Close Menu
    Facebook X (Twitter) Instagram YouTube
    Thursday, July 30 Login
    Facebook X (Twitter) Instagram YouTube
    amarDesh24.newsamarDesh24.news
    Demo
    • হোম
    • ব্রেকিং
    • শীর্ষ খবর
    • জাতীয় সাক্ষ্য
    • আন্তর্জাতিক সাক্ষ্য
    • যুদ্ধ
    • খেলাধুলা
    • আরো
      • পডকাস্ট
      • টেক নিউজ
      • বিনোদন
      • যোগাযোগ
    amarDesh24.newsamarDesh24.news
    Home » সকল খবর » সিলেটে এনসিপির গাড়িবহরে হামলা; ভাঙচুরের পর সার্কিট হাউসে আশ্রয় নেতাকর্মীদের
    ব্রেকিং

    সিলেটে এনসিপির গাড়িবহরে হামলা; ভাঙচুরের পর সার্কিট হাউসে আশ্রয় নেতাকর্মীদের

    Desk ReportBy Desk ReportJuly 30, 2026No Comments674 Views
    Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Email Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email WhatsApp Copy Link

    সিলেটের গোলাপগঞ্জ উপজেলায় জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর গাড়িবহরে হামলার অভিযোগ উঠেছে। দলটির দাবি, হামলায় তাদের একাধিক নেতাকর্মী আহত হয়েছেন এবং অন্তত চারটি গাড়ি ভাঙচুর করা হয়েছে। ঘটনার পর নিরাপত্তাজনিত কারণে সফর স্থগিত করে নেতারা সিলেট সার্কিট হাউসে আশ্রয় নিয়েছেন।

    বৃহস্পতিবার (৩০ জুলাই) দুপুরে গোলাপগঞ্জ উপজেলার পাঁচমাইল এলাকায় এ ঘটনা ঘটে। এনসিপির নেতাদের ভাষ্য অনুযায়ী, জুলাই আন্দোলনে নিহত এক শহীদ পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ শেষে তাদের গাড়িবহর কানাইঘাটের উদ্দেশে রওনা হলে পথিমধ্যে হামলার মুখে পড়ে।

    এনসিপির সিলেট জেলা সদস্যসচিব কামরুল আরিফ জানান, পাঁচমাইল এলাকায় পৌঁছানোর পর ৪০ থেকে ৫০ জনের একটি দল গাড়িবহরের গতিরোধ করে। এরপর রড ও দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালানো হয়। হামলাকারীরা তার ব্যবহৃত গাড়িসহ এনসিপির মুখ্য সংগঠক সারজিস আলম, আতিফ মুজাহিদ এবং ডা. মাহমুদা আলম মিতুর গাড়িতে ব্যাপক ভাঙচুর চালায় বলে তিনি অভিযোগ করেন।

    তিনি আরও বলেন, গাড়ি থেকে বেরিয়ে আসার পর নেতাকর্মীদের ওপর ধাক্কাধাক্কি ও শারীরিক হামলা চালানো হয়। এতে এনসিপির সহযোগী সংগঠন যুবশক্তির সিলেটের সাবেক দপ্তর সম্পাদক তারেক জামিল গুরুতর আহত হন। তার চোখে মারাত্মক আঘাত লেগেছে বলে দাবি করেন কামরুল আরিফ।

    পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ায় এবং নিরাপত্তা ঝুঁকি তৈরি হওয়ায় তারা কানাইঘাটের নির্ধারিত কর্মসূচি বাতিল করে সিলেটে ফিরে আসেন। বর্তমানে দলের নেতারা সার্কিট হাউসে অবস্থান করছেন বলেও জানান তিনি।

    এদিকে এনসিপির নেতা সারজিস আলম সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া দুটি পৃথক পোস্টে অভিযোগ করেন, তাদের ওপর দুই দফায় হামলা চালানো হয়েছে। তার দাবি, পাঁচমাইল বাজারের আগেই গোলাপগঞ্জ এলাকায় প্রথম হামলার ঘটনা ঘটে।

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Telegram Email WhatsApp Copy Link
    Leave A Reply Cancel Reply

    শীর্ষ খবর

    বঙ্গভবনের ইতিহাসে একই কালোছায়া; ৪৯ বছর পর ফিরে এলো সেই জিয়ার কুখ্যাত ‘সাইন ইট’

    July 25, 202635,905

    স্বপ্নের বাংলাদেশ, নাকি বিদায়ের বাংলাদেশ?

    July 30, 202626,964

    অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশ বিষয়ে আন্তর্জাতিক সেমিনার আজ

    July 13, 202625,661

    “শেখ মুজিবের পথ ধরো, বেলুচিস্তান স্বাধীন করো”

    July 19, 202623,496
    ব্রেকিং নিউজ
    ব্রেকিং

    শাপলা চত্বর মামলা ‘উদ্দেশ্যপ্রণোদিত ও অচল’:- কাদের সিদ্দিকী

    July 30, 2026684

    বানোয়াট মানবতাবিরোধী অপরাধের অভিযোগে দায়ের করা ‘শাপলা চত্বর’ মামলায় সাবেক মন্ত্রী, বীর মুক্তিযোদ্ধা আবদুল লতিফ…

    সিলেটে এনসিপির গাড়িবহরে হামলা; ভাঙচুরের পর সার্কিট হাউসে আশ্রয় নেতাকর্মীদের

    July 30, 2026

    চুয়াডাঙ্গায় এনসিপির প্রতিবাদ সমাবেশে উপস্থিতির অংশ মাত্র ৭ জন

    July 30, 2026

    ‘ফাঁসি দিয়ে দেন, আমি মৃত্যুর জন্য প্রস্তুত’: আদালতে লতিফ সিদ্দিকী

    July 30, 2026
    অনুসরণ করুন
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    আবহাওয়া
    Powered by Tomorrow.io
    নামাজের সময়
    আমাদের সম্পর্কে
    আমাদের সম্পর্কে

    আমারদেশ২৪.নিউজ একটি বিশ্বস্ত ও নির্ভরযোগ্য অনলাইন সংবাদমাধ্যম, যা দ্রুত সময়ে সঠিক ও সর্বশেষ খবর পাঠকদের কাছে পৌঁছে দেয়। আমরা আপসহীন সাংবাদিকতার মাধ্যমে সমাজের প্রকৃত চিত্র তুলে ধরার চেষ্টা করি।

    নিরপেক্ষতা, সত্য ও জনসচেতনতা বৃদ্ধিই আমাদের মূল লক্ষ্য। আমরা বিশ্বাস করি, দায়িত্বশীল সাংবাদিকতাই একটি সচেতন সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

    যোগাযোগ

    ইমেইল: admin@amardesh24.news

    ঠিকানা: বাড়ি-১৩/বি, রোড – ৮, লেক সাইড, বারিধারা ডিওএইচএস, ঢাকা, বাংলাদেশ

    Facebook X (Twitter) Instagram YouTube
    মেনু
    • আন্তর্জাতিক সাক্ষ্য
    • খেলাধুলা
    • জাতীয় সাক্ষ্য
    • টেক নিউজ
    • পডকাস্ট
    • বিদেশী মিডিয়ার হাইলাইটস
    • বিনোদন
    • ব্রেকিং
    • যুদ্ধ
    • শীর্ষ
    © amarDesh24.news. All rights reserved.
    • সকল খবর
    • যোগাযোগ
    • লগইন
    • অ্যাকাউন্ট
    • ড্যাশবোর্ড

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Sign In or Register

    Welcome Back!

    Login to your account below.

    Lost password?