Close Menu
    Facebook X (Twitter) Instagram YouTube
    Saturday, July 18 Login
    Facebook X (Twitter) Instagram YouTube
    amarDesh24.newsamarDesh24.news
    Demo
    • হোম
    • ব্রেকিং
    • শীর্ষ খবর
    • জাতীয় সাক্ষ্য
    • আন্তর্জাতিক সাক্ষ্য
    • যুদ্ধ
    • খেলাধুলা
    • আরো
      • পডকাস্ট
      • টেক নিউজ
      • বিনোদন
      • যোগাযোগ
    amarDesh24.newsamarDesh24.news
    Home » সকল খবর » ভেনেজুয়েলার ভয়াবহ ভূমিকম্পে মৃতের সংখ্যা ৫ হাজার ছুঁইছুঁই
    ব্রেকিং

    ভেনেজুয়েলার ভয়াবহ ভূমিকম্পে মৃতের সংখ্যা ৫ হাজার ছুঁইছুঁই

    Desk ReportBy Desk ReportJuly 18, 2026No Comments742 Views
    Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Email Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email WhatsApp Copy Link

    গত জুনে ভেনেজুয়েলায় আঘাত হানা দুটি শক্তিশালী ভূমিকম্পে নিহতের সংখ্যা প্রায় ৫ হাজারে পৌঁছেছে। দেশটির আইনপ্রণেতা হোর্হে রদ্রিগেজ জানিয়েছেন, এখন পর্যন্ত ৪ হাজার ৯৩০ জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা হয়েছে। তবে জাতিসংঘের আশঙ্কা, এখনও প্রায় ৫০ হাজার মানুষ নিখোঁজ রয়েছেন। ধারণা করা হচ্ছে, তাদের অনেকেই ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছেন।

    সরকারি তথ্য অনুযায়ী, এ দুর্যোগে ১৭ হাজারের বেশি মানুষ আহত হয়েছেন এবং ২১ হাজার ১২০ জন অস্থায়ী আশ্রয়কেন্দ্রে মানবেতর জীবনযাপন করছেন। ভূমিকম্পের পর থেকে উদ্ধারকাজ চালানো হলেও আন্তর্জাতিক উদ্ধারকারী দলগুলোর অভিযান ইতোমধ্যে শেষ হয়েছে। বর্তমানে ক্ষতিগ্রস্তদের জন্য খাদ্য, চিকিৎসা, আশ্রয় ও অন্যান্য মানবিক সহায়তা নিশ্চিত করাই প্রধান লক্ষ্য।

    এদিকে, দুর্গত এলাকার বাসিন্দারা অভিযোগ করেছেন, ভূমিকম্পের পর সরকারের ত্রাণ ও উদ্ধার কার্যক্রম যথেষ্ট দ্রুত ছিল না। তাদের দাবি, দুর্যোগের পরপরই সাধারণ মানুষ ও স্বেচ্ছাসেবকেরাই উদ্ধারকাজে এগিয়ে এসেছিলেন, সরকারি সহায়তা পৌঁছাতে সময় লেগেছে।

    দীর্ঘদিনের অর্থনৈতিক সংকট ও যুক্তরাষ্ট্রের আরোপিত নিষেধাজ্ঞার কারণে দুর্যোগ মোকাবেলায় ভেনেজুয়েলা বড় ধরনের চ্যালেঞ্জের মুখে পড়েছে। অর্থনীতিবিদ মার্ক ওয়েইসব্রটের মতে, বিদেশে অবরুদ্ধ বিপুল পরিমাণ রাষ্ট্রীয় সম্পদ ব্যবহারের সুযোগ না থাকায় ক্ষতিগ্রস্তদের দ্রুত সহায়তা দেওয়া কঠিন হয়ে পড়েছে।

    এ পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রের ডেমোক্র্যাটিক পার্টির ১৪ জন আইনপ্রণেতা ভেনেজুয়েলার ওপর আরোপিত অর্থনৈতিক নিষেধাজ্ঞা শিথিল করার আহ্বান জানিয়েছেন। তাদের মতে, বর্তমান নিষেধাজ্ঞা মানবিক ত্রাণ কার্যক্রম ও পুনর্গঠন প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করছে। জাতিসংঘের হিসাব অনুযায়ী, ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত অঞ্চলগুলোর পুনর্গঠন ও পুনরুদ্ধারে প্রায় ৩৭০০ কোটি ডলার ব্যয় হতে পারে।

