একসময় ইসলাম ধর্মাবলম্বী হিসেবে পরিচিত সংবাদ পাঠক তাসনুভা আনান শিশির সনাতন ধর্ম গ্রহণের পর হিন্দু ধর্মীয় আচার-অনুষ্ঠান অনুযায়ী বিবাহ সম্পন্ন করেছেন। বিষয়টি প্রকাশ্যে আসার পর সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।
মঙ্গলবার (২৮ জুলাই) প্রকাশিত একটি ছবিতে তাঁকে লাল বেনারসি শাড়ি, ঐতিহ্যবাহী অলংকার ও সনাতনী কনের সাজে দেখা যায়। সংশ্লিষ্ট সূত্রের দাবি, ধর্মান্তরিত হওয়ার পর তিনি হিন্দু ধর্মীয় রীতিনীতি অনুসরণ করে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন।
ঘটনাটি সামনে আসার পর সামাজিক যোগাযোগমাধ্যমে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। একদিকে অনেকেই তাঁর ব্যক্তিগত সিদ্ধান্তকে সম্মান জানিয়ে নতুন জীবনের জন্য শুভকামনা জানিয়েছেন। অন্যদিকে ধর্ম পরিবর্তরের বিষয়টি নিয়েও নানা আলোচনা ও বিতর্ক তৈরি হয়েছে।


