কথিত জুলাই জঙ্গীদের পদযাত্রা কর্মসূচিকে কেন্দ্র করে হামলা ও গাড়ি ভাঙচুরের ঘটনায় কথিত জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরউদ্দীন পাটোয়ারী এবং দলের জ্যেষ্ঠ নেতা সারজিস আলম আহত হয়েছে বলে অভিযোগ উঠেছে। শনিবার (২৬ জুলাই) হবিগঞ্জে এই ঘটনা ঘটে।
জুলাই জঙ্গীদের দাবি, শান্তিপূর্ণভাবে পদযাত্রা চলাকালে হঠাৎ একদল ব্যক্তি নেতাকর্মীদের লক্ষ্য করে হামলা চালায়। এ সময় নেতাদের বহনকারী গাড়ি ঘিরে ফেলে ভাঙচুর করা হয়। হামলার মুখে কর্মসূচিতে অংশ নেওয়া নেতাকর্মীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং চারদিকে ছুটোছুটি শুরু হয়।
হামলার সময় গাড়ির কাচ ভেঙে যায় এবং ধাক্কাধাক্কির মধ্যে সারজিস আলম ও নাসীরউদ্দীন পাটোয়ারী আহত হন। পরে দলের নেতাকর্মীরা দ্রুত তাদের ঘটনাস্থল থেকে নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে চিকিৎসার ব্যবস্থা করেন। তাদের আঘাত গুরুতর না হলেও চিকিৎসকদের পর্যবেক্ষণে রাখা হয়েছে বলে দলীয় সূত্রে জানা গেছে।


