Close Menu
    Facebook X (Twitter) Instagram YouTube
    Monday, October 5 Login
    Facebook X (Twitter) Instagram YouTube
    amarDesh24.newsamarDesh24.news
    Demo
    • হোম
    • ব্রেকিং
    • শীর্ষ খবর
    • জাতীয় সাক্ষ্য
    • আন্তর্জাতিক সাক্ষ্য
    • যুদ্ধ
    • খেলাধুলা
    • আরো
      • পডকাস্ট
      • টেক নিউজ
      • বিনোদন
      • যোগাযোগ
    amarDesh24.newsamarDesh24.news
    Home » সকল খবর » বান্দরবানের দুর্গম পাহাড়ে সেনা অভিযান: অস্ত্র-গুলিসহ কেএনএফের সক্রিয় সদস্য আটক
    জাতীয় সাক্ষ্য

    বান্দরবানের দুর্গম পাহাড়ে সেনা অভিযান: অস্ত্র-গুলিসহ কেএনএফের সক্রিয় সদস্য আটক

    Desk ReportBy Desk ReportJuly 4, 2026No Comments437 Views
    Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Email Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email WhatsApp Copy Link

    বান্দরবানের দুর্গম পাহাড়ি এলাকায় অভিযান চালিয়ে নিষিদ্ধ সশস্ত্র সংগঠন কুকি-চিন ন্যাশনাল ফ্রন্ট (কেএনএফ)-এর এক সক্রিয় সদস্যকে অস্ত্র, গোলাবারুদ ও বিভিন্ন সরঞ্জামসহ আটক করেছে নিরাপত্তা বাহিনী। শুক্রবার থানচি উপজেলার একটি দুর্গম পাহাড়ি এলাকা থেকে তাকে আটক করা হয়। পরে শনিবার সকালে তাকে থানচি থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

    থানচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কানন সরকার বিষয়টি নিশ্চিত করে জানান, যৌথান বম (৫৫) নামে এক কেএনএফ সদস্যকে অস্ত্রসহ আইনশৃঙ্খলা বাহিনী থানায় সোপর্দ করেছে। তিনি থানচি সদর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের শেরকর পাড়া এলাকার বাসিন্দা এবং লালপিয়ান বমের ছেলে।

    পুলিশ ও নিরাপত্তা বাহিনী সূত্রে জানা গেছে, আটক ব্যক্তির কাছ থেকে একটি বন্দুক, ৫৬ রাউন্ড গুলি, একটি ওয়াকিটকি, একটি বিদেশি ছুরিসহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। প্রাথমিক তদন্তে তিনি কেএনএফের একজন সক্রিয় সদস্য বলে নিশ্চিত হওয়া গেছে।

    নিরাপত্তা বাহিনীর সূত্র জানিয়েছে, পার্বত্য অঞ্চলে সশস্ত্র সন্ত্রাসী কর্মকাণ্ড দমনে সেনাবাহিনীর নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় পরিচালিত বিশেষ অভিযানে যৌথান বমকে অস্ত্র ও গোলাবারুদসহ আটক করা হয়। দীর্ঘদিন ধরে পাহাড়ি অঞ্চলে সন্ত্রাসী কার্যক্রম, চাঁদাবাজি এবং সাধারণ মানুষকে জিম্মি করে বিভিন্ন ধরনের অপতৎপরতার অভিযোগ রয়েছে কেএনএফের বিরুদ্ধে।

    নিরাপত্তা বাহিনীর কর্মকর্তারা জানিয়েছেন, পার্বত্য এলাকার শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে ভবিষ্যতেও সন্ত্রাসবিরোধী অভিযান জোরদার করা হবে। পাহাড়ে কোনো সশস্ত্র গোষ্ঠীর অপতৎপরতা বরদাশত করা হবে না বলেও সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

