Close Menu
    Facebook X (Twitter) Instagram YouTube
    Monday, July 13 Login
    Facebook X (Twitter) Instagram YouTube
    amarDesh24.newsamarDesh24.news
    Demo
    • হোম
    • ব্রেকিং
    • শীর্ষ খবর
    • জাতীয় সাক্ষ্য
    • আন্তর্জাতিক সাক্ষ্য
    • যুদ্ধ
    • খেলাধুলা
    • আরো
      • পডকাস্ট
      • টেক নিউজ
      • বিনোদন
      • যোগাযোগ
    amarDesh24.newsamarDesh24.news
    Home » সকল খবর » বিশ্বকাপ জিতবে কে? সুপারকম্পিউটারের রায়ে এগিয়ে ফ্রান্স, গোল্ডেন বুট দৌড়েও তুমুল লড়াই
    খেলাধুলা

    বিশ্বকাপ জিতবে কে? সুপারকম্পিউটারের রায়ে এগিয়ে ফ্রান্স, গোল্ডেন বুট দৌড়েও তুমুল লড়াই

    Desk ReportBy Desk ReportJuly 13, 2026No Comments564 Views
    Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Email Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email WhatsApp Copy Link

    বিশ্বকাপের মহারণ এখন শেষ বাঁকে। বাকি শুধু দুই সেমিফাইনাল, তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ ও ফাইনাল। ৪৮ দলের দীর্ঘ লড়াই শেষে শিরোপার দৌড়ে টিকে আছে চার পরাশক্তি-আর্জেন্টিনা, ফ্রান্স, স্পেন ও ইংল্যান্ড। ঠিক এই চার দলই টুর্নামেন্ট শুরুর আগে সেমিফাইনালে উঠবে বলে পূর্বাভাস দিয়েছিল পরিসংখ্যানভিত্তিক বিশ্লেষক প্রতিষ্ঠান অপটার সুপারকম্পিউটার। এবার সেই সুপারকম্পিউটারই জানিয়ে দিল, কার হাতে উঠতে পারে ২০২৬ বিশ্বকাপের ট্রফি।

    অপটার সর্বশেষ ২৫ হাজার সিমুলেশনের বিশ্লেষণে সবচেয়ে এগিয়ে রয়েছে ফ্রান্স। কিলিয়ান এমবাপ্পে ও উসমান দেম্বেলের দুর্দান্ত ফর্মে ভর করে টানা তৃতীয়বারের মতো ফাইনালে ওঠার সম্ভাবনা ফরাসিদের ৫৭.৭ শতাংশ, আর শিরোপা জয়ের সম্ভাবনা ৩৪ শতাংশ-যা চার দলের মধ্যে সর্বোচ্চ।

    শিরোপা জয়ের সম্ভাবনায় দ্বিতীয় স্থানে রয়েছে স্পেন। তাদের বিশ্বকাপ জয়ের সম্ভাবনা ২৩.৪ শতাংশ, যদিও ফাইনালে ওঠার সম্ভাবনা ৪২.৩ শতাংশ। অন্যদিকে ইংল্যান্ডের শিরোপা জয়ের সম্ভাবনা ২১.৯ শতাংশ। ১৯৬৬ সালের পর প্রথমবারের মতো বিশ্বকাপের ফাইনালে ওঠার সম্ভাবনাও থ্রি লায়ন্সদের বেশ উজ্জ্বল।

    সবচেয়ে চমকপ্রদ বিষয় হলো, বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনাকে এবার সবচেয়ে কম সম্ভাবনাময় দল হিসেবে দেখছে সুপারকম্পিউটার। লিওনেল মেসিদের শিরোপা জয়ের সম্ভাবনা ২০.৬ শতাংশ। তবে ইংল্যান্ডের বিপক্ষে সেমিফাইনালে দুই দলের লড়াইকে প্রায় সমান সমান ধরা হয়েছে। সিমুলেশনের ৪৯.১ শতাংশে আর্জেন্টিনা এবং ৫০.৯ শতাংশে ইংল্যান্ডকে ফাইনালে উঠতে দেখা গেছে, অর্থাৎ এই ম্যাচে সামান্য ব্যবধানই গড়ে দিতে পারে ইতিহাস।

    শুধু শিরোপাই নয়, ব্যক্তিগত সর্বোচ্চ গোলদাতার পুরস্কার গোল্ডেন বুট নিয়েও চলছে দারুণ লড়াই। দৌড়ে সবার সামনে আছেন লিওনেল মেসি ও কিলিয়ান এমবাপ্পে—দুজনেরই গোলসংখ্যা সমান এবং সেমিফাইনালে তাদের পারফরম্যান্সই নির্ধারণ করতে পারে শেষ পর্যন্ত কে জিতবেন এই মর্যাদাপূর্ণ পুরস্কার। তাদের পেছনে রয়েছেন স্পেন ও ইংল্যান্ডের কয়েকজন ফরোয়ার্ড, যারা শেষ দুই ম্যাচে জ্বলে উঠতে পারলে সমীকরণ বদলে যেতে পারে।

