Close Menu
    Facebook X (Twitter) Instagram YouTube
    Tuesday, July 7 Login
    Facebook X (Twitter) Instagram YouTube
    amarDesh24.newsamarDesh24.news
    Demo
    • হোম
    • ব্রেকিং
    • শীর্ষ খবর
    • জাতীয় সাক্ষ্য
    • আন্তর্জাতিক সাক্ষ্য
    • যুদ্ধ
    • খেলাধুলা
    • আরো
      • পডকাস্ট
      • টেক নিউজ
      • বিনোদন
      • যোগাযোগ
    amarDesh24.newsamarDesh24.news
    Home » সকল খবর » বালুমহালের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে গুলিবিদ্ধ বিএনপি নেতা
    ব্রেকিং

    বালুমহালের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে গুলিবিদ্ধ বিএনপি নেতা

    Desk ReportBy Desk ReportJuly 6, 2026No Comments459 Views
    Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Email Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email WhatsApp Copy Link

    কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলায় বালুমহালকে কেন্দ্র করে বিরোধের জেরে দুর্বৃত্তদের হামলায় নাসিরুল বিশ্বাস (৫০) নামে এক বিএনপি নেতা গুলিবিদ্ধ হয়েছেন। হামলাকারীরা তাকে লক্ষ্য করে গুলি ছোড়ার পাশাপাশি ধারালো অস্ত্র দিয়েও আঘাত করে। আহত অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসকরা তার পিঠ থেকে একটি গুলি অপসারণ করেন।

    রোববার (৫ জুলাই) বিকেলে উপজেলার বাহিরচর ইউনিয়নের ১৬ দাগ হার্ডিঞ্জ ব্রিজ সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। আহত নাসিরুল বিশ্বাস বাহিরচর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক এবং স্থানীয়ভাবে বালু ব্যবসার সঙ্গে জড়িত বলে জানা গেছে।

    স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা যায়, হার্ডিঞ্জ ব্রিজ এলাকার বালুমহালে বালু বিক্রির কাজে গেলে আগে থেকেই ওত পেতে থাকা একদল দুর্বৃত্ত নাসিরুল বিশ্বাসের ওপর হামলা চালায়। এ সময় হামলাকারীরা তাকে লক্ষ্য করে গুলি ছোড়ে। একটি গুলি তার পিঠে বিদ্ধ হয়। একই সঙ্গে ধারালো অস্ত্র দিয়ে তার পায়ে আঘাত করা হয়। হামলার পর দুর্বৃত্তরা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।

    গুলির শব্দ শুনে স্থানীয় লোকজন ঘটনাস্থলে ছুটে এসে গুরুতর আহত নাসিরুল বিশ্বাসকে উদ্ধার করেন। পরে তাকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসকরা অস্ত্রোপচারের মাধ্যমে তার পিঠে বিদ্ধ গুলিটি অপসারণ করেন।

    কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ডা. ইকবাল হাসান জানান, আহত ব্যক্তির পিঠ থেকে একটি গুলি সফলভাবে বের করা হয়েছে। তার পায়েও ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। বর্তমানে তিনি চিকিৎসাধীন থাকলেও আশঙ্কামুক্ত রয়েছেন।

    ঘটনার বিষয়ে বাহিরচর ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি জহুরুল ইসলাম বিজলী বলেন, “নাসিরুল বিশ্বাস আমাদের ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক। হার্ডিঞ্জ ব্রিজ এলাকায় আমাদের বালু ব্যবসা রয়েছে এবং তিনি সেটির দেখভাল করতেন। রোববার বালু বিক্রির উদ্দেশ্যে সেখানে গেলে দুর্বৃত্তরা পরিকল্পিতভাবে তার ওপর হামলা চালিয়ে গুলি করে।”

    এদিকে ভেড়ামারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ জাহেদুর রহমান জানান, প্রাথমিক তদন্তে বালুমহাল নিয়ে বিরোধের জেরেই হামলার ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। আহত নেতার সঙ্গে থাকা ব্যক্তিদের কাছ থেকে জানা গেছে, হামলায় সাতজন অংশ নেয়। তাদের মধ্যে ছয়জন মুখোশ পরা ছিল। একজনের মুখ খোলা থাকলেও হামলাকারীদের কাউকে শনাক্ত করা সম্ভব হয়নি।

