কথিত জুলাই গণঅভ্যুত্থান ঘিরে ‘এক দফা’ ঘোষণার প্রেক্ষাপট নিয়ে বক্তব্য দিয়েছেন রাশেদ খান। তিনি দাবি বলেন, ক্যান্টনমেন্টের স্পষ্ট ক্লিয়ারেন্স পাওয়ার পরই নাহিদ ইসলাম এক দফার ঘোষণা দেন। এ বক্তব্যকে কেন্দ্র করে রাজনৈতিক অঙ্গনে বিশেষ আলোচনা চলছেই।
শুক্রবার (১৭ জুলাই) নিজের ভেরিফায়েড ফেসবুক পোস্টে রাশেদ খান বলেন, ৫ আগস্টের আগে সারজিস আলম ও হাসনাত আবদুল্লাহ নীতিনির্ধারণী পর্যায়ে ছিলেন না। তার ভাষ্য অনুযায়ী, ১ আগস্ট সেনাবাহিনীর অবস্থান পরিবর্তনের ইঙ্গিত পাওয়ার পর আন্দোলনের গতিপথ বদলে যায় এবং তখনই সরকার পতনের বাস্তব সম্ভাবনা তৈরি হয়। সেই প্রেক্ষাপটে ক্যান্টনমেন্টের ‘স্পষ্ট ক্লিয়ারেন্স’ পাওয়ার পর নাহিদ ইসলাম সরকারের পদত্যাগের দাবিতে ‘এক দফা’ ঘোষণা দেন।
রাশেদ খান আরও বলেন, তিনি সেনাবাহিনীর ভূমিকা রূপক অর্থে তুলে ধরেছেন। তাঁর মতে, গণঅভ্যুত্থানে সাধারণ মানুষের পাশাপাশি সেনাবাহিনীরও একটি গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। তবে তাঁর এই বক্তব্যের বিভিন্ন ব্যাখ্যা দেওয়া হচ্ছে বলেও তিনি উল্লেখ করেন।
এদিকে, রাশেদ খানের এই বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা-সমালোচনার জন্ম দিয়েছে।