    এ ঘটনায় থানচি থানায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে এবং আটক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদের মাধ্যমে সংগঠনটির অন্যান্য সদস্য ও কার্যক্রম সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য সংগ্রহের চেষ্টা করছে আইনশৃঙ্খলা বাহিনী।

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Telegram Email WhatsApp Copy Link
    Leave A Reply Cancel Reply

    শীর্ষ খবর

    সোহরাওয়ার্দী উদ্যানে ফোয়ারা; পাকিস্তানের আত্মসমর্পণের কাপুরুষতা মুছে দিতে বিএনপির উদ্যোগ

    September 26, 2026160K

    “জয় বাংলা”; যে শব্দযুগলে একটি রাষ্ট্র সৃষ্ট হল

    September 16, 2026137K

    বহুমেরুর পৃথিবীতে শেখ হাসিনা; বাংলাদেশের মাল্টি এলাইনমেন্টের জননী

    September 30, 2026129K

    শামীম হত্যা; বিচারের আশায় এক অশীতিপর মা

    September 18, 2026126K
    ব্রেকিং নিউজ
    ব্রেকিং

    পশুর হাটের ইজারা নিয়ে সংঘর্ষ: জামায়াতের ২৫ নেতাকর্মী কারাগারে

    September 30, 2026454

    নেত্রকোণার পূর্বধলায় কোরবানির পশুর হাটের ইজারা ও নিলামকে কেন্দ্র করে সংঘর্ষ ও মোটরসাইকেল ভাঙচুরের ঘটনায়…

    পশ্চিমবঙ্গ-অসমে JMB-র নেটওয়ার্ক বিস্তার: NIA-এর অভিযানে গ্রেপ্তার ১৩ জঙ্গি

    September 30, 2026

    ৪০ হাজার কোটি টাকার রেল প্রকল্পে চুরির মহোৎসব: দেদারসে গায়েব রেললাইনের মালামাল-যন্ত্রপাতি!

    September 30, 2026

    উল্টো পথে এসে ট্রাফিক সার্জেন্টের সঙ্গে বাগ্‌বিতণ্ডা; লেডি বাইকার ও স্বামীর ৭ দিনের কারাদণ্ড

    September 30, 2026
    অনুসরণ করুন
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    আবহাওয়া
    Powered by Tomorrow.io
    নামাজের সময়
    আমাদের সম্পর্কে
    আমাদের সম্পর্কে

    আমারদেশ২৪.নিউজ একটি বিশ্বস্ত ও নির্ভরযোগ্য অনলাইন সংবাদমাধ্যম, যা দ্রুত সময়ে সঠিক ও সর্বশেষ খবর পাঠকদের কাছে পৌঁছে দেয়। আমরা আপসহীন সাংবাদিকতার মাধ্যমে সমাজের প্রকৃত চিত্র তুলে ধরার চেষ্টা করি।

    নিরপেক্ষতা, সত্য ও জনসচেতনতা বৃদ্ধিই আমাদের মূল লক্ষ্য। আমরা বিশ্বাস করি, দায়িত্বশীল সাংবাদিকতাই একটি সচেতন সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

    যোগাযোগ

    ইমেইল: admin@amardesh24.news

    ঠিকানা: বাড়ি-১৩/বি, রোড – ৮, লেক সাইড, বারিধারা ডিওএইচএস, ঢাকা, বাংলাদেশ

    Facebook X (Twitter) Instagram YouTube
    মেনু
    • আন্তর্জাতিক সাক্ষ্য
    • খেলাধুলা
    • জাতীয় সাক্ষ্য
    • টেক নিউজ
    • পডকাস্ট
    • বিদেশী মিডিয়ার হাইলাইটস
    • বিনোদন
    • ব্রেকিং
    • যুদ্ধ
    • শীর্ষ
    © amarDesh24.news. All rights reserved.
    • সকল খবর
    • যোগাযোগ
    • লগইন
    • অ্যাকাউন্ট
    • ড্যাশবোর্ড

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Sign In or Register

    Welcome Back!

    Login to your account below.

    Lost password?