Close Menu
    Facebook X (Twitter) Instagram YouTube
    Saturday, September 5 Login
    Facebook X (Twitter) Instagram YouTube
    amarDesh24.newsamarDesh24.news
    Demo
    • হোম
    • ব্রেকিং
    • শীর্ষ খবর
    • জাতীয় সাক্ষ্য
    • আন্তর্জাতিক সাক্ষ্য
    • যুদ্ধ
    • খেলাধুলা
    • আরো
      • পডকাস্ট
      • টেক নিউজ
      • বিনোদন
      • যোগাযোগ
    amarDesh24.newsamarDesh24.news
    Home » সকল খবর » নেত্রকোনায় আ.লীগ, যুবলীগ ও ছাত্রলীগের ১৩ নেতাকর্মী গ্রেপ্তার
    ব্রেকিং

    নেত্রকোনায় আ.লীগ, যুবলীগ ও ছাত্রলীগের ১৩ নেতাকর্মী গ্রেপ্তার

    Desk ReportBy Desk ReportSeptember 4, 2026No Comments578 Views
    Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Email Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email WhatsApp Copy Link

    বিভিন্ন মামলায় জেলার একাধিক উপজেলায় পুলিশের পৃথক অভিযান

    নেত্রকোনায় নিষিদ্ধ কার্যক্রমে থাকা আওয়ামী লীগ এবং নিষিদ্ধ ছাত্রলীগ ও যুবলীগের ১৩ নেতাকর্মীকে বিভিন্ন মামলায় গ্রেপ্তার করেছে পুলিশ। জেলার বিভিন্ন উপজেলা ও এলাকায় গতকাল ও আজ পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছে সংশ্লিষ্ট থানা-পুলিশ।

    পুলিশের সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে ২০২৪ সালের ৫ আগস্টে কথিত ছাত্র আন্দোলনের পর দায়ের হওয়া বিভিন্ন মামলা ছাড়াও অন্যান্য অভিযোগে মামলা রয়েছে। এসব মামলার তদন্ত ও আসামিদের গ্রেপ্তারের ধারাবাহিকতায় অভিযান চালানো হয়।

    গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে রয়েছেন মদন ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও মদন ইউনিয়ন যুবলীগের সভাপতি খায়রুল ইসলাম আকন্দ। মদন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তারিকুল ইসলাম জানান, ২০২৪ সালের ৫ আগস্টে কথিত ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে সংঘটিত বিভিন্ন ঘটনার মামলাসহ একাধিক মামলায় খায়রুল ইসলাম নামীয় আসামি। এসব মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে।

    কলমাকান্দা উপজেলায় গ্রেপ্তার হয়েছেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. নাজিম উদ্দিন। কলমাকান্দা থানার ওসি মো. মোস্তাফিজুর রহমান জানান, সংসদের ডেপুটি স্পিকারের লাগানো একটি মেহগনি গাছের চারা উপড়ে ফেলার ঘটনায় দায়ের করা মামলায় নাজিম উদ্দিনকে গ্রেপ্তার করা হয়।

    পূর্বধলা উপজেলায় পুলিশ গ্রেপ্তার করেছে ধলামূলগাঁও ইউনিয়ন যুবলীগের দপ্তর সম্পাদক নুরুল আমিনকে। পুলিশ জানায়, ২০২৪ সালের ৫ আগস্টে কথিত ছাত্র আন্দোলনের পর দায়ের করা একাধিক মামলায় তিনি নামীয় আসামি। একই থানার পুলিশ জারিয়া ইউনিয়ন যুবলীগের সদস্য ইসলাম উদ্দিন শান্তকেও আটক করেছে।

    এদিকে নেত্রকোনা সদর থানা পুলিশ তিন ছাত্রলীগ নেতাকে গ্রেপ্তার করেছে। তারা হলেন নেত্রকোনা সরকারি কলেজ ছাত্রলীগের সভাপতি সৈয়দ আল রাকিব, শেখ শাহেদ ও ফাহিম খান।