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Telegram Email WhatsApp Copy Link
    Leave A Reply Cancel Reply

    শীর্ষ খবর

    অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশ বিষয়ে আন্তর্জাতিক সেমিনার আজ

    July 13, 202625,658

    একটি মুখ, টোম্যাটোর সস আর জুলাইয়ের নির্মিত উপাখ্যান

    July 18, 202622,122

    রংপুর ঘিরে যুদ্ধের গুঞ্জন, সামাজিক মাধ্যমে ভাইরাল সেনাবাহিনীর প্রশিক্ষণ ভিডিও

    July 13, 202618,630

    বাংলাদেশ সেনাবাহিনীর ইসলামী মোড়: ফিদেল কাস্ত্রোর সেই সতর্কবার্তা কি আবারও প্রাসঙ্গিক?

    July 17, 202615,459
    ব্রেকিং নিউজ
    ব্রেকিং

    বেলুচিস্তানের স্বাধীনতার আকাঙ্ক্ষা ও বাংলাদেশের মুক্তিযুদ্ধ: ইতিহাসের পুনর্বচন

    July 18, 2026944

    পাকিস্তানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের বেলুচিস্তানে চলমান দমন-পীড়ন, গুম, বিচারবহির্ভূত হত্যাকাণ্ড, ভাষাগত বৈষম্য এবং প্রাকৃতিক সম্পদের শোষণ নতুন…

    জামালপুরে কথিত জুলাই স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ

    July 18, 2026

    বিনামূল্যের পাঠ্যবই ছাপায় অতিরিক্ত ব্যয়, বিএনপি সরকারের প্রায় ৩০০ কোটি টাকার হরিলুট বন্দোবস্ত

    July 18, 2026

    ‘সৌদি লিগে খেলতে পারে, বিশ্বকাপে নয়’; ক্রিস্তিয়ানোকে নিয়ে রোনালদো ফেনোমেননের মন্তব্য

    July 18, 2026
    অনুসরণ করুন
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    আবহাওয়া
    Powered by Tomorrow.io
    নামাজের সময়
    আমাদের সম্পর্কে
    আমাদের সম্পর্কে

    আমারদেশ২৪.নিউজ একটি বিশ্বস্ত ও নির্ভরযোগ্য অনলাইন সংবাদমাধ্যম, যা দ্রুত সময়ে সঠিক ও সর্বশেষ খবর পাঠকদের কাছে পৌঁছে দেয়। আমরা আপসহীন সাংবাদিকতার মাধ্যমে সমাজের প্রকৃত চিত্র তুলে ধরার চেষ্টা করি।

    নিরপেক্ষতা, সত্য ও জনসচেতনতা বৃদ্ধিই আমাদের মূল লক্ষ্য। আমরা বিশ্বাস করি, দায়িত্বশীল সাংবাদিকতাই একটি সচেতন সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

    যোগাযোগ

    ইমেইল: admin@amardesh24.news

    ঠিকানা: বাড়ি-১৩/বি, রোড – ৮, লেক সাইড, বারিধারা ডিওএইচএস, ঢাকা, বাংলাদেশ

    Facebook X (Twitter) Instagram YouTube
    মেনু
    • আন্তর্জাতিক সাক্ষ্য
    • খেলাধুলা
    • জাতীয় সাক্ষ্য
    • টেক নিউজ
    • পডকাস্ট
    • বিদেশী মিডিয়ার হাইলাইটস
    • বিনোদন
    • ব্রেকিং
    • যুদ্ধ
    • শীর্ষ
    © amarDesh24.news. All rights reserved.
    • সকল খবর
    • যোগাযোগ
    • লগইন
    • অ্যাকাউন্ট
    • ড্যাশবোর্ড

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Sign In or Register

    Welcome Back!

    Login to your account below.

    Lost password?