২০২৬ বিশ্বকাপ ফাইনালে স্পেনের কাছে ১-০ গোলে হারের পর সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে ম্যাচের আগে আর্জেন্টিনা ড্রেসিংরুমে লিওনেল মেসির দেওয়া একটি সংক্ষিপ্ত বক্তব্য।
আর্জেন্টাইন সংবাদমাধ্যম টিওয়াইসি স্পোর্টস প্রকাশিত ভিডিওতে দেখা যায়, মাঠে নামার আগে সতীর্থদের উদ্দেশে মেসি বলেন, “সবাই শান্ত হও। সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো শান্ত থাকা। এসো, সবকিছু ভুলে যাই। আমরা শুধু খেলি, খেলায় মন দিই।”
ভিডিওটি প্রকাশের পর অনেকের ধারণা, ফাইনালের চাপ ও বাইরের আলোচনা থেকে সতীর্থদের মনোযোগ সরিয়ে রাখতেই এমন বার্তা দিয়েছিলেন আর্জেন্টিনা অধিনায়ক। তবে তিনি ঠিক কোন বিষয়কে ইঙ্গিত করেছিলেন, সে বিষয়ে কোনো ব্যাখ্যা দেননি।
উল্লেখ্য, ফাইনালে স্পেনের কাছে ১-০ গোলে হেরে শিরোপা হারায় আর্জেন্টিনা।


