Author: Desk Report

পাকিস্তানের সিন্ধু প্রদেশের টান্ডো আল্লাহইয়ার জেলায় মাত্র ১০ দিনের মধ্যে ছয়জন হিন্দু নাবালিকাকে অপহরণ, জোরপূর্বক ধর্মান্তরণ ও বিয়ের অভিযোগ উঠেছে। স্থানীয় সংখ্যালঘু অধিকারকর্মী ও বিভিন্ন প্রতিবেদনে এ দাবি করা হয়েছে। তবে ছয়জনের এই সংখ্যা এখনো স্বাধীনভাবে পুলিশ বা সরকারি নথি দিয়ে নিশ্চিত করা যায়নি। সাম্প্রতিক ঘটনায় সীতা ও রূপি নামে দুই হিন্দু বোনকে অপহরণের পর ইসলাম ধর্মে ধর্মান্তরিত করে মুসলিম যুবকের সঙ্গে বিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে। তাদের বয়স যথাক্রমে ১৩ ও ১৪ বছর বলে দাবি করা হচ্ছে। পরিবার ও অধিকারকর্মীদের অভিযোগ, টান্ডো আল্লাহইয়ারের ইব্রাহিম কলোনি থেকে তাদের তুলে নেওয়া হয় এবং পরে ধর্মান্তরণ ও বিয়ে দেওয়া হয়। ঘটনাটি আদালত পর্যন্ত…

Read More

১১ থেকে ১৩ সেপ্টেম্বর-রাশিয়া, ইরান, চীনসহ একাধিক দেশের শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠক করবেন ভারতের প্রধানমন্ত্রী নয়াদিল্লিতে চলমান ব্রিকস সম্মেলন ২০২৬ ঘিরে কূটনৈতিক ব্যস্ততায় রয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সম্মেলনের তিন দিনে রাশিয়া, ইরান, চীন, মালয়েশিয়া, মিসর, দক্ষিণ আফ্রিকা, ভিয়েতনামসহ বিভিন্ন দেশের শীর্ষ নেতার সঙ্গে তাঁর ধারাবাহিক দ্বিপক্ষীয় বৈঠকের সূচি প্রকাশ করা হয়েছে। ১১ সেপ্টেম্বর রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন, ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান এবং জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেসের সঙ্গে বৈঠক করবেন মোদি। ১২ সেপ্টেম্বর তাঁর বৈঠকের তালিকায় রয়েছেন ইথিওপিয়ার প্রধানমন্ত্রী আবি আহমেদ আলি, মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম, সংযুক্ত আরব আমিরাতের ক্রাউন প্রিন্স শেখ খালেদ বিন মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান এবং…

Read More

রাজধানীর গুলশানে বাংলাদেশ আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীদের বিশাল মিছিলকে কেন্দ্র করে উত্তেজনা তৈরি হয়েছে। শান্তিপূর্ণ এই মিছিল ছত্রভঙ্গ করতে পুলিশের সঙ্গে ধস্তাধস্তির একপর্যায়ে দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ রাবার বুলেট ছোড়ে। ঘটনাস্থল থেকে বিনাকারণে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার (১১ সেপ্টেম্বর) বেলা পৌনে ১২টার দিকে গুলশান-১ এলাকার ভোলা মসজিদের সামনে এ ঘটনা ঘটে। গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দাউদ হোসেন জানান,আওয়ামী লীগের কয়েকশ নেতাকর্মী সেখানে জড়ো হয়ে বিশাল মিছিল বের করেন। পুলিশ তাদের ছত্রভঙ্গ করার উদ্যোগ নিলে মিছিলকারীদের পক্ষ থেকে দুটি ককটেল বিস্ফোরণ ঘটানো হয়। এতে এলাকায় আতঙ্ক ও উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে মিছিলকারীদের…

