Close Menu
    Facebook X (Twitter) Instagram YouTube
    Saturday, September 12 Login
    Facebook X (Twitter) Instagram YouTube
    amarDesh24.newsamarDesh24.news
    Demo
    • হোম
    • ব্রেকিং
    • শীর্ষ খবর
    • জাতীয় সাক্ষ্য
    • আন্তর্জাতিক সাক্ষ্য
    • যুদ্ধ
    • খেলাধুলা
    • আরো
      • পডকাস্ট
      • টেক নিউজ
      • বিনোদন
      • যোগাযোগ
    amarDesh24.newsamarDesh24.news
    Home » সকল খবর » বিশেষ কথিত অভিযানে তিন মাসে গ্রেপ্তার ৩৯ হাজারের বেশি আওয়ামী লীগ কর্মী; মোট আটক প্রায় ১ লাখ ৪২ হাজার
    ব্রেকিং

    বিশেষ কথিত অভিযানে তিন মাসে গ্রেপ্তার ৩৯ হাজারের বেশি আওয়ামী লীগ কর্মী; মোট আটক প্রায় ১ লাখ ৪২ হাজার

    Desk ReportBy Desk ReportJuly 28, 2026No Comments16,394 Views
    Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Email Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email WhatsApp Copy Link

    দেশব্যাপী চলমান কথিত বিশেষ অভিযানে গত তিন মাসে আওয়ামী লীগের বিভিন্ন বানোয়াট মামলার কথিত আসামি, ‘চিহ্নিত’ অপরাধী ও আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির অভিযোগে জড়িত সন্দেহভাজনদের বিরুদ্ধে ব্যাপক অভিযান পরিচালনা করেছে বাংলাদেশ পুলিশ। পুলিশ সদর দপ্তরের তথ্য অনুযায়ী, ১ মে থেকে ২৭ জুলাই পর্যন্ত পরিচালিত বিশেষ অভিযানে ৩৯ হাজার ২৬৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

    মঙ্গলবার (২৮ জুলাই) পুলিশ সদর দপ্তর থেকে প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, একই সময়ে দেশের বিভিন্ন থানায় দায়ের হওয়া অন্যান্য মামলা ও নিয়মিত অভিযানে আরও ১ লাখ ২ হাজার ৭২২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। ফলে বিশেষ অভিযান ও অন্যান্য মামলা মিলিয়ে মোট গ্রেপ্তারের সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৪১ হাজার ৯৮৯ জনে।

    পুলিশ জানায়, চলমান অভিযানের মূল লক্ষ্য ছিল আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, সন্ত্রাস, সহিংসতা, অস্ত্র ও মাদক কারবারের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ এবং পলাতক আসামিদের আইনের আওতায় নিয়ে আসা।

    অভিযান চলাকালে বিপুল পরিমাণ অবৈধ অস্ত্র, গোলাবারুদ ও বিস্ফোরক উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃত সামগ্রীর মধ্যে রয়েছে ৩২৫টি আগ্নেয়াস্ত্র, ২ হাজার ৮০২ রাউন্ড গুলি ও কার্তুজ, ১০৩টি ম্যাগাজিন, ৪৬টি ককটেল, সোয়া দুই কেজি গান পাউডার, ৬৩৮টি দেশীয় অস্ত্র, ১৮টি অস্ত্রের যন্ত্রাংশ, ১৭টি অস্ত্র ও বোমা তৈরির সরঞ্জাম এবং ১০ হাজার ৩০০টি চকলেট বোমা।

    উদ্ধার হওয়া আগ্নেয়াস্ত্রের মধ্যে রয়েছে ১০১টি পিস্তল, ৩৫টি শুটারগান, ৩৮টি এলজি, ১৯টি রিভলভার, ৯২টি বন্দুক, ১৫টি পাইপগান, ৭টি শটগান, ৩টি রাইফেল, ২টি এসএমজি, ১২টি এয়ারগান এবং ১টি পেনগান।

    মাদকবিরোধী অভিযানেও উল্লেখযোগ্য সাফল্যের দাবি করেছে পুলিশ। এ সময় ৯১ লাখ ২২ হাজার ৯৯৬ পিস ইয়াবা, ৯ হাজার ৮০ পুরিয়া হেরোইন, ৪ হাজার ৯৫ বোতল ফেনসিডিল, ৮ হাজার ২১১ বোতল বিদেশি মদ, ৪২৩ বোতল দেশি মদ, ৮ হাজার ৫৫২ পুরিয়া গাঁজা এবং অন্যান্য মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে।

    এসব মাদক উদ্ধারের ঘটনায় ১৭ হাজার ৬৬টি মামলা দায়ের করা হয়েছে এবং ২৪ হাজার ৮২১ জনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ সদর দপ্তর।

