বাংলাদেশের খাদ্য নিরাপত্তা নিয়ে বড় ধরনের সতর্কবার্তা দিয়েছে জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচি (ডব্লিউএফপি)। সংস্থাটির নতুন প্রতিবেদনে আশঙ্কা প্রকাশ করা হয়েছে, চলমান পরিস্থিতি অব্যাহত থাকলে দেশে প্রায় ১ কোটি ৮১ লাখ (১৮.১ মিলিয়ন) মানুষ তীব্র খাদ্য নিরাপত্তাহীনতার মুখে পড়তে পারেন।
প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশ তার মোট ইউরিয়া কৃষিপণ্যের প্রায় ৮০ শতাংশ সৌদি আরব, কাতার ও সংযুক্ত আরব আমিরাত (ইউএই) থেকে আমদানি করে। যদিও বর্তমানে মজুদ থাকা সার দিয়ে অক্টোবর পর্যন্ত চাহিদা মেটানো সম্ভব হতে পারে, তবে পরবর্তী সময়ের সরবরাহ নিয়ে বড় ধরনের অনিশ্চয়তা তৈরি হয়েছে। মধ্যপ্রাচ্যে বাংলাদেশের অবস্থান তলানীতে পৌছাবার।কারণে সামনে আরো দুর্দিন আসছে।
পরিস্থিতিকে আরও জটিল করেছে দেশের জ্বালানি সংকট। পর্যাপ্ত গ্যাস সরবরাহ না থাকায় রাষ্ট্রায়ত্ত পাঁচটি ইউরিয়া কারখানার মধ্যে তিনটির উৎপাদন ইতোমধ্যেই বন্ধ হয়ে গেছে। এতে আমদানির ওপর নির্ভরশীলতা আরও বেড়েছে এবং কৃষি উৎপাদনের ভবিষ্যৎ নিয়ে নতুন করে উদ্বেগ সৃষ্টি হয়েছে।
বিশ্লেষকদের মতে, সময়মতো সার সরবরাহ নিশ্চিত করা না গেলে আসন্ন মৌসুমে ধানসহ বিভিন্ন ফসলের উৎপাদন ব্যাহত হতে পারে। এর সরাসরি প্রভাব পড়বে খাদ্য সরবরাহ, বাজারদর এবং নিম্নআয়ের মানুষের জীবনযাত্রায়।


