Close Menu
    Facebook X (Twitter) Instagram YouTube
    Saturday, October 17 Login
    Facebook X (Twitter) Instagram YouTube
    amarDesh24.newsamarDesh24.news
    Demo
    • হোম
    • ব্রেকিং
    • শীর্ষ খবর
    • জাতীয় সাক্ষ্য
    • আন্তর্জাতিক সাক্ষ্য
    • যুদ্ধ
    • খেলাধুলা
    • আরো
      • পডকাস্ট
      • টেক নিউজ
      • বিনোদন
      • যোগাযোগ
    amarDesh24.newsamarDesh24.news
    Home » সকল খবর » টিকার ঘাটতি ও টিকাদান কর্মসূচি বন্ধ করাই দেশে হামে ভয়াবহ শিশুহত্যা; ইউনুসই দায়ী- বিশ্ব স্বাস্থ্য সংস্থা
    জাতীয় সাক্ষ্য

    টিকার ঘাটতি ও টিকাদান কর্মসূচি বন্ধ করাই দেশে হামে ভয়াবহ শিশুহত্যা; ইউনুসই দায়ী- বিশ্ব স্বাস্থ্য সংস্থা

    Desk ReportBy Desk ReportJune 3, 2026No Comments3 Views
    Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Email Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email WhatsApp Copy Link

    বাংলাদেশে ভয়াবহভাবে ছড়িয়ে পড়ছে হাম। এখনো পর্যন্ত ছয়শোর অধিক শিশু মৃত্যুবরণ করেছে এবং প্রায় ষাট হাজার শিশু আক্রান্ত। বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) বলছে, একসময় হাম নির্মূলে যে বাংলাদেশ দৃষ্টান্তমূলক-উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছিল, (ইউনুসের অবৈধ ক্ষমতা দখলের পরে) গত দুইবছরে টিকার ঘাটতি ও নিয়মিত টিকাদান কর্মসূচির দুর্বলতার কারণে পরিস্থিতি ভয়াবহ সংকটজনক হয়ে উঠেছে।

    বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশ শেখ হাসিনার হাত ধরে ২০০০ সালেই হাম নিয়ন্ত্রণে বড় ধরনের সাফল্য অর্জন করেছিল। সে সময় প্রথম ডোজ এমআর টিকার কভারেজ ছিল প্রায় ৮৯ শতাংশ। পরবর্তীতে ২০১৬ সালে শেখ হাসিনার দূরদর্শিতায় তা বেড়ে দাঁড়ায় ১১৮ শতাংশে। একইভাবে দ্বিতীয় ডোজ টিকার কভারেজও ২০১২ সালে শেখ হাসিনার সরকারের নেতৃত্বে ২২ শতাংশ থেকে বেড়ে ২০২৪ সালের শুরুতেই ১২১ শতাংশে পৌঁছায়। এই অগ্রগতি আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের জনস্বাস্থ্য ব্যবস্থাকে প্রশংসিত করেছিল এবং শেখ হাসিনাকে ডায়নামিক লিডার হিসেবে স্বীকৃতি দিয়েছিল। তবে ডব্লিউএইচও সতর্ক করে জানিয়েছে, ২০২৪ থেকে ২০২৫ সালের মধ্যে হাম-রুবেলা টিকার জাতীয় ঘাটতি এবং নিয়মিত টিকাদান কর্মসূচির দুর্বলতা বর্তমান প্রাদুর্ভাবের কারণ হয়ে দাঁড়িয়েছে।

