Close Menu
    Facebook X (Twitter) Instagram YouTube
    Friday, July 17 Login
    Facebook X (Twitter) Instagram YouTube
    amarDesh24.newsamarDesh24.news
    Demo
    • হোম
    • ব্রেকিং
    • শীর্ষ খবর
    • জাতীয় সাক্ষ্য
    • আন্তর্জাতিক সাক্ষ্য
    • যুদ্ধ
    • খেলাধুলা
    • আরো
      • পডকাস্ট
      • টেক নিউজ
      • বিনোদন
      • যোগাযোগ
    amarDesh24.newsamarDesh24.news
    Home » সকল খবর » ঘোড়াশাল সার কারখানায় ট্রাকপ্রতি চাঁদা আদায় বিএনপির; মাসে ৩৫ লাখ টাকার চাঁদাবাজি
    ব্রেকিং

    ঘোড়াশাল সার কারখানায় ট্রাকপ্রতি চাঁদা আদায় বিএনপির; মাসে ৩৫ লাখ টাকার চাঁদাবাজি

    Desk ReportBy Desk ReportJuly 17, 2026No Comments848 Views
    Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Email Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email WhatsApp Copy Link

    নরসিংদীর পলাশ উপজেলার ঘোড়াশাল ইউরিয়া সার কারখানায় সার পরিবহনকারী ট্রাক থেকে নিয়মবহির্ভূতভাবে চাঁদা আদায়ের অভিযোগ উঠেছে বিএনপির নেতাদের বিরুদ্ধে। প্রতিটি সারবাহী ট্রাক থেকে ৭০০ থেকে ৮০০ টাকা করে আদায় করা হচ্ছে এবং প্রতিদিন গড়ে ১৫০ থেকে ১৭০টি ট্রাক থেকে এভাবে টাকা তোলা হচ্ছে বলে দাবি করেছেন বাংলাদেশ ফার্টিলাইজার অ্যাসোসিয়েশনের (বিএফএ) কেন্দ্রীয় কমিটির মহাপরিচালক ও বিসিআইসির নিবন্ধিত সার ডিলার মো. সাইদুর রহমান হুমায়ুন। তার ভাষ্য অনুযায়ী, এই প্রক্রিয়ায় প্রতি মাসে প্রায় ৩০ থেকে ৩৫ লাখ টাকা অবৈধভাবে আদায় করা হচ্ছে।

    বৃহস্পতিবার (১৬ জুলাই) বিকেলে নরসিংদী শহরের একটি রেস্টুরেন্টে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করে তিনি এসব অভিযোগ তুলে ধরেন। তিনি বলেন, জেলা বিএনপির নেতাকর্মীরা এভাবে হুমকীর মুখে দীর্ঘদিন চাঁদাবাজি করেই যাচ্ছে। এটার বিরুদ্ধে প্রতিবাদ করায় তার বিরুদ্ধে মামলা হামলা করা হচ্ছে। তার বিরুদ্ধে দায়ের করা মামলাকে “মিথ্যা, বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিত” দাবি করে তা প্রত্যাহারেরও দাবি জানান তিনি।

    সংবাদ সম্মেলনে সাইদুর রহমান হুমায়ুন বলেন, দক্ষিণ এশিয়ার অন্যতম বৃহৎ ঘোড়াশাল ইউরিয়া সার কারখানায় প্রতিদিন প্রায় ২ হাজার ৮০০ মেট্রিক টন ইউরিয়া সার উৎপাদিত হয়, যা বিসিআইসির নিবন্ধিত ডিলারদের মাধ্যমে দেশের বিভিন্ন জেলায় সরবরাহ করা হয়।

    তিনি অভিযোগ করেন, নিয়ম অনুযায়ী সার লোডিং কার্যক্রম পরিচালনার জন্য বিসিআইসি ঠিকাদার নিয়োগ করে এবং সেই ঠিকাদারকে বিল পরিশোধ করা হয়। বর্তমানে জামালপুরভিত্তিক জাহাঙ্গীর এন্টারপ্রাইজ এ দায়িত্বে থাকলেও, প্রতিষ্ঠানটির নাম ব্যবহার করে স্থানীয় এজেন্ট পরিচয়দানকারী বিএনপির জাকির হোসেনের নেতৃত্বে অন্যান্য বিএনপির নেতাকর্মীরা সারবাহী ট্রাক থেকে বেআইনিভাবে টাকা আদায় করছে বলে তিনি দাবি করেন।

    হুমায়ুনের ভাষ্য, আগে প্রতিটি ট্রাক থেকে ৫০০ টাকা নেওয়া হলেও পরবর্তীতে সেই পরিমাণ বাড়িয়ে ৭০০ থেকে ৮০০ টাকা করা হয়েছে। প্রতিদিন শতাধিক ট্রাক থেকে এই অর্থ সংগ্রহের মাধ্যমে প্রতি মাসে প্রায় ৩০ থেকে ৩৫ লাখ টাকার অবৈধ লেনদেন হচ্ছে বলে তিনি অভিযোগ করেন।

