Close Menu
    Facebook X (Twitter) Instagram YouTube
    Saturday, September 5 Login
    Facebook X (Twitter) Instagram YouTube
    amarDesh24.newsamarDesh24.news
    Demo
    • হোম
    • ব্রেকিং
    • শীর্ষ খবর
    • জাতীয় সাক্ষ্য
    • আন্তর্জাতিক সাক্ষ্য
    • যুদ্ধ
    • খেলাধুলা
    • আরো
      • পডকাস্ট
      • টেক নিউজ
      • বিনোদন
      • যোগাযোগ
    amarDesh24.newsamarDesh24.news
    Home » সকল খবর » মার্কিন নাগরিকদের জন্য নিরাপত্তা সতর্কতা জারি যুক্তরাষ্ট্র দূতাবাসের
    ব্রেকিং

    মার্কিন নাগরিকদের জন্য নিরাপত্তা সতর্কতা জারি যুক্তরাষ্ট্র দূতাবাসের

    Desk ReportBy Desk ReportJuly 21, 2026No Comments749 Views
    Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Email Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email WhatsApp Copy Link

    বাংলাদেশে চলমান ঘূর্ণিঝড় মৌসুমকে সামনে রেখে দেশটিতে অবস্থানরত ও ভ্রমণরত যুক্তরাষ্ট্রের নাগরিকদের জন্য একগুচ্ছ জরুরি নিরাপত্তা নির্দেশনা জারি করেছে ঢাকার মার্কিন দূতাবাস।

    সোমবার (২০ জুলাই) দূতাবাসের এক সতর্কবার্তায় বলা হয়, ঘূর্ণিঝড়, ভারী বৃষ্টিপাত ও দুর্যোগজনিত ঝুঁকি বিবেচনায় নিয়ে সবাইকে আগাম প্রস্তুতি গ্রহণ করতে হবে এবং সম্ভাব্য জরুরি পরিস্থিতি মোকাবিলায় সতর্ক থাকতে হবে।

    মার্কিন দূতাবাস জানিয়েছে, যুক্তরাষ্ট্রের নাগরিকদের Smart Traveler Enrollment Program (STEP)-এ নিবন্ধনের আহ্বান জানানো হচ্ছে। step.state.gov-এ নিবন্ধন করলে দূতাবাস থেকে আবহাওয়া ও জরুরি পরিস্থিতি সম্পর্কিত সতর্কবার্তা দ্রুত পাওয়া যাবে। পাশাপাশি বড় ধরনের কোনো দুর্যোগ দেখা দিলে দূতাবাসের পক্ষ থেকে নিবন্ধিত জরুরি নম্বরে সহজেই যোগাযোগ করা সম্ভব হবে।

    দূতাবাস আরও পরামর্শ দিয়েছে, সম্ভাব্য ঘূর্ণিঝড় বা দুর্যোগের আগেই একটি জরুরি পরিকল্পনা তৈরি রাখতে হবে। ফ্লাইট বাতিল বা যাতায়াত ব্যাহত হলে কোথায় এবং কীভাবে নিরাপদে অবস্থান করবেন, সে বিষয়ে আগে থেকেই প্রস্তুতি নেওয়ার পাশাপাশি পরিবারের সদস্য ও স্বজনদের সঙ্গে যোগাযোগের বিকল্প ব্যবস্থাও নিশ্চিত করার আহ্বান জানানো হয়েছে।

    এছাড়া জরুরি প্রয়োজনীয় সামগ্রী আগে থেকেই প্রস্তুত রাখার ওপর গুরুত্বারোপ করেছে দূতাবাস। পাসপোর্ট, গুরুত্বপূর্ণ কাগজপত্র, নিয়মিত সেবন করা ওষুধ, স্থানীয় মুদ্রাসহ প্রয়োজনীয় নথিপত্র পানিরোধী প্লাস্টিক ব্যাগে সংরক্ষণের পরামর্শ দেওয়া হয়েছে।

    একই সঙ্গে মোবাইল ফোনের জন্য বহনযোগ্য চার্জার (পাওয়ার ব্যাংক), টর্চলাইট, পর্যাপ্ত বিশুদ্ধ পানি এবং অন্যান্য জরুরি সরঞ্জাম সব সময় হাতের কাছে রাখার আহ্বান জানানো হয়েছে।

