Close Menu
    Facebook X (Twitter) Instagram YouTube
    Saturday, September 5 Login
    Facebook X (Twitter) Instagram YouTube
    amarDesh24.newsamarDesh24.news
    Demo
    • হোম
    • ব্রেকিং
    • শীর্ষ খবর
    • জাতীয় সাক্ষ্য
    • আন্তর্জাতিক সাক্ষ্য
    • যুদ্ধ
    • খেলাধুলা
    • আরো
      • পডকাস্ট
      • টেক নিউজ
      • বিনোদন
      • যোগাযোগ
    amarDesh24.newsamarDesh24.news
    Home » সকল খবর » তরুণীর সাথে অন্তরঙ্গ অবস্থায় জামায়াত নেতার ভিডিও ভাইরাল
    ব্রেকিং

    তরুণীর সাথে অন্তরঙ্গ অবস্থায় জামায়াত নেতার ভিডিও ভাইরাল

    Desk ReportBy Desk ReportJuly 21, 2026No Comments901 Views
    Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Email Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email WhatsApp Copy Link

    সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিশে শুরার সদস্য গাজী নজরুল ইসলামকে ঘিরে একটি অন্তরঙ্গ ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর দেশজুড়ে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। সোমবার (২০ জুলাই) রাত থেকে ভিডিওটি বিভিন্ন প্ল্যাটফর্মে ভাইরাল হলে বিষয়টি রাজনৈতিক অঙ্গনেও আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়।

    সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া সিসিটিভি ফুটেজে দেখা যায়, একটি কক্ষে এক তরুণীর সঙ্গে অবস্থান করছেন গাজী নজরুল ইসলাম। ভিডিওর বিভিন্ন অংশে তাকে মোবাইল ফোনে কথা বলতে এবং ওই নারীর সঙ্গে ঘনিষ্ঠ অবস্থায় দেখা যায়।

    ভিডিওটি প্রকাশ্যে আসার পর প্রথমদিকে সাতক্ষীরা জেলা জামায়াতের মিডিয়া সেল এটিকে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির মাধ্যমে তৈরি ভুয়া ভিডিও বলে দাবি করে। কিন্তু পরবর্তীতে একাধিক তথ্য যাচাইকারী (ফ্যাক্টচেক) প্রতিষ্ঠানের অনুসন্ধানে বলা হয়, ভিডিওটিতে এআই প্রযুক্তি ব্যবহারের কোনো প্রমাণ পাওয়া যায়নি এবং এটি সম্পাদিত বা কৃত্রিমভাবে তৈরি নয়। এটি আসল ফুটেজ।

    এ বিষয়ে বক্তব্য জানতে গাজী নজরুল ইসলামের সঙ্গে একাধিকবার মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি সাড়া দেননি।

    অন্যদিকে সাতক্ষীরা জেলা জামায়াতের সেক্রেটারি ও মিডিয়া বিভাগের প্রধান মাওলানা আজিজুর রহমান বলেন, ভিডিওতে থাকা নারী গাজী নজরুল ইসলামের দ্বিতীয় স্ত্রী। তার দাবি, প্রথম স্ত্রীর সম্মতিক্রমেই এই বিয়ে হয়েছে। তবে ভিডিওটি কীভাবে প্রকাশ্যে এলো, সে বিষয়টি দলীয়ভাবে খতিয়ে দেখা হচ্ছে।

    দ্বিতীয় বিয়ের সময়কাল সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, সুনির্দিষ্ট তারিখ জানানো সম্ভব হয়নি। তবে তাদের দাবি, বেশ কিছুদিন আগেই এই বিয়ে সম্পন্ন হয়েছিল। এরপর দ্বিতীয় স্ত্রীর ব্যাপারটি মিথ্যা প্রমাণিত হওয়ায় এখন জামায়াতে ইসলামী বলছে নজরুল সাহেবকে জিম্মি করা হয়েছে। এদিকে নৃবিজ্ঞানীরা বলছেন, ব্যক্তির আচরণ অনুযায়ী কোনোভাবেই এটা জিম্মি নয়; বরঙ স্বপ্রনোদিত আচরণ লক্ষ্য করা যায়।

