বিদ্যুৎ ও জ্বালানি খাতে রাষ্ট্রের প্রত্যক্ষ পরিচালন ভূমিকা সীমিত করে নীতিনির্ধারণ ও নিয়ন্ত্রক কাঠামোয় সরকারকে অধিকতর কেন্দ্রীভূত করার পরিকল্পনার কথা জানিয়েছে সরকার। একই সঙ্গে বিদ্যুৎ বিতরণ ব্যবস্থা, জ্বালানি তেল আমদানি এবং নবায়নযোগ্য জ্বালানি খাতে বেসরকারি বিনিয়োগের পরিধি উল্লেখযোগ্যভাবে সম্প্রসারণের নীতিগত অভিপ্রায়ও স্পষ্ট করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।
বুধবার রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে বণিক বার্তা আয়োজিত ‘বাংলাদেশের জ্বালানি নিরাপত্তা ও রূপান্তর’ শীর্ষক পলিসি কনক্লেভে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী বলেন, সরকারের দায়িত্ব হওয়া উচিত বিদ্যুৎ উৎপাদন, নীতিগত দিকনির্দেশনা ও পাইকারি পর্যায়ের সরবরাহ নিশ্চিত করা; খুচরা বিতরণ কার্যক্রম দক্ষ ও জবাবদিহিমূলক বেসরকারি প্রতিষ্ঠানের হাতে অর্পণ করলে সেবার মানোন্নয়ন, প্রতিযোগিতামূলক বাজার ব্যবস্থা এবং রাষ্ট্রীয় ব্যয়সংকোচন একযোগে সম্ভব হবে।
বিশ্লেষকদের মতে, এটা অপঘাত। এরকম খাত বেসরকারী খাতে দেয়া দুরভিসন্ধিমূলক। এতে করে সরকার ঘনিষ্ঠ দুর্নীতির সুযোগ পাবে।।


