Close Menu
    Facebook X (Twitter) Instagram YouTube
    Saturday, October 17 Login
    Facebook X (Twitter) Instagram YouTube
    amarDesh24.newsamarDesh24.news
    Demo
    • হোম
    • ব্রেকিং
    • শীর্ষ খবর
    • জাতীয় সাক্ষ্য
    • আন্তর্জাতিক সাক্ষ্য
    • যুদ্ধ
    • খেলাধুলা
    • আরো
      • পডকাস্ট
      • টেক নিউজ
      • বিনোদন
      • যোগাযোগ
    amarDesh24.newsamarDesh24.news
    Home » সকল খবর » কন্যাসন্তানের নিরাপত্তায় শটগান চেয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে বাবার আবেদন
    ব্রেকিং

    কন্যাসন্তানের নিরাপত্তায় শটগান চেয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে বাবার আবেদন

    Desk ReportBy Desk ReportJuly 18, 2026No Comments895 Views
    Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Email Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email WhatsApp Copy Link

    নিজের কন্যাসন্তানের নিরাপত্তা নিশ্চিত করতে সরকারের কাছে একটি শটগান বরাদ্দের আবেদন জানিয়েছেন বরগুনার আমতলী উপজেলার এক ব্যক্তি। এ বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মন্ত্রীর কাছে লিখিত আবেদন করেছেন তিনি। আবেদনপত্রটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিষয়টি নিয়ে নানা আলোচনা শুরু হয়েছে। দেশব্যাপী কন্যাসন্তানদের নিরাপত্তা এখন শূণ্যের কোঠায়। অগস্ত্য তাই একজন পিতার এমন আবেদন দেশে সরকারের ব্যর্থতায় কন্যাশিশুদের চরম অনিরাপত্তার দিক দেখিয়ে দিচ্ছে।

    আবেদনপত্রে দেখা যায়, মাসুদুল ইসলাম নামে ওই ব্যক্তি গত ২১ মে ২০২৬ তারিখে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মন্ত্রীর কাছে আবেদন করেন। তিনি নিজেকে একজন নিয়মশৃঙ্খলাপরায়ণ স্বাধীন বাংলাদেশের নাগরিক হিসেবে উল্লেখ করে জানান, তার কন্যার বয়স বর্তমানে প্রায় ১৪ বছর।

    আবেদনে মাসুদুল ইসলাম লিখেছেন, দীর্ঘদিন ধরে শিশুদের প্রতি বর্বরতার বিভিন্ন ঘটনা এবং এসব ঘটনার ভয়াবহ চিত্র দেখে তিনি তার সন্তানের ভবিষ্যৎ নিয়ে গভীরভাবে উদ্বিগ্ন। এমন পরিস্থিতিতে স্বাভাবিক জীবনযাপন করাও তার জন্য কঠিন হয়ে পড়েছে বলে উল্লেখ করেন তিনি।

    তার ভাষ্য অনুযায়ী, বিভিন্ন ঘটনার বিশ্লেষণে তিনি উপলব্ধি করেছেন যে, অনেক সময় রাষ্ট্রের পরিবর্তে সন্তানদের নিরাপত্তার দায়িত্ব বাবা-মাকেই নিজেদের হাতে নিতে হয়। সেই কারণেই নিজের কন্যাসন্তানের নিরাপত্তার জন্য তিনি একটি শটগান সংগ্রহের প্রয়োজনীয়তা অনুভব করছেন।

    আবেদনপত্রে তিনি আরও উল্লেখ করেন, সন্তানের নিরাপত্তার দায়িত্ব নিজে পালনের উদ্দেশ্যে বৈধ উপায়ে একটি শটগান পাওয়ার জন্য তিনি সরকারের কাছে আবেদন করছেন। এ বিষয়ে জননিরাপত্তা বিভাগের মাধ্যমে তার নামে একটি শটগান বরাদ্দের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মন্ত্রীর প্রতি অনুরোধ জানান তিনি।

    আবেদনের সঙ্গে দুটি সেট আনুষঙ্গিক নথি সংযুক্ত করা হয়েছে বলেও চিঠিতে উল্লেখ রয়েছে।

    আবেদনকারী মাসুদুল ইসলাম বরগুনার আমতলী উপজেলার বাসিন্দা। চিঠিতে তার পিতার নাম, গ্রাম, ডাকঘর, থানা ও জেলার তথ্যও উল্লেখ করা হয়েছে।

    তবে আবেদনটি গ্রহণের পর তার শটগান বরাদ্দের বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয় বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কোনো সিদ্ধান্ত নিয়েছে কি না, তা আবেদনপত্রে উল্লেখ নেই। বাংলাদেশে আগ্নেয়াস্ত্রের লাইসেন্স ও বরাদ্দের ক্ষেত্রে নির্দিষ্ট আইন, বিধিমালা ও সরকারি অনুমোদনের প্রক্রিয়া রয়েছে। ফলে ব্যক্তিগত নিরাপত্তার কারণ দেখিয়ে করা এ ধরনের আবেদন অনুমোদনের আগে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের যাচাই-বাছাই ও আইনগত প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হয়।