    অন্যদিকে, নেত্রকোনা থানার পুলিশ গতকাল আরও ছয়জনকে আটক করে। তাদের মধ্যে রয়েছেন নেত্রকোনা পৌর আওয়ামী লীগের কৃষি ও সমবায়বিষয়ক সম্পাদক আনিসুর রহমান টুটন। নেত্রকোনা থানার ওসি আবুল খায়ের বিষয়টি নিশ্চিত করেছেন।

    পুলিশ বলছে, জেলার বিভিন্ন থানায় দায়ের হওয়া মামলার আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে থাকা মামলাগুলো যাচাই-বাছাই করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Telegram Email WhatsApp Copy Link
    Leave A Reply Cancel Reply

    শীর্ষ খবর

    জিয়াউর রহমানঃ সামরিক শাসনের নামে গণহত্যার সূচনাকারী

    September 3, 202696,273

    ধানমন্ডি ৩২ঃ ইট-পাথর ভাঙার চেয়েও বড় যে সাংবিধানিক প্রশ্ন

    September 1, 202683,760

    ‘অবজ্ঞা’ কি মাত্রা ছাড়িয়ে গেল? বাংলাদেশের প্রধানমন্ত্রীর স্থগিত ভারত সফরের নেপথ্যে কী?

    August 25, 202679,862

    ছয় মাসেই জনআস্থার শূন্যে বিএনপি

    August 18, 202675,967
    ব্রেকিং নিউজ
    ব্রেকিং

    আশুলিয়ায় তালাবদ্ধ বাসা থেকে নবজাতকসহ স্বামী-স্ত্রীর অর্ধগলিত মরদেহ উদ্ধার

    September 5, 2026487

    ঢাকার আশুলিয়ায় একটি ভাড়া বাসার তালাবদ্ধ কক্ষ থেকে অর্ধগলিত অবস্থায় এক দম্পতির মরদেহ উদ্ধার করেছে…

    কলেজ শিক্ষককে তুলে মারধর; মামলা করায় ওসিকে ‘পেটানোর’ হুমকি ‘সন্ত্রাসী বগার’

    September 5, 2026

    কক্সবাজারে প্রায় দুই হাজার আইফোনসহ ৬ চীনা নাগরিক গ্রেপ্তার

    September 5, 2026

    ছয় মাস ধরে মাদরাসায় শিশুকে যৌন নির্যাতন: অভিযুক্ত শিক্ষক-শিক্ষার্থী পলাতক

    September 5, 2026
    অনুসরণ করুন
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    আবহাওয়া
    Powered by Tomorrow.io
    নামাজের সময়
    আমাদের সম্পর্কে
    আমাদের সম্পর্কে

    আমারদেশ২৪.নিউজ একটি বিশ্বস্ত ও নির্ভরযোগ্য অনলাইন সংবাদমাধ্যম, যা দ্রুত সময়ে সঠিক ও সর্বশেষ খবর পাঠকদের কাছে পৌঁছে দেয়। আমরা আপসহীন সাংবাদিকতার মাধ্যমে সমাজের প্রকৃত চিত্র তুলে ধরার চেষ্টা করি।

    নিরপেক্ষতা, সত্য ও জনসচেতনতা বৃদ্ধিই আমাদের মূল লক্ষ্য। আমরা বিশ্বাস করি, দায়িত্বশীল সাংবাদিকতাই একটি সচেতন সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

    যোগাযোগ

    ইমেইল: admin@amardesh24.news

    ঠিকানা: বাড়ি-১৩/বি, রোড – ৮, লেক সাইড, বারিধারা ডিওএইচএস, ঢাকা, বাংলাদেশ

    Facebook X (Twitter) Instagram YouTube
    মেনু
    • আন্তর্জাতিক সাক্ষ্য
    • খেলাধুলা
    • জাতীয় সাক্ষ্য
    • টেক নিউজ
    • পডকাস্ট
    • বিদেশী মিডিয়ার হাইলাইটস
    • বিনোদন
    • ব্রেকিং
    • যুদ্ধ
    • শীর্ষ
    © amarDesh24.news. All rights reserved.
    • সকল খবর
    • যোগাযোগ
    • লগইন
    • অ্যাকাউন্ট
    • ড্যাশবোর্ড

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Sign In or Register

    Welcome Back!

    Login to your account below.

    Lost password?