Close Menu
    Facebook X (Twitter) Instagram YouTube
    Tuesday, July 28 Login
    Facebook X (Twitter) Instagram YouTube
    amarDesh24.newsamarDesh24.news
    Demo
    • হোম
    • ব্রেকিং
    • শীর্ষ খবর
    • জাতীয় সাক্ষ্য
    • আন্তর্জাতিক সাক্ষ্য
    • যুদ্ধ
    • খেলাধুলা
    • আরো
      • পডকাস্ট
      • টেক নিউজ
      • বিনোদন
      • যোগাযোগ
    amarDesh24.newsamarDesh24.news
    Home » সকল খবর » হেপাটাইটিস ‘সি’ সংক্রমণে বিশ্বের শীর্ষ ১০-এ বাংলাদেশ: ডব্লিউএইচও
    ব্রেকিং

    হেপাটাইটিস ‘সি’ সংক্রমণে বিশ্বের শীর্ষ ১০-এ বাংলাদেশ: ডব্লিউএইচও

    Desk ReportBy Desk ReportJuly 28, 2026No Comments583 Views
    Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Email Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email WhatsApp Copy Link

    হেপাটাইটিস ‘সি’ সংক্রমণে বিশ্বের শীর্ষ ১০ দেশের তালিকায় উঠে এসেছে বাংলাদেশ। একই সঙ্গে হেপাটাইটিস ‘বি’-জনিত মৃত্যুর দিক থেকেও সবচেয়ে ক্ষতিগ্রস্ত ১০ দেশের মধ্যে রয়েছে দেশটি। বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) এই তথ্য দেশের স্বাস্থ্যব্যবস্থার সামনে বড় ধরনের সতর্কবার্তা হিসেবে দেখা হচ্ছে।

    বিশ্ব হেপাটাইটিস দিবস উপলক্ষে প্রকাশিত ডব্লিউএইচওর তথ্যে বলা হয়েছে, প্রতিবছর বিশ্বে প্রায় ১৩ লাখ মানুষ হেপাটাইটিসে মারা যায়। প্রতিদিন নতুন করে প্রায় ৬ হাজার মানুষ হেপাটাইটিস ‘বি’ ও ‘সি’ ভাইরাসে আক্রান্ত হন এবং প্রায় সাড়ে ৩ হাজার মানুষ প্রাণ হারান।

    বাংলাদেশের ক্ষেত্রে পরিস্থিতি আরও উদ্বেগজনক। সাধারণ জনগোষ্ঠীর মধ্যে সংক্রমণের হার তুলনামূলক কম হলেও মাদক ইনজেকশন ব্যবহারকারী, নিয়মিত রক্তগ্রহণকারী রোগী এবং রোহিঙ্গা শরণার্থীদের মধ্যে সংক্রমণের হার অনেক বেশি। বিশেষজ্ঞদের মতে, পর্যাপ্ত জনসচেতনতার অভাব, সহজলভ্য পরীক্ষা ও চিকিৎসাসেবার সীমাবদ্ধতা এবং রোগ শনাক্তে বিলম্ব পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে।

    ডব্লিউএইচও বলেছে, কার্যকর টিকা ও আধুনিক চিকিৎসা থাকা সত্ত্বেও অনেক মানুষ সময়মতো পরীক্ষা ও চিকিৎসা পাচ্ছেন না। ফলে লিভার সিরোসিস ও লিভার ক্যানসারের মতো জটিলতায় আক্রান্ত হয়ে মৃত্যুর ঝুঁকি বাড়ছে।

    বাংলাদেশে ডব্লিউএইচওর প্রতিনিধি ড. আহমেদ জামশেদ মোহাম্মদ বলেন, ভাইরাল হেপাটাইটিস প্রতিরোধযোগ্য, চিকিৎসাযোগ্য এবং হেপাটাইটিস ‘সি’ সম্পূর্ণ নিরাময়যোগ্য। কিন্তু পরীক্ষা ও চিকিৎসার সুযোগ সম্প্রসারণ এবং স্বাস্থ্যসেবায় বিদ্যমান প্রতিবন্ধকতা দূর করা এখন সবচেয়ে জরুরি।

    জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা মনে করেন, জন্মের ২৪ ঘণ্টার মধ্যে হেপাটাইটিস ‘বি’ টিকা নিশ্চিত করা, নিরাপদ রক্ত সঞ্চালন, জেলা-উপজেলা পর্যায়ে পরীক্ষা ও চিকিৎসাসেবা সম্প্রসারণ এবং জনসচেতনতা বৃদ্ধি ছাড়া ২০৩০ সালের মধ্যে ভাইরাল হেপাটাইটিস নির্মূলের লক্ষ্য অর্জন কঠিন হবে।

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Telegram Email WhatsApp Copy Link
    Leave A Reply Cancel Reply

    শীর্ষ খবর

    বঙ্গভবনের ইতিহাসে একই কালোছায়া; ৪৯ বছর পর ফিরে এলো সেই জিয়ার কুখ্যাত ‘সাইন ইট’

    July 25, 202635,902

    অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশ বিষয়ে আন্তর্জাতিক সেমিনার আজ

    July 13, 202625,659

    “শেখ মুজিবের পথ ধরো, বেলুচিস্তান স্বাধীন করো”

    July 19, 202623,495

    একটি মুখ, টোম্যাটোর সস আর জুলাইয়ের নির্মিত উপাখ্যান

    July 18, 202622,125
    ব্রেকিং নিউজ
    ব্রেকিং

    বিশেষ কথিত অভিযানে তিন মাসে গ্রেপ্তার ৩৯ হাজারের বেশি আওয়ামী লীগ কর্মী; মোট আটক প্রায় ১ লাখ ৪২ হাজার

    July 28, 202616,392

    দেশব্যাপী চলমান কথিত বিশেষ অভিযানে গত তিন মাসে আওয়ামী লীগের বিভিন্ন বানোয়াট মামলার কথিত আসামি,…

    পুলিশের ফেসিয়াল রিকগনিশনে বিক্ষোভস্থলে ২,৮৭৩ ‘অপরাধের রেকর্ডধারী’ শনাক্ত

    July 28, 2026

    রাবিতে মারধরের শিকার দুই শিক্ষার্থীই গ্রেপ্তার, ‘মব ভায়োলেন্স’-এর বিচার ও নিরপেক্ষ তদন্তের দাবিতে উত্তাল ক্যাম্পাস

    July 28, 2026

    মেয়ের বিরুদ্ধে শিশু শিক্ষার্থীকে মারধরের অভিযোগ; জামায়াত এমপির বাড়ি ঘেরাও

    July 28, 2026
    অনুসরণ করুন
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    আবহাওয়া
    Powered by Tomorrow.io
    নামাজের সময়
    আমাদের সম্পর্কে
    আমাদের সম্পর্কে

    আমারদেশ২৪.নিউজ একটি বিশ্বস্ত ও নির্ভরযোগ্য অনলাইন সংবাদমাধ্যম, যা দ্রুত সময়ে সঠিক ও সর্বশেষ খবর পাঠকদের কাছে পৌঁছে দেয়। আমরা আপসহীন সাংবাদিকতার মাধ্যমে সমাজের প্রকৃত চিত্র তুলে ধরার চেষ্টা করি।

    নিরপেক্ষতা, সত্য ও জনসচেতনতা বৃদ্ধিই আমাদের মূল লক্ষ্য। আমরা বিশ্বাস করি, দায়িত্বশীল সাংবাদিকতাই একটি সচেতন সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

    যোগাযোগ

    ইমেইল: admin@amardesh24.news

    ঠিকানা: বাড়ি-১৩/বি, রোড – ৮, লেক সাইড, বারিধারা ডিওএইচএস, ঢাকা, বাংলাদেশ

    Facebook X (Twitter) Instagram YouTube
    মেনু
    • আন্তর্জাতিক সাক্ষ্য
    • খেলাধুলা
    • জাতীয় সাক্ষ্য
    • টেক নিউজ
    • পডকাস্ট
    • বিদেশী মিডিয়ার হাইলাইটস
    • বিনোদন
    • ব্রেকিং
    • যুদ্ধ
    • শীর্ষ
    © amarDesh24.news. All rights reserved.
    • সকল খবর
    • যোগাযোগ
    • লগইন
    • অ্যাকাউন্ট
    • ড্যাশবোর্ড

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Sign In or Register

    Welcome Back!

    Login to your account below.

    Lost password?