Author: Desk Report

ঝুঁকি নিয়েই ডিসেম্বরে দেশে ফেরার পরিকল্পনা শেখ হাসিনার, শীর্ষ নেতাদের নিয়েও আদালতে হাজির হওয়ার ঘোষণা। গত ৫ই অগাষ্ট, ২০২৪- বাংলাদেশে জঙ্গীবাদের উত্থানের পর দেশত্যাগের প্রায় দুই বছরের নির্বাসিত জীবন শেষে আগামী ডিসেম্বরের দিকে বাংলাদেশে ফেরার পরিকল্পনার কথা প্রকাশ্যে জানিয়েছেন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। দেশে ফিরে আওয়ামী লীগের শীর্ষ নেতাদের সঙ্গে নিয়ে আদালতে উপস্থিত হয়ে আইনি প্রক্রিয়ায় অংশ নেওয়ার ইচ্ছার কথাও জানিয়েছেন তিনি। আন্তর্জাতিক সংবাদমাধ্যম রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে ৭৮ বছর বয়সী এই প্রাজ্ঞ রাজনীতিক ও বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা বলেন, দেশে ফিরলে তাকে গ্রেপ্তার করা হতে পারে, এমনকি প্রাণহানির ঝুঁকিও রয়েছে-এ কথা জেনেই তিনি ফেরার…

Read More

বিশ্বকাপে তারকায় ঠাসা দল নিয়েও প্রত্যাশা পূরণ করতে পারেনি পর্তুগাল। স্পেনের কাছে হেরে শেষ ষোলো থেকেই বিদায় নিতে হয়েছে ক্রিস্তিয়ানো রোনালদোদের। তবে মাঠের ব্যর্থতার চেয়েও পুরো টুর্নামেন্টজুড়ে বেশি আলোচনায় ছিল পর্তুগাল দলের ড্রেসিংরুমের পরিবেশ, রোনালদোর নেতৃত্ব এবং সতীর্থদের সঙ্গে তার সম্পর্ক নিয়ে নানা গুঞ্জন। বিশ্বকাপ শেষ হওয়ার পর সেই বিতর্ক যেন নতুন করে উসকে দিল সামাজিক মাধ্যম। সম্প্রতি ইনস্টাগ্রামে পর্তুগাল জাতীয় দলের খেলোয়াড়দের পারস্পরিক ‘ফলো’ তালিকা নিয়ে একটি পরিসংখ্যান ভাইরাল হয়েছে। সেই তালিকায় দেখা যায়, দলের অধিকাংশ ফুটবলার যেখানে প্রায় পুরো স্কোয়াডকেই অনুসরণ করছেন, সেখানে অধিনায়ক ক্রিস্তিয়ানো রোনালদো অনুসরণ করছেন মাত্র চারজন সতীর্থকে। বিষয়টি সামনে আসতেই সামাজিক মাধ্যমে শুরু হয়েছে…

Read More

পাকিস্তানের অস্থিতিশীল বেলুচিস্তান প্রদেশে আবারও বড় ধরনের আত্মঘাতী জঙ্গি হামলার ঘটনা ঘটেছে। খুজদার শহরে পাকিস্তান পিপলস পার্টির (পিপিপি) নেতা ও ঝালাওয়ান প্যানেলের সভাপতি শফিকুর রহমান মেঙ্গালের বাড়িকে লক্ষ্য করে চালানো এই হামলায় অন্তত ১৭ জন নিহত এবং প্রায় ৩০ জন আহত হয়েছেন। হামলার দায় স্বীকার করেছে নিষিদ্ধ ঘোষিত বিচ্ছিন্নতাবাদী সংগঠন বেলুচ লিবারেশন আর্মি (বিএলএ)। বুধবার (৮ জুলাই) দুপুরে শাহজাদ টাউন এলাকায় বিস্ফোরকবোঝাই একটি গাড়ি নিয়ে আত্মঘাতী হামলাকারী মেঙ্গালের বাড়ির প্রধান ফটকে আঘাত হানে। বিস্ফোরণের তীব্রতায় বাড়ির প্রধান ফটক, সীমানাপ্রাচীর এবং ভবনের বড় অংশ ধ্বংসস্তূপে পরিণত হয়। বিস্ফোরণের শব্দে পুরো এলাকা কেঁপে ওঠে এবং আশপাশের বহু ভবনের জানালার কাচ ভেঙে যায়।…

