Close Menu
    Facebook X (Twitter) Instagram YouTube
    Tuesday, August 11 Login
    Facebook X (Twitter) Instagram YouTube
    amarDesh24.newsamarDesh24.news
    Demo
    • হোম
    • ব্রেকিং
    • শীর্ষ খবর
    • জাতীয় সাক্ষ্য
    • আন্তর্জাতিক সাক্ষ্য
    • যুদ্ধ
    • খেলাধুলা
    • আরো
      • পডকাস্ট
      • টেক নিউজ
      • বিনোদন
      • যোগাযোগ
    amarDesh24.newsamarDesh24.news
    Home » সকল খবর » খাবারের ক্যাটারিং ট্রাকে লুকিয়ে সামরিক বিমানে তুরস্ক ছাড়েন ট্রাম্প
    ব্রেকিং

    খাবারের ক্যাটারিং ট্রাকে লুকিয়ে সামরিক বিমানে তুরস্ক ছাড়েন ট্রাম্প

    Desk ReportBy Desk ReportAugust 11, 2026No Comments653 Views
    Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Email Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email WhatsApp Copy Link

    ইরানি হামলার আশঙ্কা ও নিরাপত্তাঝুঁকির কারণে তুরস্ক সফর শেষে অপ্রত্যাশিতভাবে গোপন কৌশলে দেশটি ত্যাগ করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সাংবাদিকদের এড়িয়ে একটি খাবারের ক্যাটারিং ট্রাকে করে তাকে ছোট আকারের সামরিক বিমান সি-৩২এ-তে নেওয়া হয় বলে এক প্রতিবেদনে জানা গেছে।

    রয়টার্সের এক প্রতিবেদনে দ্য ওয়াশিংটন পোস্টের বরাত দিয়ে এ তথ্য জানানো হয়েছে।

    প্রতিবেদন অনুযায়ী, তুরস্কের রাজধানী আঙ্কারায় ন্যাটো সম্মেলনে যোগ দিতে ট্রাম্প কাতারের উপহার দেওয়া নতুন বিমান ব্যবহার করেছিলেন। তবে তুরস্ক ছাড়ার সময় হঠাৎ করে পরিকল্পনায় পরিবর্তন আনা হয়। নিরাপত্তাঝুঁকি বিবেচনায় তাকে নতুন বিমানের পরিবর্তে পুরোনো সামরিক বিমান ব্যবহার করে যুক্তরাজ্যে পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়।

    ঘটনাটি আরও গোপন রাখতে ট্রাম্পকে প্রথমে ক্যামেরার সামনে পুরোনো এয়ার ফোর্স ওয়ানে ওঠার দৃশ্য দেখানো হয়। এরপর তিনি গোপনে একটি খাবার সরবরাহকারী ক্যাটারিং ট্রাকে করে সি-৩২এ সামরিক বিমানে পৌঁছান। পরে ওই বিমানটি রাত ১০টা ২০ মিনিটে যুক্তরাজ্যে অবতরণ করে। এর কিছু সময় পর সাংবাদিক ও কর্মীদের বহনকারী পুরোনো এয়ার ফোর্স ওয়ানও সেখানে পৌঁছায়।

    এর আগে সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে ট্রাম্প দাবি করেছিলেন, পুরোনো স্মৃতির কারণে তিনি পুরোনো বিমানেই ভ্রমণ করছেন। নতুন বিমানটি সেনাসদস্যদের প্রদর্শনের জন্য যুক্তরাজ্যে থামানো হয়েছে বলেও জানিয়েছিলেন তিনি।

    তবে দ্য ওয়াশিংটন পোস্টের প্রতিবেদনে বলা হয়েছে, এর পেছনে মূল কারণ ছিল নিরাপত্তা। তুরস্কের সঙ্গে ইরানের সীমান্ত রয়েছে এবং ওই সময় ইরানকে ঘিরে সংঘাত ও উত্তেজনা বাড়ছিল। ফলে প্রেসিডেন্টের গতিবিধি ও বিমানযাত্রা নিয়ে বাড়তি গোপনীয়তা বজায় রাখার সিদ্ধান্ত নেওয়া হয়।

