Close Menu
    Facebook X (Twitter) Instagram YouTube
    Saturday, July 11 Login
    Facebook X (Twitter) Instagram YouTube
    amarDesh24.newsamarDesh24.news
    Demo
    • হোম
    • ব্রেকিং
    • শীর্ষ খবর
    • জাতীয় সাক্ষ্য
    • আন্তর্জাতিক সাক্ষ্য
    • যুদ্ধ
    • খেলাধুলা
    • আরো
      • পডকাস্ট
      • টেক নিউজ
      • বিনোদন
      • যোগাযোগ
    amarDesh24.newsamarDesh24.news
    Home » সকল খবর » কেইন-হালান্ড দ্বৈরথে জমবে কোয়ার্টার ফাইনাল, ইতিহাস গড়ার স্বপ্নে ‘ভাইকিং’ নরওয়ে
    খেলাধুলা

    কেইন-হালান্ড দ্বৈরথে জমবে কোয়ার্টার ফাইনাল, ইতিহাস গড়ার স্বপ্নে ‘ভাইকিং’ নরওয়ে

    Desk ReportBy Desk ReportJuly 11, 2026No Comments660 Views
    Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Email Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email WhatsApp Copy Link

    বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে ইংল্যান্ড ও নরওয়ের লড়াইকে ঘিরে যতটা আলোচনা দুই দলের, তার চেয়েও বেশি নজর থাকছে দুই মহাতারকা স্ট্রাইকার হ্যারি কেইন ও আর্লিং হালান্ডের মুখোমুখি দ্বৈরথে। গোলের ক্ষুধা, দুর্দান্ত ফর্ম এবং দলের ভরসার প্রতীক- সব মিলিয়ে আজকের ম্যাচে কে হাসবেন শেষ হাসি, সেটিই এখন ফুটবলপ্রেমীদের সবচেয়ে বড় কৌতূহল।

    ইংল্যান্ডে জন্ম নেওয়া হলেও জাতীয় দলে নরওয়ের প্রতিনিধিত্ব করা হালান্ডের কাছে ম্যাচটি বাড়তি আবেগের। ক্লাব ফুটবলে ম্যানচেস্টার সিটির জার্সিতে ইংল্যান্ডের মাঠেই নিজের সাম্রাজ্য গড়েছেন তিনি। এবার সেই পরিচিত পরিবেশেই বিশ্বকাপের মঞ্চে ইংল্যান্ডের স্বপ্ন ভাঙতে মাঠে নামবেন নরওয়ের সবচেয়ে বড় অস্ত্র।

    এবারের বিশ্বকাপে এখন পর্যন্ত ৭ গোল করে দুর্দান্ত ছন্দে আছেন হালান্ড। অন্যদিকে ইংল্যান্ডের অধিনায়ক হ্যারি কেইনের গোল ৬টি। বায়ার্ন মিউনিখের এই স্ট্রাইকারও ক্যারিয়ারের অন্যতম সেরা সময় পার করছেন। ফলে বিশ্বের সেরা দুই গোলমেশিনের এই লড়াই বিশ্বকাপের অন্যতম আকর্ষণে পরিণত হয়েছে।

    ইংল্যান্ডের উইঙ্গার মর্গান রজার্স অবশ্য বিশ্বাস করেন, শেষ পর্যন্ত কেইনই এগিয়ে থাকবেন। তবে প্রতিপক্ষের তারকাকে নিয়ে তাঁর কণ্ঠে ছিল নিখাদ শ্রদ্ধা।

    রজার্স বলেন, “আর্লিং হালান্ডকে কখনও পুরোপুরি থামানো গেছে কি না, আমি নিশ্চিত নই। তবে আমরা সর্বোচ্চ চেষ্টা করব। সে অসাধারণ একজন ফুটবলার। মাঠে যা করে, তা সত্যিই বিস্ময়কর।”

    হালান্ডের সাম্প্রতিক পরিসংখ্যানই বলে দিচ্ছে কেন তাঁকে নিয়ে এত আলোচনা। নরওয়ের হয়ে টানা ১৪ আন্তর্জাতিক ম্যাচে গোল করেছেন তিনি, এই সময়ে করেছেন অবিশ্বাস্য ২৭ গোল। ব্রাজিলের বিপক্ষে শেষ ম্যাচে জোড়া গোল করে দলকে কোয়ার্টার ফাইনালে তোলার নায়কও ছিলেন তিনি।