    ভিডিওটি ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে নানা ধরনের প্রতিক্রিয়া দেখা দিলেও বিষয়টি নিয়ে এখনো সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক তদন্ত বা আইনি পদক্ষেপের ঘোষণা আসেনি। এদিকে ঘটনাটি নিয়ে রাজনৈতিক অঙ্গনে আলোচনা অব্যাহত রয়েছে।

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Telegram Email WhatsApp Copy Link
    Leave A Reply Cancel Reply

    শীর্ষ খবর

    জিয়াউর রহমানঃ সামরিক শাসনের নামে গণহত্যার সূচনাকারী

    September 3, 202696,273

    ধানমন্ডি ৩২ঃ ইট-পাথর ভাঙার চেয়েও বড় যে সাংবিধানিক প্রশ্ন

    September 1, 202683,760

    ‘অবজ্ঞা’ কি মাত্রা ছাড়িয়ে গেল? বাংলাদেশের প্রধানমন্ত্রীর স্থগিত ভারত সফরের নেপথ্যে কী?

    August 25, 202679,862

    ছয় মাসেই জনআস্থার শূন্যে বিএনপি

    August 18, 202675,967
    ব্রেকিং নিউজ
    ব্রেকিং

    আশুলিয়ায় তালাবদ্ধ বাসা থেকে নবজাতকসহ স্বামী-স্ত্রীর অর্ধগলিত মরদেহ উদ্ধার

    September 5, 2026487

    ঢাকার আশুলিয়ায় একটি ভাড়া বাসার তালাবদ্ধ কক্ষ থেকে অর্ধগলিত অবস্থায় এক দম্পতির মরদেহ উদ্ধার করেছে…

    কলেজ শিক্ষককে তুলে মারধর; মামলা করায় ওসিকে ‘পেটানোর’ হুমকি ‘সন্ত্রাসী বগার’

    September 5, 2026

    কক্সবাজারে প্রায় দুই হাজার আইফোনসহ ৬ চীনা নাগরিক গ্রেপ্তার

    September 5, 2026

    ছয় মাস ধরে মাদরাসায় শিশুকে যৌন নির্যাতন: অভিযুক্ত শিক্ষক-শিক্ষার্থী পলাতক

    September 5, 2026
    অনুসরণ করুন
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    আবহাওয়া
    Powered by Tomorrow.io
    নামাজের সময়
    আমাদের সম্পর্কে
    আমাদের সম্পর্কে

    আমারদেশ২৪.নিউজ একটি বিশ্বস্ত ও নির্ভরযোগ্য অনলাইন সংবাদমাধ্যম, যা দ্রুত সময়ে সঠিক ও সর্বশেষ খবর পাঠকদের কাছে পৌঁছে দেয়। আমরা আপসহীন সাংবাদিকতার মাধ্যমে সমাজের প্রকৃত চিত্র তুলে ধরার চেষ্টা করি।

    নিরপেক্ষতা, সত্য ও জনসচেতনতা বৃদ্ধিই আমাদের মূল লক্ষ্য। আমরা বিশ্বাস করি, দায়িত্বশীল সাংবাদিকতাই একটি সচেতন সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

    যোগাযোগ

    ইমেইল: admin@amardesh24.news

    ঠিকানা: বাড়ি-১৩/বি, রোড – ৮, লেক সাইড, বারিধারা ডিওএইচএস, ঢাকা, বাংলাদেশ

    Facebook X (Twitter) Instagram YouTube
    মেনু
    • আন্তর্জাতিক সাক্ষ্য
    • খেলাধুলা
    • জাতীয় সাক্ষ্য
    • টেক নিউজ
    • পডকাস্ট
    • বিদেশী মিডিয়ার হাইলাইটস
    • বিনোদন
    • ব্রেকিং
    • যুদ্ধ
    • শীর্ষ
    © amarDesh24.news. All rights reserved.
    • সকল খবর
    • যোগাযোগ
    • লগইন
    • অ্যাকাউন্ট
    • ড্যাশবোর্ড

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Sign In or Register

    Welcome Back!

    Login to your account below.

    Lost password?