২০২৬ ফিফা বিশ্বকাপে স্পেনের অধিনায়ক রদ্রির হাতে গোল্ডেন বল ওঠার পর নতুন করে বিতর্ক শুরু হয়েছে ফুটবল বিশ্বে। অনেকের মতো এবার সেই বিতর্কে মুখ খুলেছেন সুইডিশ কিংবদন্তি জ্লাতান ইব্রাহিমোভিচ। তার দাবি, পুরো টুর্নামেন্টে লিওনেল মেসির পারফরম্যান্সই ছিল গোল্ডেন বলের সবচেয়ে যোগ্য।
জ্লাতান বলেন,
“বিশ্বকাপের সেরা খেলোয়াড়ের পুরস্কার সেই ফুটবলারেরই প্রাপ্য, যিনি পুরো টুর্নামেন্টে নিজের ছাপ রেখে যান। এটি কোনো রাজনৈতিক বা জনপ্রিয়তার পুরস্কার নয়। এমন পারফরম্যান্সের পরও যদি মেসি গোল্ডেন বল না পান, তাহলে ফুটবলেরই উচিত এর ব্যাখ্যা দেওয়া।”
মেসিকে ঘিরে দীর্ঘদিনের বিতর্কের প্রসঙ্গ টেনে তিনি আরও বলেন,
“মানুষ বলত, ফিফা সবসময় মেসিকে রক্ষা করে। অথচ যখন তিনি এই পুরস্কার পাওয়ার সবচেয়ে বেশি যোগ্য ছিলেন, ঠিক তখনই তাকে খালি হাতে ফিরতে হয়েছে। ফুটবল সত্যিই কখনও কখনও বড় অদ্ভুত।”
তার মতে, বিশ্বকাপজুড়ে মেসি গোল করেছেন, অ্যাসিস্ট করেছেন, আক্রমণ গড়েছেন এবং অধিনায়ক হিসেবে দলকে ফাইনাল পর্যন্ত নেতৃত্ব দিয়েছেন। এরপরও যদি তিনি গোল্ডেন বল না পান, তাহলে একজন ফুটবলারের আর কী করার থাকতে পারে- এমন প্রশ্ন তোলেন তিনি।
জ্লাতান আরও বলেন, বিশ্বকাপের সেরা খেলোয়াড়ের পুরস্কার জনপ্রিয়তা নয়, বরং টুর্নামেন্টে সবচেয়ে বেশি প্রভাব রাখা ফুটবলারের হাতেই যাওয়া উচিত। তার এই মন্তব্যের পর গোল্ডেন বল নিয়ে বিতর্ক আরও তীব্র হয়েছে ফুটবল অঙ্গনে।


