Close Menu
    Facebook X (Twitter) Instagram YouTube
    Tuesday, July 7 Login
    Facebook X (Twitter) Instagram YouTube
    amarDesh24.newsamarDesh24.news
    Demo
    • হোম
    • ব্রেকিং
    • শীর্ষ খবর
    • জাতীয় সাক্ষ্য
    • আন্তর্জাতিক সাক্ষ্য
    • যুদ্ধ
    • খেলাধুলা
    • আরো
      • পডকাস্ট
      • টেক নিউজ
      • বিনোদন
      • যোগাযোগ
    amarDesh24.newsamarDesh24.news
    Home » সকল খবর » বান্দরবানের সব পর্যটনকেন্দ্র বন্ধ
    ব্রেকিং

    বান্দরবানের সব পর্যটনকেন্দ্র বন্ধ

    Desk ReportBy Desk ReportJuly 7, 2026No Comments654 Views
    Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Email Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email WhatsApp Copy Link

    অব্যাহত ভারী বর্ষণ, পাহাড় ধস এবং আকস্মিক দুর্ঘটনার আশঙ্কায় আগামী ১০ জুলাই পর্যন্ত বান্দরবান জেলার সব পর্যটনকেন্দ্র বন্ধ ঘোষণা করেছে জেলা প্রশাসন। একই সঙ্গে জেলার সব ঝরনা, পাহাড়ি ট্রেইল, নদীপথ, দুর্গম এলাকা ও ঝুঁকিপূর্ণ স্থানে পর্যটক, ট্যুর অপারেটর এবং সর্বসাধারণের প্রবেশ ও ভ্রমণ নিষিদ্ধ করা হয়েছে।

    সোমবার (৬ জুলাই) রাত ১০টায় জেলা প্রশাসনের ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত জেলা প্রশাসক মো. সানিউল ফেরদৌস স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।

    কয়েকদিন ধরে টানা ভারী বর্ষণের কারণে বান্দরবানের বিভিন্ন এলাকায় সড়ক যোগাযোগব্যবস্থা ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। পাহাড়ি এলাকায় ভূমিধস, সড়ক ক্ষতিগ্রস্ত হওয়া, পাহাড়ি ঢলের সৃষ্টি এবং দুর্ঘটনার সম্ভাবনা বৃদ্ধি পাওয়ায় জননিরাপত্তার স্বার্থে এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

    জেলা প্রশাসন জানিয়েছে, বর্তমান আবহাওয়া পরিস্থিতি এবং সম্ভাব্য প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকি বিবেচনায় আগামী ১০ জুলাই পর্যন্ত জেলার সব পর্যটনকেন্দ্র সাময়িকভাবে বন্ধ থাকবে। এ সময় জনপ্রিয় পর্যটন স্পটসহ সব ঝরনা, পাহাড়ি ট্রেইল, নদীপথ, দুর্গম অঞ্চল এবং ঝুঁকিপূর্ণ এলাকাগুলোতে কোনো ধরনের ভ্রমণ বা প্রবেশের অনুমতি দেওয়া হবে না।

    বিশেষ করে বর্ষা মৌসুমে পাহাড়ি অঞ্চলে আকস্মিক পাহাড় ধস, ভূমিধস ও পাহাড়ি ঢলের ঘটনা ঘটে থাকে। এসব কারণে পর্যটকদের জীবন ও সম্পদের নিরাপত্তা নিশ্চিত করতে জেলা প্রশাসন এ সিদ্ধান্ত নিয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

    জেলা প্রশাসন সংশ্লিষ্ট পর্যটন ব্যবসায়ী, ট্যুর অপারেটর, স্থানীয় প্রশাসন এবং সাধারণ জনগণকে নির্দেশনা মেনে চলার আহ্বান জানিয়েছে। একই সঙ্গে আবহাওয়ার উন্নতি না হওয়া পর্যন্ত ঝুঁকিপূর্ণ এলাকায় যাতায়াত থেকে বিরত থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