    ইংল্যান্ডের জন্য দুশ্চিন্তার কারণ, দলের অন্যতম নির্ভরযোগ্য সেন্টারব্যাক মার্ক গেহি চোটের কারণে খেলতে পারবেন না। রিস জেমসের খেলাও অনিশ্চিত। ফলে হালান্ডকে আটকানো ইংল্যান্ডের রক্ষণভাগের জন্য কঠিন পরীক্ষাই হতে যাচ্ছে।

    এবারের বিশ্বকাপে সর্বোচ্চ গোলদাতার তালিকায় ৮টি করে গোল নিয়ে শীর্ষে আছেন লিওনেল মেসি ও কিলিয়ান এমবাপ্পে। তাদের ঠিক পেছনেই অবস্থান করছেন হালান্ড ও কেইন। ফলে এই ম্যাচ গোল্ডেন বুটের লড়াইকেও আরও উত্তপ্ত করে তুলবে।

    শুধু হালান্ড নন, গোটা নরওয়েই এবার ইতিহাস গড়ার স্বপ্নে বিভোর। স্ক্যান্ডিনেভিয়ার এই দেশটি শতাব্দীর পর শতাব্দী ধরে ‘ভাইকিং’ জাতির উত্তরসূরি হিসেবে পরিচিত। সাহস, লড়াইয়ের মানসিকতা এবং প্রতিকূলতার বিরুদ্ধে অদম্য মনোবলের প্রতীক ছিল ভাইকিং যোদ্ধারা। সেই ঐতিহ্যের প্রতিফলন যেন দেখা যাচ্ছে বর্তমান নরওয়ে দলেও।

    বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে ওঠাই নরওয়ের ইতিহাসের সর্বোচ্চ সাফল্য। তাই তাদের হারানোর কিছু নেই, বরং প্রতিটি ম্যাচই নতুন ইতিহাস লেখার সুযোগ। ছোট দেশ হলেও দলটি নিজেদের সাহসী ও আক্রমণাত্মক ফুটবল দিয়ে ইতোমধ্যেই বিশ্বকে চমকে দিয়েছে।

    হালান্ডও প্রত্যাশার চাপ নিয়ে খুব একটা ভাবছেন না। তাঁর মতে, শিরোপার দাবিদার ইংল্যান্ডই, তাই চাপটাও থাকবে তাদের ওপর।

    হালান্ড বলেন, “সত্যি বলতে এখনও আমাদের সম্ভাবনা খুব বেশি নয়। কয়েকটি দেশ পরিষ্কারভাবে ফেভারিট, ইংল্যান্ড তাদের অন্যতম। তাই চাপটা তাদের ওপরই থাকা উচিত। আমরা শুধু নিজেদের সেরাটা খেলতে চাই।”

    হালান্ড ও কেইনের সাফল্যের পথ একেবারেই আলাদা। ছোটবেলা থেকেই বিস্ময়বালক হিসেবে পরিচিত ছিলেন হালান্ড। ম্যানচেস্টার সিটিতে যোগ দেওয়ার পর খুব দ্রুতই বিশ্বসেরাদের কাতারে জায়গা করে নেন।

    অন্যদিকে হ্যারি কেইনের পথ ছিল দীর্ঘ ও কঠিন। টটেনহ্যামে বছরের পর বছর গোল করেও শিরোপাহীন থাকার হতাশা নিয়ে শেষ পর্যন্ত বায়ার্ন মিউনিখে যোগ দেন। এরপরই বদলে যায় তাঁর ক্যারিয়ার। জার্মান ক্লাবটির হয়ে টানা দুই মৌসুম বুন্দেসলিগা জয়ের পাশাপাশি ইউরোপিয়ান গোল্ডেন বুটও জিতেছেন ইংল্যান্ড অধিনায়ক।