    ওসি আরও জানান, খুঁটিবগাড়ি বালুমহালকে কেন্দ্র করে চলমান বিরোধের সূত্র ধরেই এ হামলার ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে তথ্য পাওয়া গেছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে এবং জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনতে পুলিশ কাজ করছে। তবে প্রতিবেদন লেখা পর্যন্ত এ ঘটনায় থানায় কোনো লিখিত অভিযোগ জমা পড়েনি।

    এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। স্থানীয়দের মধ্যে নিরাপত্তা নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং হামলার সঙ্গে জড়িতদের শনাক্তে অভিযান শুরু করেছে।

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Telegram Email WhatsApp Copy Link
    Leave A Reply Cancel Reply

    শীর্ষ খবর

    বাংলাদেশে ‘আমেরিকা ককাস’ গঠন

    July 7, 20263,487

    চাকরি হারাচ্ছেন হাইপ্রোফাইল ৩৩ পুলিশ কর্মকর্তা, আতঙ্কে ৩৩ ডিসি

    July 5, 20262,384

    চট্টগ্রাম বন্দর থেকে রহস্যময়ভাবে ২৫০ ঝুঁকিপূর্ণ আমদানি কনটেইনার গায়েব

    July 6, 20261,893

    শেখ হাসিনাকে ঘিরে বিশ্বমিডিয়ার অবিরাম আগ্রহ; সর্বশেষ সাক্ষাৎকারে শতাধিক আন্তর্জাতিক সংবাদমাধ্যমে ব্যাপক কভারেজ

    June 30, 20261,863
    ব্রেকিং নিউজ
    ব্রেকিং

    এনসিপির সমাবেশে হামলা: প্রশাসনকে দুষল জামায়াত

    July 7, 20261,106

    জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জুলাই পদযাত্রা কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সমাবেশে ককটেল হামলার ঘটনায় তীব্র…

    জিয়াউর রহমান ও তার পরিবার; পাকিস্তানেই যাদের শেকড়

    July 7, 2026

    কক্সবাজারগামী পর্যটক এক্সপ্রেস আটকা টানা বৃষ্টিতে: এক হাজার যাত্রীর দুর্ভোগ

    July 7, 2026

    ‘আমাকে বিচার করার যোগ্যতা কারও নেই’:আনচেলত্তির মন্তব্য

    July 7, 2026
    অনুসরণ করুন
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    আবহাওয়া
    Powered by Tomorrow.io
    নামাজের সময়
    আমাদের সম্পর্কে
    আমাদের সম্পর্কে

    আমারদেশ২৪.নিউজ একটি বিশ্বস্ত ও নির্ভরযোগ্য অনলাইন সংবাদমাধ্যম, যা দ্রুত সময়ে সঠিক ও সর্বশেষ খবর পাঠকদের কাছে পৌঁছে দেয়। আমরা আপসহীন সাংবাদিকতার মাধ্যমে সমাজের প্রকৃত চিত্র তুলে ধরার চেষ্টা করি।

    নিরপেক্ষতা, সত্য ও জনসচেতনতা বৃদ্ধিই আমাদের মূল লক্ষ্য। আমরা বিশ্বাস করি, দায়িত্বশীল সাংবাদিকতাই একটি সচেতন সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

    যোগাযোগ

    ইমেইল: admin@amardesh24.news

    ঠিকানা: বাড়ি-১৩/বি, রোড – ৮, লেক সাইড, বারিধারা ডিওএইচএস, ঢাকা, বাংলাদেশ

    Facebook X (Twitter) Instagram YouTube
    মেনু
    • আন্তর্জাতিক সাক্ষ্য
    • খেলাধুলা
    • জাতীয় সাক্ষ্য
    • টেক নিউজ
    • পডকাস্ট
    • বিদেশী মিডিয়ার হাইলাইটস
    • বিনোদন
    • ব্রেকিং
    • যুদ্ধ
    • শীর্ষ
    © amarDesh24.news. All rights reserved.
    • সকল খবর
    • যোগাযোগ
    • লগইন
    • অ্যাকাউন্ট
    • ড্যাশবোর্ড

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Sign In or Register

    Welcome Back!

    Login to your account below.

    Lost password?