Close Menu
    Facebook X (Twitter) Instagram YouTube
    Thursday, July 23 Login
    Facebook X (Twitter) Instagram YouTube
    amarDesh24.newsamarDesh24.news
    Demo
    • হোম
    • ব্রেকিং
    • শীর্ষ খবর
    • জাতীয় সাক্ষ্য
    • আন্তর্জাতিক সাক্ষ্য
    • যুদ্ধ
    • খেলাধুলা
    • আরো
      • পডকাস্ট
      • টেক নিউজ
      • বিনোদন
      • যোগাযোগ
    amarDesh24.newsamarDesh24.news
    Home » সকল খবর » একসঙ্গে ১৭ পুলিশ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠাল বিএনপি সরকার
    ব্রেকিং

    একসঙ্গে ১৭ পুলিশ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠাল বিএনপি সরকার

    Desk ReportBy Desk ReportJuly 23, 2026No Comments13,641 Views
    Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Email Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email WhatsApp Copy Link

    বাংলাদেশ পুলিশের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করা ১৭ জন কর্মকর্তাকে সরকারি চাকরি থেকে জোরপূর্বক অবসরে পাঠিয়েছে বিএনপি সরকার। জনস্বার্থে সরকারি চাকরি থেকে অবসর দেওয়ার বিধান অনুযায়ী তাদের অবসরে পাঠানো হয়েছে বলে দাবি করলেও জোরপূর্বক তাদেরকে অবসরে পাঠানো হয়েছে।

    বৃহস্পতিবার (২৩ জুলাই) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। সরকারি চাকরি আইন, ২০১৮-এর ৪৫ ধারার বিধান অনুযায়ী রাষ্ট্রপতির আদেশক্রমে এই প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

    প্রজ্ঞাপনে অবসরে পাঠানো কর্মকর্তাদের মধ্যে রয়েছেন-

    ১. হাইওয়ে পুলিশের ডিআইজি মোহাম্মদ আবদুল্লাহীল বাকী, বিপিএম-সেবা
    ২. সিআইডির অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ সরোয়ার হোসেন
    ৩. ট্যুরিস্ট পুলিশের অতিরিক্ত ডিআইজি বিধান ত্রিপুরা, পিপিএম (বার)
    ৪. পুলিশ স্টাফ কলেজ, ঢাকার অতিরিক্ত ডিআইজি ড. এ কে এম ইকবাল হোসেন
    ৫. বাংলাদেশ পুলিশ একাডেমি, সারদা, রাজশাহীর ডিআইজি মো. ওয়ালিদ হোসেন
    ৬. এপিবিএনের অতিরিক্ত ডিআইজি সাহেলী ফেরদৌস, পিপিএম-সেবা
    ৭. সিআইডির অতিরিক্ত ডিআইজি রেবেকা সুলতানা
    ৮. বাংলাদেশ পুলিশ একাডেমি, সারদার অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ তবারক উল্লাহ, বিপিএম-সেবা
    ৯. রংপুর মেট্রোপলিটন পুলিশের উপপুলিশ কমিশনার মো. হাবিবুর রহমান
    ১০. পুলিশ টেলিকমের অতিরিক্ত ডিআইজি হাসিনা রহমান
    ১১. পুলিশের অতিরিক্ত ডিআইজি ফয়সল মাহমুদ, পিপিএম-সেবা
    ১২. পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত ডিআইজি কানিজ ফাতেমা
    ১৩. ট্যুরিস্ট পুলিশের অতিরিক্ত ডিআইজি সুলতানা নাজমা হোসেন
    ১৪. নৌ পুলিশের অতিরিক্ত ডিআইজি জেসমিন বেগম
    ১৫. সিআইডির পুলিশ সুপার আবদুর রহিম শাহ চৌধুরী
    ১৬. সিআইডির ডিআইজি সানা শামুনুর রহমান
    ১৭. ডিএমপির অতিরিক্ত ডিআইজি ও উত্তর পুলিশ কমিশনার মোছাঃ ফরিদা ইয়াসমিন, বিপিএম-সেবা।