    অপটার পূর্বাভাসের নির্ভুলতাও এবার আলোচনায়। প্রতিষ্ঠানটি কোয়ার্টার ফাইনালের চারটি ম্যাচের ফলই সঠিকভাবে অনুমান করেছিল। এর আগে শেষ ষোলোর আট ম্যাচের মধ্যে ছয়টির এবং নকআউট পর্বের প্রথম ধাপের ১৬ ম্যাচের মধ্যে ১৪টির বিজয়ীও সফলভাবে পূর্বাভাস দিয়েছিল।

    এখন দেখার বিষয়, সুপারকম্পিউটারের ভবিষ্যদ্বাণী শেষ পর্যন্ত বাস্তবে রূপ নেয় কি না, নাকি ফুটবলের অনিশ্চয়তার সৌন্দর্য আবারও নতুন কোনো ইতিহাস লিখে দেয়।

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Telegram Email WhatsApp Copy Link
    Leave A Reply Cancel Reply

    শীর্ষ খবর

    অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশ বিষয়ে আন্তর্জাতিক সেমিনার আজ

    July 13, 202625,648

    রংপুর ঘিরে যুদ্ধের গুঞ্জন, সামাজিক মাধ্যমে ভাইরাল সেনাবাহিনীর প্রশিক্ষণ ভিডিও

    July 13, 202618,630

    শেখ হাসিনা কেনো বিশ্ব মিডিয়ার কেন্দ্রবিন্দু?

    July 11, 202612,043

    মেহেরুননেসা; যে কবির রক্তস্নাতে স্বাধীন বাংলার পতাকা

    July 12, 20268,968
    ব্রেকিং নিউজ
    ব্রেকিং

    স্টিয়ারিং হাতে দুর্নীতির মহাসড়কে: ড্রাইভার থেকে শতকোটি টাকার সম্পদের মালিক ফায়ার সার্ভিস কর্মকর্তা

    July 13, 2026917

    সরকারি চাকরিতে একজন গাড়িচালকের বেতন যেখানে সীমিত, সেখানে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ড্রাইভার মো.…

    ২ কোটি টাকা চাঁদা দাবি; চট্টগ্রামে আইএসপি প্রতিষ্ঠানে সশস্ত্র হামলা-ভাঙচুর

    July 13, 2026

    জেমকন গ্রুপের রপ্তানির আড়ালে ১০২ কোটি টাকা পাচার, ব্যাঙ্ক ঋণ ১৭৭৮ কোটি

    July 13, 2026

    বাংলাদেশি পাসপোর্টে বিদেশমুখী রোহিঙ্গা; জাল পাসপোর্ট জালিয়াতি সিন্ডিকেটের ২৩ সদস্য গ্রেপ্তার

    July 13, 2026
    অনুসরণ করুন
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    আবহাওয়া
    Powered by Tomorrow.io
    নামাজের সময়
    আমাদের সম্পর্কে
    আমাদের সম্পর্কে

    আমারদেশ২৪.নিউজ একটি বিশ্বস্ত ও নির্ভরযোগ্য অনলাইন সংবাদমাধ্যম, যা দ্রুত সময়ে সঠিক ও সর্বশেষ খবর পাঠকদের কাছে পৌঁছে দেয়। আমরা আপসহীন সাংবাদিকতার মাধ্যমে সমাজের প্রকৃত চিত্র তুলে ধরার চেষ্টা করি।

    নিরপেক্ষতা, সত্য ও জনসচেতনতা বৃদ্ধিই আমাদের মূল লক্ষ্য। আমরা বিশ্বাস করি, দায়িত্বশীল সাংবাদিকতাই একটি সচেতন সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

    যোগাযোগ

    ইমেইল: admin@amardesh24.news

    ঠিকানা: বাড়ি-১৩/বি, রোড – ৮, লেক সাইড, বারিধারা ডিওএইচএস, ঢাকা, বাংলাদেশ

    Facebook X (Twitter) Instagram YouTube
    মেনু
    • আন্তর্জাতিক সাক্ষ্য
    • খেলাধুলা
    • জাতীয় সাক্ষ্য
    • টেক নিউজ
    • পডকাস্ট
    • বিদেশী মিডিয়ার হাইলাইটস
    • বিনোদন
    • ব্রেকিং
    • যুদ্ধ
    • শীর্ষ
    © amarDesh24.news. All rights reserved.
    • সকল খবর
    • যোগাযোগ
    • লগইন
    • অ্যাকাউন্ট
    • ড্যাশবোর্ড

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Sign In or Register

    Welcome Back!

    Login to your account below.

    Lost password?