    পুলিশের ভাষ্য, বিশেষ অভিযান আইনশৃঙ্খলা রক্ষা, অবৈধ অস্ত্র ও মাদকের বিস্তার রোধ এবং অপরাধ দমনের লক্ষ্যে অব্যাহত থাকবে। তবে বিজ্ঞপ্তিতে গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের মধ্যে কারা দোষী সাব্যস্ত হয়েছেন বা কারা বিচারাধীন সে বিষয়ে কোনো তথ্য উল্লেখ করা হয়নি। তবে নিরাপত্তা বিশ্লেষকদের মতে, মূলত আওয়ামী লীগের পুনরুত্থানে সরকারের আতংকের জন্য এসব ভুয়া কথিত অভিযানের নামে মূলত আওয়ামী লীগের নেতাকর্মীদের জেলে বন্দী করে আওয়ামী লীগের শক্তিকে খাটো করার চেষ্টায় ব্যতিব্যস্ত সরকারের পুলিশ বাহিনী।

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Telegram Email WhatsApp Copy Link
    Leave A Reply Cancel Reply

    শীর্ষ খবর

    জিয়াউর রহমানঃ সামরিক শাসনের নামে গণহত্যার সূচনাকারী

    September 3, 202696,275

    ডিসেম্বরের প্রথম সপ্তাহে দেশে ফেরার পরিকল্পনা শেখ হাসিনার, নেতাকর্মীদের প্রস্তুতি

    September 9, 202695,970

    নভেম্বরের মধ্যবর্তী ভোট কি ট্রাম্পের জন্য ‘জনতার রায়’-এ বিদায়!

    September 9, 202692,897

    ধানমন্ডি ৩২ঃ ইট-পাথর ভাঙার চেয়েও বড় যে সাংবিধানিক প্রশ্ন

    September 1, 202683,761
    ব্রেকিং নিউজ
    ব্রেকিং

    ব্রিকস সম্মেলনে ব্যস্ত মোদি; তিন দিনে একাধিক শীর্ষ বৈঠকের সূচি

    September 11, 2026752

    ১১ থেকে ১৩ সেপ্টেম্বর-রাশিয়া, ইরান, চীনসহ একাধিক দেশের শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠক করবেন ভারতের প্রধানমন্ত্রী…

    গুলশানে আওয়ামী লীগ-ছাত্রলীগের বিশাল মিছিল, ককটেল বিস্ফোরণ

    September 11, 2026

    নিখোঁজের ৩ দিন পর বন্ধুর অফিসে ব্যবসায়ীর বালুচাপা মরদেহ উদ্ধার

    September 11, 2026

    কম্পিউটিংয়ে নতুন বিপ্লব: এবার সার্কিট হবে জীবন্ত ব্যাকটেরিয়ায়

    September 11, 2026
    অনুসরণ করুন
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    আবহাওয়া
    Powered by Tomorrow.io
    নামাজের সময়
    আমাদের সম্পর্কে
    আমাদের সম্পর্কে

    আমারদেশ২৪.নিউজ একটি বিশ্বস্ত ও নির্ভরযোগ্য অনলাইন সংবাদমাধ্যম, যা দ্রুত সময়ে সঠিক ও সর্বশেষ খবর পাঠকদের কাছে পৌঁছে দেয়। আমরা আপসহীন সাংবাদিকতার মাধ্যমে সমাজের প্রকৃত চিত্র তুলে ধরার চেষ্টা করি।

    নিরপেক্ষতা, সত্য ও জনসচেতনতা বৃদ্ধিই আমাদের মূল লক্ষ্য। আমরা বিশ্বাস করি, দায়িত্বশীল সাংবাদিকতাই একটি সচেতন সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

    যোগাযোগ

    ইমেইল: admin@amardesh24.news

    ঠিকানা: বাড়ি-১৩/বি, রোড – ৮, লেক সাইড, বারিধারা ডিওএইচএস, ঢাকা, বাংলাদেশ

    Facebook X (Twitter) Instagram YouTube
    মেনু
    • আন্তর্জাতিক সাক্ষ্য
    • খেলাধুলা
    • জাতীয় সাক্ষ্য
    • টেক নিউজ
    • পডকাস্ট
    • বিদেশী মিডিয়ার হাইলাইটস
    • বিনোদন
    • ব্রেকিং
    • যুদ্ধ
    • শীর্ষ
    © amarDesh24.news. All rights reserved.
    • সকল খবর
    • যোগাযোগ
    • লগইন
    • অ্যাকাউন্ট
    • ড্যাশবোর্ড

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Sign In or Register

    Welcome Back!

    Login to your account below.

    Lost password?