    ঘূর্ণিঝড় মৌসুমে ব্যক্তিগত নিরাপত্তা নিশ্চিত করতে এবং যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় আগাম প্রস্তুতিই সবচেয়ে কার্যকর উপায় বলে উল্লেখ করেছে ঢাকার মার্কিন দূতাবাস।

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Telegram Email WhatsApp Copy Link
    Leave A Reply Cancel Reply

    শীর্ষ খবর

    জিয়াউর রহমানঃ সামরিক শাসনের নামে গণহত্যার সূচনাকারী

    September 3, 202696,273

    ধানমন্ডি ৩২ঃ ইট-পাথর ভাঙার চেয়েও বড় যে সাংবিধানিক প্রশ্ন

    September 1, 202683,760

    ‘অবজ্ঞা’ কি মাত্রা ছাড়িয়ে গেল? বাংলাদেশের প্রধানমন্ত্রীর স্থগিত ভারত সফরের নেপথ্যে কী?

    August 25, 202679,862

    ছয় মাসেই জনআস্থার শূন্যে বিএনপি

    August 18, 202675,967
    ব্রেকিং নিউজ
    ব্রেকিং

    আশুলিয়ায় তালাবদ্ধ বাসা থেকে নবজাতকসহ স্বামী-স্ত্রীর অর্ধগলিত মরদেহ উদ্ধার

    September 5, 2026487

    ঢাকার আশুলিয়ায় একটি ভাড়া বাসার তালাবদ্ধ কক্ষ থেকে অর্ধগলিত অবস্থায় এক দম্পতির মরদেহ উদ্ধার করেছে…

    কলেজ শিক্ষককে তুলে মারধর; মামলা করায় ওসিকে ‘পেটানোর’ হুমকি ‘সন্ত্রাসী বগার’

    September 5, 2026

    কক্সবাজারে প্রায় দুই হাজার আইফোনসহ ৬ চীনা নাগরিক গ্রেপ্তার

    September 5, 2026

    ছয় মাস ধরে মাদরাসায় শিশুকে যৌন নির্যাতন: অভিযুক্ত শিক্ষক-শিক্ষার্থী পলাতক

    September 5, 2026
    অনুসরণ করুন
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    আবহাওয়া
    Powered by Tomorrow.io
    নামাজের সময়
    আমাদের সম্পর্কে
    আমাদের সম্পর্কে

    আমারদেশ২৪.নিউজ একটি বিশ্বস্ত ও নির্ভরযোগ্য অনলাইন সংবাদমাধ্যম, যা দ্রুত সময়ে সঠিক ও সর্বশেষ খবর পাঠকদের কাছে পৌঁছে দেয়। আমরা আপসহীন সাংবাদিকতার মাধ্যমে সমাজের প্রকৃত চিত্র তুলে ধরার চেষ্টা করি।

    নিরপেক্ষতা, সত্য ও জনসচেতনতা বৃদ্ধিই আমাদের মূল লক্ষ্য। আমরা বিশ্বাস করি, দায়িত্বশীল সাংবাদিকতাই একটি সচেতন সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

    যোগাযোগ

    ইমেইল: admin@amardesh24.news

    ঠিকানা: বাড়ি-১৩/বি, রোড – ৮, লেক সাইড, বারিধারা ডিওএইচএস, ঢাকা, বাংলাদেশ

    Facebook X (Twitter) Instagram YouTube
    মেনু
    • আন্তর্জাতিক সাক্ষ্য
    • খেলাধুলা
    • জাতীয় সাক্ষ্য
    • টেক নিউজ
    • পডকাস্ট
    • বিদেশী মিডিয়ার হাইলাইটস
    • বিনোদন
    • ব্রেকিং
    • যুদ্ধ
    • শীর্ষ
    © amarDesh24.news. All rights reserved.
    • সকল খবর
    • যোগাযোগ
    • লগইন
    • অ্যাকাউন্ট
    • ড্যাশবোর্ড

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Sign In or Register

    Welcome Back!

    Login to your account below.

    Lost password?