    প্রজ্ঞাপনটি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরী স্বাক্ষর করেন। একই সঙ্গে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য মন্ত্রিপরিষদ বিভাগ, প্রধানমন্ত্রীর কার্যালয়, পুলিশ মহাপরিদর্শক, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট শাখা এবং বাংলাদেশ ফরম ও প্রকাশনা অফিসসহ সংশ্লিষ্ট দপ্তরে এর অনুলিপি পাঠানো হয়েছে।

    একসঙ্গে পুলিশের এতজন উচ্চপদস্থ কর্মকর্তাকে অবসরে পাঠানোর ঘটনায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভ্যন্তরে এ সিদ্ধান্তকে গুরুত্বপূর্ণ অপকলাপের প্রশাসনিক পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Telegram Email WhatsApp Copy Link
    Leave A Reply Cancel Reply

    শীর্ষ খবর

    অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশ বিষয়ে আন্তর্জাতিক সেমিনার আজ

    July 13, 202625,659

    “শেখ মুজিবের পথ ধরো, বেলুচিস্তান স্বাধীন করো”

    July 19, 202623,495

    একটি মুখ, টোম্যাটোর সস আর জুলাইয়ের নির্মিত উপাখ্যান

    July 18, 202622,125

    রংপুর ঘিরে যুদ্ধের গুঞ্জন, সামাজিক মাধ্যমে ভাইরাল সেনাবাহিনীর প্রশিক্ষণ ভিডিও

    July 13, 202618,630
    ব্রেকিং নিউজ
    খেলাধুলা

    কসমেটিক সার্জারিতে বদলে গেল ভিনিসিয়ুসের লুক, ভাইরাল নতুন চেহারা

    July 23, 2026303

    রিয়াল মাদ্রিদ ও ব্রাজিলের তারকা ফরোয়ার্ড ভিনিসিয়ুস জুনিয়র এবার আলোচনায় মাঠের পারফরম্যান্স নয়, বরং নতুন…

    রেফারিকে নয়, স্পেনের শ্রেষ্ঠত্বই মেনে নিলেন স্কালোনি

    July 23, 2026

    ঢাবি এলাকায় ব্যাগে মিলল নবজাতকের মরদেহ

    July 23, 2026

    কৃত্রিম পুরুষাঙ্গ ব্যবহার করে তরুণীকে ধর্ষণ, চট্টগ্রামে বান্ধবী গ্রেপ্তার

    July 23, 2026
    অনুসরণ করুন
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    আবহাওয়া
    Powered by Tomorrow.io
    নামাজের সময়
    আমাদের সম্পর্কে
    আমাদের সম্পর্কে

    আমারদেশ২৪.নিউজ একটি বিশ্বস্ত ও নির্ভরযোগ্য অনলাইন সংবাদমাধ্যম, যা দ্রুত সময়ে সঠিক ও সর্বশেষ খবর পাঠকদের কাছে পৌঁছে দেয়। আমরা আপসহীন সাংবাদিকতার মাধ্যমে সমাজের প্রকৃত চিত্র তুলে ধরার চেষ্টা করি।

    নিরপেক্ষতা, সত্য ও জনসচেতনতা বৃদ্ধিই আমাদের মূল লক্ষ্য। আমরা বিশ্বাস করি, দায়িত্বশীল সাংবাদিকতাই একটি সচেতন সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

    যোগাযোগ

    ইমেইল: admin@amardesh24.news

    ঠিকানা: বাড়ি-১৩/বি, রোড – ৮, লেক সাইড, বারিধারা ডিওএইচএস, ঢাকা, বাংলাদেশ

    Facebook X (Twitter) Instagram YouTube
    মেনু
    • আন্তর্জাতিক সাক্ষ্য
    • খেলাধুলা
    • জাতীয় সাক্ষ্য
    • টেক নিউজ
    • পডকাস্ট
    • বিদেশী মিডিয়ার হাইলাইটস
    • বিনোদন
    • ব্রেকিং
    • যুদ্ধ
    • শীর্ষ
    © amarDesh24.news. All rights reserved.
    • সকল খবর
    • যোগাযোগ
    • লগইন
    • অ্যাকাউন্ট
    • ড্যাশবোর্ড

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Sign In or Register

    Welcome Back!

    Login to your account below.

    Lost password?