Read More

পুরান ঢাকার লালবাগে নিখোঁজের তিন দিন পর একটি অফিসের পেছনের করিডোর থেকে হাত-পা বাঁধা অবস্থায় শেখ ওয়াসিম রনি (৪৩) নামে এক ব্যবসায়ীর বালুচাপা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় তার বন্ধু মাসুম চৌধুরীকে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার গভীর রাতে অভিযান শুরু করে পুলিশ। পরে শুক্রবার ভোরে লালবাগের ৯ নম্বর বিসি দাস স্ট্রিটের একটি ভবনের নিচতলার অফিসের পেছন থেকে বালুচাপা দেওয়া অবস্থায় রনির মরদেহ উদ্ধার করা হয়। পুলিশের প্রাথমিক তদন্তে জানা গেছে, আবাসন ব্যবসার সঙ্গে যুক্ত ছিলেন ওয়াসিম রনি। তার কাছ থেকে প্রায় আট মাস আগে তিন লাখ টাকা নিয়েছিলেন বন্ধু মাসুম চৌধুরী। ওই টাকা ফেরত দেওয়া নিয়ে দুজনের মধ্যে বিরোধ…

Read More

বিদ্যুৎ নয়, রাসায়নিক সংকেতে হিসাব করবে কোষ-ভবিষ্যতে গাছের শরীরেই বসতে পারে এমন সার্কিট কম্পিউটারের সার্কিটে তথ্যের প্রবাহ নিয়ন্ত্রণ করে ট্রানজিস্টর। এবার সেই ধারণাকেই জীবন্ত কোষের মধ্যে নিয়ে গেছেন যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অব টেকনোলজি (MIT)-এর গবেষকেরা। তাঁরা জেনেটিকভাবে পরিবর্তিত ব্যাকটেরিয়া ব্যবহার করে এমন এক ধরনের ‘জীবন্ত ট্রানজিস্টর’ ও কম্পিউটিং সার্কিট তৈরি করেছেন, যা বিদ্যুতের পরিবর্তে রাসায়নিক সংকেত নিয়ন্ত্রণ করে হিসাব করতে পারে। গবেষকেরা Pantoea agglomerans নামের একটি ব্যাকটেরিয়াকে জেনেটিকভাবে পরিবর্তন করে দুটি ভিন্ন ধরনের ট্রানজিস্টরের মতো কোষ তৈরি করেন। এর সঙ্গে আরও তিন ধরনের ব্যাকটেরিয়াকে ‘রিলে’ হিসেবে ব্যবহার করে মোট পাঁচ ধরনের কোষ দিয়ে গড়ে তোলা হয় জীবন্ত সার্কিট। এসব কোষ…

Read More

৫১ মামলা, ৪৫ কেজির বেশি গাঁজা ও ৩ হাজার ২৯১ ইয়াবা উদ্ধার রাজধানীতে অপরাধ দমন ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫৪২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় বিভিন্ন অভিযোগে ৫১টি মামলা করা হয়েছে। অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্যের পাশাপাশি একটি শটগান, একটি প্রাইভেট কার, মোবাইল ফোন ও অন্যান্য আলামত উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (১১ সেপ্টেম্বর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. আকতার হোসেন এসব তথ্য জানান। ডিএমপি সূত্রে জানা গেছে, গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে সবচেয়ে বেশি ১৯৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে মিরপুর বিভাগ থেকে। এ ছাড়া তেজগাঁও বিভাগে ৯১ জন, ওয়ারীতে…

Read More

কারিগরি ত্রুটির কারণে ভারতের ঝাড়খণ্ডের গোড্ডায় অবস্থিত আদানি পাওয়ারের বিদ্যুৎকেন্দ্রের একটি ইউনিট বন্ধ হয়ে গেছে। এতে বাংলাদেশে কেন্দ্রটি থেকে বিদ্যুৎ সরবরাহ ৮০০ মেগাওয়াটের নিচে নেমে এসেছে। বিদ্যুতের চাহিদা ও সরবরাহের মধ্যে বড় ধরনের ঘাটতি চলমান থাকার মধ্যেই নতুন এই বিপর্যয়ে দেশের বিদ্যুৎ পরিস্থিতির ওপর বাড়তি চাপ তৈরি হয়েছে। আদানির গোড্ডা বিদ্যুৎকেন্দ্রের দুটি উৎপাদন ইউনিটের মধ্যে বর্তমানে শুধু ইউনিট-১ চালু রয়েছে। এর ফলে গতকাল কেন্দ্রটি থেকে গড়ে প্রায় ৭৪৮ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করা হয়েছে। অথচ ইউনিট-২ বন্ধ হওয়ার আগে কেন্দ্রটি থেকে বাংলাদেশে প্রায় ১ হাজার ৪৩০ মেগাওয়াট বিদ্যুৎ আসছিল। বিদ্যুৎ সরবরাহে বড় ধাক্কাটি আসে ৯ সেপ্টেম্বর রাত ১১টার দিকে। ওই সময়…