    প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, পরিস্থিতি স্বাভাবিক হলে পর্যটনকেন্দ্রগুলো পুনরায় খুলে দেওয়ার বিষয়ে পরবর্তী সময়ে সিদ্ধান্ত জানানো হবে।

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Telegram Email WhatsApp Copy Link
    Leave A Reply Cancel Reply

    শীর্ষ খবর

    বাংলাদেশে ‘আমেরিকা ককাস’ গঠন

    July 7, 20263,487

    চাকরি হারাচ্ছেন হাইপ্রোফাইল ৩৩ পুলিশ কর্মকর্তা, আতঙ্কে ৩৩ ডিসি

    July 5, 20262,384

    চট্টগ্রাম বন্দর থেকে রহস্যময়ভাবে ২৫০ ঝুঁকিপূর্ণ আমদানি কনটেইনার গায়েব

    July 6, 20261,893

    শেখ হাসিনাকে ঘিরে বিশ্বমিডিয়ার অবিরাম আগ্রহ; সর্বশেষ সাক্ষাৎকারে শতাধিক আন্তর্জাতিক সংবাদমাধ্যমে ব্যাপক কভারেজ

    June 30, 20261,863
    ব্রেকিং নিউজ
    ব্রেকিং

    এনসিপির সমাবেশে হামলা: প্রশাসনকে দুষল জামায়াত

    July 7, 20261,106

    জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জুলাই পদযাত্রা কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সমাবেশে ককটেল হামলার ঘটনায় তীব্র…

    জিয়াউর রহমান ও তার পরিবার; পাকিস্তানেই যাদের শেকড়

    July 7, 2026

    কক্সবাজারগামী পর্যটক এক্সপ্রেস আটকা টানা বৃষ্টিতে: এক হাজার যাত্রীর দুর্ভোগ

    July 7, 2026

    ‘আমাকে বিচার করার যোগ্যতা কারও নেই’:আনচেলত্তির মন্তব্য

    July 7, 2026
    অনুসরণ করুন
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    আবহাওয়া
    Powered by Tomorrow.io
    নামাজের সময়
    আমাদের সম্পর্কে
    আমাদের সম্পর্কে

    আমারদেশ২৪.নিউজ একটি বিশ্বস্ত ও নির্ভরযোগ্য অনলাইন সংবাদমাধ্যম, যা দ্রুত সময়ে সঠিক ও সর্বশেষ খবর পাঠকদের কাছে পৌঁছে দেয়। আমরা আপসহীন সাংবাদিকতার মাধ্যমে সমাজের প্রকৃত চিত্র তুলে ধরার চেষ্টা করি।

    নিরপেক্ষতা, সত্য ও জনসচেতনতা বৃদ্ধিই আমাদের মূল লক্ষ্য। আমরা বিশ্বাস করি, দায়িত্বশীল সাংবাদিকতাই একটি সচেতন সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

    যোগাযোগ

    ইমেইল: admin@amardesh24.news

    ঠিকানা: বাড়ি-১৩/বি, রোড – ৮, লেক সাইড, বারিধারা ডিওএইচএস, ঢাকা, বাংলাদেশ

    Facebook X (Twitter) Instagram YouTube
    মেনু
    • আন্তর্জাতিক সাক্ষ্য
    • খেলাধুলা
    • জাতীয় সাক্ষ্য
    • টেক নিউজ
    • পডকাস্ট
    • বিদেশী মিডিয়ার হাইলাইটস
    • বিনোদন
    • ব্রেকিং
    • যুদ্ধ
    • শীর্ষ
    © amarDesh24.news. All rights reserved.
    • সকল খবর
    • যোগাযোগ
    • লগইন
    • অ্যাকাউন্ট
    • ড্যাশবোর্ড

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Sign In or Register

    Welcome Back!

    Login to your account below.

    Lost password?