    হোয়াইট হাউসের যোগাযোগ পরিচালক স্টিভ চ্যাউং বলেন, প্রেসিডেন্টের নিরাপত্তা নিশ্চিত করতে সর্বাধুনিক ও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। যুক্তরাষ্ট্রের শত্রুরা প্রেসিডেন্টের ওপর নজর রাখছে- এমন আশঙ্কা থাকায় তার নিরাপত্তায় সব ধরনের সতর্কতামূলক পদক্ষেপ নেওয়া হচ্ছে।

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Telegram Email WhatsApp Copy Link
    Leave A Reply Cancel Reply

    শীর্ষ খবর

    ভারতে শেখ হাসিনার নিরাপত্তায় নজিরবিহীন সুরক্ষাবলয়; ‘প্রেসিডেন্ট প্রোটোকল’ সমমানের নিরাপত্তা- তদারকিতে অজিত দোভাল

    August 4, 202669,438

    গণমাধ্যমে শেখ হাসিনার বক্তব্যে ভারত সরকারের কোনো বাধা নেই: এফসিসি সভাপতি

    August 3, 202648,641

    “ক্ষমতা নয়, মানুষের সেবাই আমার একমাত্র লক্ষ্য”: প্রধানমন্ত্রী শেখ হাসিনা

    August 3, 202635,995

    বঙ্গভবনের ইতিহাসে একই কালোছায়া; ৪৯ বছর পর ফিরে এলো সেই জিয়ার কুখ্যাত ‘সাইন ইট’

    July 25, 202635,905
    ব্রেকিং নিউজ
    ব্রেকিং

    ‘শেখ হাসিনা দেশে ফিরলে পূর্ণ নিরাপত্তা ও আইনি সহায়তা দেওয়া হবে’: ডা. জাহেদ

    August 11, 2026846

    প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ফিরলে তাঁর নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি প্রয়োজনীয় আইনি সহায়তা দেওয়া হবে…

    ‘শেখ হাসিনার ফাঁসি হবে না, বরং বর্তমান সরকারই ফাঁসে ঝুলিয়ে গেছে’: গৌতম লাহিড়ী

    August 11, 2026

    ১৫ আগস্টের শোক দিবস উপলক্ষে টেক্সাসে আওয়ামী লীগের আলোচনা সভা; প্রধান অতিথি শেখ হাসিনা

    August 11, 2026

    গার্ডিয়ান, সিএনএন, বিবিসিসহ ৪০০-এর বেশি গণমাধ্যমে শেখ হাসিনার সংবাদ সম্মেলন

    August 11, 2026
    অনুসরণ করুন
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    আবহাওয়া
    Powered by Tomorrow.io
    নামাজের সময়
    আমাদের সম্পর্কে
    আমাদের সম্পর্কে

    আমারদেশ২৪.নিউজ একটি বিশ্বস্ত ও নির্ভরযোগ্য অনলাইন সংবাদমাধ্যম, যা দ্রুত সময়ে সঠিক ও সর্বশেষ খবর পাঠকদের কাছে পৌঁছে দেয়। আমরা আপসহীন সাংবাদিকতার মাধ্যমে সমাজের প্রকৃত চিত্র তুলে ধরার চেষ্টা করি।

    নিরপেক্ষতা, সত্য ও জনসচেতনতা বৃদ্ধিই আমাদের মূল লক্ষ্য। আমরা বিশ্বাস করি, দায়িত্বশীল সাংবাদিকতাই একটি সচেতন সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

    যোগাযোগ

    ইমেইল: admin@amardesh24.news

    ঠিকানা: বাড়ি-১৩/বি, রোড – ৮, লেক সাইড, বারিধারা ডিওএইচএস, ঢাকা, বাংলাদেশ

    Facebook X (Twitter) Instagram YouTube
    মেনু
    • আন্তর্জাতিক সাক্ষ্য
    • খেলাধুলা
    • জাতীয় সাক্ষ্য
    • টেক নিউজ
    • পডকাস্ট
    • বিদেশী মিডিয়ার হাইলাইটস
    • বিনোদন
    • ব্রেকিং
    • যুদ্ধ
    • শীর্ষ
    © amarDesh24.news. All rights reserved.
    • সকল খবর
    • যোগাযোগ
    • লগইন
    • অ্যাকাউন্ট
    • ড্যাশবোর্ড

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Sign In or Register

    Welcome Back!

    Login to your account below.

    Lost password?