Close Menu
    Facebook X (Twitter) Instagram YouTube
    Wednesday, July 22 Login
    Facebook X (Twitter) Instagram YouTube
    amarDesh24.newsamarDesh24.news
    Demo
    • হোম
    • ব্রেকিং
    • শীর্ষ খবর
    • জাতীয় সাক্ষ্য
    • আন্তর্জাতিক সাক্ষ্য
    • যুদ্ধ
    • খেলাধুলা
    • আরো
      • পডকাস্ট
      • টেক নিউজ
      • বিনোদন
      • যোগাযোগ
    amarDesh24.newsamarDesh24.news
    Home » সকল খবর » ভিডিওকাণ্ডের জেরে নিজ এলাকায় অবাঞ্ছিত ঘোষিত জামায়াত এমপি নজরুল, কুশপুত্তলিকায় থুথু নিক্ষেপ ও দাহ
    ব্রেকিং

    ভিডিওকাণ্ডের জেরে নিজ এলাকায় অবাঞ্ছিত ঘোষিত জামায়াত এমপি নজরুল, কুশপুত্তলিকায় থুথু নিক্ষেপ ও দাহ

    Desk ReportBy Desk ReportJuly 22, 2026No Comments693 Views
    Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Email Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email WhatsApp Copy Link

    সাতক্ষীরা-৪ আসনের জামায়াতে ইসলামীর সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে ঘিরে ভাইরাল হওয়া ভিডিওকাণ্ডের পর রাজনৈতিক অঙ্গনে নতুন করে উত্তেজনা সৃষ্টি হয়েছে। সাতক্ষীরায় বিএনপি ও এর সহযোগী সংগঠনের উদ্যোগে আয়োজিত এক প্রতিবাদ কর্মসূচিতে তাকে নিজ এলাকায় অবাঞ্ছিত ঘোষণা করা হয়। একই সঙ্গে তার কুশপুত্তলিকায় থুথু নিক্ষেপ ও দাহ করে বিক্ষোভকারীরা তীব্র ক্ষোভ প্রকাশ করেন।

    বুধবার (২২ জুলাই) দুপুরে সাতক্ষীরা পৌরসভার সামনে ‘সচেতন নাগরিক সমাজ’-এর ব্যানারে আয়োজিত এ প্রতিবাদ সমাবেশে বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতা-কর্মী অংশ নেন। সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবু হোসেন পনি, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক গোলাম নূর জনি, পৌর যুবদলের আহ্বায়ক আবুল কাশেমসহ স্থানীয় নেতারা।

    বক্তারা অভিযোগ করেন, ধর্মের নামে রাজনীতি করা জামায়াতের একজন নির্বাচিত সংসদ সদস্যের বিরুদ্ধে প্রকাশ্যে আসা এমন ঘটনায় জনগণের আস্থা ও রাজনৈতিক নৈতিকতা প্রশ্নবিদ্ধ হয়েছে। তারা দাবি করেন, এ ধরনের কর্মকাণ্ড কোনোভাবেই গ্রহণযোগ্য নয় এবং এর দায় থেকে সংশ্লিষ্ট ব্যক্তি ও দল কেউই মুক্ত থাকতে পারে না।

    প্রতিবাদ সমাবেশে বক্তারা আরও বলেন, স্বাধীনতার ইতিহাসে নারীর প্রতি সহিংসতার যে কলঙ্কজনক অধ্যায় রয়েছে, সেই মানসিকতারই প্রতিফলন আজও জামায়াতের কিছু নেতার আচরণে দেখা যায় বলে তারা অভিযোগ করেন। তারা গাজী নজরুল ইসলামের বিরুদ্ধে দলীয় ও আইনগত ব্যবস্থা গ্রহণেরও দাবি জানান।

