Close Menu
    Facebook X (Twitter) Instagram YouTube
    Tuesday, September 8 Login
    Facebook X (Twitter) Instagram YouTube
    amarDesh24.newsamarDesh24.news
    Demo
    • হোম
    • ব্রেকিং
    • শীর্ষ খবর
    • জাতীয় সাক্ষ্য
    • আন্তর্জাতিক সাক্ষ্য
    • যুদ্ধ
    • খেলাধুলা
    • আরো
      • পডকাস্ট
      • টেক নিউজ
      • বিনোদন
      • যোগাযোগ
    amarDesh24.newsamarDesh24.news
    Home » সকল খবর » রূপপুরে মহাদুর্নীতির পুকুরচুরি; ২৯ হাজার ৬০০ কোটি টাকার অডিট কেলেংকারী
    ব্রেকিং

    রূপপুরে মহাদুর্নীতির পুকুরচুরি; ২৯ হাজার ৬০০ কোটি টাকার অডিট কেলেংকারী

    Desk ReportBy Desk ReportJuly 24, 2026Updated:July 24, 2026No Comments461 Views
    Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Email Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email WhatsApp Copy Link

    দেশের ইতিহাসের অন্যতম বৃহৎ অবকাঠামো উদ্যোগ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র প্রকল্পে আর্থিক অনিয়ম, অতিমূল্যায়ন, চুক্তি লঙ্ঘন এবং দুর্বল তদারকির এমন এক বিস্ময়কর চিত্র উঠে এসেছে। বৈদেশিক সাহায্যপুষ্ট প্রকল্প অডিট অধিদপ্তর (ফাপাড) এবং বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগ (আইএমইডি)-এর বিশেষ নিরীক্ষা ও পরিদর্শন প্রতিবেদনে দেখা গেছে, প্রায় ৯৪ হাজার কোটি টাকা ব্যয়ের বিপরীতে ২৯ হাজার ৬০০ কোটি টাকার অডিট আপত্তি উত্থাপিত হয়েছে। নিরীক্ষকদের পর্যবেক্ষণে অতিরিক্ত বিল পরিশোধ, অস্বাভাবিক মূল্য নির্ধারণ, সরকারি ক্রয়বিধি লঙ্ঘন, চুক্তির শর্ত অমান্য এবং প্রকল্প তদারকিতে গুরুতর প্রাতিষ্ঠানিক দুর্বলতার অভিযোগ উঠে এসেছে।

    রূপপুর প্রকল্পের আওতায় নির্মিত গ্রিন সিটি আবাসন প্রকল্প অনিয়মের প্রধান কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। ২৩০টি অডিট আপত্তির মধ্যে ১২০টিই এই প্রকল্পকে ঘিরে। নির্মাণসামগ্রী, যন্ত্রপাতি ও আসবাবপত্র ক্রয়ে সরকারি নির্ধারিত মূল্যের তুলনায় কয়েক গুণ বেশি অর্থ পরিশোধের তথ্য পাওয়া গেছে। নিরীক্ষকদের ভাষ্য অনুযায়ী, প্রতিযোগিতামূলক দরপত্রের আড়ালে কৌশলে বিভিন্ন পণ্যের মূল্য অস্বাভাবিকভাবে বাড়িয়ে বিপুল অঙ্কের সরকারি অর্থ ব্যয়ের সুযোগ সৃষ্টি করা হয়েছে গত দুই বছরে।

    সবচেয়ে বিস্ময়কর অনিয়ম ধরা পড়ে গ্রিন সিটির বৈদ্যুতিক উপকেন্দ্রের সরঞ্জাম ও জেনারেটর ক্রয়ে। সরকারি মূল্য যেখানে প্রায় ২৭ কোটি টাকা, সেখানে একই সরঞ্জাম কিনতে ব্যয় দেখানো হয়েছে ২১৩ কোটি ৮৮ লাখ টাকা। অর্থাৎ, একটি খাতেই অতিরিক্ত ব্যয় হয়েছে প্রায় ১৮৭ কোটি টাকা। এমনকি একটি ভবনের জন্য মাত্র ১ কোটি ৮৪ লাখ টাকা মূল্যের সরঞ্জামের বিপরীতে বিল পরিশোধ করা হয়েছে ১৯ কোটি ৬০ লাখ টাকা, যা সরকারি ব্যয় ব্যবস্থাপনায় ভয়াবহ অসংগতির ইঙ্গিত বহন করে।

    গ্রিন সিটির ২০টি ভবনের নির্মাণ ও ক্রয় কার্যক্রমেই প্রায় ২৯৫ কোটি টাকার আর্থিক ক্ষতির প্রমাণ পাওয়া গেছে।

