নোয়াখালীর সদর উপজেলায় ৯ বছর বয়সী এক মাদ্রাসাছাত্রীকে কয়েক মাস ধরে ধর্ষণ ও শারীরিক নির্যাতনের অভিযোগ উঠেছে এক মাদ্রাসাশিক্ষকের বিরুদ্ধে। এ ঘটনায় মাওলানা মোবারক হোসেন ওরফে এমরান (৪৫) নামে ওই শিক্ষককে আটক করেছে পুলিশ। এর আগে স্থানীয়রা তাকে আটক করে মারধরের পর পুলিশের কাছে সোপর্দ করেন। বর্তমানে পুলিশ পাহারায় নোয়াখালীর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে তার চিকিৎসা চলছে। ঘটনাটি সদর উপজেলার অশ্বদিয়া ইউনিয়নে। ভুক্তভোগী শিশুটি স্থানীয় একটি মাদ্রাসার পঞ্চম শ্রেণির শিক্ষার্থী। অভিযুক্ত মোবারক হোসেন একই ইউনিয়নের গোলাম কিবরিয়ার ছেলে এবং ওই মাদ্রাসার শিক্ষক। কয়েক মাস ধরে শিশুটি পড়াশোনায় অমনোযোগী হয়ে পড়েছিল। বিষয়টি নিয়ে পরিবারের সদস্যরা তাকে কারণ জিজ্ঞেস করলেও প্রথমে তারা…
Author: Desk Report
দেশে ভয়াবহ রূপ নিয়েছে হাম। মার্চ থেকে চলমান প্রাদুর্ভাবে হাম ও হামসদৃশ উপসর্গে মৃত্যুর সংখ্যা ১ হাজার ছাড়িয়েছে। একই সময়ে সন্দেহভাজন আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে ১ লাখ ৬৬ হাজার, যার মধ্যে প্রায় ১৯ হাজার ৮৩৫টি সংক্রমণ পরীক্ষায় নিশ্চিত হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে, ৯ সেপ্টেম্বর পর্যন্ত গত ২৪ ঘণ্টায় নতুন করে ১ হাজার ১৮৮ জন হাম বা হামসদৃশ উপসর্গে আক্রান্ত হয়েছে। এ নিয়ে মার্চের মাঝামাঝি থেকে মোট আক্রান্তের সংখ্যা প্রায় ১ লাখ ৮৭ হাজার ৪৮৪। একই সময়ে হাসপাতালে ভর্তি হয়েছে আরও ১ হাজার ৩৪ জন। মার্চ থেকে এ পর্যন্ত সন্দেহভাজন হাম রোগীদের মধ্যে প্রায় ১ লাখ ৪৭ হাজার ৩৯৩ জন হাসপাতালে…
গোপালগঞ্জ শহরের পৌর পার্কে আয়োজিত একটি কনসার্টে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামে স্লোগান দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে অনুষ্ঠানটির আয়োজক হাফিজুর রহমান পিয়ালকে গ্রেপ্তার করেছে পুলিশ। পরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। ৭ সেপ্টেম্বর রাতে গোপালগঞ্জ পৌর পার্কে এফএনএফ কনভেনশন হল অ্যান্ড পার্টি সেন্টারের উদ্বোধন উপলক্ষে কনসার্টের আয়োজন করা হয়। প্রতিষ্ঠানটির স্বত্বাধিকারী হাফিজুর রহমান পিয়াল ছিলেন অনুষ্ঠানের আয়োজক। কনসার্টে সংগীত পরিবেশন করেন গায়ক মাইনুল আহসান নোবেল। অনুষ্ঠান চলাকালে নোবেল গান পরিবেশনের আগে উপস্থিত দর্শক-শ্রোতাদের একাংশ শেখ হাসিনার নামে স্লোগান দিতে শুরু করেন। একপর্যায়ে ওই স্লোগান কনসার্টস্থলে ছড়িয়ে পড়ে বলে পুলিশ জানিয়েছে। ঘটনাটি ছড়িয়ে পড়ার পর বিষয়টি নিয়ে এলাকায় ব্যাপক আলোচনা…
