Close Menu
    Facebook X (Twitter) Instagram YouTube
    Tuesday, September 1 Login
    Facebook X (Twitter) Instagram YouTube
    amarDesh24.newsamarDesh24.news
    Demo
    • হোম
    • ব্রেকিং
    • শীর্ষ খবর
    • জাতীয় সাক্ষ্য
    • আন্তর্জাতিক সাক্ষ্য
    • যুদ্ধ
    • খেলাধুলা
    • আরো
      • পডকাস্ট
      • টেক নিউজ
      • বিনোদন
      • যোগাযোগ
    amarDesh24.newsamarDesh24.news
    Home » সকল খবর » অযত্ন-অবহেলায় ধ্বংসের পথে নাটোরের কোটি টাকার সিড স্টোর, সেবা থেকে বঞ্চিত কৃষক
    ব্রেকিং

    অযত্ন-অবহেলায় ধ্বংসের পথে নাটোরের কোটি টাকার সিড স্টোর, সেবা থেকে বঞ্চিত কৃষক

    Desk ReportBy Desk ReportJuly 17, 2026No Comments699 Views
    Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Email Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email WhatsApp Copy Link

    নাটোরের বাগাতিপাড়া উপজেলার বিভিন্ন ইউনিয়নে কৃষকদের দোরগোড়ায় কৃষিসেবা পৌঁছে দিতে নির্মিত কোটি টাকার বীজ সংরক্ষণাগার (সিড স্টোর) ভবনগুলো বছরের পর বছর ধরে পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে। রক্ষণাবেক্ষণের অভাবে ভবনগুলো জরাজীর্ণ হয়ে পড়েছে, ফলে সরকারি সম্পদের অপচয়ের পাশাপাশি কৃষকরাও বঞ্চিত হচ্ছেন কাঙ্ক্ষিত সেবা থেকে।

    অধিকাংশ ভবনের দরজা-জানালা ভাঙা, দেয়ালে ফাটল ও ছাদের পলেস্তারা খসে পড়ছে। কোথাও চায়ের দোকান, আবার কোথাও ক্যারাম খেলার আড্ডা বসেছে। কৃষকদের অভিযোগ, ভবনগুলো চালু থাকলে ইউনিয়ন পর্যায়েই কৃষি কর্মকর্তাদের পরামর্শ ও প্রশিক্ষণ পাওয়া যেত। এখন সামান্য কাজেও উপজেলা সদরে যেতে হচ্ছে, এতে সময় ও অর্থ দুটোই বেশি ব্যয় হচ্ছে।

    বাগাতিপাড়া সদর ইউনিয়নের উপসহকারী কৃষি কর্মকর্তা মাহাতাব উদ্দিন বলেন, ভবনগুলো ব্যবহারযোগ্য থাকলে সেখান থেকেই কৃষকদের সহজে সেবা দেওয়া সম্ভব হতো।

    উপজেলা কৃষি কর্মকর্তা ড. ভবসিন্ধু রায় জানান, পরিত্যক্ত ভবনগুলোর বিষয়ে কৃষি অধিদপ্তরে প্রতিবেদন পাঠানো হয়েছে। নতুন ভবন নির্মাণের মাধ্যমে সেখানে কৃষক প্রশিক্ষণ কেন্দ্র, বীজ সংরক্ষণাগার ও কৃষি কর্মকর্তাদের আবাসনের ব্যবস্থা করা গেলে প্রান্তিক কৃষকরা আরও সহজে সেবা পাবেন।

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Telegram Email WhatsApp Copy Link
    Leave A Reply Cancel Reply

    শীর্ষ খবর

    ‘অবজ্ঞা’ কি মাত্রা ছাড়িয়ে গেল? বাংলাদেশের প্রধানমন্ত্রীর স্থগিত ভারত সফরের নেপথ্যে কী?

    August 25, 202679,862

    ছয় মাসেই জনআস্থার শূন্যে বিএনপি

    August 18, 202675,967

    ভারতে শেখ হাসিনার নিরাপত্তায় নজিরবিহীন সুরক্ষাবলয়; ‘প্রেসিডেন্ট প্রোটোকল’ সমমানের নিরাপত্তা- তদারকিতে অজিত দোভাল

    August 4, 202669,439

    বিএনপির গুম-খুনের রাষ্ট্র বিনির্মাণ; তারেকের আয়নায় ২০০১-০৬ অপশাসন

    August 30, 202655,984
    ব্রেকিং নিউজ
    ব্রেকিং

    ব্যান্ডউইথ সংকটের দ্বারপ্রান্তে বাংলাদেশ

    September 1, 2026721

    দ্রুতগতিতে বাড়ছে বাংলাদেশের আন্তর্জাতিক ব্যান্ডউইথের চাহিদা। ভিডিও স্ট্রিমিং, ক্লাউড কম্পিউটিং, ডেটা সেন্টার, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই),…

    সার সংকটে চালের দাম ১০% বাড়লেই দারিদ্র্যে পড়বে ১৪ লাখ মানুষ: বিশ্ব ব্যাঙ্ক

    September 1, 2026

    পাকিস্তানে ৪০ শতাংশ শিশু খর্বকায়: অপুষ্টির ছোবলে থমকে যাচ্ছে অর্থনীতির ভবিষ্যৎ

    September 1, 2026

    বিদায় সংবর্ধনার কয়েক ঘণ্টা আগে চিরবিদায় প্রধান শিক্ষক তপন কুমার সাহার

    September 1, 2026
    অনুসরণ করুন
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    আবহাওয়া
    Powered by Tomorrow.io
    নামাজের সময়
    আমাদের সম্পর্কে
    আমাদের সম্পর্কে

    আমারদেশ২৪.নিউজ একটি বিশ্বস্ত ও নির্ভরযোগ্য অনলাইন সংবাদমাধ্যম, যা দ্রুত সময়ে সঠিক ও সর্বশেষ খবর পাঠকদের কাছে পৌঁছে দেয়। আমরা আপসহীন সাংবাদিকতার মাধ্যমে সমাজের প্রকৃত চিত্র তুলে ধরার চেষ্টা করি।

    নিরপেক্ষতা, সত্য ও জনসচেতনতা বৃদ্ধিই আমাদের মূল লক্ষ্য। আমরা বিশ্বাস করি, দায়িত্বশীল সাংবাদিকতাই একটি সচেতন সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

    যোগাযোগ

    ইমেইল: admin@amardesh24.news

    ঠিকানা: বাড়ি-১৩/বি, রোড – ৮, লেক সাইড, বারিধারা ডিওএইচএস, ঢাকা, বাংলাদেশ

    Facebook X (Twitter) Instagram YouTube
    মেনু
    • আন্তর্জাতিক সাক্ষ্য
    • খেলাধুলা
    • জাতীয় সাক্ষ্য
    • টেক নিউজ
    • পডকাস্ট
    • বিদেশী মিডিয়ার হাইলাইটস
    • বিনোদন
    • ব্রেকিং
    • যুদ্ধ
    • শীর্ষ
    © amarDesh24.news. All rights reserved.
    • সকল খবর
    • যোগাযোগ
    • লগইন
    • অ্যাকাউন্ট
    • ড্যাশবোর্ড

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Sign In or Register

    Welcome Back!

    Login to your account below.

    Lost password?