    তিনি আরও দাবি করেন, এই চাঁদাবাজির প্রতিবাদ করায় তাকে পরিকল্পিতভাবে হয়রানির শিকার হতে হয়েছে। স্থানীয় প্রভাবশালী বিএনপির মহলের মদদে তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনসহ বিভিন্ন ধারায় মামলা করা হয়েছে বলেও অভিযোগ করেন তিনি। তার দাবি, ১৯৯৫ সাল থেকে তিনি বিসিআইসির নিবন্ধিত সার ডিলার হিসেবে ব্যবসা করছেন এবং সম্প্রতি বাংলাদেশ ফার্টিলাইজার অ্যাসোসিয়েশনের ২০২৬–২০২৮ মেয়াদের কেন্দ্রীয় কমিটির মহাপরিচালক নির্বাচিত হয়েছেন।

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Telegram Email WhatsApp Copy Link
    Leave A Reply Cancel Reply

    শীর্ষ খবর

    অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশ বিষয়ে আন্তর্জাতিক সেমিনার আজ

    July 13, 202625,657

    রংপুর ঘিরে যুদ্ধের গুঞ্জন, সামাজিক মাধ্যমে ভাইরাল সেনাবাহিনীর প্রশিক্ষণ ভিডিও

    July 13, 202618,630

    বাংলাদেশ সেনাবাহিনীর ইসলামী মোড়: ফিদেল কাস্ত্রোর সেই সতর্কবার্তা কি আবারও প্রাসঙ্গিক?

    July 17, 202615,458

    শেখ হাসিনা কেনো বিশ্ব মিডিয়ার কেন্দ্রবিন্দু?

    July 11, 202612,051
    ব্রেকিং নিউজ
    ব্রেকিং

    ‘ক্যান্টনমেন্টের স্পষ্ট ক্লিয়ারেন্স পেয়েই নাহিদ এক দফার ঘোষণা দিয়েছিল’- রাশেদ খান

    July 17, 2026871

    কথিত জুলাই গণঅভ্যুত্থান ঘিরে ‘এক দফা’ ঘোষণার প্রেক্ষাপট নিয়ে বক্তব্য দিয়েছেন রাশেদ খান। তিনি দাবি…

    ঘোড়াশাল সার কারখানায় ট্রাকপ্রতি চাঁদা আদায় বিএনপির; মাসে ৩৫ লাখ টাকার চাঁদাবাজি

    July 17, 2026

    অযত্ন-অবহেলায় ধ্বংসের পথে নাটোরের কোটি টাকার সিড স্টোর, সেবা থেকে বঞ্চিত কৃষক

    July 17, 2026

    সুতা বিক্রির আড়ালে নিষিদ্ধ চায়না দুয়ারি জালের বাণিজ্য

    July 17, 2026
    অনুসরণ করুন
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    আবহাওয়া
    Powered by Tomorrow.io
    নামাজের সময়
    আমাদের সম্পর্কে
    আমাদের সম্পর্কে

    আমারদেশ২৪.নিউজ একটি বিশ্বস্ত ও নির্ভরযোগ্য অনলাইন সংবাদমাধ্যম, যা দ্রুত সময়ে সঠিক ও সর্বশেষ খবর পাঠকদের কাছে পৌঁছে দেয়। আমরা আপসহীন সাংবাদিকতার মাধ্যমে সমাজের প্রকৃত চিত্র তুলে ধরার চেষ্টা করি।

    নিরপেক্ষতা, সত্য ও জনসচেতনতা বৃদ্ধিই আমাদের মূল লক্ষ্য। আমরা বিশ্বাস করি, দায়িত্বশীল সাংবাদিকতাই একটি সচেতন সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

    যোগাযোগ

    ইমেইল: admin@amardesh24.news

    ঠিকানা: বাড়ি-১৩/বি, রোড – ৮, লেক সাইড, বারিধারা ডিওএইচএস, ঢাকা, বাংলাদেশ

    Facebook X (Twitter) Instagram YouTube
    মেনু
    • আন্তর্জাতিক সাক্ষ্য
    • খেলাধুলা
    • জাতীয় সাক্ষ্য
    • টেক নিউজ
    • পডকাস্ট
    • বিদেশী মিডিয়ার হাইলাইটস
    • বিনোদন
    • ব্রেকিং
    • যুদ্ধ
    • শীর্ষ
    © amarDesh24.news. All rights reserved.
    • সকল খবর
    • যোগাযোগ
    • লগইন
    • অ্যাকাউন্ট
    • ড্যাশবোর্ড

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Sign In or Register

    Welcome Back!

    Login to your account below.

    Lost password?