Read More

ধর্ম অবমাননার অভিযোগকে কেন্দ্র করে সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার গড়কাটি গ্রামে ঘটে যাওয়া হামলা ও ভাঙচুরের ঘটনা আবারও বাংলাদেশের সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তা নিয়ে নতুন করে প্রশ্ন তুলেছে। অভিযুক্ত তরুণকে পুলিশের হাতে তুলে দেওয়ার পরও থামেনি উত্তেজিত জনতার তাণ্ডব। হামলাকারীরা একের পর এক বাড়িঘর, মন্দির ও ব্যবসাপ্রতিষ্ঠানে ভাঙচুর চালায়, লুটপাট করে এবং বহু পরিবারের মধ্যে আতঙ্ক ছড়িয়ে দেয়। এই ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর অভিযোগ, আইন নিজের হাতে তুলে নিয়ে একটি উন্মত্ত গোষ্ঠী পরিকল্পিতভাবে হামলা চালিয়েছে। স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, মিছিলে অংশ নেওয়া অনেকেই এলাকার পরিচিত মানুষ ছিলেন না; আশপাশের এলাকা থেকে আসা বহু অচেনা মুখও সেখানে দেখা গেছে। নিখিল রায়ের ছেলে সুদীপ্ত রায়ের একটি…

Read More

আদিত্য প্রতাপ ঘোষের কলাম আন্তর্জাতিক অর্থনৈতিক তথ্যভিত্তিক প্ল্যাটফর্ম Trading Economics-এর প্রকাশিত Terrorism Index অনুযায়ী, সন্ত্রাসবাদের প্রভাবের বিচারে বিশ্বের শীর্ষ অবস্থানে রয়েছে পাকিস্তান। সূচকে দেশটির স্কোর ৮.৫৭, যা তালিকার সর্বোচ্চ। পাকিস্তানের পর রয়েছে বুরকিনা ফাসো, নাইজার, নাইজেরিয়া, মালি, সিরিয়া, সোমালিয়া, কঙ্গো, কলম্বিয়া, ইসরায়েল, আফগানিস্তানসহ আরও কয়েকটি দেশ। অন্যদিকে, একই সূচকে বাংলাদেশের অবস্থান ৪২তম, যা তুলনামূলকভাবে প্রবল ঝুঁকিপূর্ণ অবস্থানে। দীর্ঘ কয়েক দশক ধরে পাকিস্তান জঙ্গিবাদ, আত্মঘাতী হামলা, ইসলামী উগ্রবাদী সংগঠনের তৎপরতা এবং রাজনৈতিক সহিংসতার কারণে আন্তর্জাতিক অঙ্গনে ব্যাপক সমালোচনার মুখে রয়েছে। এর নেতিবাচক প্রভাব দেশটির অর্থনীতি, বৈদেশিক বিনিয়োগ, পর্যটন, কূটনৈতিক সম্পর্ক এবং সামগ্রিক রাষ্ট্রব্যবস্থায় স্পষ্টভাবে প্রতিফলিত হয়েছে। নিরাপত্তা বিশ্লেষকদের মতে, সন্ত্রাসবাদ যখন…

Read More

অবৈধ ড্রেজিংয়ে বিলীন হচ্ছে নদীর তীর, ঝুঁকিতে অন্তত ২০ গ্রাম; হুমকির মুখে হাওর, কৃষি, পর্যটন ও জীববৈচিত্র্য। উত্তর-পূর্বাঞ্চলের সীমান্তঘেঁষা যাদুকাটা, পাটলাই, ধোপাজান, মাহারাম, শান্তিপুর ও চেলা নদী এখন সংঘবদ্ধ বালুখেকো চক্রের দখলে। আইন, আদালতের নির্দেশনা, প্রশাসনিক অভিযান, স্থানীয়দের আন্দোলন-কোনো কিছুই থামাতে পারছে না অবৈধ বালু-পাথর উত্তোলনের এই মহাযজ্ঞ। বরং অভিযোগ উঠেছে, রাজনৈতিক প্রভাব ও দুর্বল নজরদারির সুযোগে দিন দিন আরও শক্তিশালী হয়ে উঠছে নদী লুটের সিন্ডিকেট। সবচেয়ে ভয়াবহ পরিস্থিতি যাদুকাটা নদীতে। একসময় গড়ে ৫৭ মিটার প্রশস্ত এই আন্তঃসীমান্ত নদী এখন কোথাও কোথাও তিন কিলোমিটার পর্যন্ত বিস্তৃত। পরিবেশবিদদের মতে, এটি কোনো প্রাকৃতিক পরিবর্তন নয়; বরং বছরের পর বছর অবৈধ ড্রেজিং, নদীর…