    সমাবেশ শেষে বিক্ষোভকারীরা ঘৃণার প্রতীক হিসেবে এমপি নজরুলের কুশপুত্তলিকায় থুথু নিক্ষেপ করেন এবং পরে সেটিতে আগুন ধরিয়ে দেন। একই সঙ্গে তারা বিভিন্ন স্লোগান দিয়ে তার বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেন।

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Telegram Email WhatsApp Copy Link
    Leave A Reply Cancel Reply

    শীর্ষ খবর

    অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশ বিষয়ে আন্তর্জাতিক সেমিনার আজ

    July 13, 202625,658

    “শেখ মুজিবের পথ ধরো, বেলুচিস্তান স্বাধীন করো”

    July 19, 202623,494

    একটি মুখ, টোম্যাটোর সস আর জুলাইয়ের নির্মিত উপাখ্যান

    July 18, 202622,125

    রংপুর ঘিরে যুদ্ধের গুঞ্জন, সামাজিক মাধ্যমে ভাইরাল সেনাবাহিনীর প্রশিক্ষণ ভিডিও

    July 13, 202618,630
    ব্রেকিং নিউজ
    ব্রেকিং

    ভাইরাল ভিডিও বিতর্কের জেরে এমপি গাজী নজরুল ইসলামকে জামায়াত থেকে বহিষ্কার

    July 22, 2026942

    সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে বাংলাদেশ জামায়াতে ইসলামী থেকে বহিষ্কার করা হয়েছে। সম্প্রতি…

    হামে ক্রমবর্ধমান শিশুমৃত্যুর মিছিল: ২৪ ঘণ্টায় ঝরল আরও ৬ প্রাণ, হামে ও উপসর্গে মৃত্যু ৮০০ ছাড়াল

    July 22, 2026

    পচা গন্ধের উৎস খুঁজতে গিয়ে মিলল শিক্ষার্থীর অর্ধগলিত মরদেহ

    July 22, 2026

    ‘ড. ইউনূসের রেখে যাওয়া কুকর্মকে বিএনপি কেন প্রটেকশান দিচ্ছে’: শরীফুজ্জামান শরীফের প্রশ্ন

    July 22, 2026
    অনুসরণ করুন
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    আবহাওয়া
    Powered by Tomorrow.io
    নামাজের সময়
    আমাদের সম্পর্কে
    আমাদের সম্পর্কে

    আমারদেশ২৪.নিউজ একটি বিশ্বস্ত ও নির্ভরযোগ্য অনলাইন সংবাদমাধ্যম, যা দ্রুত সময়ে সঠিক ও সর্বশেষ খবর পাঠকদের কাছে পৌঁছে দেয়। আমরা আপসহীন সাংবাদিকতার মাধ্যমে সমাজের প্রকৃত চিত্র তুলে ধরার চেষ্টা করি।

    নিরপেক্ষতা, সত্য ও জনসচেতনতা বৃদ্ধিই আমাদের মূল লক্ষ্য। আমরা বিশ্বাস করি, দায়িত্বশীল সাংবাদিকতাই একটি সচেতন সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

    যোগাযোগ

    ইমেইল: admin@amardesh24.news

    ঠিকানা: বাড়ি-১৩/বি, রোড – ৮, লেক সাইড, বারিধারা ডিওএইচএস, ঢাকা, বাংলাদেশ

    Facebook X (Twitter) Instagram YouTube
    মেনু
    • আন্তর্জাতিক সাক্ষ্য
    • খেলাধুলা
    • জাতীয় সাক্ষ্য
    • টেক নিউজ
    • পডকাস্ট
    • বিদেশী মিডিয়ার হাইলাইটস
    • বিনোদন
    • ব্রেকিং
    • যুদ্ধ
    • শীর্ষ
    © amarDesh24.news. All rights reserved.
    • সকল খবর
    • যোগাযোগ
    • লগইন
    • অ্যাকাউন্ট
    • ড্যাশবোর্ড

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Sign In or Register

    Welcome Back!

    Login to your account below.

    Lost password?