Read More

ড. মুহাম্মদ ইউনূসের মালিকানাধীন প্রতিষ্ঠান গ্রামীণ কল্যাণের কাছে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) দাবি করা ৬৬৬ কোটি টাকা কর বহাল রেখেছেন হাইকোর্ট। দীর্ঘ আইনি লড়াইয়ের পর বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) বিচারপতি মো. মজিবুর রহমান মিয়া ও বিচারপতি রেজাউল করিমের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ রুল খারিজ করে এ রায় দেন। ফলে আইন অনুযায়ী গ্রামীণ কল্যাণের কাছ থেকে ওই অর্থ আদায়ের পথ খুলে গেল এনবিআরের। মামলাটির গুরুত্ব আরও বেড়েছে এ কারণে যে, ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের সময় রাষ্ট্রীয় রাজস্ব, কর প্রশাসন এবং তাঁর নিজের প্রতিষ্ঠানের সঙ্গে সরকারের আইনি বিরোধ নতুন করে আলোচনায় এসেছে। যদিও ৬৬৬ কোটি টাকা আদায়ের বিষয়টি এনবিআরের কর দাবি…

Read More

আসন্ন দুর্গাপূজা সামনে রেখে ভারতে ইলিশ রপ্তানির অনুমতি চেয়ে আবেদন করেছে বাংলাদেশের ১৮টি প্রতিষ্ঠান। একই সময়ে বাংলাদেশ থেকে ইলিশ আমদানির অনুমতি দিতে বাংলাদেশ সরকারের কাছে অনুরোধ জানিয়েছে ভারতের ফিশ ইমপোর্টার্স অ্যাসোসিয়েশন। বাংলাদেশি রপ্তানিকারকদের আবেদনের পর দেশে ইলিশের বর্তমান সরবরাহ, চাহিদা ও বাজার পরিস্থিতি জানতে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের মতামত চেয়েছে বাণিজ্য মন্ত্রণালয়। বুধবার (৯ সেপ্টেম্বর) এ বিষয়ে মৎস্য মন্ত্রণালয়ে চিঠি পাঠানো হয়েছে। তাদের মতামতের ভিত্তিতেই ভারতে কত পরিমাণ ইলিশ রপ্তানির অনুমতি দেওয়া হবে, কিংবা আদৌ দেওয়া হবে কি না- সে বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। বাণিজ্যসচিব আতাউর রহমান খান বলেন, ভারতের মাছ ব্যবসায়ীদের চিঠির পর বাংলাদেশের রপ্তানিকারকদের কাছ থেকেও আবেদন পাওয়া…

Read More

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে মুঠোফোনে লুডু খেলার সময় ‘চাল ভুল’- এমন মন্তব্যকে কেন্দ্র করে তর্কাতর্কির জেরে রফিক মিয়া (৪০) নামে এক দিনমজুর যুবকের মৃত্যু হয়েছে। অভিযোগ উঠেছে, বাগ্‌বিতণ্ডার একপর্যায়ে তাঁকে গলা চেপে ধরার পাশাপাশি উপর্যুপরি কিলঘুষি মারা হয়। গুরুতর অবস্থায় হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলার গুনিয়াউক ইউনিয়নের নিশ্চিন্তপুর গ্রামের শহিদ মাস্টারের বাগানবাড়িতে এ ঘটনা ঘটে। নিহত রফিক মিয়া ওই গ্রামের মৃত লোকমান মিয়ার ছেলে এবং ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। তিনি পেশায় দিনমজুর ছিলেন, তাঁর মা-বাবা কেউই জীবিত নেই। বৃহস্পতিবার সন্ধ্যায় শহিদ মাস্টারের বাগানবাড়িতে বসে সালমান মিয়া ও বশির আহমেদ মুঠোফোনে লুডু খেলছিলেন। রফিক…

Read More