Close Menu
    Facebook X (Twitter) Instagram YouTube
    Tuesday, September 8 Login
    Facebook X (Twitter) Instagram YouTube
    amarDesh24.newsamarDesh24.news
    Demo
    • হোম
    • ব্রেকিং
    • শীর্ষ খবর
    • জাতীয় সাক্ষ্য
    • আন্তর্জাতিক সাক্ষ্য
    • যুদ্ধ
    • খেলাধুলা
    • আরো
      • পডকাস্ট
      • টেক নিউজ
      • বিনোদন
      • যোগাযোগ
    amarDesh24.newsamarDesh24.news
    Home » সকল খবর » কারাগারে আরও ২ আওয়ামী লীগ নেতা হত্যা; জাকার্তা মেথড চালাচ্ছে বিএনপি
    ব্রেকিং

    কারাগারে আরও ২ আওয়ামী লীগ নেতা হত্যা; জাকার্তা মেথড চালাচ্ছে বিএনপি

    Desk ReportBy Desk ReportJuly 24, 2026No Comments431 Views
    Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Email Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email WhatsApp Copy Link

    সিরাজগঞ্জ জেলা কারাগারে আবারও এক আওয়ামী লীগ নেতার মৃত্যুর ঘটনা ঘটেছে। গত দুই বছরে রাজনৈতিক মামলায় আটক অন্তত ৭৩ জন আওয়ামী লীগ নেতা কথিত অসুস্থ হয়ে কারাগার থেকে হাসপাতালে নেওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন বলে অভিযোগ উঠেছে। একের পর এক এমন মৃত্যুর ঘটনায় স্বজনদের মধ্যে ক্ষোভ বাড়লেও কারা কর্তৃপক্ষ প্রতিবারই চিকিৎসায় কোনো অবহেলার অভিযোগ অস্বীকার করেছে।

    সর্বশেষ বৃহস্পতিবার সকালে সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান সদর উপজেলার রতনকান্দি ইউনিয়ন আওয়ামী লীগের বন ও পরিবেশবিষয়ক সম্পাদক বাবলু মণ্ডল (৫২)। কারা কর্তৃপক্ষ জানায়, ২০২৪ সালের ৫ আগস্ট-পরবর্তী একটি মামলায় গ্রেপ্তার হয়ে গত ২২ জুন তিনি কারাগারে যান। বুধবার রাতে তার শারীরিক অবস্থার অবনতি হলে তাকে দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়। পরদিন সকাল পৌনে ১১টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

    বাবলু মণ্ডলের ছেলে সাগর আহমেদ অভিযোগ করেন, তার বাবার আগে কোনো গুরুতর অসুস্থতা ছিল না। পরিবারের কাউকে শারীরিক অবস্থার অবনতির বিষয়ে আগেভাগে জানানো হয়নি বলেও অভিযোগ করেন তিনি। এমনকি কয়েকদিন আগেও সাক্ষাতের সময় বাবাকে সুস্থ ও স্বাভাবিক দেখেছেন বলে দাবি করেন।

    এর আগে গত ১৫ জুলাই চিকিৎসাধীন অবস্থায় মারা যান শাহজাদপুর উপজেলার বেলতৈল ইউনিয়ন যুবলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক আমিনুল ইসলাম লিটন (৪৭)। পরিবারের অভিযোগ, হঠাৎ অসুস্থ হওয়ার কথা জানিয়ে তাকে কারাগার থেকে হাসপাতালে নেওয়া হয়। তবে তার শারীরিক অবস্থার বিষয়ে পরিবারকে যথাসময়ে অবহিত করা হয়নি এবং যথাযথ চিকিৎসা নিয়েও প্রশ্ন রয়েছে।

    এরও আগে ২০২৫ সালের ২৮ অক্টোবর চিকিৎসাধীন অবস্থায় মারা যান এনায়েতপুর থানা আওয়ামী লীগের সভাপতি আহমেদ মোস্তফা খান বাচ্চু। তিনটি ক্ষেত্রেই অসুস্থ হওয়ার পর কারাগার থেকে হাসপাতালে নেওয়া হয় এবং সেখানেই তাদের মৃত্যু ঘটে।