Read More

নেত্রকোনার মোহনগঞ্জে তিন মাসের অন্তঃসত্ত্বা এক গৃহবধূকে লাথি মারার ঘটনায় গর্ভপাতের অভিযোগে দায়ের করা মামলার প্রধান আসামি, স্থানীয় বিএনপি নেতা ফেরদৌস মিয়ার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত। বৃহস্পতিবার (৯ জুলাই) জেলার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের অধীন মোহনগঞ্জ আমলী আদালতের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সানজানা হক এ আদেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন আদালত পুলিশের জেনারেল রেজিস্ট্রার অফিসার (জিআরও) রেজাউল করিম। আদালত সূত্রে জানা যায়, ফেরদৌস মিয়া মোহনগঞ্জ উপজেলার সুয়াইর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক। মামলার অপর পাঁচ আসামি আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করলে আদালত তাদের জামিন মঞ্জুর করেন। তবে প্রধান আসামি ফেরদৌস মিয়া আদালতে উপস্থিত না হওয়ায় তার…

Read More

দেশজুড়ে হামের ভয়াবহ প্রাদুর্ভাব যেন থামার কোনো লক্ষণই দেখাচ্ছে না। প্রতিদিনই বাড়ছে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা। দেশের বিভিন্ন প্রান্তে একের পর এক শিশু হারিয়ে যাচ্ছে এই প্রতিরোধযোগ্য রোগে। হাসপাতালের শয্যায় স্বজনদের আহাজারি, চিকিৎসকদের নিরন্তর চেষ্টা আর অসহায় অভিভাবকদের কান্না-সব মিলিয়ে তৈরি হয়েছে এক হৃদয়বিদারক পরিস্থিতি। স্বাস্থ্য অধিদপ্তরের বৃহস্পতিবার প্রকাশিত নিয়মিত হালনাগাদ প্রতিবেদনে জানানো হয়েছে, গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু হয়েছে। তাদের একজন ঢাকা বিভাগের এবং অন্যজন সিলেট বিভাগের বাসিন্দা। তবে একই সময়ে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে নতুন করে কারও মৃত্যুর তথ্য পাওয়া যায়নি। এ নিয়ে চলতি বছরের ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গ নিয়ে…

Read More

ইরানের সম্ভাব্য হামলার আশঙ্কায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে বেশ উদ্বিগ্ন ও সতর্ক অবস্থায় দেখা গেছে। তিনি দাবি করেছেন, ইরানের ‘হিটলিস্টে’ তার নাম এক নম্বরে রয়েছে। এমনকি মাঝ আকাশে তার বিমান লক্ষ্য করে হামলা হতে পারে-এই আশঙ্কায় সফর শেষে দেশে ফেরার সময় তিনি বিমান পরিবর্তন করেন এবং প্রেসিডেন্টের বিশেষ বিমান এয়ার ফোর্স ওয়ান-এর সব জানালা বন্ধ রাখার নির্দেশ দেন। সম্প্রতি যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন সামরিক পদক্ষেপ এবং ইরানের সঙ্গে উত্তেজনা নতুন করে বেড়ে যাওয়ার প্রেক্ষাপটে ট্রাম্পের এই মন্তব্য আন্তর্জাতিক অঙ্গনে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। ন্যাটো সংশ্লিষ্ট সফরে তুরস্কে অবস্থানকালে এবং ফেরার পথে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি নিজের নিরাপত্তা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন।…

Read More

ফুটবল বিশ্বে নরওয়ের তারকা স্ট্রাইকার এরলিং হালান্ড মানেই গোল, দুর্দান্ত গতি, অসাধারণ শারীরিক শক্তি এবং প্রতিপক্ষের রক্ষণভাগে আতঙ্ক। তবে তার সাফল্যের পেছনে শুধু প্রতিভা কিংবা কঠোর অনুশীলনই নয়, রয়েছে অত্যন্ত নিয়ন্ত্রিত ও শৃঙ্খলাপূর্ণ একটি জীবনযাপন। সাম্প্রতিক সময়ে তাকে নিয়ে প্রকাশিত বিভিন্ন আন্তর্জাতিক প্রতিবেদন ও সাক্ষাৎকার বিশ্লেষণ করলে দেখা যায়, আধুনিক ক্রীড়াবিজ্ঞান যেসব অভ্যাসকে আজ ‘সর্বোচ্চ কর্মক্ষমতার জীবনধারা’ হিসেবে তুলে ধরছে, তার অনেকগুলোর সঙ্গেই হাজার বছরের প্রাচীন ভারতীয় জীবনদর্শনের বিস্ময়কর মিল রয়েছে। ভোরের ব্রহ্মমুহূর্তে ঘুম থেকে ওঠা, সূর্যোদয়ের আলো গ্রহণ করা, প্রকৃতির মাঝে হাঁটা, ঘাস বা মাটিতে খালি পায়ে সময় কাটানো, নিয়মিত ধ্যান ও শ্বাস-প্রশ্বাসের অনুশীলন, পরিমিত ও প্রাকৃতিক খাবার খাওয়া…

Read More