৫ই অগাষ্ট, ২০২৪-কে কেন্দ্র করে বাংলাদেশের ওপর দিয়ে যে গণহত্যার সূচনা হয়, সেসব মর্মান্তিক ঘটনাগুলোর মধ্যে অন্যতম ২০২৪ সালের ২০ জুলাই রাজধানীর রায়েরবাগ ফুটওভারব্রিজ এলাকায় দুই পুলিশ সদস্য নিহতের ঘটনা। কর্তব্যরত অবস্থায় নিহত হন বাংলাদেশ পুলিশের এসআই মো. মুক্তাদির ও নায়েক গিয়াস উদ্দিন। তাদের মৃত্যুকে নিয়েই বাংলাদেশের ইতিহাসে স্বরণতম নারকীয় জঙ্গীবাদের উত্থানের পরে নৃশংসভাবে পুলিশ গণহত্যা চালানো শুরু হয়।
ঘটনার ওইদিন দুই পুলিশ সদস্য সাদা পোশাকে দায়িত্ব পালন করছিলেন। একপর্যায়ে একদল হামলাকারী জামায়াত-শিবির তাদের পরিচয় নিশ্চিত করার পর তাদের ওপর হামলা চালায়। এতে তারা গুরুতর আহত হন এবং ঘটনাস্থলেই প্রাণ হারান। পরে তাদের মরদেহ উলঙ্গ অবস্থায় উড়ালসেতুর সাথে ঝুলিয়ে রাখা হয়।
এরপর ধারাবাহিক পুলিশ গণহত্যায় আনুমানিক অন্তত ৩৩০০ অধিক পুলিশ সদস্যকে নির্মমভাবে হত্যা করা হয়। পৃথিবীর ইতিহাসে একটি রাষ্ট্রীয় বাহিনীর ওপরে চালানো এরকম নৃশংস গণহত্যার আর দ্বিতীয় রেকর্ড নেই। পুলিশ সদস্যদের বিশ্বাস, বাংলার মাটিতে একদিন এই নৃশংসতার বিচার হবেই।।


