলের বুশেহর শহরের আকাশসীমায় প্রবেশ করার পরই ড্রোনটিকে শনাক্ত করা হয়। পরে বিমান প্রতিরক্ষা ইউনিট দ্রুত ব্যবস্থা নিয়ে সেটিকে লক্ষ্যবস্তুতে পরিণত করে ভূপাতিত করে। ধ্বংস হওয়া এমকিউ-৯ রিপার ড্রোনটির মূল্য প্রায় ৩ কোটি ৫০ লাখ মার্কিন ডলার,…

Read More

ফেনীর ফুলগাজী উপজেলা পরিষদের রাজস্ব তহবিল থেকে চেক জালিয়াতির মাধ্যমে প্রায় ৫১ লাখ টাকা আত্মসাতের অভিযোগে উপজেলা পরিষদের তিন কর্মচারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় দায়ের করা মামলার পর তাদের আটক করা হয়। ঘটনাটি প্রকাশ্যে আসার পর স্থানীয় প্রশাসন ও সাধারণ মানুষের মধ্যে ব্যাপক আলোচনার সৃষ্টি হয়েছে। উন্নয়নমূলক কাজের ব্যয়ের নামে জাল চেক ব্যবহার করে উপজেলা পরিষদের রাজস্ব তহবিল থেকে প্রায় ৫১ লাখ টাকা আত্মসাৎ করা হয়েছে বলে অভিযোগ ওঠে। বিষয়টি প্রশাসনের নজরে এলে প্রাথমিক অনুসন্ধানে অনিয়মের সত্যতা মিললে আইনগত ব্যবস্থা নেওয়া হয়। এ ঘটনায় উপজেলা পরিষদের ব্যক্তিগত সহকারী (পিএ) আব্দুল হালিম চৌধুরী বাদী হয়ে ফুলগাজী থানায় মামলা দায়ের করেন।…

Read More

মধ্যপ্রাচ্যে নতুন করে তীব্র সামরিক উত্তেজনা সৃষ্টি হয়েছে। যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক বিমান হামলার জবাবে বাহরাইন ও কুয়েতে অবস্থিত মার্কিন সামরিক স্থাপনাগুলো লক্ষ্য করে ব্যাপক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালানোর দাবি করেছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)। সামরিক বিবৃতিতে আইআরজিসি জানায়, ইরানের নৌ ও বিমান বাহিনীর সমন্বয়ে পরিচালিত এই যৌথ অভিযানে মার্কিন যুক্তরাষ্ট্রের ৮৫টি গুরুত্বপূর্ণ সামরিক লক্ষ্যবস্তুতে হামলা চালানো হয়েছে। তাদের দাবি, অভিযানের প্রধান লক্ষ্য ছিল বাহরাইনে অবস্থিত মার্কিন নৌবাহিনীর পঞ্চম নৌবহর (ফিফথ ফ্লিট)-এর সদর দপ্তর এবং কুয়েতের আলী আল-সালেম বিমানঘাঁটি। এই অভিযান যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক বিমান হামলার ‘প্রাথমিক জবাব’। ইরানের দাবি, বুধবার সকালে মার্কিন বিমানবাহিনী হরমুজগান ও মাহশাহর অঞ্চলের কয়েকটি উপকূলীয়…

Read More

দেশে তীব্র গ্যাস সংকটের মধ্যে যখন রাজধানীসহ বিভিন্ন অঞ্চলের লাখো পরিবার দিনে দুই বেলাও ঠিকমতো রান্না করতে পারছে না, শিল্পকারখানাগুলো উৎপাদন কমাতে বাধ্য হচ্ছে এবং ব্যবসা-বাণিজ্যে নেতিবাচক প্রভাব পড়ছে, তখন অবৈধ সংযোগ, গ্যাস চুরি, পাইপলাইনের লিকেজ ও ব্যবস্থাপনাগত দুর্বলতায় বছরে প্রায় সাড়ে ছয় হাজার কোটি টাকার গ্যাস অপচয়ের তথ্য সামনে এসেছে। এর মধ্যে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) অনুমোদিত সিস্টেম লস বাদ দিলে প্রায় ৫ হাজার ১১০ কোটি টাকার গ্যাস সরাসরি চুরির মাধ্যমে হারিয়ে যাচ্ছে, যা জ্বালানি খাতের জন্য গভীর উদ্বেগের বিষয়। সম্প্রতি জ্বালানি ও খনিজসম্পদ বিভাগের অধীন পেট্রোবাংলার গ্যাস সঞ্চালন ও বিতরণ কোম্পানিগুলোর সিস্টেম লস পর্যালোচনা বিষয়ক এক উচ্চপর্যায়ের…

Read More