    অন্যদিকে, আইএমইডির পরিদর্শন প্রতিবেদনে প্রকল্প বাস্তবায়নের গতি ও প্রশাসনিক সক্ষমতা নিয়েও গুরুতর প্রশ্ন তোলা হয়েছে। নির্ধারিত সময় অনুযায়ী প্রথম ইউনিট থেকে বিদ্যুৎ উৎপাদন শুরু হয়নি এবং দ্বিতীয় ইউনিটের ক্ষেত্রেও একই ধরনের অনিশ্চয়তা রয়েছে। প্রকল্প দপ্তরে হালনাগাদ কর্মপরিকল্পনা, অসমাপ্ত কাজের তালিকা কিংবা বাস্তবায়ন অগ্রগতির কার্যকর ব্যবস্থাপনার কোনো নির্ভরযোগ্য নথি পাওয়া যায়নি। এমনকি চুক্তি অনুযায়ী রাশিয়ার ঠিকাদারি প্রতিষ্ঠান বার্ষিক কর্মপরিকল্পনা জমা না দিলেও তা নিশ্চিত করতে কার্যকর পদক্ষেপ নেওয়ার প্রমাণও মেলেনি।

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Telegram Email WhatsApp Copy Link
    Leave A Reply Cancel Reply

    শীর্ষ খবর

    জিয়াউর রহমানঃ সামরিক শাসনের নামে গণহত্যার সূচনাকারী

    September 3, 202696,274

    ধানমন্ডি ৩২ঃ ইট-পাথর ভাঙার চেয়েও বড় যে সাংবিধানিক প্রশ্ন

    September 1, 202683,761

    ‘অবজ্ঞা’ কি মাত্রা ছাড়িয়ে গেল? বাংলাদেশের প্রধানমন্ত্রীর স্থগিত ভারত সফরের নেপথ্যে কী?

    August 25, 202679,862

    ছয় মাসেই জনআস্থার শূন্যে বিএনপি

    August 18, 202675,967
    ব্রেকিং নিউজ
    ব্রেকিং

    যুদ্ধের অর্থ জোগাতে পর্নোগ্রাফি বৈধ করতে চায় ইউক্রেন

    September 8, 2026389

    কর থেকে ২ কোটি ৫০ লাখ ডলার আয়ের আশা, কেনা হতে পারে ৩০ হাজার ড্রোন…

    বাড়ির সামনে স্বর্ণ ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

    September 8, 2026

    ভক্সওয়াগনের কারখানায় এবার তৈরি হবে প্রতিরক্ষা সরঞ্জাম; ইসরায়েলি প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি

    September 8, 2026

    ভারতের মানচিত্রে পাকিস্তানের দুই অঞ্চল; আফগানিস্তানের ভিডিও ঘিরে ক্ষুব্ধ ইসলামাবাদ

    September 8, 2026
    অনুসরণ করুন
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    আবহাওয়া
    Powered by Tomorrow.io
    নামাজের সময়
    আমাদের সম্পর্কে
    আমাদের সম্পর্কে

    আমারদেশ২৪.নিউজ একটি বিশ্বস্ত ও নির্ভরযোগ্য অনলাইন সংবাদমাধ্যম, যা দ্রুত সময়ে সঠিক ও সর্বশেষ খবর পাঠকদের কাছে পৌঁছে দেয়। আমরা আপসহীন সাংবাদিকতার মাধ্যমে সমাজের প্রকৃত চিত্র তুলে ধরার চেষ্টা করি।

    নিরপেক্ষতা, সত্য ও জনসচেতনতা বৃদ্ধিই আমাদের মূল লক্ষ্য। আমরা বিশ্বাস করি, দায়িত্বশীল সাংবাদিকতাই একটি সচেতন সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

    যোগাযোগ

    ইমেইল: admin@amardesh24.news

    ঠিকানা: বাড়ি-১৩/বি, রোড – ৮, লেক সাইড, বারিধারা ডিওএইচএস, ঢাকা, বাংলাদেশ

    Facebook X (Twitter) Instagram YouTube
    মেনু
    • আন্তর্জাতিক সাক্ষ্য
    • খেলাধুলা
    • জাতীয় সাক্ষ্য
    • টেক নিউজ
    • পডকাস্ট
    • বিদেশী মিডিয়ার হাইলাইটস
    • বিনোদন
    • ব্রেকিং
    • যুদ্ধ
    • শীর্ষ
    © amarDesh24.news. All rights reserved.
    • সকল খবর
    • যোগাযোগ
    • লগইন
    • অ্যাকাউন্ট
    • ড্যাশবোর্ড

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Sign In or Register

    Welcome Back!

    Login to your account below.

    Lost password?