গোপালগঞ্জ সদর উপজেলার কাঠি ইউনিয়নের খেলনা গ্রামে ছাত্রশিবিরের তিন নেতার ওপর হামলার ঘটনা ঘটেছে। এ সময় তাদের ব্যবহৃত একটি মোটরসাইকেলে আগুন দেওয়া হয়। হামলায় আহত তিনজনকে গুরুতর অবস্থায় প্রথমে গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য রাতেই তাদের ঢাকায় পাঠানো হয়েছে। আহতরা হলেন- ছাত্রশিবিরের কেন্দ্রীয় কার্যকরী কমিটির মাদ্রাসাবিষয়ক সম্পাদক ইসমাইল ইলাহী, গোপালগঞ্জ জেলা ছাত্রশিবিরের সভাপতি ফোরকান খান এবং গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি সাইফুল্লাহ বিন হাবিব। গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম জানান, মঙ্গলবার রাত ১০টার দিকে এ হামলার ঘটনা ঘটে। ওই তিন নেতা মোটরসাইকেলে করে খেলনা গ্রামের পদ্মবিল এলাকায় ঘুরতে গিয়েছিলেন। সেখান…
আদিত্য প্রতাপ ঘোষের কলাম ক্ষমতার শীর্ষ থেকে কংগ্রেসের কাঠগড়ায় যাওয়ার পথে ডোনাল্ড ট্রাম্প আমেরিকার রাজনীতিতে নভেম্বর গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। নির্বাচন নয়, অনেক সময় এটি হতে যাচ্ছে ক্ষমতাসীন প্রেসিডেন্টের বিরুদ্ধে জনগণের নীরব গণভোট! ২০২৬ সালের মধ্যবর্তী নির্বাচন সেই অর্থে ব্যতিক্রম হওয়ার সম্ভাবনা কম। ৩ নভেম্বরের নির্বাচনে আমেরিকানরা শুধু কংগ্রেসের আসন নির্ধারণ করবেন না, তারা অনেকটা নির্ধারণ করবেন ডোনাল্ড ট্রাম্পের দ্বিতীয় মেয়াদের বাকি সময়টি কতটা নির্বিঘ্ন হবে, নাকি হোয়াইট হাউসকে প্রতিটি সিদ্ধান্তের জন্য কংগ্রেসের কঠিন জবাবদিহির মুখোমুখি হতে হবে নাকি ট্রাম্প অভিশংসনের মুখে পড়বেন! সবচেয়ে তাৎপর্যপূর্ণ বিষয় হলো, ট্রাম্প নিজেই এবার মধ্যবর্তী নির্বাচনের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছেন। সাম্প্রতিক ফিন্যান্সিয়াল টাইমস-এর ফোকালডাটা জরিপে তার…
চট্টগ্রামের হাটহাজারীতে বাংলাদেশ সেনাবাহিনীর নিয়মিত ফিল্ড ফায়ারিং অনুশীলন চলাকালে মর্মান্তিক দুর্ঘটনায় দুই সেনাসদস্য নিহত হয়েছেন। এ ঘটনায় একজন সেনা কর্মকর্তা গুরুতর আহত হয়েছেন। আহত কর্মকর্তাকে উন্নত চিকিৎসার জন্য হেলিকপ্টারযোগে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) নেওয়া হয়েছে। বুধবার (৯ সেপ্টেম্বর) সকালে হাটহাজারী ফিল্ড ফায়ারিং রেঞ্জে এ দুর্ঘটনা ঘটে। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে। আইএসপিআরের তথ্য অনুযায়ী, হাটহাজারী ফিল্ড ফায়ারিং রেঞ্জে সেনাবাহিনীর নিয়মিত ফিল্ড ফায়ারিং অনুশীলন চলছিল। অনুশীলনের অংশ হিসেবে একটি ট্যাংক থেকে গোলাবর্ষণের সময় আকস্মিকভাবে দুর্ঘটনা ঘটে। এতে বাংলাদেশ সেনাবাহিনীর দুই সৈনিক নিহত হন এবং একজন কর্মকর্তা গুরুতর আহত হন। দুর্ঘটনার পরপরই আহত কর্মকর্তাকে উদ্ধার করে…
পেট্রাপোল-বেনাপোল সীমান্ত দিয়ে ফেরার প্রস্তুতি, কলকাতায় জড়ো হচ্ছেন দলীয় নেতাকর্মীরা কথিত এবং সাজানো মানবতাবিরোধী অপরাধের মামলায় অনুপস্থিতিতে ক্যাঙারু কোর্টে মৃত্যুদণ্ডপ্রাপ্ত এবং জঙ্গী হামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী এবং আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা আগামী ডিসেম্বরের প্রথম সপ্তাহে বাংলাদেশে ফেরার পরিকল্পনা করেছেন। ডিসেম্বরের প্রথম সপ্তাহের শেষ দিকে অথবা দ্বিতীয় সপ্তাহের শুরুতে ভারতের পশ্চিমবঙ্গ হয়ে পেট্রাপোল-বেনাপোল স্থলবন্দর দিয়ে দেশে প্রবেশের পরিকল্পনা রয়েছে তাঁর। আওয়ামী লীগের ইউরোপ শাখার নেতা আব্বাস চৌধুরী ব্রিটিশ সংবাদমাধ্যম TIMES-কে জানিয়েছেন, শেখ হাসিনা আগামী অক্টোবরের মাঝামাঝি নয়াদিল্লিতে আন্তর্জাতিক গণমাধ্যমের সামনে তার দেশে ফেরার নির্দিষ্ট তারিখ ঘোষণা করতে পারেন। জঙ্গী হামলার পরে ক্ষমতাচ্যুত হওয়ার পর এটিই হতে পারে তার প্রথম বড় ধরনের…