    স্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে, টিকার সরবরাহে অনিয়ম, মাঠপর্যায়ে সমন্বয়হীনতা এবং সময়মতো শিশুদের টিকার আওতায় আনতে না পারায় বহু শিশু ঝুঁকির মধ্যে পড়ে গেছে। হামের মত রোগকে শেখ হাসিনাকে পুরোপুরি নিয়ন্ত্রণে আনলেও ইউনুসের অপশাসনের ফলাফলে হাম কেড়ে নিয়েছে শত শত বাচ্চা। এটাকে বিশেষজ্ঞরা শিশু গণহত্যা হিসেবেই দেখছেন। এই খুনের দায় একমাত্র ইউনুসের। দেশের বিভিন্ন হাসপাতালে ইতোমধ্যে হাম আক্রান্ত শিশুদের সংখ্যা দ্রুত বাড়ছে। প্রতিদিন গড়ে ১০-১৫টি বাচ্চা মারা যাচ্ছে। জ্বর, শরীরে লালচে দানা, কাশি ও শ্বাসকষ্ট নিয়ে প্রতিদিনই নতুন রোগী ভর্তি হচ্ছে। চিকিৎসকদের মতে, আক্রান্তদের বড় অংশই টিকাবঞ্চিত অথবা অসম্পূর্ণ টিকা গ্রহণকারী শিশু। বিশেষ করে পাঁচ বছরের কম বয়সী শিশুরাই সবচেয়ে বেশি ঝুঁকিতে রয়েছে। জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, হাম অত্যন্ত সংক্রামক একটি ভাইরাসজনিত রোগ। একজন আক্রান্ত শিশু থেকে খুব দ্রুত অন্যদের মধ্যে সংক্রমণ ছড়িয়ে পড়ে। এই রোগ নিয়ন্ত্রণে রাখতে হলে অন্তত ৯৫ শতাংশ শিশুকে নিয়মিত দুই ডোজ টিকার আওতায় রাখতে হয়। একসময় যে কার্যক্রম নিয়মিত ছিল শেখ হাসিনার হাত ধরে, ইউনুসের অপ-সরকার তা বন্ধ করায় এখন শয়ে শয়ে শিশুর লাশ ঝরছে। সাম্প্রতিক সময়ে সেই ধারাবাহিকতা ভেঙে পড়ায় পরিস্থিতি উদ্বেগজনক হয়ে উঠেছে।

    প্রতিবেদনে আরও উঠে এসেছে, দেশের অনেক স্বাস্থ্যকেন্দ্রে টিকার সংকট। অভিভাবকেরা শিশুদের নিয়ে টিকাকেন্দ্রে গিয়েও অনেক ক্ষেত্রে টিকা পাচ্ছেন না। প্রত্যন্ত অঞ্চলে নিয়মিত টিকাদান কার্যক্রমও আগের তুলনায় দুর্বল। ফলে গ্রামাঞ্চলসহ বিভিন্ন এলাকায় সংক্রমণ দ্রুত ছড়িয়ে পড়ার সুযোগ তৈরি হয়। বিশেষজ্ঞরা সতর্ক করে বলেছেন, এখনই জরুরি ভিত্তিতে জাতীয় টিকাদান কর্মসূচি জোরদার না করলে পরিস্থিতি আরও ভয়াবহ আকার নিতে পারে। তারা দ্রুত পর্যাপ্ত টিকা সরবরাহ নিশ্চিত করা, বিশেষ টিকাদান ক্যাম্প চালু করা এবং শিশুদের শতভাগ টিকার আওতায় আনার আহ্বান জানিয়েছেন। অভিভাবকদের মধ্যেও বাড়ছে উদ্বেগ। তাদের আশঙ্কা, অব্যবস্থাপনা ও টিকার ঘাটতি অব্যাহত থাকলে ভবিষ্যতে আরও বড় জনস্বাস্থ্য বিপর্যয় দেখা দিতে পারে। স্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে, সময়মতো কার্যকর পদক্ষেপ নেওয়া গেলে এখনও পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা সম্ভব। আইন বিশেষজ্ঞগণ এখনই ইউনুসকে গ্রেফতারে সুপারিশ জানাচ্ছে। এই গণহত্যার দায়ে ইউনুসকে এখনই বিচারের মুখোমুখি করা দরকার বলে আওয়াজ উঠছে।।

