Close Menu
    Facebook X (Twitter) Instagram YouTube
    Sunday, August 23 Login
    Facebook X (Twitter) Instagram YouTube
    amarDesh24.newsamarDesh24.news
    Demo
    • হোম
    • ব্রেকিং
    • শীর্ষ খবর
    • জাতীয় সাক্ষ্য
    • আন্তর্জাতিক সাক্ষ্য
    • যুদ্ধ
    • খেলাধুলা
    • আরো
      • পডকাস্ট
      • টেক নিউজ
      • বিনোদন
      • যোগাযোগ
    amarDesh24.newsamarDesh24.news
    Home » সকল খবর » হামে মৃত্যু মিছিল ক্রমবর্ধমান: ২৪ ঘণ্টায় আরও ২ শিশুর মৃত্যু; প্রাণহানি বেড়ে ৯৩০
    ব্রেকিং

    হামে মৃত্যু মিছিল ক্রমবর্ধমান: ২৪ ঘণ্টায় আরও ২ শিশুর মৃত্যু; প্রাণহানি বেড়ে ৯৩০

    Desk ReportBy Desk ReportAugust 23, 2026No Comments867 Views
    Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Email Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email WhatsApp Copy Link

    দেশে হামের পরিস্থিতি উদ্বেগজনকভাবে অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ৮১৫ জনের শরীরে হামের উপসর্গ দেখা দিয়েছে। পাশাপাশি ৬৫ জনের শরীরে নিশ্চিতভাবে হাম শনাক্ত হয়েছে।

    শনিবার (২২ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের প্রকাশিত হামের পরিস্থিতিবিষয়ক নিয়মিত প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়।

    গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গ নিয়ে ৮৩১ জনের মৃত্যু হয়েছে। এ ছাড়া নিশ্চিত হামে মারা গেছেন আরও ৯৯ জন। সব মিলিয়ে হামের উপসর্গ ও নিশ্চিত হামে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৯৩০ জনে।

    এদিকে, গত ২৪ ঘণ্টায় নতুন করে ৬৫ জনের হাম শনাক্ত হওয়ায় ১৫ মার্চ থেকে এ পর্যন্ত দেশে নিশ্চিত হামে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৮ হাজার ২৭৩ জনে।

    অন্যদিকে, গত এক দিনে ৮১৫ জনের শরীরে হামের উপসর্গ দেখা দিয়েছে। এ নিয়ে গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গযুক্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ লাখ ৪৮ হাজার ৪০৬ জনে।

    স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে, এ সময়ের মধ্যে হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ লাখ ২৯ হাজার ৫৮৩ জন। তাদের মধ্যে চিকিৎসা শেষে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ১ লাখ ২৫ হাজার ১৫১ জন।

    ক্রমাগত নতুন রোগী শনাক্ত ও মৃত্যুর ঘটনায় দেশে হামের পরিস্থিতি নিয়ে উদ্বেগ আরও বাড়ছে। বিশেষ করে শিশুদের মৃত্যুর সংখ্যা পরিস্থিতির ভয়াবহতাকে নতুন করে সামনে এনেছে।

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Telegram Email WhatsApp Copy Link
    Leave A Reply Cancel Reply

    শীর্ষ খবর

    ছয় মাসেই জনআস্থার শূন্যে বিএনপি

    August 18, 202675,966

    ভারতে শেখ হাসিনার নিরাপত্তায় নজিরবিহীন সুরক্ষাবলয়; ‘প্রেসিডেন্ট প্রোটোকল’ সমমানের নিরাপত্তা- তদারকিতে অজিত দোভাল

    August 4, 202669,438

    ওবায়দুল কাদেরঃ রাজনীতির দীর্ঘ পথের এক নির্মাণশীল অধ্যায়

    August 12, 202649,819

    গণমাধ্যমে শেখ হাসিনার বক্তব্যে ভারত সরকারের কোনো বাধা নেই: এফসিসি সভাপতি

    August 3, 202648,641
    ব্রেকিং নিউজ
    ব্রেকিং

    সীমান্ত উত্তেজনা প্রশমনে চীনে যাচ্ছেন অজিত দোভাল; ওয়াং ইর সঙ্গে বৈঠক

    August 23, 2026886

    ভারত ও চীনের দীর্ঘদিনের সীমান্ত বিরোধ ও সাম্প্রতিক উত্তেজনা প্রশমনের লক্ষ্যে চীন সফরে যাচ্ছেন ভারতের…

    হামে মৃত্যু মিছিল ক্রমবর্ধমান: ২৪ ঘণ্টায় আরও ২ শিশুর মৃত্যু; প্রাণহানি বেড়ে ৯৩০

    August 23, 2026

    দিনে বিয়ে বন্ধ, রাতে গোপনে কবুল

    August 23, 2026

    ভয়াল ২১শে আগস্টঃ গ্রেনেডের ক্ষত, রাজনীতির বিশ্বাসঘাতকতা

    August 23, 2026
    অনুসরণ করুন
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    আবহাওয়া
    Powered by Tomorrow.io
    নামাজের সময়
    আমাদের সম্পর্কে
    আমাদের সম্পর্কে

    আমারদেশ২৪.নিউজ একটি বিশ্বস্ত ও নির্ভরযোগ্য অনলাইন সংবাদমাধ্যম, যা দ্রুত সময়ে সঠিক ও সর্বশেষ খবর পাঠকদের কাছে পৌঁছে দেয়। আমরা আপসহীন সাংবাদিকতার মাধ্যমে সমাজের প্রকৃত চিত্র তুলে ধরার চেষ্টা করি।

    নিরপেক্ষতা, সত্য ও জনসচেতনতা বৃদ্ধিই আমাদের মূল লক্ষ্য। আমরা বিশ্বাস করি, দায়িত্বশীল সাংবাদিকতাই একটি সচেতন সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

    যোগাযোগ

    ইমেইল: admin@amardesh24.news

    ঠিকানা: বাড়ি-১৩/বি, রোড – ৮, লেক সাইড, বারিধারা ডিওএইচএস, ঢাকা, বাংলাদেশ

    Facebook X (Twitter) Instagram YouTube
    মেনু
    • আন্তর্জাতিক সাক্ষ্য
    • খেলাধুলা
    • জাতীয় সাক্ষ্য
    • টেক নিউজ
    • পডকাস্ট
    • বিদেশী মিডিয়ার হাইলাইটস
    • বিনোদন
    • ব্রেকিং
    • যুদ্ধ
    • শীর্ষ
    © amarDesh24.news. All rights reserved.
    • সকল খবর
    • যোগাযোগ
    • লগইন
    • অ্যাকাউন্ট
    • ড্যাশবোর্ড

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Sign In or Register

    Welcome Back!

    Login to your account below.

    Lost password?