নাহিদ ভূঞার কলাম সরকারি চাকরির নিয়োগব্যবস্থা কোনো দলের আনুগত্য বণ্টনের জায়গা নয় বরং রাষ্ট্রের সবচেয়ে গুরুত্বপূর্ণ মেধা ও মানবসম্পদ বাছাইয়ের প্রক্রিয়া। অথচ সরকারি চাকরির ১১-২০ গ্রেডের নিয়োগে লিখিত পরীক্ষার গুরুত্ব কমিয়ে মৌখিক পরীক্ষার ওজন অস্বাভাবিকভাবে বাড়ানোর যে সিদ্ধান্ত বিএনপি সরকার নিয়েছে তাতে নিয়োগব্যবস্থার নিরপেক্ষতা ও স্বচ্ছতা নিয়ে শিক্ষার্থী ও চাকরিপ্রত্যাশীরা শঙ্কিত। পূর্বে ১১ ও ১২ গ্রেডের পরীক্ষায় ১০ নম্বরের ভাইভা নেয়া হতো, এটি বাড়িয়ে ৫০ নম্বর করা হয়েছে। লিখিত পরীক্ষা ৯০ নম্বরের পরিবর্তে ১০০ নম্বর করলেও লিখিত পরীক্ষার পাস নম্বর ৫০ শতাংশ থেকে কমিয়ে ৩৫ শতাংশ করা হয়েছে। ১৩-১৬ গ্রেডের পরীক্ষায় ১০ নম্বরের ভাইভা নেয়া হতো, এটি বাড়িয়ে ৪০ নম্বর…
আঞ্চলিক সংঘাতের প্রভাব ও সন্ত্রাসী হামলার আশঙ্কার কথা উল্লেখ করে বাংলাদেশসহ কয়েকটি দেশে ভ্রমণ এড়িয়ে চলার পরামর্শ ইসরায়েলের জাতীয় নিরাপত্তা পরিষদের ইসরায়েলের নাগরিকদের বাংলাদেশ ভ্রমণ এড়িয়ে চলার পরামর্শ দিয়েছে দেশটির ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিল (NSC)। বাংলাদেশকে ‘উচ্চ ঝুঁকিপূর্ণ’ গন্তব্য হিসেবে উল্লেখ করে ইসরায়েলিদের সেখানে ভ্রমণ না করার পরামর্শ দেওয়া হয়েছে। ইহুদি ধর্মীয় গুরুত্বপূর্ণ উৎসব সামনে রেখে বিশ্বজুড়ে ইসরায়েলি ও ইহুদি নাগরিকদের নিরাপত্তা নিয়ে নতুন করে সতর্কতা জারি করেছে দেশটি। সম্প্রতি প্রকাশিত ইসরায়েলি নিরাপত্তা সতর্কতার তথ্য অনুযায়ী, বাংলাদেশের পাশাপাশি সৌদি আরব, সোমালিয়া, পাকিস্তান, আফগানিস্তান, লিবিয়া ও আলজেরিয়াকেও উচ্চ ঝুঁকিপূর্ণ দেশের তালিকায় রাখা হয়েছে। এসব দেশে ইসরায়েলি নাগরিকদের ভ্রমণ এড়িয়ে চলার পরামর্শ দেওয়া…
ঘুষ গ্রহণ ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগে চীনের শানসি প্রদেশের সাবেক গভর্নর জিন শিয়াংজুনকে মৃত্যুদণ্ড দিয়েছেন দেশটির একটি আদালত। তবে বিশেষ ব্যবস্থায় এই মৃত্যুদণ্ড দুই বছরের জন্য স্থগিত রাখা হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে তিনি নতুন কোনো গুরুতর অপরাধে জড়িত না হলে সাজা পরবর্তীতে যাবজ্জীবন বা নির্দিষ্ট মেয়াদের কারাদণ্ডে রূপান্তরিত হতে পারে। মঙ্গলবার আনাদোলু এজেন্সির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়, হেনান প্রদেশের শিনইয়াং ইন্টারমিডিয়েট পিপলস কোর্ট জিন শিয়াংজুনকে ১৪৮ মিলিয়ন ইউয়ানের বেশি ঘুষ গ্রহণের অভিযোগে দোষী সাব্যস্ত করেন। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ প্রায় ২ হাজার কোটি টাকা। আদালতের রায়ে জিনের আজীবনের রাজনৈতিক অধিকার কেড়ে নেওয়া এবং তার ব্যক্তিগত…