    কন্যাসন্তানের নিরাপত্তা নিয়ে একজন বাবার এমন উদ্বেগের বিষয়টি নতুন করে জননিরাপত্তা, শিশু সুরক্ষা এবং ব্যক্তিগত নিরাপত্তা ব্যবস্থা নিয়ে তীব্র প্রশ্নের জন্ম দিয়েছে। কন্যা সন্তানদের নিরাপত্তা নিশ্চিত করতে নাগরিকদের যেন অস্ত্রের ওপর নির্ভর করতে না হয়, সে জন্য রাষ্ট্রীয় নিরাপত্তা ও আইনশৃঙ্খলা ব্যবস্থাকে আরও কার্যকর করা প্রয়োজন।

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Telegram Email WhatsApp Copy Link
    Leave A Reply Cancel Reply

    শীর্ষ খবর

    সোহরাওয়ার্দী উদ্যানে ফোয়ারা; পাকিস্তানের আত্মসমর্পণের কাপুরুষতা মুছে দিতে বিএনপির উদ্যোগ

    September 26, 2026160K

    “জয় বাংলা”; যে শব্দযুগলে একটি রাষ্ট্র সৃষ্ট হল

    September 16, 2026137K

    বহুমেরুর পৃথিবীতে শেখ হাসিনা; বাংলাদেশের মাল্টি এলাইনমেন্টের জননী

    September 30, 2026129K

    শামীম হত্যা; বিচারের আশায় এক অশীতিপর মা

    September 18, 2026126K
    ব্রেকিং নিউজ
    ব্রেকিং

    পশুর হাটের ইজারা নিয়ে সংঘর্ষ: জামায়াতের ২৫ নেতাকর্মী কারাগারে

    September 30, 2026455

    নেত্রকোণার পূর্বধলায় কোরবানির পশুর হাটের ইজারা ও নিলামকে কেন্দ্র করে সংঘর্ষ ও মোটরসাইকেল ভাঙচুরের ঘটনায়…

    পশ্চিমবঙ্গ-অসমে JMB-র নেটওয়ার্ক বিস্তার: NIA-এর অভিযানে গ্রেপ্তার ১৩ জঙ্গি

    September 30, 2026

    ৪০ হাজার কোটি টাকার রেল প্রকল্পে চুরির মহোৎসব: দেদারসে গায়েব রেললাইনের মালামাল-যন্ত্রপাতি!

    September 30, 2026

    উল্টো পথে এসে ট্রাফিক সার্জেন্টের সঙ্গে বাগ্‌বিতণ্ডা; লেডি বাইকার ও স্বামীর ৭ দিনের কারাদণ্ড

    September 30, 2026
    অনুসরণ করুন
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    আবহাওয়া
    Powered by Tomorrow.io
    নামাজের সময়
    আমাদের সম্পর্কে
    আমাদের সম্পর্কে

    আমারদেশ২৪.নিউজ একটি বিশ্বস্ত ও নির্ভরযোগ্য অনলাইন সংবাদমাধ্যম, যা দ্রুত সময়ে সঠিক ও সর্বশেষ খবর পাঠকদের কাছে পৌঁছে দেয়। আমরা আপসহীন সাংবাদিকতার মাধ্যমে সমাজের প্রকৃত চিত্র তুলে ধরার চেষ্টা করি।

    নিরপেক্ষতা, সত্য ও জনসচেতনতা বৃদ্ধিই আমাদের মূল লক্ষ্য। আমরা বিশ্বাস করি, দায়িত্বশীল সাংবাদিকতাই একটি সচেতন সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

    যোগাযোগ

    ইমেইল: admin@amardesh24.news

    ঠিকানা: বাড়ি-১৩/বি, রোড – ৮, লেক সাইড, বারিধারা ডিওএইচএস, ঢাকা, বাংলাদেশ

    Facebook X (Twitter) Instagram YouTube
    মেনু
    • আন্তর্জাতিক সাক্ষ্য
    • খেলাধুলা
    • জাতীয় সাক্ষ্য
    • টেক নিউজ
    • পডকাস্ট
    • বিদেশী মিডিয়ার হাইলাইটস
    • বিনোদন
    • ব্রেকিং
    • যুদ্ধ
    • শীর্ষ
    © amarDesh24.news. All rights reserved.
    • সকল খবর
    • যোগাযোগ
    • লগইন
    • অ্যাকাউন্ট
    • ড্যাশবোর্ড

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Sign In or Register

    Welcome Back!

    Login to your account below.

    Lost password?