    পরপর তিন রাজনৈতিক বন্দির মৃত্যুর ঘটনায় সিরাজগঞ্জ জেলা কারাগারের চিকিৎসা ব্যবস্থা নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে। যদিও কারা কর্তৃপক্ষ প্রতিবারই দাবি করেছে, বন্দিদের প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হয়েছে এবং কোনো ধরনের অবহেলা হয়নি। অন্যদিকে স্বজনদের অভিযোগ, সময়মতো উন্নত চিকিৎসা নিশ্চিত করা হলে হয়তো এসব প্রাণহানি এড়ানো সম্ভব হতো।

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Telegram Email WhatsApp Copy Link
    Leave A Reply Cancel Reply

    শীর্ষ খবর

    জিয়াউর রহমানঃ সামরিক শাসনের নামে গণহত্যার সূচনাকারী

    September 3, 202696,274

    ধানমন্ডি ৩২ঃ ইট-পাথর ভাঙার চেয়েও বড় যে সাংবিধানিক প্রশ্ন

    September 1, 202683,761

    ‘অবজ্ঞা’ কি মাত্রা ছাড়িয়ে গেল? বাংলাদেশের প্রধানমন্ত্রীর স্থগিত ভারত সফরের নেপথ্যে কী?

    August 25, 202679,862

    ছয় মাসেই জনআস্থার শূন্যে বিএনপি

    August 18, 202675,967
    ব্রেকিং নিউজ
    ব্রেকিং

    ভক্সওয়াগনের কারখানায় এবার তৈরি হবে প্রতিরক্ষা সরঞ্জাম; ইসরায়েলি প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি

    September 8, 2026498

    গাড়ি উৎপাদন বন্ধ হতে যাওয়া জার্মানির ভক্সওয়াগনের একটি কারখানা এবার প্রতিরক্ষা সরঞ্জাম তৈরির কেন্দ্রে রূপ…

    ভারতের মানচিত্রে পাকিস্তানের দুই অঞ্চল; আফগানিস্তানের ভিডিও ঘিরে ক্ষুব্ধ ইসলামাবাদ

    September 8, 2026

    দিনে হিসাবরক্ষক, রাতে নক্ষত্রের সন্ধানী: স্বশিক্ষিত বাঙালি জ্যোতির্বিদ রাধাগোবিন্দ চন্দ্র

    September 8, 2026

    ইয়াবা পাচারের ভয়ংকর অভিনব কৌশল: দুই শিশুর পেট থেকে ৬ হাজার ৬১৫ ইয়াবা উদ্ধার

    September 8, 2026
    অনুসরণ করুন
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    আবহাওয়া
    Powered by Tomorrow.io
    নামাজের সময়
    আমাদের সম্পর্কে
    আমাদের সম্পর্কে

    আমারদেশ২৪.নিউজ একটি বিশ্বস্ত ও নির্ভরযোগ্য অনলাইন সংবাদমাধ্যম, যা দ্রুত সময়ে সঠিক ও সর্বশেষ খবর পাঠকদের কাছে পৌঁছে দেয়। আমরা আপসহীন সাংবাদিকতার মাধ্যমে সমাজের প্রকৃত চিত্র তুলে ধরার চেষ্টা করি।

    নিরপেক্ষতা, সত্য ও জনসচেতনতা বৃদ্ধিই আমাদের মূল লক্ষ্য। আমরা বিশ্বাস করি, দায়িত্বশীল সাংবাদিকতাই একটি সচেতন সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

    যোগাযোগ

    ইমেইল: admin@amardesh24.news

    ঠিকানা: বাড়ি-১৩/বি, রোড – ৮, লেক সাইড, বারিধারা ডিওএইচএস, ঢাকা, বাংলাদেশ

    Facebook X (Twitter) Instagram YouTube
    মেনু
    • আন্তর্জাতিক সাক্ষ্য
    • খেলাধুলা
    • জাতীয় সাক্ষ্য
    • টেক নিউজ
    • পডকাস্ট
    • বিদেশী মিডিয়ার হাইলাইটস
    • বিনোদন
    • ব্রেকিং
    • যুদ্ধ
    • শীর্ষ
    © amarDesh24.news. All rights reserved.
    • সকল খবর
    • যোগাযোগ
    • লগইন
    • অ্যাকাউন্ট
    • ড্যাশবোর্ড

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Sign In or Register

    Welcome Back!

    Login to your account below.

    Lost password?