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Telegram Email WhatsApp Copy Link
    Leave A Reply Cancel Reply

    শীর্ষ খবর

    সোহরাওয়ার্দী উদ্যানে ফোয়ারা; পাকিস্তানের আত্মসমর্পণের কাপুরুষতা মুছে দিতে বিএনপির উদ্যোগ

    September 26, 2026160K

    “জয় বাংলা”; যে শব্দযুগলে একটি রাষ্ট্র সৃষ্ট হল

    September 16, 2026137K

    বহুমেরুর পৃথিবীতে শেখ হাসিনা; বাংলাদেশের মাল্টি এলাইনমেন্টের জননী

    September 30, 2026129K

    শামীম হত্যা; বিচারের আশায় এক অশীতিপর মা

    September 18, 2026126K
    ব্রেকিং নিউজ
    ব্রেকিং

    পশুর হাটের ইজারা নিয়ে সংঘর্ষ: জামায়াতের ২৫ নেতাকর্মী কারাগারে

    September 30, 2026455

    নেত্রকোণার পূর্বধলায় কোরবানির পশুর হাটের ইজারা ও নিলামকে কেন্দ্র করে সংঘর্ষ ও মোটরসাইকেল ভাঙচুরের ঘটনায়…

    পশ্চিমবঙ্গ-অসমে JMB-র নেটওয়ার্ক বিস্তার: NIA-এর অভিযানে গ্রেপ্তার ১৩ জঙ্গি

    September 30, 2026

    ৪০ হাজার কোটি টাকার রেল প্রকল্পে চুরির মহোৎসব: দেদারসে গায়েব রেললাইনের মালামাল-যন্ত্রপাতি!

    September 30, 2026

    উল্টো পথে এসে ট্রাফিক সার্জেন্টের সঙ্গে বাগ্‌বিতণ্ডা; লেডি বাইকার ও স্বামীর ৭ দিনের কারাদণ্ড

    September 30, 2026
    অনুসরণ করুন
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    আবহাওয়া
    Powered by Tomorrow.io
    নামাজের সময়
    আমাদের সম্পর্কে
    আমাদের সম্পর্কে

    আমারদেশ২৪.নিউজ একটি বিশ্বস্ত ও নির্ভরযোগ্য অনলাইন সংবাদমাধ্যম, যা দ্রুত সময়ে সঠিক ও সর্বশেষ খবর পাঠকদের কাছে পৌঁছে দেয়। আমরা আপসহীন সাংবাদিকতার মাধ্যমে সমাজের প্রকৃত চিত্র তুলে ধরার চেষ্টা করি।

    নিরপেক্ষতা, সত্য ও জনসচেতনতা বৃদ্ধিই আমাদের মূল লক্ষ্য। আমরা বিশ্বাস করি, দায়িত্বশীল সাংবাদিকতাই একটি সচেতন সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

    যোগাযোগ

    ইমেইল: admin@amardesh24.news

    ঠিকানা: বাড়ি-১৩/বি, রোড – ৮, লেক সাইড, বারিধারা ডিওএইচএস, ঢাকা, বাংলাদেশ

    Facebook X (Twitter) Instagram YouTube
    মেনু
    • আন্তর্জাতিক সাক্ষ্য
    • খেলাধুলা
    • জাতীয় সাক্ষ্য
    • টেক নিউজ
    • পডকাস্ট
    • বিদেশী মিডিয়ার হাইলাইটস
    • বিনোদন
    • ব্রেকিং
    • যুদ্ধ
    • শীর্ষ
    © amarDesh24.news. All rights reserved.
    • সকল খবর
    • যোগাযোগ
    • লগইন
    • অ্যাকাউন্ট
    • ড্যাশবোর্ড

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Sign In or Register

    Welcome Back!

    Login to your account below.

    Lost password?