    আজ মায়ামিতে তাই শুধু ইংল্যান্ড-নরওয়ে ম্যাচ নয়, এটি হবে দুই সময়ের সেরা স্ট্রাইকারের গোলযুদ্ধ। একদিকে ইংল্যান্ডের দীর্ঘ প্রতীক্ষার স্বপ্ন, অন্যদিকে ভাইকিংদের ইতিহাস গড়ার অভিযাত্রা- সব মিলিয়ে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে ফুটবলপ্রেমীদের জন্য অপেক্ষা করছে এক রোমাঞ্চকর মহারণ।

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Telegram Email WhatsApp Copy Link
    Leave A Reply Cancel Reply

    শীর্ষ খবর

    শেখ হাসিনা কেনো বিশ্ব মিডিয়ার কেন্দ্রবিন্দু?

    July 11, 202612,033

    “শীর্ষ নেতাদের নিয়ে ডিসেম্বরে দেশে ফিরবো”- শেখ হাসিনা; রয়টার্সকে সাক্ষাৎকার

    July 10, 20265,955

    বাংলাদেশে ‘আমেরিকা ককাস’ গঠন

    July 7, 20263,491

    চাকরি হারাচ্ছেন হাইপ্রোফাইল ৩৩ পুলিশ কর্মকর্তা, আতঙ্কে ৩৩ ডিসি

    July 5, 20262,387
    ব্রেকিং নিউজ
    ব্রেকিং

    বিএনপি নেতার ২ কোটি টাকার সড়ক প্রকল্পে হরিলুট

    July 11, 2026887

    প্রাক্কলন না মেনে কাজ, ল্যাবে পাঠানো হয়েছে ইটের নমুনা; তদন্ত শেষে ব্যবস্থা নেওয়ার কথা এলজিইডির…

    ব্রহ্মপুত্রে চীনের মেগা বাঁধ ঘিরে ভূমিকম্পের শঙ্কা, ঝুঁকিতে ভারত-বাংলাদেশ: চীনা গবেষণায় উদ্বেগ

    July 11, 2026

    শেখ হাসিনা কেনো বিশ্ব মিডিয়ার কেন্দ্রবিন্দু?

    July 11, 2026

    শেখ হাসিনার বক্তব্য প্রচারে নিষেধাজ্ঞা: মতপ্রকাশের স্বাধীনতায় ফ্যাসিজমের চরম প্রকাশ

    July 11, 2026
    অনুসরণ করুন
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    আবহাওয়া
    Powered by Tomorrow.io
    নামাজের সময়
    আমাদের সম্পর্কে
    আমাদের সম্পর্কে

    আমারদেশ২৪.নিউজ একটি বিশ্বস্ত ও নির্ভরযোগ্য অনলাইন সংবাদমাধ্যম, যা দ্রুত সময়ে সঠিক ও সর্বশেষ খবর পাঠকদের কাছে পৌঁছে দেয়। আমরা আপসহীন সাংবাদিকতার মাধ্যমে সমাজের প্রকৃত চিত্র তুলে ধরার চেষ্টা করি।

    নিরপেক্ষতা, সত্য ও জনসচেতনতা বৃদ্ধিই আমাদের মূল লক্ষ্য। আমরা বিশ্বাস করি, দায়িত্বশীল সাংবাদিকতাই একটি সচেতন সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

    যোগাযোগ

    ইমেইল: admin@amardesh24.news

    ঠিকানা: বাড়ি-১৩/বি, রোড – ৮, লেক সাইড, বারিধারা ডিওএইচএস, ঢাকা, বাংলাদেশ

    Facebook X (Twitter) Instagram YouTube
    মেনু
    • আন্তর্জাতিক সাক্ষ্য
    • খেলাধুলা
    • জাতীয় সাক্ষ্য
    • টেক নিউজ
    • পডকাস্ট
    • বিদেশী মিডিয়ার হাইলাইটস
    • বিনোদন
    • ব্রেকিং
    • যুদ্ধ
    • শীর্ষ
    © amarDesh24.news. All rights reserved.
    • সকল খবর
    • যোগাযোগ
    • লগইন
    • অ্যাকাউন্ট
    • ড্যাশবোর্ড

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Sign In or Register

    Welcome Back!

    Login to your account below.

    Lost password?